ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজবাড়ীতে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত


রাজবাড়ীতে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

রাজবাড়ী, ১ অক্টোবর, ২০২৬ : ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রাজবাড়ীতে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

আরও পড়ুন: (ছবি আছে) জিয়ানগরে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

রাজবাড়ী জেলা প্রশাসন প্রবীণ হিতৈষী সংঘ ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ-উল হাসান। সভায় প্রবীণদের মর্যাদা, অধিকার, সামাজিক নিরাপত্তা এবং তাদের সুস্থ ও সম্মানজনক জীবন যাপনের সুযোগ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, সমাজ সেবা বিভাগের উপ পরিচালক আবু সালেহ মোহাম্মদ আলী আহসান, জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি এবং কুষ্টিয়া আমলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কুদরত-ই-গুল, সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, আবু দাইয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আলোচনা সভায় বক্তারা প্রবীণদের পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার বিষয়টি তুলে ধরেন। তারা প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগানোর পাশাপাশি বার্ধক্যকালীন নিরাপত্তা, চিকিৎসা সেবা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার জন্য জাতীয়ভাবে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

আরও পড়ুন: ‎রাঙামাটিতে স্কুলছাত্র নিখোঁজ, থানায় জিডি করলেন বাবা

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজসেবা অফিসের কর্মকর্তা অজয় কুমার হালদার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকাসহ ৬ জেলায় নিয়োগ দেবে সিটি ব্যাংক, লাগবে যে যোগ্যতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৭ এম


ঢাকাসহ ৬ জেলায় নিয়োগ দেবে সিটি ব্যাংক, লাগবে যে যোগ্যতা

সিটি ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

পদের নাম: ব্রাঞ্চ অপারেশন্স ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: ব্যাংকের নীতিমালা, নিয়ন্ত্রণমূলক আইন ও নির্দেশিকা অনুযায়ী সমস্ত কার্যক্রম পরিচালনায় দক্ষতার প্রয়োজন রয়েছে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর

কর্মস্থল: চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী, সিলেট

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে হাসপাতালের বারান্দা ও মেঝেতে ডেঙ্গু রোগীদের ভিড়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৮ এম


নারায়ণগঞ্জে হাসপাতালের বারান্দা ও মেঝেতে ডেঙ্গু রোগীদের ভিড়

নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। হাসপাতালের বেডে রোগী স্থান সংকুলান না হওয়ায় সাধারণ মানুষ বাধ্য হয়ে বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন।

বন্দর কুড়িপাড়া এলাকার বাসিন্দা আজহারুল ইসলাম (৩১) স্ত্রীর প্রসবের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে গিয়েছিলেন। তিনি আশা করেছিলেন, স্ত্রী ও নবজাতকের পাশে থাকতে পারবেন। কিন্তু হাসপাতালে অবস্থানকালে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন। গত তিন দিন ধরে তিনি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের বারান্দায় চিকিৎসা নিচ্ছেন।

আজহারুলের পাশেই মেঝেতে চিকিৎসা নিচ্ছেন দেওভোগ মাদ্রাসা এলাকার বাসিন্দা মশিউর রহমান। তিনিও তিন দিন ধরে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। মশিউর রহমান বলেন, "ওয়ার্ডে সিট নাই, তাই বারান্দায় মেঝেতে আছি। অসুবিধা হয়, অনেক গরম লাগে। কিন্তু কিছু করার নাই, চিকিৎসা তো করতে হইবো।"

সরেজমিনে দেখা গেছে, আজহারুল ও মশিউরের মতো অন্তত ১০ জন রোগী নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন।

ওয়ার্ডে দায়িত্ব পালনকারী একাধিক নার্স জানিয়েছেন, প্রতিদিন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। কিছু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, আবার নতুন রোগী আসছেন। বর্তমানে ২৩ জনের বেশি ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। শয্যার অভাবের কারণে অনেক রোগীকে বারান্দা ও মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আগস্টে এ সংখ্যা ছিল ১১৯ এবং জুলাইয়ে ৩৫ জন। চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত ৩৭৬ জন চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসক নাজমুল হাসান বিপুল বলেন, "বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বেশি। যে পরিমাণ রোগী আসছে, সে পরিমাণ শয্যা আমাদের নেই। তারপরও বারান্দা ও মেঝেতে জায়গা করে গুরুতর রোগীদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ৩৭৬ জন ডেঙ্গু রোগীকে আমরা চিকিৎসা দিয়েছি।"

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ার কারণ সম্পর্কে তিনি বলেন, বিগত কয়েক বছর ধরে নির্দিষ্ট মৌসুমের বাইরেও মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। এর একটি বড় কারণ হচ্ছে যথাযথভাবে মশারি ব্যবহার না করা। রোগীদের মশারি দেওয়া হলেও অনেকেই ব্যবহার করেন না। এতে আক্রান্ত রোগীকে কামড়ানো মশার মাধ্যমে অন্যদের মধ্যে ডেঙ্গু ছড়ানোর ঝুঁকি থাকে। সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার ঘাটতি রয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে নতুন করে ৩৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৮৭ জন। অথচ ২০২৫ সালের পুরো বছরে আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৩৯৮ জন। অর্থাৎ গত বছরের মোট আক্রান্তের সংখ্যার কাছাকাছি পৌঁছে গেছে চলতি বছরের প্রথম নয় মাসেই।

সরকারি হিসাবে চলতি বছর নারায়ণগঞ্জে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা শূন্য। তবে জেলার কয়েকজন বাসিন্দা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নারায়ণগঞ্জের বাইরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়ায় এসব ঘটনা জেলা স্বাস্থ্য বিভাগের ডেঙ্গুজনিত মৃত্যুর হিসাবে যুক্ত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তথ্য অনুযায়ী, গত ২৮ আগস্ট রূপগঞ্জ উপজেলা ভূমি অফিসের চেইনম্যান আবু ছিদ্দিক (৫৮) ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি পরিবার নিয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বসবাস করতেন।

এ ছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকায় দুই গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের একজন আশা বেগম। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর তাকে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু পরিস্থিতির মধ্যেই নাসিকের মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলী নিজেও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

নাসিকের আরেক মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম জানান, সিটি এলাকায় ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশক নিধন, ওষুধ প্রয়োগ ও সচেতনতামূলক প্রচারণা চলছে। পাশাপাশি অভিযান পরিচালনা করে জরিমানাও করা হচ্ছে।

জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত হোসেন বলেন, সারাদেশেই মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ফলে হাসপাতালগুলোতে রোগীর চাপও বেশি। ভিক্টোরিয়া হাসপাতাল ১০০ শয্যার হওয়ায় অতিরিক্ত রোগীদের শয্যা দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু এ কারণে চিকিৎসা থেমে থাকতে পারে না। তাই যেভাবে সম্ভব, রোগীদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীর চারঘাটে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৯ এম


রাজশাহীর চারঘাটে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

রাজশাহীর চারঘাট উপজেলায় র্যা বের (র্যাব-৫) সদস্যরা একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছেন, যা এক রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ ছিল। র্যাবের সূত্র অনুযায়ী, বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে চারঘাটের মুক্তারপুর পাইকিংপাড়া এলাকার বিপ্লবের বালুঘাট সংলগ্ন একটি কলাবাগানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় ওই কলাবাগান থেকে একটি বিদেশি পিস্তল (৭.৬৫ এমএম), এক রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতসমূহকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিষাক্ত ইনজেকশন নয়, গুলি করে মৃত্যুদণ্ডের আবেদন নারীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৯ এম


বিষাক্ত ইনজেকশন নয়, গুলি করে মৃত্যুদণ্ডের আবেদন নারীর

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার মাত্র এক ঘণ্টা আগে তা স্থগিত করা হয়েছে। ক্রিস্টা গেইল পাইক ছিলেন টেনেসির একমাত্র নারী, যার মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছিল। গত দুই শতাব্দীতে ওই অঙ্গরাজ্যে কোনো নারীর সর্বোচ্চ শাস্তি কার্যকর হয়নি।

দেশের সুপ্রিম কোর্ট তার আপিল খারিজ করে দেওয়ার পর এবং গভর্নর ক্ষমা করতে অস্বীকৃতি জানানোর পর বুধবার (৩০ সেপ্টেম্বর) বিষাক্ত ইনজেকশনের মাধ্যমে দণ্ড কার্যকর করার কথা ছিল। তবে শেষ মুহূর্তে ষষ্ঠ সার্কিট আপিল আদালত দণ্ডটি স্থগিত করে। বিচারপতিরা উল্লেখ করেছেন, মামলাটি আরও বিস্তারিতভাবে পর্যালোচনা করা প্রয়োজন। স্থগিতাদেশ কতদিন পর্যন্ত বহাল থাকবে, তা এখনো স্পষ্ট নয়।

টেনেসিতে সাধারণত বিষাক্ত ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কিন্তু এই পদ্ধতি দীর্ঘ ও যন্ত্রণাদায়ক বলে অভিযোগ রয়েছে। এ কারণে ক্রিস্টা চেয়েছিলেন সম্পূর্ণ নারীদের নিয়ে গঠিত ফায়ারিং স্কোয়াডের গুলিতে তার দণ্ড কার্যকর হোক।

১৮ বছর বয়সে এক সহপাঠীকে হত্যার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর থেকে ৩২ বছর ধরে তিনি কারাগারে আছেন। সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%