০৫:০১ পি.এম
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান এডনকের দুটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এ হামলা সংঘটিত হয়।
দেশটির সরকারি সংবাদ সংস্থা ডব্লিউএএমের বরাতে গলফ নিউজ এই তথ্য জানিয়েছে। হামলার ঘটনায় এডনক এক বিবৃতিতে বলেছে, "হামলায় কেউ আহত হননি এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।"
এডনকের দুই জাহাজে হামলাকে ইরানকে দায়ী করে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে,"হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় এডনকের সঙ্গে সংশ্লিষ্ট দুটি জাহাজের ওপর ‘শত্রুতামূলক ইরানি হামলা’ চালানো হয়েছে।" তবে, এতে কোনো হতাহত হয়নি।
আরও পড়ুন: এখন থেকে জোর করে কেউ ক্ষমতায় থাকতে পারবে না: হুইপ নিজান
সংযুক্ত আরব আমিরাত আরো বলেছে, "বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা এবং অর্থনৈতিক চাপ বা জিম্মি করার হাতিয়ার হিসেবে হরমুজ প্রণালিকে ব্যবহার করা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ‘জলদস্যুতামূলক কর্মকাণ্ড’। এর ফলে আঞ্চলিক স্থিতিশীলতা, জনগণের নিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার ওপর সরাসরি হুমকি তৈরি হচ্ছে" বলেও দাবি করেছে আবুধাবি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন