প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আইনশৃখলা বাহিনীর পরিচয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনা ঘটানো পেশাদার ডাকাত চক্রের মূলহোতা তৈয়বসহ তার ৬ সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছে বিদেশি পিস্তল, ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ি এবং নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গণি এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলন থেকে পুলিশ জানায়, ডাকাত চক্রটি গত কয়েক বছরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি করে আসছিল। ডাকাত দলের সদস্যরা গ্রেফতার এড়াতে প্রযুক্তির সহায়তা নিচ্ছিলেন। ডাকাতির সময় চক্রের সদস্যরা পকেট রাউটার ব্যবহার করে থাকতেন, যাতে পুলিশ তাদের শনাক্ত করতে না পারে।
সংস্থাটি জানায়, ডাকাতির কাজে যুক্ত হওয়ার জন্য তৈয়ব বিভিন্ন জেলা থেকে নতুন সদস্য নিয়ে আসতেন। ডাকাতির পর চক্রের সদস্যরা নিজেদের নিজ নিজ এলাকায় গা ঢাকা দিতেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ডাকাতির পরিকল্পনা করতেন তারা। ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উত্তরায় একটি শপিংমলে রেখে দিতেন।
পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ওসমান গণি জানান, তৈয়ব আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে আবারও একই কাজে জড়িয়ে পড়েন। পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট সবার দুর্বলতার কারণে আসামিরা জামিন পাচ্ছেন। বর্তমানে তৈয়বের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৪৫টি মামলা রয়েছে। অতিরিক্ত কমিশনার জানিয়েছেন, এই চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন