ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

সিনিয়র সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ


সিনিয়র সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

ঢাকা, ১০ অক্টোবর, ২০২৬ : প্রধানমন্ত্রীর তারেক রহমান সিনিয়র সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

একটি শোকবার্তায় প্রধানমন্ত্রী আমির খসরুর রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সাংবাদিকতা পেশায় আমির খসরুর দীর্ঘদিনের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি ভয়েস অব আমেরিকাসহ বিভিন্ন গণমাধ্যমে কাজের মাধ্যমে সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা অঙ্গনে একটি শূন্যতার সৃষ্টি হয়েছে। বরাবরই তার লেখনি গণতন্ত্র, সত্য ও যুক্তির পক্ষে সোচ্চার ছিল।

আরও পড়ুন: মাদক ব্যবসায়ীদের আস্তানায় পিস্তল নিয়ে যে ব্যাখ্যা দিলেন ইশরাক

প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দানে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় জগজিৎ সিংকে স্মরণে গজল সন্ধ্যা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


ঢাকায় জগজিৎ সিংকে স্মরণে গজল সন্ধ্যা অনুষ্ঠিত

উপমহাদেশের কিংবদন্তি গজলশিল্পী জগজিৎ সিংয়ের গান এবং সংগীত ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় ‘গজল ইভনিং: অ্যা ট্রিবিউট টু জগজিৎ সিং’ শীর্ষক একটি বিশেষ সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়। শনিবার, ১০ অক্টোবর সন্ধ্যায় অ্যালিয়ঁস ফ্রঁসেজের ধানমন্ডি মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে গজলপ্রেমীদের উপচে পড়া উপস্থিতি মিলনায়তনকে কানায় কানায় পূর্ণ করে তোলে।

গজলের কাব্যিক আবেদন, সুরের মাধুর্য এবং আবেগের গভীরতা নিয়ে সাজানো ছিল পুরো সন্ধ্যার পরিবেশনা। এই আয়োজনে জগজিৎ সিংয়ের স্বতন্ত্র গায়কী এবং তাঁর অমর গানগুলোর দীর্ঘস্থায়ী জনপ্রিয়তা স্মরণ করা হয়, পাশাপাশি উপমহাদেশের সংগীত জগতে গজলের সমৃদ্ধ ও গৌরবোজ্জ্বল ঐতিহ্যও বিশেষভাবে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে মনোমুগ্ধকর গজল পরিবেশন করেন দেশের খ্যাতনামা গজলশিল্পী মঞ্জুরুল ইসলাম খান। অতিথি শিল্পী হিসেবে তাঁর সঙ্গে মঞ্চ মাতান আফসানা রুনা। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত আকর্ষণীয়ভাবে সঞ্চালনা করেন ইন্দ্রাণী নিশি। শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় গজলের মেলোডি, কাব্যিক সৌন্দর্য এবং সুরের নানাদিক শ্রোতাদের মুগ্ধ করে। দর্শক-শ্রোতাদের ব্যাপক উপস্থিতি গজল সংগীতের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ এবং জগজিৎ সিংয়ের গানের চিরন্তন আবেদনকে আবারও স্পষ্ট করে তোলে।

সংগীতশিল্পী মঞ্জুরুল ইসলাম খান তাঁর সংগীতগুরু জগজিৎ সিংয়ের দ্বারা গভীরভাবে প্রভাবিত। গজলের চর্চা ও ঐতিহ্য সংরক্ষণে তিনি দীর্ঘদিন ধরে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে আসছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ভারতের বোম্বে বিশ্ববিদ্যালয় (বর্তমান মুম্বাই বিশ্ববিদ্যালয়) থেকে সংগীতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

সংগীত পরিবেশনার পাশাপাশি মঞ্জুরুল ইসলাম খান নিয়মিত অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় ‘সাবকন্টিনেন্টাল ক্লাসিক্যাল মিউজিক ওয়ার্কশপ’ পরিচালনা করে আসছেন। এসব কর্মশালায় উপমহাদেশের দুই গুরুত্বপূর্ণ ধ্রুপদি সংগীতধারা—উত্তর ভারতের হিন্দুস্তানি এবং দক্ষিণ ভারতের কর্ণাটকী সংগীত—সম্পর্কে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়। সংগীতের ইতিহাস, তত্ত্ব এবং চর্চার মাধ্যমে অংশগ্রহণকারীদের এ অঞ্চলের সমৃদ্ধ ধ্রুপদি সংগীত ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমিমন্ত্রী রাজশাহী মহানগরীর পূজা মণ্ডপগুলোতে আর্থিক অনুদান দিলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


