ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

মিশরের ফুটবলে সবাইকে ছাড়িয়ে মোহাম্মদ সালাহ


মিশরের ফুটবলে সবাইকে ছাড়িয়ে মোহাম্মদ সালাহ

আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বের ম্যাচে মালাউইকে ৫-০ গোলে পরাজিত করেছে মিশর। এই ম্যাচে মোহাম্মদ সালাহ জোড়া গোল করেছেন। তার এই জোড়া গোলের মাধ্যমে সাবেক লিভারপুল তারকা নতুন একটি ইতিহাস গড়েছেন। তিনি দেশের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার খেতাব অর্জন করেছেন। জাতীয় দলের হয়ে গোলসংখ্যায় তিনি সাবেক তারকা হোসাম হাসানকে ছাড়িয়ে গেছেন।

ম্যাচের ৮৩ মিনিটে ইব্রাহিম আদেলের ক্রস থেকে হেডে গোল করেন সালাহ। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে তার দ্বিতীয় গোল আসে। এই দুটি গোলের মাধ্যমে সালাহর আন্তর্জাতিক গোলসংখ্যা ৭০-এ পৌঁছেছে। এতদিন ৬৯ গোল নিয়ে মিসরের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি সাবেক স্ট্রাইকার হোসাম হাসানের দখলে ছিল।

২০১১ সালে সালাহর মিশর জাতীয় দলে অভিষেক ঘটে। এরপর তিনি দেশের হয়ে ১২৩টি ম্যাচে অংশগ্রহণ করেছেন। দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এবার ৭০ গোলের মাইলফলক ছুঁয়ে তিনি হোসাম হাসানকে ছাড়িয়ে গেছেন।

আরও পড়ুন: স্যান্ডপেপার কাণ্ডে তদন্তের নামে তথ্য গোপনের অভিযোগ, ওয়ার্নারের ক্রিকেট অস্ট্রেলিয়াকে তোপ

চলতি মৌসুমে লিগে ১১ ম্যাচে সালাহ ৯ গোল করেছেন। তুরস্কের সুপার লিগে ২০১৪-১৫ মৌসুম থেকে পরিসংখ্যান সংরক্ষণ শুরু হওয়ার পর প্রথম খেলোয়াড় হিসেবে প্রথম সাত ম্যাচে ১০টি গোলে অবদান রাখার কীর্তিও গড়েছেন তিনি।

নতুন কোচ আলী মাহেরের অধীনে এটি ছিল মিসরের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। জয় দিয়ে দায়িত্ব শুরু করার পাশাপাশি দলকে ২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বের 'বি' গ্রুপের শীর্ষে তুলেছেন তিনি। তিন ম্যাচে মিসরের পয়েন্ট ৭।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিজিবির মাদক বিরোধী বিশেষ অভিযানে ২২ কেজি ভারতীয় গাঁজা জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

ফেনী প্রতিনিধি

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিজিবির মাদক বিরোধী বিশেষ অভিযানে ২২ কেজি ভারতীয় গাঁজা জব্দ

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত গাঁজার সিজার মূল্য ৭৭ হাজার টাকা।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর মধুগ্রাম বিওপির একটি বিশেষ টহল দল ছাগলনাইয়া সীমান্ত এলাকার মোকামিয়া নামক স্থানে এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব গাঁজা উদ্ধার করে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে পালিয়ে যায়।
জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী কার্যক্রমের জন্য ছাগলনাইয়া থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফেনী ব্যাটালিয়ন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মগড়া নদী খনন কাজ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


মগড়া নদী খনন কাজ শুরু

দীর্ঘ প্রতিক্ষার পর নেত্রকানার মগড়া নদী পুন:জীবিতকরণ প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মগড়া পাড়ের জেলা পরিষদ সংলগ্ন ঈদগাহ মাঠে আনুষ্ঠানিকভাবে খনন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল হক।

সংসদ সদস্য নদী উদ্ধারকে সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি হিসেবে উল্লেখ করে বলেন, "উদ্ধার কাজে যারাই বাধা দেবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।" তিনি আরও জানান, "তবে কেউ বৈধ কাগজ দেখাতে পারলে, সরকার সহযোগিতা করবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু জানিয়েছেন যে, শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাজীবন সম্পন্ন করে সুনামের সঙ্গে ভালো জায়গায় কাজ করছে।

শনিবার দুপুরে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, শহীদ মামুন পুলিশ লাইন্স স্কুলে একটি বড় ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা শিক্ষার পরিবেশ উন্নত করার লক্ষ্যে কাজ করবে। তিনি জানান, ইয়েলো বাসের ব্যবস্থা করার চেষ্টা করা হবে। তিনি বলেন, "এই প্রতিষ্ঠানের সমস্যা আমাদের সবার সমস্যা।" শিক্ষার সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য সকলের প্রচেষ্টা প্রয়োজন।

এর আগে, তিনি শহীদ ডিআইজি মামুন মাহমুদসহ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি উল্লেখ করেন, সরকার শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে খুব আন্তরিক। শিক্ষার্থীদের জন্য একটি ভালো পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। শিক্ষার্থীদের একমাত্র উদ্দেশ্য হবে পড়াশোনা করে দেশ, জাতি এবং সমাজের জন্য কল্যাণকর কাজ করা।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ ফয়েজুল কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মো. এরশাদ আলী ঈশা।

এছাড়া অনুষ্ঠানে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইয়াকুব আলী, আরএমপির কর্মকর্তারা ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফগানিস্তান পাকিস্তানের ওপর নির্ভরতা কমাতে চীনের সীমান্ত পর্যন্ত সড়ক নির্মাণ করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


