ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার


হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুর রহিম, যে পরিচিত আব্দুর রহিম ওরফে রনির (২৩) নামেও, গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার সময় ঢাকা মহানগরীর তুরাগ থানাধীন উত্তরা দিয়াবাড়ী এলাকার উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং র‍্যাব-১, সিপিসি-২, উত্তরা, ঢাকার যৌথ আভিযানিক দল এই বিশেষ অভিযানটি পরিচালনা করে।

গ্রেপ্তার হবার সময় আব্দুর রহিম ওরফে রনি উপজেলার দৌলতপুর এলাকার নুরুল আমিনের ছেলে হিসাবে শনাক্ত হন।

আরও পড়ুন: উখিয়ার অগ্নিকাণ্ডে নাহিদ ও তার পরিবারের খোঁজ নেই, হতাহতদের তালিকা নেই

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, বেগমগঞ্জ থানায় ২০১৯ সালে দায়ের হওয়া একটি হত্যা মামলার বিচারের ফলস্বরূপ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে। সাজা ঘোষণার পর থেকে দীর্ঘ সময় ধরে তিনি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। গোপন সূত্রের খবর ও গোয়েন্দা নজরদারি দ্বারা তার অবস্থান নিশ্চিত করে যৌথ আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলের ঘাটাইলে ভূমি দস্য ,মামলাবাজ আতরের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত।

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১১:৪০ পি.এম


টাঙ্গাইলের ঘাটাইলে ভূমি দস্য ,মামলাবাজ আতরের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত।

শুক্রবার (২২ আগস্ট) সকাল ৯টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ছয়ানী বকশিয়া স/ন্ত্রা/সী, ভূমিদ/স্যু ও মামলাবাজ আতাউর রহমান ওরফে আতর আলীর বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন আয়োজন করেছে এলাকাবাসী।

মানববন্ধনে বকশিয়া, আথাইল শিমুল, বীরসিংহ ও পার্শ্ববর্তী গ্রামের জনতা অংশগ্রহণ করে।

আতর আলীকে গ্রেফতারের দাবিতে গত ১ আগস্ট সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করার পর পুলিশের হাতে গ্রেফতার হন। পরে জামিনে মুক্ত হয়ে আতর আলী আরো হিং/স্র হয়ে ওঠে এবং সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারীদের হু/মকি দামকি প্রদানের অভিযোগ ওঠে।

মামলাবাজ আতর আলীর অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী তাকে গ্রেফতার ও বিচারের জন্য প্রতিবাদ ও মানববন্ধন করে। যারা জমি জবরদখল করে রেখেছে, তারা তাদের জমি ফেরত চায়। ওইসব ব্যক্তিরা যাদের বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলা করা হয়েছে, তাদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায়।

অবসর প্রাপ্ত অধ্যাপক ও ঘাটাইল উপজেলার ছয়ানী বকশিয়া গ্রামের কৃতি সন্তান মো. শাহজাহান আলীর নেতৃত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ফরমান আলী খান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তালুকদার, অবসর প্রাপ্ত সেনা সদস্য জাফর আলী, মোজাম্মেল হোসেন তুলা, মধুপুর দারিদ্র্য বিমোচন কর্মকর্তা কামরুল হাসান, ফরিদ খান, জিয়াউর রহমান জিয়া, রনি তালুকদার প্রমুখ।

বক্তারা ভূমিদ/স্যু, স/ন্ত্রা/সী ও মামলাবাজ আতাউর রহমান ওরফে আতর আলীর ভূমিদস্যু/তা, স/ন্ত্রা/সী কর্মকাণ্ড এবং যার-তার বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা বন্ধ করার পাশাপাশি দ্রুত তাকে আইনের আওতায় আনার দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত উপকূলে ডুবেছে কার্গো জাহাজ, ২৪ নাবিকের ভাগ্য নিয়ে ধোঁয়াশা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১১:৪৩ পি.এম


ভারত উপকূলে ডুবেছে কার্গো জাহাজ, ২৪ নাবিকের ভাগ্য নিয়ে ধোঁয়াশা

ভারতের ওড়িশা উপকূলের প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে একটি পানামার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এই ভয়াবহ সামুদ্রিক দুর্ঘটনার পর কার্যক্রম শুরু হয়েছে। জাহাজটিতে মোট ২৪ জন ক্রু সদস্য ও নাবিক ছিলেন। এই অপ্রত্যাশিত দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং ভারতীয় নৌবাহিনী যৌথভাবে একটি বড় উদ্ধার অভিযান শুরু করেছে।

