ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মতবিরোধের মধ্যেই জি-২০ অর্থমন্ত্রীদের বৈঠক শেষ


মতবিরোধের মধ্যেই জি-২০ অর্থমন্ত্রীদের বৈঠক শেষ

ইউরোপীয় দেশগুলোর অসন্তোষের মধ্যে রাশিয়ার একজন মন্ত্রীর উপস্থিতি নিয়ে দুই দিনের জি-২০ অর্থমন্ত্রীদের বৈঠক মঙ্গলবার শেষ হয়েছে। বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে চীন ছাড়া প্রায় সব দেশই পূর্ণ সমর্থন জানিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে রাশিয়ার একজন মন্ত্রীর উপস্থিতি আলোচনায় কোনো প্রভাব ফেলেনি।

এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মন্তব্য করেছেন, "প্রায় সব অংশগ্রহণকারী দেশ সম্মেলনের সভাপতির বিবৃতিতে সম্মত হওয়াই প্রমাণ করে যে রাশিয়ার উপস্থিতির কারণে আলোচনায় ‘কোনো প্রভাব পড়েনি’।"

আরও পড়ুন: ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে হুথিদের হামলায় নিহত ৫৮

উত্তর ক্যারোলাইনার অ্যাশভিলে অনুষ্ঠিত বৈঠকে রাশিয়ার অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভকে স্বাগত জানানোর ঘটনায় ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা অসন্তোষ প্রকাশ করেছে।

বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্কনীতিও গুরুত্বপূর্ণ আলোচনা বিষয় হয়ে ওঠে।

সম্মেলনের সভাপতির বিবৃতিতে হরমুজ প্রণালীতে ‘অবাধ, নিরাপদ ও নির্বিঘ্ন নৌ চলাচল’ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। তবে চীন এই বিবৃতির অংশে আপত্তি জানিয়েছে।

ফেব্রুয়ারির শেষের দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেহরান গুরুত্বপূর্ণ এই নৌপথটি অনেকটাই অবরুদ্ধ করে রেখেছে।

আরও পড়ুন: সুদানে ড্রোন হামলায় নিহত ১৬০, জাতিসংঘের উদ্বেগ

সোমবার জি-২০ নেতাদের প্রচলিত ‘ফ্যামিলি ফটো’ তোলা হয়। ইউরোপীয় কর্মকর্তাদের প্রতিবাদের পর সেই ছবিতে রাশিয়ার অর্থমন্ত্রী সিলুয়ানভ ছিলেন না।

উত্তর ক্যারোলাইনার চ্যাপেল হিলে অনুষ্ঠিত জি-২০’র পৃথক একটি উদ্ভাবন বিষয়ক বৈঠকেও অংশগ্রহণকারীদের দুটি দলগত ছবি তোলা হয়। এতে ইউরোপীয় নেতারা রাশিয়ার প্রতিনিধিদল থেকে আলাদা থাকার সুযোগ পান।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক মুখপাত্র জানিয়েছেন, সিলুয়ানভ বৈঠকে অংশ নেবেন— এ কথা প্রতিনিধিদের খুব অল্প সময় আগে জানানো হয়েছিল।

মঙ্গলবার সিলুয়ানভের উপস্থিতি আলোচনায় কোনো প্রভাব ফেলেছে কি না, তা জানতে চাইলে কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন এএফপিকে বলেন, "এতে যে অস্বস্তি তৈরি হয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।"

আরও পড়ুন: দোকানে চুরির অভিযোগে ধাওয়া, পুলিশের গুলিতে প্রাণ গেল ১ বছরের শিশুর

ইইউর অর্থনীতি বিষয়ক প্রধান ভালদিস ডোমব্রোভস্কিস সাংবাদিকদের জানিয়েছেন, এ ধরনের আন্তর্জাতিক বৈঠকে রাশিয়ার উপস্থিতিকে ‘স্বাভাবিক’ হিসেবে মেনে নেওয়ার সময় এখনো আসেনি।

তিনি আরও বলেন, "রাশিয়াকে এসব বৈঠকে অন্তর্ভুক্ত করার অর্থ হলো এমন একটি সরকারের প্রতিনিধিদের সঙ্গে সংবেদনশীল অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা, যেই সরকার ইউক্রেনে ‘আগ্রাসী যুদ্ধ চালাচ্ছে’ এবং ‘প্রতিদিন বেসামরিক মানুষ হত্যা করছে’।"

তবে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী বেসেন্ট এর পাল্টা জবাবে বলেন, "আমি জানি, কিছু ইউরোপীয় দেশ এতে অসন্তুষ্ট হয়েছে। কিন্তু আমার মনে হয়, যোগাযোগ ও আলোচনায় যুক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

তিনি আরও বলেন, "আমি এটাও উল্লেখ করতে চাই যে যেই অর্থমন্ত্রীর সঙ্গে আমি বৈঠক করেছি, তিনি নিষেধাজ্ঞার আওতায় নেই।"

আরও পড়ুন: চট্টগ্রাম বিভাগে বৃষ্টির আভাস, আবহাওয়া অফিসের তাপমাত্রা সংক্রান্ত বার্তা

