০৩:৫৩ এম
ছুটিতে বাংলাদেশে থাকা প্রবাসীদের স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিলের বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে জানায়, আমরা লক্ষ্য করেছি এবং জানতে পেরেছি, অনেক বাংলাদেশি ভাই-বোন, যারা ছুটিতে কিংবা অন্য কোনো কারণে সংযুক্ত আরব আমিরাতের বাইরে আছেন, তারা হঠাৎ করেই কোনো কারণ উল্লেখ ছাড়াই তাদের ভিসা বাতিল হয়ে যাচ্ছে। এর ফলে আমিরাতে রেসিডেন্সি রয়েছে এমন প্রবাসীদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।
আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই যে, বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যেই এই বিষয়ে কাজ করছে। সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগের মাধ্যমে সঠিক তথ্য ও দিকনির্দেশনা পাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছি। এটি কি কোনো টেকনিক্যাল ত্রুটি, অথবা বিশেষ কোনো কারণে ঘটছে কিনা, তা জানার ও বোঝার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ
দূতাবাস আরও উল্লেখ করেছে, আমরা আপনাদের আরও আশ্বস্ত করতে চাই যে, বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন পর্যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলেই এই বিষয়ে অবগত এবং নিয়মিত খোঁজ-খবর রাখছেন। দূতাবাস সঠিক ও নির্ভুল তথ্য পাওয়া মাত্রই সরকারের সঙ্গে সমন্বয় করে আপনাদের জানাবে।
প্রবাসীদের মনোযোগ আকর্ষণ করে আরও বলা হয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সরকারের লোগো, সরকারি প্রতীক ও বাংলাদেশের পতাকা উদ্বৃত্ত করে বিভিন্নজন কিছু অসত্য, অসম্পূর্ণ তথ্য ও গুজব ছড়িয়ে দিচ্ছেন; অনেকেই আবার তা না বুঝে শেয়ার করছেন। এ সকল বিষয় থেকে দূরে থাকতে হবে। সচেতন ও দায়িত্বশীল প্রবাসী হিসেবে বাংলাদেশ ও আমিরাতের সকল ধরনের আইন-কানুন মেনে চলুন এবং শুধুমাত্র অফিসিয়াল সূত্র থেকে পাওয়া তথ্যের ওপর আস্থাশীল থাকুন। ইনশাআল্লাহ, যে কোনো ধরনের সমস্যায় দূতাবাস সবসময়ই আপনাদের পাশে থাকবে।
এর আগে রোববার গণমাধ্যমের বরাতে শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সোমবার (২৭ জুন) আরব আমিরাতের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন রাষ্ট্রদূত। তবে রাষ্ট্রদূত সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে দেখা করেছেন কি না, তা নিশ্চিত করে বলা হয়নি।
দূতাবাসের বরাতে জানানো হয়েছে, বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যেই এই বিষয়ে কাজ করছে। সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট দপ্তরে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগের মাধ্যমে সঠিক তথ্য ও দিকনির্দেশনা পাওয়ার ক্ষেত্রে চেষ্টা অব্যাহত রয়েছে। এটি কি কোনো টেকনিক্যাল ত্রুটি, কিংবা বিশেষ কোনো কারণে ঘটছে কিনা, সেটি জানার ও বোঝার জন্য আমাদের প্রচেষ্টা চলমান।
আরও পড়ুন: নির্বাচনে হারের মুখে আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ লিকুদ পার্টির
এদিকে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ (আইসিপি/জিডিআরএফএ) প্রবাসীদের রেসিডেন্স ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিলের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা কিংবা ব্যাখ্যা দেয়নি।
এছাড়া, বাতিল হওয়া ভিসা পুনরায় সচল হওয়ার কোন তথ্য পাওয়া যায়নি। ফলে যাদের ভিসা বাতিল হয়েছে, তাদের কর্মস্থলে ফেরা এখনো অনিশ্চিতই থেকে যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন