বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১০:৫২ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রাম সদরে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানের ফলস্বরূপ মো. রাজু ইসলাম (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে, তার সাথে ৫০ বোতল ইস্কাফও জব্দ করা হয়েছে। এ সময় একটি ১২৫ সিসির হিরো গ্ল্যামার মোটরসাইকেলও আটক করা হয়, যা মাদক পরিবহনের জন্য ব্যবহৃত হচ্ছিল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম সদর থানার ধরলা ব্রিজের পশ্চিম পাশে টোল প্লাজা সংলগ্ন এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযান চলাকালীন তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া রাজু ইসলাম দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাসিন্দা। কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ইস্কাফ ও মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলসহ রাজু ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ডিবির ওসি আরও জানান, মাদক নির্মূলে জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ছয়টি ইউনিয়নের ৪ হাজার কৃষকের জন্য ২০২৬-২৭ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উন্নত জাতের সরিষা বীজ ও সার বিনামূল্যে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেল কৃষি অফিস চত্ত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফুলবাড়ী ইউএনও মোঃ জাহিদ হাসান।
প্রতিটি কৃষকের মাঝে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার বিনামূল্যে প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক সামসুজ্জামান হাসু, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুবকর সিদ্দিকসহ আরও অনেকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খেলাফত মজলিসের নেতারা মন্তব্য করেছেন যে, পতিত ফ্যাসিস্ট অপশক্তির অপতৎপরতার বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক। দলটির কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করে উল্লেখ করেছেন যে, সম্প্রতি পলাতক আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। কিছু গাড়ি ও এনসিপি নারী এমপির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জুলাই মাসে যোদ্ধাদের ওপর হামলার ঘটনা ঘটছে। পাহাড়ি, সংখ্যালঘু সম্প্রদায় এবং গার্মেন্টস শ্রমিকদের ক্ষুদ্র একটি অংশকে বিভ্রান্ত করে দেশের স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে। তবে দেশপ্রেমিক জনতা সজাগ রয়েছে। যতই অপচেষ্টা চালানো হোক, ফ্যাসিবাদ বাংলাদেশে আর কায়েম হবে না।
তারা আরও বলেন, পতিত ফ্যাসিবাদী অপশক্তি এবং তার সহযোগীদের বিরুদ্ধে সরকার ও আইন-শৃঙ্খলাবাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে। আওয়ামী ফ্যাসিবাদীদের বিরুদ্ধে বিচারাধীন মামলাগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। দণ্ডপ্রাপ্ত অপরাধীদের রায় কার্যকর করার জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। জননিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে পদক্ষেপ নিতে হবে। বিদ্যুৎ ও গ্যাস সিলিন্ডারসহ দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে।
রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার রাতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দলের প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত সাপ্তাহিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রিফাত হোসেন মালিক, আইন বিষয়ক সম্পাদক শায়খুল ইসলাম, খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, জিল্লুর রহমান, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, হাজী নুর হোসেন, মাওলানা নুরুল হক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে আধুনিক ও উন্নত ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সিটি ব্যাংক-এর একটি নতুন শাখার শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। ১২ নভেম্বর রবিবার সকাল ১১টায় আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ফিতা কেটে ও দোয়া-মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই শাখার কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সাবেক মহাপরিচালক মোঃ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, ফকিরগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, আটোয়ারী প্রেস ক্লাবের সভাপতি মোঃ আনিসুর রহমান প্রমুখ।
এছাড়া, অনুষ্ঠানে সিটি ব্যাংকের এরিয়া ম্যানেজার মোঃ আজমল হোসেন খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বক্তারা আটোয়ারীতে সিটি ব্যাংকের এই নতুন যাত্রাকে সাধুবাদ জানান। বক্তারা উল্লেখ করেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ও আস্থার প্রতীক হিসেবে পরিচিত সিটি ব্যাংক চালুর ফলে এই অঞ্চলের ব্যাবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সহজ শর্তে ও নিরাপদে ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।
মির্জা আবির হোসেনের তত্ত্বাবধান ও
পরিচালনায় এই ব্যাংকিং কার্যক্রমের সার্বিক উত্তরোত্তর সফলতা কামনা করে অনুষ্ঠানে বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