ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

ডাসারে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসবে সম্প্রীতি ও সাম্যের বার্তা; 'হিন্দু ধর্মাবলম্বীরা দেশের সম্পদ'


ডাসারে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসবে সম্প্রীতি ও সাম্যের বার্তা;

মাদারীপুর জেলার ডাসার উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রাদেবীর রথযাত্রা মহোৎসব-২০২৬ উৎফুল্ল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ মহোৎসব অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার ধামুসা শ্রীশ্রী জগন্নাথ মন্দির (ইসকন) দীনবন্ধু সংঘাশ্রমের আয়োজনের মাধ্যমে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। তিনি বলেন, "বৈষম্যহীন সমাজ গঠনের জন্যই এ জুলাই। আমরা আমাদের দেশে কোনো ধর্ম বা গোত্রের মানুষের মধ্যে বৈষম্য দেখতে চাই না। প্রধানমন্ত্রী তারেক রহমানও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চান। সবাইকে সঙ্গে নিয়েই আমরা দেশকে সামনে এগিয়ে নিতে চাই।"

তিনি আরও বলেন, "আপনারা ভোট দিয়ে প্রধানমন্ত্রী ও আমাকে বিজয়ী করেছেন। তাই আপনাদের সুখে-দুঃখে পাশে থাকা আমাদের দায়িত্ব। হিন্দু ধর্মাবলম্বীরা এ দেশের সম্পদ। তাদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে আমরা সবসময় কাজ করে যাব।"

আরও পড়ুন: বিজলী ক্যাবলস লিমিটেডের পুরস্কার পেলেন, নারায়ণগঞ্জের রনি মল্লিক ও নবী হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সর্বাজ্ঞ গোবিন্দ দাসাধিকারী, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ, সিনিয়র অ্যাডভোকেট চিত্তরঞ্জন বল, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকার এবং শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দূর্বালন্দ বাড়ৈসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মাদারীপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণতোষ মণ্ডল এই সম্পর্কে বলেন, জেলার আটটি স্থানে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি স্থানে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, জনপ্রতিনিধি ও প্রশাসন সবসময় তাদের পাশে রয়েছে। বিশেষ করে এমপি খোকন তালুকদার প্রতিটি ধর্মীয় আয়োজনে অংশ নিয়ে সহযোগিতা করে আসছেন।

এদিকে কালকিনি পৌরসভার মেয়র প্রার্থী কামাল হোসেন বেপারী বলেন, জেলার বিভিন্ন স্থানে রথযাত্রার অনুষ্ঠান ঘুরে তারা সম্প্রীতির চিত্র দেখেছেন। অপর মেয়র প্রার্থী মামুন বেপারী বলেন, "হিন্দু ধর্মাবলম্বীরা আমাদের ভাই। আমরা সবসময় তাদের পাশে আছি।"

ধর্মীয় আচার-অনুষ্ঠান, কীর্তন, পূজা ও রথ টানার মাধ্যমে দিনব্যাপী এই মহোৎসব উদযাপন করা হয়। অনুষ্ঠানে বিপুলসংখ্যক ভক্ত, সনাতন ধর্মাবলম্বী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: মাদক ও কিশোর গ্যাং দমনে কাউনিয়ায় পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সনাতন ধর্মাবলম্বীরাও একই সুযোগ-সুবিধা পাবেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


সনাতন ধর্মাবলম্বীরাও একই সুযোগ-সুবিধা পাবেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বাংলাদেশে একজন মুসলমান নাগরিক সরকারের কাছ থেকে যে সুযোগ-সুবিধা পান, সনাতন ধর্মাবলম্বীরাও ঠিক একই সুযোগ-সুবিধা পাবেন বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি এই বক্তব্যটি বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে পঞ্চগড় পৌরসভার চানপাড়া ইসকন মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তুলে ধরেন।

অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, 'বিএনপি সরকার একটি অসাম্প্রদায়িক সরকার। আমরা সব ধর্মকে সম্মান করি এবং সব ধর্মের মানুষকে ধারণ করি।'

নেতা আরও জানান, 'ধর্ম যার যার, বাংলাদেশ সবার- এই স্লোগানকে সামনে রেখে সরকার আগামীতে এগিয়ে যাবে।'

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইমসহ বিএনপির স্থানীয় নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ। আলোচনা সভা শেষে চানপাড়া ইসকন মন্দির থেকে একটি বর্ণাঢ্য রথযাত্রা বের করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে হাসপাতাল চত্বরে দুই নারী ছিনতাইকারী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


সিলেটে হাসপাতাল চত্বরে দুই নারী ছিনতাইকারী আটক

সিলেটে হাসপাতাল থেকে দুই নারী ছিনতাইকারীকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে ছয় মাস করে সাজা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার রাতে নগরীর সোবহানীঘাটস্থ আল হারামাইন হাসপাতাল থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন মহানগরীর শাহজালাল উপশহর এলাকার এইচ ব্লকের সুমন মিয়ার স্ত্রী পপি বেগম (৩০) এবং শামীম মিয়ার স্ত্রী শিউলি (২৪)। এর আগে পপি বেগম চুরি ও ছিনতাইয়ের অভিযোগে একাধিকবার আটক হয়ে জেল খেটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ৮টার দিকে আল হারামাইন হাসপাতালের এক নারীকে ভয় দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে পপি এবং শিউলিকে আটক করে জনতা। পরে তারা পুলিশে দায়ের করে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে সাজা দেওয়া হয়।

ছিনতাইকারী দুই নারী আটক ও ভ্রাম্যমান আদালতের সাজার বিষয়ে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি খান মো. মাঈনুল জাকির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাতার থেকে দেশে ফিরে এসেছেন স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


কাতার থেকে দেশে ফিরে এসেছেন স্পিকার

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর সম্পন্ন করার পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দোহা থেকে ঢাকায় ফিরে এসেছেন।

তিনি বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এর পূর্বে, স্পিকার এক সংক্ষিপ্ত সরকারি সফরের অংশ হিসেবে কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতার মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাতে গত ১৪ জুলাই, দুপুরে দোহায় পৌঁছান। তিনি কাতারের সাবেক আমির এবং বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল সানির মৃত্যুতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা হস্তান্তর করেন।

এই সময় স্পিকার মহামহিম আমির এবং শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান এবং প্রয়াত আমিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

শোকবার্তা হস্তান্তরের পর স্পিকার কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গে সাক্ষাৎ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জবাবদিহির সংস্কৃতির জন্য সাংবাদিক-উদ্যোক্তাদের নিরাপদ রাখতে হবে: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


জবাবদিহির সংস্কৃতির জন্য সাংবাদিক-উদ্যোক্তাদের নিরাপদ রাখতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন মন্তব্য করেছেন যে, রাষ্ট্রকে ভর্তুকি দিয়ে হলেও গণমাধ্যমশিল্প টিকিয়ে রাখতে হবে। তিনি জানিয়েছেন, সভ্য সমাজে জবাবদিহির সংস্কৃতি বজায় রাখতে সাংবাদিক এবং সংশ্লিষ্ট উদ্যোক্তাদের নিরাপদ রাখতে হবে।

মন্ত্রী আজ বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় ইস্ট ওয়েস্ট মিডিয়া কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও জানান, সমাজ এবং সভ্যতার পরিবর্তন ঘটছে। তিনি বলেন, আমরা মনে হয় এই চলমান রূপান্তরিত প্রক্রিয়ার মধ্যে আছি। এর ফলে পুরনো ব্যবস্থাটি দিন দিন অচল হয়ে যাচ্ছে। নতুন ব্যবস্থাতে প্রবেশ করতে হলে নতুন জ্ঞান, দক্ষতা এবং আইনি কাঠামোর প্রয়োজন হচ্ছে।

সেটিকে কার্যকর করার জন্য নতুন কর্মকৌশল নির্ধারণ করতে হচ্ছে। তিনি জানান, এই ভাঙা-গড়ার প্রক্রিয়ার মধ্যে আমরা অনেক সময় সজাগ নই। তাই আমাদের অনেক কিছু মিস হয়ে যাচ্ছে।

মন্ত্রী বলেন, দেশে শিল্পপ্রতিষ্ঠানকে নিরাপদ রাখা এবং উৎসাহ দেওয়া রাষ্ট্রের কাজ। কারণ আমাদের এই পেশাকে (গণমাধ্যম) বাঁচিয়ে রাখতে হবে।

প্রয়োজনে রাষ্ট্রকে ভর্তুকি দিয়ে হলেও এই শিল্প টিকিয়ে রাখতে হবে, উল্লেখ করেন তথ্যমন্ত্রী। সভ্য সমাজে জবাবদিহির সংস্কৃতি বজায় রাখতে গণমাধ্যম সংশ্লিষ্ট পেশার ব্যক্তিদের চাকরির নিরাপত্তা এবং উদ্যোক্তাদের নিরাপদ রাখার বিষয়টি উল্লেখ করেছেন জহির উদ্দিন স্বপন।

তিনি জানান, আমাদের ইনফরমেশনের সোর্স হিসেবে ডিজিটাল প্ল্যাটফর্ম একটি গুরুত্বপূর্ণ সোর্স হয়ে গেছে। এটি টিপিক্যাল মিডিয়া হাউসগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ।

তাদের মাল্টিমিডিয়ার উইং খুলতে হয়েছে এবং বড় প্রতিষ্ঠাগুলোর অনেককেই তাদের আয় সোর্স হিসেবে মাল্টিমিডিয়ার ওপর নির্ভর করতে হচ্ছে।

মন্ত্রী বলেন, এই ভাঙা-গড়া প্রক্রিয়ার মধ্যে আমাদের গণমাধ্যমের এই প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণের প্রক্রিয়াটাকে ধরে রাখতেই হবে।

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীন পরিবেশ নিশ্চিত করা, গণমাধ্যম সংস্কার এবং প্রয়োজনীয় কমিশন গঠনের বিষয়ে ধারাবাহিকভাবে দিকনির্দেশনা দিয়ে আসছেন। সরকারের লক্ষ্য অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি আধুনিক, দায়িত্বশীল, স্বাধীন ও টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে তোলা।

বর্তমান সময়ের প্রধান চ্যালেঞ্জ হলো সরকার এবং গণমাধ্যমের মধ্যে নয়, বরং ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত লড়াই, উল্লেখ করেন তিনি।

মতবিনিময় সভায় বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক লোটন একরাম, কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান তালুকদার, ডেইলি সানের সম্পাদক রেজাউল করিম লোটাস, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক এ. কে. এম. মনজুরুল ইসলাম, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী, যুগ্ম সম্পাদক সাঈদ খান এবং নিউজ টোয়েন্টিফোরের সিইও শরিফুল ইসলাম খান বক্তব্য রাখেন।

তারা অনলাইন নিউজপোর্টালের নীতিমালা প্রণয়ন, সব গণমাধ্যমের সরকারি বিজ্ঞাপন নিশ্চিত, স্বাধীন গণমাধ্যম কমিশনের সংস্কার প্রস্তাবনা অনুসরণ এবং গণমাধ্যম নিবন্ধনের ক্ষেত্রে নিয়মের কড়াকড়ির আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%