আফগানিস্তান পাকিস্তানের ওপর নির্ভরতা কমাতে চীনের সীমান্ত পর্যন্ত সড়ক নির্মাণ করেছে

তালেবান সরকার আফগানিস্তানের ওয়াখান করিডোর থেকে চীনের সীমান্ত পর্যন্ত সড়ক নির্মাণ সম্পন্ন করেছে। সড়কটির উদ্বোধন ৪ অক্টোবর অনুষ্ঠিত হলেও, চীনের সঙ্গে এখনো কোনো বাণিজ্যিক সীমান্তপথ চালু হয়নি। ওয়াখজির গিরিপথ, যা প্রায় চার হাজার ৯০০ মিটার উচ্চতায় অবস্থিত, বছরের অন্তত পাঁচ মাস বরফে বন্ধ থাকে। এই পথে আনুষ্ঠানিক সীমান্ত তল্লাশিচৌকিও নেই।

আফগানিস্তানের গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয় জানায়, দুই ধাপে ৩৬ কোটি ৫০ লাখ আফগানি ব্যয়ে সড়কটি নির্মাণ করা হয়েছে। তবে এটি মূলত একটি কাঁচা সড়ক, যা নুড়ি-পাথর বিছানো। প্রকল্পে চীনের অর্থায়নের কোনো তথ্য নেই।

ওয়াখান করিডোরের দৈর্ঘ্য প্রায় ৩৫০ কিলোমিটার এবং এটি আফগানিস্তানের বাদাখশান প্রদেশের একটি দুর্গম এলাকা। এর উত্তরে তাজিকিস্তান, দক্ষিণে পাকিস্তান এবং পূর্বে চীন অবস্থিত। উনিশ শতকে ব্রিটিশ ও রুশ সাম্রাজ্যের ভূরাজনৈতিক প্রতিযোগিতার কারণে এই অঞ্চলের বর্তমান সীমানা নির্ধারণ করা হয়। আফগানিস্তান ও চীনের সীমান্ত ১৯৬৩ সালে চূড়ান্ত হয়।

২০০৯ সালে প্রথমবারের মতো ওয়াখান করিডোর দিয়ে সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু দুর্গম ভূপ্রকৃতি ও নিরাপত্তার কারণে প্রকল্পটি এগোয়নি। ২০১৯ সালে আফগানিস্তান সড়ক নির্মাণ শুরু করলেও, ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর কাজটি স্থগিত হয়ে যায়। ২০২৩ সালের সেপ্টেম্বরে তালেবান সরকার আবার নির্মাণকাজ শুরু করে এবং ২০২৫ সালের মার্চে ৭১ কিলোমিটার সড়কের দ্বিতীয় পর্যায়ের কাজের চুক্তি হয়।

তালেবান সরকারের উদ্দেশ্য হলো ওয়াখান করিডোরকে চীন ও মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্যিক যোগাযোগের নতুন পথ হিসেবে গড়ে তোলা। এর মাধ্যমে কাবুল পাকিস্তানের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প বাণিজ্যপথ তৈরি করতে চায়।

তবে চীনের কাছে নিরাপত্তার বিষয়টি অর্থনৈতিক সম্ভাবনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে চীনের জিনজিয়াং অঞ্চলে উইঘুর সশস্ত্র গোষ্ঠীর অনুপ্রবেশ ঠেকানো এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে চায় বেইজিং। ২০২৫ সালের আগস্টে কাবুল সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ওয়াখান করিডোরে দুই দেশের যৌথ সীমান্ত টহল পুনরায় শুরুর ওপর গুরুত্ব দেন। তিনি পূর্ব তুর্কিস্তান ইসলামিক মুভমেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তালেবান সরকারের প্রতি আহ্বান জানান।

আফগানিস্তানের কর্মকর্তাদের দাবি, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে তালেবান সক্ষম। তবে চীনের পক্ষ থেকে বাণিজ্যের জন্য সীমান্ত খুলে দেওয়ার কোনো সময়সীমা ঘোষণা করা হয়নি।

ওয়াখান করিডোর নিয়ে পাকিস্তান ও ইরানের কৌশলগত আগ্রহ রয়েছে। আফগানিস্তান পাকিস্তানের ওপর নির্ভরতা কমাতে চায়। অন্যদিকে, ইরানও আফগানিস্তানের মধ্য দিয়ে চীনের সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ প্রতিষ্ঠার সম্ভাবনাকে গুরুত্ব দিচ্ছে। তবে বেইজিং এখনো পাকিস্তান-চীন অর্থনৈতিক করিডর সম্প্রসারণের বিষয়েই বেশি আগ্রহ দেখাচ্ছে।

এদিকে বাদাখশান প্রদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ রয়েছে। সাম্প্রতিক সময়ে তালেবানবিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট কয়েকটি হামলার দায় স্বীকার করেছে। ফলে নতুন সড়কটির নিরাপত্তা ও ভবিষ্যৎ কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিশ্লেষকদের মতে, ওয়াখান করিডোর চালু হলে দক্ষিণ, পূর্ব ও মধ্য এশিয়ার মধ্যে নতুন বাণিজ্যিক সংযোগ তৈরি হতে পারে। ভবিষ্যতে রেলপথ নির্মাণের সম্ভাবনাও রয়েছে। তবে চীনের নিরাপত্তা উদ্বেগ, আঞ্চলিক ভূরাজনৈতিক প্রতিযোগিতা এবং আফগানিস্তানের অভ্যন্তরীণ অস্থিরতা কাটিয়ে সীমান্ত বাণিজ্য চালু করাই এখন বড় চ্যালেঞ্জ।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%