এদিকে মঙ্গলবার জার্মানি গত মাসে দেশটির একটি কৌশলগত গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ড্রোনের মাধ্যমে কথিত ‘হাইব্রিড হামলা’ চালানোর চেষ্টার জন্য রাশিয়াকে দায়ী করেছে। পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে পাল্টা কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে বার্লিন।

বর্তমানে জি-২০’র সভাপতির দায়িত্বে রয়েছে যুক্তরাষ্ট্র। এ সপ্তাহে ওয়াশিংটন ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে মিত্র ও অংশীদার দেশগুলোর সমর্থন আদায়েরও চেষ্টা করছে দেশটি।

‘দীর্ঘস্থায়ী ভারসাম্যহীনতা’

আরেকটি বিষয়ে চীন আপত্তি জানিয়েছে। জি-২০’র বিবৃতিতে বলা হয়েছে, ‘অতিরিক্ত ও দীর্ঘস্থায়ী ভারসাম্যহীনতা ঝুঁকি তৈরি করে এবং অর্থনীতিতে নানা ধরনের বিকৃতি ঘটাতে পারে।’

আরও পড়ুন: কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে ১৪ শ্রমিকের মৃত্যু

বিবৃতিতে দেশগুলোকে ‘বাজারব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যহীন নীতি’ বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরে যে সমালোচনা রয়েছে, এই বক্তব্যে তারই প্রতিফলন দেখা গেছে।

সমালোচকদের অভিযোগ, এর ফলে অন্য দেশগুলোর সঙ্গে অসম প্রতিযোগিতা তৈরি হয় ও পণ্যের দাম কমে যায়।

কানাডার অর্থমন্ত্রী শ্যাম্পেন বলেন, "আমাদের সম্মিলিত পদক্ষেপ নিয়ে আলোচনা করতে হবে এবং বিষয়টি খতিয়ে দেখতে হবে। কারণ বর্তমান বৈশ্বিক ভারসাম্যহীনতা টেকসই নয়। এ আলোচনার টেবিলে সবাইকে থাকতে হবে।"

জি-২০তে ১৯টি দেশ ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আফ্রিকান ইউনিয়ন রয়েছে। ১৯৯৭-৯৮ সালের এশীয় আর্থিক সংকটের পর বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতা জোরদারের লক্ষ্যে জোটটি প্রতিষ্ঠা করা হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী তিন বিভাগ রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন

অ্যাশভিলের অর্থমন্ত্রীদের বৈঠকের মধ্য দিয়ে আগামী ডিসেম্বরে মিয়ামিতে অনুষ্ঠেয় জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের প্রস্তুতিও এগিয়ে গেল। ওই সম্মেলনের আয়োজন করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৈঠকের ফাঁকে ইউক্রেনকে সহায়তার বিষয়টিও আলোচনায় আসে। এ নিয়ে উন্নত অর্থনীতির দেশগুলোর জোট জি-৭-এর একটি বৈঠকেও আলোচনা হয়েছে।

চলতি গ্রীষ্মে মস্কো কিয়েভে হামলা আরও জোরদার করেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা এখন স্থবির হয়ে আছে। যুদ্ধ বন্ধের ক্ষেত্রে ক্রেমলিন এখনো সর্বোচ্চ পর্যায়ের কঠোর দাবিগুলো বজায় রেখেছে।

জার্মানির অর্থমন্ত্রী লার্স ক্লিংবাইল মঙ্গলবার বলেন, "বেসামরিক মানুষের ওপর ভয়াবহ রকেট হামলা বেড়েছে।"

তিনি আরও বলেন, "এসব অবশ্যই বন্ধ করতে হবে।"

ক্লিংবাইল বলেন, তিনি ও ইউরোপের অন্যান্য অর্থমন্ত্রীরা ‘ইউক্রেন বিষয়ে নিজেদের অবস্থান একেবারে স্পষ্ট করে দিয়েছেন।’

সোমবার রাতে জি-৭ নেতাদের বৈঠকের সময় ইউক্রেনের অর্থমন্ত্রীও অনলাইনে যুক্ত হয়ে কিয়েভকে সহায়তার বিষয়ে আলোচনায় অংশ নেন বলে জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলায় সরকারি পিস্তলসহ যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৬ পি.এম


ভোলায় সরকারি পিস্তলসহ যুবক আটক

ভোলার দৌলতখান উপজেলায় পুলিশের হাতে আটক হয়েছে নাহিদ নামের এক যুবক, যার কাছে একটি সরকারি পিস্তল ছিল।

বুধবার (২ সেপ্টেম্বর) ভোরের দিকে উপজেলার চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে নাহিদের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, এ অভিযানের সময় নাহিদের কাছ থেকে একটি সরকারি পিস্তল উদ্ধার করা হয়েছে।

আটক হওয়া নাহিদ চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নানের পুত্র।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম বলেন, ‘সরকারি পিস্তলসহ নাহিদকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঐক্য বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৯ পি.এম


ঐক্য বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী

বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, দলের মধ্যে ঐক্য বজায় রাখা যে কোনো মূল্যে অত্যাবশ্যক। দেশের জনগণ বিএনপি’কে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সুতরাং, ব্যক্তি স্বার্থ ও আবেগ-অনুভূতির ঊর্ধ্বে উঠে দল ও দেশের স্বার্থে নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

