ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

মৎস্য সম্পদে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন এমপি মান্নান


মৎস্য সম্পদে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন এমপি মান্নান

মৎস্যসম্পদ রক্ষায় সকলকে দায়িত্বশীলভাবে ভূমিকা পালনের মাধ্যমে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, ‘নদী-খাল, জলাশয় এবং পুকুরে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্ত করা ছাড়াও দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। বাংলাদেশের অর্থনীতি এবং গ্রামীণ কর্মসংস্থানে মৎস্য খাতের রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা।’ রবিবার (১৬ আগস্ট) সকালে সোনারগাঁ উপজেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তরের আয়োজনে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সেরা তিন মৎস্য চাষিকে তাদের সফলতার স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়। এমপি মান্নান বলেন, ‘সোনারগাঁয়ের মৎস্য চাষিরা আধুনিক প্রযুক্তি এবং প্রশিক্ষণ কাজে লাগিয়ে মাছের উৎপাদন আরও বাড়াতে সক্ষম। আমাদের দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য চাষ অনেক মানুষের জীবিকার প্রধান উৎস।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু।আলোচনা সভায় সেরা কার্প মিশ্র মৎস্য চাষি হিসেবে মঙ্গলেরগাঁওয়ের গাজী নাহিদুল ইসলাম এবং দৌলতপুরের রমজান হোসেন এবং সেরা তেলাপিয়া চাষি হিসেবে কৃষ্ণপুরার মো. আফাজ উদ্দিনকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

আরও পড়ুন: ইউপি নির্বাচনে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, দুজন গুলিবিদ্ধসহ আহত ৩

এছাড়াও অনুষ্ঠানে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেলসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে উপজেলা চত্বরের পুকুরে ৪০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাইক্রোবাস থেকে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


মাইক্রোবাস থেকে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ইকোনমিক জোন সড়কে পুলিশ ১৩০ কেজি গাঁজা এবং ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে একটি মাইক্রোবাস থেকে। এই সময়, মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি পুলিশ জব্দ করে। তবে, পুলিশের ধাওয়া খেয়ে মাইক্রোবাসে থাকা মাদক ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল জানান, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ নজরদারি ও অভিযান পরিচালনা করে পুলিশের এক দল। এই অভিযানের সময়, তারা সন্দেহজনক একটি টয়োটা নোয়া মাইক্রোবাসের গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করে। একপর্যায়ে, মাদক ব্যবসায়ীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। তিনি আরও বলেন, মাইক্রোবাসে তল্লাশি করে পুলিশ ১৩০ কেজি গাঁজা এবং ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। একই সময়, মাদক পরিবহনে ব্যবহৃত নোয়া মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেছেন, এ ঘটনায় অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার করার পাশাপাশি, মাদকের উৎস, সরবরাহকারী চক্র শনাক্তকরণ এবং জড়িত মূল হোতাদের আইনের আওতায় আনার জন্য তদন্ত চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের মাছের উৎপাদন বাড়াতে সমন্বিত উদ্যোগের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের মাছের উৎপাদন বাড়াতে সমন্বিত উদ্যোগের আহ্বান
 
“রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা, পোনামাছ অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন। স্থানীয় পাবলিক হলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার কমল রায়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেন, “বাংলাদেশের অর্থনীতি ও গ্রামীণ জীবনে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্যসম্পদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে এ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে।”
তিনি আরও বলেন, “দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাছের অভয়াশ্রম সংরক্ষণ, পোনা মাছ অবমুক্তকরণ এবং অবৈধভাবে মাছ শিকার বন্ধে জনসচেতনতা বাড়াতে হবে।”
প্রতিমন্ত্রী বলেন, মৎস্যসম্পদ শুধু খাদ্য ও পুষ্টির উৎস নয়, এটি দেশের অর্থনীতি ও মানুষের কর্মসংস্থানেরও গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যজীবী, চাষি ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস, সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিরা পোনামাছ অবমুক্ত করেন এবং মৎস্য খাতে অবদান রাখা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কমলগঞ্জে ধর্ষণের অভিযোগে শিশুসহ ২ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


কমলগঞ্জে ধর্ষণের অভিযোগে শিশুসহ ২ জন আটক

 

মৌলভীবাজারের কমলগঞ্জে আট বছরের বয়সী এক শিশুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এক শিশু এবং ঘটনার অংশ হিসাবে ধামাচাপা দেওয়া ও আলামত নষ্টের অভিযোগে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই দুপুরে, কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের পূর্ব বলরামপুর গ্রামের ৮ বছরের একটি শিশুকে নিজ বাড়ির পাশের নির্মীয়মাণ ভবনের সিঁড়ির নিচে নিয়ে ধর্ষণ করে একই এলাকার ১১ বছর বয়সী এক শিশু। পরে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মোমিন (৪০) ঘটনাটি ধামাচাপা দেওয়ার পাশাপাশি সহযোগিতার অভিযোগে এবং আলামত নষ্ট করার চেষ্টা করে।

ঘটনার পর, পুলিশি তদন্ত শেষে ১৬ আগস্ট রাতে অভিযানের মাধ্যমে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে, আলামত বিনষ্ট ও শিশু ধর্ষণে সহায়তার অভিযোগে ইউপি সদস্য আব্দুল মোমিনকেও আটক করে থানায় নিয়ে আসা হয়।

কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিশু ধর্ষণের ঘটনা এবং আলামত নষ্টের অভিযোগে ইউপি সদস্যসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেশাদার ডাকাত চক্রের মূলহোতাসহ ৬ সহযোগী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


পেশাদার ডাকাত চক্রের মূলহোতাসহ ৬ সহযোগী গ্রেপ্তার

আইনশৃখলা বাহিনীর পরিচয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনা ঘটানো পেশাদার ডাকাত চক্রের মূলহোতা তৈয়বসহ তার ৬ সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছে বিদেশি পিস্তল, ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ি এবং নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গণি এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলন থেকে পুলিশ জানায়, ডাকাত চক্রটি গত কয়েক বছরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি করে আসছিল। ডাকাত দলের সদস্যরা গ্রেফতার এড়াতে প্রযুক্তির সহায়তা নিচ্ছিলেন। ডাকাতির সময় চক্রের সদস্যরা পকেট রাউটার ব্যবহার করে থাকতেন, যাতে পুলিশ তাদের শনাক্ত করতে না পারে।

সংস্থাটি জানায়, ডাকাতির কাজে যুক্ত হওয়ার জন্য তৈয়ব বিভিন্ন জেলা থেকে নতুন সদস্য নিয়ে আসতেন। ডাকাতির পর চক্রের সদস্যরা নিজেদের নিজ নিজ এলাকায় গা ঢাকা দিতেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ডাকাতির পরিকল্পনা করতেন তারা। ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উত্তরায় একটি শপিংমলে রেখে দিতেন।

পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ওসমান গণি জানান, তৈয়ব আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে আবারও একই কাজে জড়িয়ে পড়েন। পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট সবার দুর্বলতার কারণে আসামিরা জামিন পাচ্ছেন। বর্তমানে তৈয়বের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৪৫টি মামলা রয়েছে। অতিরিক্ত কমিশনার জানিয়েছেন, এই চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%