ভূমিমন্ত্রী রাজশাহী মহানগরীর পূজা মণ্ডপগুলোতে আর্থিক অনুদান দিলেন

রাজশাহী, ১০ অক্টোবর, ২০২৬ : শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও আর্থিক অনুদান প্রদান করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এই উৎসব উদযাপনের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ দুপুরে নগরীর ধর্মসভায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমিমন্ত্রী এই অর্থ বিতরণ করেন।

মহানগরীর মোট ৮৫টি মণ্ডপে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।

মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু ধর্মাবলম্বীদের যাতে সম্পূর্ণ নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, তার জন্য বর্তমান সরকার সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।’

তিনি আরও বলেন, রাজশাহীর ইতিহাস বরাবরই সাম্প্রদায়িক সৌহার্দ্যের ইতিহাস। এখানে যুগে যুগে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে।

মন্ত্রী পূজার দিনে সামাজিক বৈষম্য যাতে না ঘটে এবং অসচ্ছল পরিবারগুলো আনন্দের অংশীদার হতে পারে, সেদিকে খেয়াল রাখার অনুরোধ জানান।

তিনি বলেন, ‘আমাদের প্রিয় শহর রাজশাহীতে কোনো প্রকার বিশৃঙ্খলা সহ্য করা হবে না। আপনারাই আমাদের ঐতিহ্য ধরে রেখেছেন। সরকারের পক্ষ থেকে অনুদান ও সরকারি প্রয়োজনীয় বরাদ্দ যথাসময়ে পৌঁছানো নিশ্চিত করা হয়েছে।’

সভায় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার এবং ধর্মসভা ও বিভিন্ন পূজামণ্ডপ কমিটির প্রতিনিধিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪৪তম জাতীয় মহিলা দাবায় শীর্ষে শিরিন, ওয়াদিফা ও দিবা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


৪৪তম জাতীয় মহিলা দাবায় শীর্ষে শিরিন, ওয়াদিফা ও দিবা

ঢাকা, ১০ অক্টোবর ২০২৬ : বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এর আর্থিক পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত বার্জার পেইন্টস ৪৪তম জাতীয় মহিলা ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ডের খেলা শেষে, বাংলাদেশ আনসারের মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন, বাংলাদেশ নৌবাহিনীর মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ এবং মহিলা ক্যান্ডিডেট ইশরাত জাহান দিবা, সাড়ে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থানে অবস্থান করছেন।

দ্বিতীয় স্থানে, ছয় পয়েন্ট নিয়ে পাঁচজন খেলোয়াড় মিলিতভাবে রয়েছেন। তাদের মধ্যে আছেন মানিকগঞ্জের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী।

তৃতীয় স্থানে, সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে পাঁচজন খেলোয়াড় মিলিতভাবে অবস্থান করছেন। তারা হলেন বাংলাদেশ আনসারের মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌস, বরিশালের জান্নাতুল প্রীতি, এসএসপিএল স্পোর্টিং ক্লাবের জিন্নাত আক্তার শাহনাজ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দার এবং কুমিল্লার নুশরাত জাহান লিজা।

অষ্টম রাউন্ডের খেলা আজ (শনিবার) বাংলাদেশ দাবা ফেডারেশনের হলরুমে অনুষ্ঠিত হয়। এই রাউন্ডের খেলায় শিরিন মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলোর সাথে এবং মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরীর সাথে ড্র করেন।

ওয়াদিফা জান্নাতুল প্রীতিকে পরাজিত করেন, দিবা তাসফিয়া তাহসিন প্রিমাকে পরাজিত করেন, রানী হামিদ জারিন তাসনিমকে পরাজিত করেন, মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু সানজিদা শাকিবকে পরাজিত করেন, জিন্নাত আক্তার শাহনাজ মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবাকে পরাজিত করেন, জান্নাতুল ফেরদৌস তাবাসসুম সাদিয়া শাহাজানকে পরাজিত করেন, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দার তাসনিয়া তারান্নুম অর্পাকে পরাজিত করেন এবং নুশরাত জাহান লিজা অহন দেকে পরাজিত করেন।

আগামীকাল বেলা সাড়ে তিনটা হতে নবম বা শেষ রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বের শীর্ষ গবেষকদের তালিকায় স্থান পেলেন বাংলাদেশি অধ্যাপক ড. মেহেদী মাসুদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


বিশ্বের শীর্ষ গবেষকদের তালিকায় স্থান পেলেন বাংলাদেশি অধ্যাপক ড. মেহেদী মাসুদ

টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ব্রুনাইপ্রবাসী বাংলাদেশি অধ্যাপক ড. মুহাম্মদ মেহেদী মাসুদ। তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও এলসেভিয়ারের ‘ওয়ার্ল্ডস টপ ২% সায়েন্টিস্ট’ তালিকাসহ একাধিক আন্তর্জাতিক গবেষণা র‍্যাঙ্কিংয়ে স্থান পেয়েছেন। রাজাপুরের মানুষ এবং বাংলাদেশি গবেষকসমাজ তাঁর এই সাফল্যে গর্বিত।

বর্তমানে, ড. মেহেদী মাসুদ ব্রুনাইয়ের সুলতান শরীফ আলী ইসলামিক ইউনিভার্সিটির (UNISSA) ইসলামিক অর্থনীতি ও ফিন্যান্স অনুষদে সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন এবং সার্কুলার ইকোনমি নিয়ে গবেষণা করছেন।

ড. মেহেদী মাসুদ বৈজ্ঞানিক গবেষণার প্রভাব ও উদ্ধৃতির ভিত্তিতে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও এলসেভিয়ারের ‘ওয়ার্ল্ডস টপ ২% সায়েন্টিস্ট’ তালিকায় স্থান পেয়েছেন। এছাড়া, SciRank Global-এর ২০২৫ সালের রেজিস্ট্রিতে বিশ্বের শীর্ষ ৫ শতাংশ গবেষকের মধ্যে তাঁর অবস্থান উল্লেখ করা হয়েছে।

পরিবেশ শিক্ষা ও টেকসই উন্নয়ন বিষয়ে Scholarly Index-এর বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে তাঁর অবস্থান ১৫৭তম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট র‍্যাঙ্কিংয়ের পদ্ধতি ও তথ্যসূত্র অনুযায়ী এসব অবস্থান যাচাইযোগ্য।

ড. মেহেদী মাসুদের গবেষণার অন্যতম লক্ষ্য হলো অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক কল্যাণের মধ্যে টেকসই ভারসাম্য প্রতিষ্ঠা করা। তাঁর প্রকাশিত গবেষণাকর্মের মধ্যে রয়েছে ১২০টিরও বেশি পিয়ার-রিভিউড নিবন্ধ, দুটি একক গ্রন্থ এবং একাধিক বইয়ের অধ্যায়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, Google Scholar-এ তাঁর গবেষণাকর্মের উদ্ধৃতি ৭ হাজার ৩৯৫টির বেশি এবং H-index ৪৪। অন্যদিকে, Scopus-এ তাঁর উদ্ধৃতির সংখ্যা ৩ হাজার ৬০০-এর বেশি।

গবেষণার পাশাপাশি, তিনি FRGS ও LRGS-এর মতো প্রতিযোগিতামূলক গবেষণা অনুদান পেয়েছেন। বর্তমানে, তিনি মালয়েশিয়ার ‘iRECYCLE-Malaysia’ প্রকল্পে যুক্ত হয়ে ই-বর্জ্য থেকে মূল্যবান ধাতু পুনরুদ্ধার এবং সার্কুলার ইকোনমি নিয়ে কাজ করছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, তিনি আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) ও আসিয়ানভিত্তিক অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান ERIA-র পরামর্শক হিসেবেও কাজ করেছেন।

বিশ্বের শীর্ষ গবেষকদের তালিকায় স্থান পাওয়ার বিষয়ে ড. মেহেদী মাসুদের বক্তব্যে বলা হয়েছে, "এ স্বীকৃতি তাঁর একার অর্জন নয়; বরং সহকর্মী, গবেষণা সহযোগী, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত প্রচেষ্টার ফল।" তিনি উল্লেখ করেন, টেকসই উন্নয়ন কেবল পরিবেশ সংরক্ষণের বিষয় নয়; এর সঙ্গে সামাজিক কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকারও জড়িত।

ড. মেহেদী মাসুদ রাজাপুরের ‘ড. মেহেদী মাসুদ ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। স্থানীয় শুভানুধ্যায়ী ও শিক্ষাবিদেরা মনে করেন, তাঁর আন্তর্জাতিক গবেষণা অর্জন দেশের তরুণ শিক্ষার্থী ও গবেষকদের উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী করে তুলতে পারে।

আন্তর্জাতিক গবেষণায় ধারাবাহিক অবদানের মাধ্যমে, ড. মেহেদী মাসুদ ব্রুনাই ও বাংলাদেশের মধ্যে শিক্ষা, গবেষণা এবং জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁর এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি গবেষকদের সক্ষমতা তুলে ধরার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%