প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইলের ঘাটাইলে মাদকবিরোধী অভিযান চালিয়ে র্যাব-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইল ১৮৮ বোতল বিদেশি মদ, একটি প্রাইভেটকার, নগদ টাকা এবং তিনটি মোবাইল ফোনসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া চারজন হলেন—শেরপুর জেলার মো. রাশেদ মিয়া (২৫) ও মিজানুর রহমান মমিন (৩২) এবং টাঙ্গাইল জেলার সুজয় দেব (২৮) ও হৃদয় দাস (২৫)।
র্যাব জানায়, ২০ আগস্ট ২০২৬ তারিখে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের ঘাটাইল থানার হামিদপুর বাজারের নিকটবর্তী পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করা হয়।
এসময়, সীমান্তবর্তী জামালপুর এলাকা থেকে আসা সন্দেহভাজন একটি সাদা রঙের টয়োটা প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে গাড়িতে থাকা চারজনকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে অবৈধ বিদেশি মদ থাকার বিষয়টি তারা স্বীকার করেন, যা তাদের দেওয়া তথ্য ও দেখানো অনুযায়ী প্রাইভেটকারের পেছনের ডালায় বিশেষ কায়দায় রাখা ১৮৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এ সময় মদ বহনে ব্যবহৃত প্রাইভেটকার, নগদ অর্থ এবং তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে নেশাজাতীয় দ্রব্য বিদেশি মদ সংগ্রহ করে নিজেদের হেফাজতে রক্ষা করে আসছিলেন। পরে তারা সেগুলো টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে জানা গেছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামতসহ তাদের টাঙ্গাইল জেলার কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন