ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

নড়াইলে নবগঙ্গা নদীর ওপর ‘কালিয়া সেতু’ উদ্বোধনের অপেক্ষা


নড়াইলে নবগঙ্গা নদীর ওপর ‘কালিয়া সেতু’ উদ্বোধনের অপেক্ষা

নড়াইল, ৩১ অক্টোবর, ২০২৬ : জেলার কালিয়া উপজেলায় নবগঙ্গা নদীর ওপর নির্মিত ‘কালিয়া সেতু’ উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

নবগঙ্গার দুই পাড়ের বাসিন্দাদের স্বপ্নের ‘কালিয়া সেতু’টি চালু হলে নড়াইল জেলার সাথে কালিয়া উপজেলা, গোপালগঞ্চ ও খুলনাসহ বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি হবে।

সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সূত্রে জানা গেছে, নড়াইল-কালিয়া সড়কের বারইপাড়া এলাকায় নবগঙ্গা নদীর ওপর ৬৫১.৮৩ মিটার দৈর্ঘ্য ও ১০.২৫ মিটার প্রস্থের কালিয়া সেতুর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। মোট ১৩৫ কোটি ৯২ লাখ ৫১ হাজার টাকা ব্যয়ে সেতুর নির্মাণ কাজের শতভাগ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর।

আরও পড়ুন: মাধবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কাউন্সিল অনুষ্ঠিত, নতুন নেতৃত্বে বেলাল-শিপন

নড়াইলের কালিয়া উপজেলার বারইপাড়া ঘাটে নবগঙ্গা নদীর ওপর নির্মিত ‘কালিয়া সেতু’টি যাতায়াতের জন্য খুলে দেয়া হলে জেলা সদর ও কালিয়া উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থার চিত্র পরিবর্তিত হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সাথে সাথে এ জনপদের জীবনমানের উন্নয়ন ঘটবে। নদীর দুই পাড়ের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিনের দূরত্ব ঘোঁচাবে এ সেতু।

কালিয়া উপজেলার বারইপাড়া ঘাট সংলগ্ন নোয়া গ্রামের বাসিন্দা নাইম শেখ বাসসকে বলেন, ‘বারইপাড়া ঘাটে নবগঙ্গা নদীর ওপর ‘কালিয়া সেতুটি’ চালু হলে আমরা দ্রুততম সময়ের মধ্যে কালিয়া উপজেলা সদরসহ খুলনা ও আশপাশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবো। আগের মতো আমাদের আর কষ্টের দিন থাকবে না।’

কালিয়া উপজেলার কলেজ রোডের ব্যবসায়ী মো. খাইরুল ইসলাম বলেন, সেতুটি যাতায়াতের জন্য চালু হলে নদীর ঘাটে নৌকার জন্য অপেক্ষা করে আর সময় কাটাতে হবে না। এতে আমরা দ্রুততম সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছাতে সক্ষম হবো।

স্থানীয় লোকজনের সঙ্গে আলাপকালে তারা জানান, নড়াইল জেলা শহর থেকে কালিয়া উপজেলা সদরকে বিভক্ত করেছে নবগঙ্গা নদী। এ নদীর উপর বারইপাড়া ঘাটে নির্মাণ হওয়া সেতুটি চালু হলে নড়াইল সদর, কালিয়া উপজেলা ছাড়াও বাগেরহাট, গোপালগঞ্জ ও খুলনাসহ আশপাশের জেলার সঙ্গে সড়ক যোগাযোগ সহজ হবে।

আরও পড়ুন: জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ২

সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বাসসকে বলেন, ‘এ সেতুর নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। যাতায়াতের জন্য সেতুটি চালু হলে সদর ও কালিয়া উপজেলার বিভিন্ন গ্রাম ও হাটবাজারের যোগাযোগ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। সর্বস্তরের উন্নয়নের দুয়ার খুলে যাবে। এতে নড়াইল সদর ও কালিয়া উপজেলাসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পাবে। শিক্ষা ও সংস্কৃতির আদান-প্রদানের মাধ্যমে জেলা জুড়ে সমৃদ্ধির ছোঁয়া লাগবে।’

তিনি বলেন, সেতুটি নির্মাণ হওয়ায় জেলা সদর, কালিয়া উপজেলা, খুলনা, গোপালগঞ্জ ও আশপাশের জেলা-উপজেলার সাথে যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটবে।

নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ আরও বলেন, ইতোমধ্যে সেতুর শতভাগ কাজ সম্পন্ন হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে দ্রুতই সেতুটি যান চলাচলের জন্য খুলে দেয়া হবে।

নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বাসসকে বলেন, নবগঙ্গা নদীর বারইপাড়া ঘাটে নির্মিত ‘কালিয়া সেতু’ চালু হলে নদী তীরবর্তী ও আশপাশের উপজেলা ও জেলার মানুষের জীবনে আধুনিকতার ছোঁয়া লাগবে। নদীমাতৃক নড়াইল উন্নয়ন ও সমৃদ্ধির মডেল জনপদ হিসেবে সর্বত্র পরিচিত লাভ করবে। যত দ্রুত সম্ভব সেতুটি চালুর জন্য চেষ্টা চলছে বলে তিনি জানান।

আরও পড়ুন: বরিশালে পরিচ্ছন্নতা অভিযানে ঘাস কাটলেন কমিশনার ও জেলা প্রশাসক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই আন্দোলনের আলোচিত ফাইয়াজ পেলেন এইচএসসিতে জিপিএ-৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


জুলাই আন্দোলনের আলোচিত ফাইয়াজ পেলেন এইচএসসিতে জিপিএ-৫

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণের কারণে গ্রেপ্তার, রিমান্ডে নেওয়া এবং হাত বাঁধা অবস্থায় আদালতে নিয়ে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজ দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। এবার তিনি এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছেন, বাংলা বিষয় ছাড়া অন্যান্য সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

শনিবার, ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তার বড় ভাই মাজহারুল ইসলাম, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনের সময় ফাইয়াজ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর এবং তিনি ঢাকা কলেজের শিক্ষার্থী ছিলেন। ১৭ জুলাই থেকে তিনি আন্দোলনে অংশ নিতে শুরু করেন। আন্দোলনের সময় তিনি বন্ধুদের সঙ্গে মিলে সামনের সারিতে থাকা আন্দোলনকারীদের জন্য পানি ও খাবার সরবরাহ করতেন এবং স্লোগান দিয়ে তাদের উৎসাহিত করতেন।

আন্দোলনের উত্তাল সময়ে ২৪ জুলাই রাতে মাতুয়াইলের বাসা থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়। এরপর কয়েক দিন তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ২৭ জুলাই তাকে পুলিশ সদস্য গিয়াস উদ্দিন হত্যা মামলায় আদালতে হাজির করা হয়। ওই দিন ঢাকা মহানগর হাকিম আদালত তাকে সাত দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।

আদালত থেকে বের হওয়ার সময় ফাইয়াজের দুই হাত দড়ি দিয়ে বাঁধা অবস্থায় প্রিজনভ্যানে তোলার একটি ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মাত্র ১৭ বছর বয়সী একজন শিক্ষার্থীর সঙ্গে এমন আচরণ নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে উচ্চ আদালতে রিট করা হয়। পরদিন ২৮ জুলাই ফাইয়াজের জন্মনিবন্ধন ও এসএসসি পরীক্ষার সনদ আদালতে উপস্থাপন করে তার আইনজীবীরা জানান যে তিনি অপ্রাপ্তবয়স্ক। পরে ঢাকা শিশু আদালত তাকে অপ্রাপ্তবয়স্ক ঘোষণা করে সাত দিনের রিমান্ডের আদেশ বাতিল করেন এবং তাকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তী সময়ে ২৯ জুলাই হাইকোর্টে শুনানির সময় রাষ্ট্রপক্ষও স্বীকার করে যে, ফাইয়াজকে রিমান্ডে নেওয়া এবং দড়ি দিয়ে বেঁধে রাখার ঘটনাটি ভুল ছিল।

জুলাইয়ের সেই বেদনাদায়ক ঘটনা ও কারাবাস ফাইয়াজকে দেশজুড়ে পরিচিত করে তোলে। নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ পেরিয়ে তিনি পুনরায় নিজের পড়াশোনায় মনোযোগী হন। অবশেষে সব বাধা জয় করে এইচএসসি পরীক্ষার ফলাফলে কৃতিত্বের স্বাক্ষর রাখলেন আলোচিত এই শিক্ষার্থী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬৪ চরমপন্থি স্বাভাবিক জীবনে ফিরছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


৬৪ চরমপন্থি স্বাভাবিক জীবনে ফিরছেন

অস্ত্রের গর্জন, চাঁদাবাজি এবং খুনের আতঙ্কের প্রেক্ষাপটে, অবশেষে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন তিন জেলার চরমপন্থিরা। এক সময় সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলা চরমপন্থিদের অবাধ বিচরণের কারণে আতঙ্কের জনপদ হয়ে উঠেছিল।

কালের পরিক্রমায়, বর্তমানে ওই তিন জেলা অনেকটাই চরমপন্থামুক্ত হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে, আরও ৬৪ চরমপন্থি আত্মসমর্পণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

রোববার (১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১২ এর প্রধান কার্যালয়ে তাদের আত্মসমর্পণের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এসআরবি জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দফায় দফায় আত্মসমর্পণের মাধ্যমে চরমপন্থি সংগঠনের সদস্যরা স্বাভাবিক জীবনে ফিরে আসছেন। এ ধারাবাহিকতায়, ওই তিন জেলার আরও ৬৪ চরমপন্থি সর্বহারা আলোর পথে ফিরতে চলেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রাম পুলিশ মহাসমাবেশের স্থান পরিবর্তন, নতুন ভেন্যু তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


গ্রাম পুলিশ মহাসমাবেশের স্থান পরিবর্তন, নতুন ভেন্যু তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ড

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : ৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য গ্রাম পুলিশ মহাসমাবেশের স্থান পরিবর্তন করা হয়েছে। নতুন জায়গা হিসেবে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ড নির্ধারণ করা হয়েছে।

গ্রামপুলিশদের নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা নির্ধারিত পোষাক পরে ৭ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ৮টার মধ্যে মহাসমাবেশের স্থলে উপস্থিত থাকবেন।

মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।

আজ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখার একটি পত্রে দেশের সকল জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের সকল উপ-পরিচালককে এ নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, গ্রাম পুলিশ মহাসমাবেশ ৭ নভেম্বর ২০২৬ তারিখে শের-ই-বাংলা নগরের সাবেক বাণিজ্য মেলার মাঠের পরিবর্তে ‘জাতীয় প্যারেড গ্রাউন্ড’ তেজগাঁও, ঢাকা-১২১৫ তে অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণায় ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপিসহ দুলাল মিয়া আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


নেত্রকোণায় ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপিসহ দুলাল মিয়া আটক

নেত্রকোণা, ৩১ অক্টোবর, ২০২৬ : কলমাকান্দা উপজেলার একটি অভিযানে ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপি সহ দুলাল মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে।

আজ শনিবার দুপুরে, বিশেষ ক্ষমতা আইনের আওতায় মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশের সূত্র অনুযায়ী, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার রংছাতি ইউনিয়নের ব্যাঙকোনা গ্রামের দুলাল মিয়ার বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার ঘর তল্লাশি করে ৫শ’ রুপি মূল্যমানের ৮শ’ ৬ টি ভারতীয় নোট উদ্ধার করা হয়। জব্দকৃত নোটগুলোর মোট পরিমাণ ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপি।

আটক দুলাল মিয়া ব্যাঙকোনা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বাসসকে জানানো হয়েছে যে, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা নথিভুক্ত করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%