গতকাল মঙ্গলবার বিকেলে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বাগেরহাট জেলা বিএনপি দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

‘করব কাজ, গড়ব দেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাট জেলা বিএনপি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।

সভায় প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, এবং জেলা বিএনপি’র আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবর রহমান, সাবেক জেলা বিএনপি সভাপতি এম এ সালাম, যুগ্ম-আহ্বায়ক শমসের আলি মোহন, কামরুল ইসলাম গোরা, খান মনির হোসেন, বাগেরহাট পৌর বিএনপি’র সভাপতি শেখ শাহেদ আলি রবি, সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম জুয়েল, সদর উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ব্লু।

প্রতিমন্ত্রী বলেন, বাগেরহাটের ৭৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্যে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গত ১৭ বছর ধরে যারা মাঠে-ময়দানে মিছিল, মিটিং, আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাদের জনপ্রিয়তা, ত্যাগ ও রাজনৈতিক জীবন বৃত্তান্ত পর্যালোচনা করে প্রার্থী করা হলে, ইনশাআল্লাহ প্রত্যাশিত ফলাফল অর্জন করা সম্ভব হবে।

তিনি বলেন, বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল। গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের কাছে দেয়া অনেক প্রতিশ্রুতি বাস্তবায়নে সক্ষম হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান, কৃষি ঋণ মওকুপের মতো কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের সঙ্গে দলের নেতা-কর্মীদের সমন্বয় থাকলে জনগণের সেবা আরও সহজে নিশ্চিত করা সম্ভব।

শেখ ফরিদুল নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আবেগ ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে কাজ করতে হবে। বিএনপি’র পক্ষে দেশের উন্নয়নের ধারাকে কোনোভাবেই ভাটা পড়তে দেয়া যাবে না। দল এখন দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে। এই দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য নেতা-কর্মীদের আরও সংযত, দায়িত্বশীল ও জনবান্ধব হতে হবে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার না চালিয়ে সরকারের গৃহীত ও বাস্তবায়নাধীন উন্নয়ন কর্মসূচিগুলো জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, অর্থনৈতিকভাবে ভঙ্গুর ও বিধ্বস্ত পরিস্থিতির মধ্যেও বিএনপি সরকার দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই অর্থনীতির কঠিন পরিস্থিতি মোকাবিলা করে দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করেছে।

বিএনপি’র প্রতিষ্ঠার প্রসঙ্গ তুলে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করে দলটি ৪৯তম বছরে পদার্পণ করেছে। দেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অধ্যায়।

এর আগে সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। এ সময় দলীয় সংগীত ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ পরিবেশন করা হয়।

পরে বাগেরহাট জেলখানা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং শহরের গুরুত্বপূর্ণ স্থান ও সড়কের আইল্যান্ডে সৌন্দর্যবর্ধনে গাছের চারা রোপণ করা হয়।

দিনব্যাপী কর্মসূচিতে বাগেরহাট পৌরসভা, সদর উপজেলা এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কয়েক হাজার নেতা-কর্মী দুর্যোগপূর্ণ প্রতিকূলতার মধ্যে নেতা-কর্মীদের বাধ ভাঙা উচ্ছাস হলরুমে ঠাই না হওয়ায় টানা বৃষ্টির মধ্যে ভিজে সমবেত হন খোলা চত্বরে এবং নেতাদের বক্তব্য শোনেন।

এ সময় তাদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের ঘিরে ঢাক-ঢোল ও সানাইয়ের বাদ্য এবং মহিলা দলের নেতা-কর্মীদের রঙিন বাহারি শাড়িতে অংশগ্রহণে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

রাতে জাসাসের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃষ্টিস্নাত আবহাওয়ার মধ্যেও সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপস্থিত নেতা-কর্মী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রকাশ্য অনুসন্ধানের অনুমোদন প্রদান করেছে।

এই অনুমোদন বুধবার কমিশনের সভায় দেওয়া হয়। অনুসন্ধানের জন্য চার সদস্যের একটি টিম গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন দুদকের উপপরিচালক জাহিদ কালাম। দুদক সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের বিষয়ে গঠিত টিমটি অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


আজকের নামাজের সময়সূচি

আজ বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩, ১৯ রবিউল আউয়াল ১৪৪৮।

ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের নামাজের সময়সূচি নিম্নরূপ উল্লেখ করা হলো—

জোহরের নামাজ শুরু হবে দুপুর ১২টা ১ মিনিটে।

 

আসরের নামাজের সময় শুরু হবে ৪টা ২৮ মিনিটে।

মাগরিবের নামাজ অনুষ্ঠিত হবে ৬টা ১৯ মিনিটে।

এশার নামাজের সময় শুরু হবে ৭টা ৩৪ মিনিটে।

আগামীকাল ফজর শুরু ৪টা ২৭ মিনিটে

আজ ঢাকায় সূর্যাস্ত হবে ৬টা ১৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ৫টা ৩৯ মিনিটে।

 

সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%