মেরিটাইম ট্রাফিক নামক আন্তর্জাতিক শিপ ট্র্যাকিং প্ল্যাটফর্ম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনার শিকার জাহাজটির নাম ‘এমভি ওশেন-উইনার’। জাহাজটি ওড়িশার প্রধান পারাদ্বীপ বন্দর থেকে যাত্রা শুরু করেছিল এবং এর গন্তব্য ছিল সিঙ্গাপুর। ওড়িশা থেকে বিপুল পরিমাণ লোহার আকরিক বোঝাই করে এটি গন্তব্যের দিকে রওনা দিয়েছিল। গত শুক্রবার এই জাহাজটি ওড়িশা উপকূল ছেড়ে সমুদ্রপাড়ি দিয়েছিল।

দুর্ঘটনার সময় জাহাজটিতে যে ২৪ জন কর্মী ও নাবিক উপস্থিত ছিলেন, তাদের মধ্যে বেশিরভাগই চীনা নাগরিক বলে জানা গেছে। তবে আকস্মিক এই জাহাজডুবির পর ঠিক কতজন নাবিককে এখনও পর্যন্ত জীবিত বা নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য দিতে পারেননি দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক ও নিরাপত্তা কর্মকর্তা।

পরিস্থিতি মোকাবেলায় এবং দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করতে ওই জলপথে চলাচলকারী অন্যান্য বাণিজ্যিক জাহাজগুলোকেও বিশেষভাবে সতর্ক করা হয়েছে এবং উদ্ধারকাজে তাদের সহযোগিতা চাওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ, ডিলারদের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১১:৪৮ পি.এম


সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ, ডিলারদের সতর্কবার্তা

ঢাকা, ২২ আগস্ট, ২০২৬ : বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) দেশের সব জেলা ইউনিটের ডিলারদের সতর্ক করেছে নিশ্চিত করতে যে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি হচ্ছে।

বিএফএ-এর চেয়ারম্যান মো. মোশারফ হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা দেওয়ার পাশাপাশি সার উত্তোলন ও গুদামে মজুত নিশ্চিত করতে হবে। এ ছাড়া উপজেলা কৃষি কর্মকর্তাকে সারের আগমনি বার্তা জানানো, বিক্রয় রেজিস্টার সংরক্ষণ করা এবং অতিরিক্ত মূল্যে সার বিক্রি ঠেকানোর জন্য নিয়মিত তদারকির নির্দেশনা দেওয়া হয়েছে।

নীতিমালা লঙ্ঘনের ক্ষেত্রে ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে-এমন সতর্কবাণীও দিয়েছে বিএফএ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো কুচক্রী মহল যদি অতিরিক্ত দামে সার বিক্রি করে তাহলে তার দায় ডিলারদের ওপর চাপিয়ে দিতে না পারে, সেভাবে সতর্ক থাকার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া, স্থানীয় কৃষি অফিস ও প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

র‌্যাব-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইল এর অভিযানে ১৮৮ বোতল বিদেশি মদসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১১:৫৩ পি.এম


র‌্যাব-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইল এর অভিযানে ১৮৮ বোতল বিদেশি মদসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার

টাঙ্গাইলের ঘাটাইলে মাদকবিরোধী অভিযান চালিয়ে র‌্যাব-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইল ১৮৮ বোতল বিদেশি মদ, একটি প্রাইভেটকার, নগদ টাকা এবং তিনটি মোবাইল ফোনসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার হওয়া চারজন হলেন—শেরপুর জেলার মো. রাশেদ মিয়া (২৫) ও মিজানুর রহমান মমিন (৩২) এবং টাঙ্গাইল জেলার সুজয় দেব (২৮) ও হৃদয় দাস (২৫)।

র‌্যাব জানায়, ২০ আগস্ট ২০২৬ তারিখে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের ঘাটাইল থানার হামিদপুর বাজারের নিকটবর্তী পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করা হয়।

এসময়, সীমান্তবর্তী জামালপুর এলাকা থেকে আসা সন্দেহভাজন একটি সাদা রঙের টয়োটা প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে গাড়িতে থাকা চারজনকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে অবৈধ বিদেশি মদ থাকার বিষয়টি তারা স্বীকার করেন, যা তাদের দেওয়া তথ্য ও দেখানো অনুযায়ী প্রাইভেটকারের পেছনের ডালায় বিশেষ কায়দায় রাখা ১৮৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ সময় মদ বহনে ব্যবহৃত প্রাইভেটকার, নগদ অর্থ এবং তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে নেশাজাতীয় দ্রব্য বিদেশি মদ সংগ্রহ করে নিজেদের হেফাজতে রক্ষা করে আসছিলেন। পরে তারা সেগুলো টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে জানা গেছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামতসহ তাদের টাঙ্গাইল জেলার কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%