ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিএনপি নেতাকর্মীদের মূল্যায়নে ইউএনও-ডিসিকে চিফ প্রসিকিউটরের সতর্কতা


বিএনপি নেতাকর্মীদের মূল্যায়নে ইউএনও-ডিসিকে চিফ প্রসিকিউটরের সতর্কতা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অনুষ্ঠিত এক সামাজিক অনুষ্ঠানে প্রশাসনের উদ্দেশে দলীয় ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানিয়ে হুঁশিয়ারিমূলক বক্তব্য প্রদান করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে স্থানীয় মন্নার মেম্বারের বাড়িতে আয়োজিত একটি আলোচনা সভায় তিনি এই বক্তব্য দেন। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

অ্যাডভোকেট আমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, “আমি মাধবপুরের ইউএনও ও হবিগঞ্জের ডিসিকে স্পষ্ট বলে দিতে চাই, আমার দলের রাজপথে যেসব নেতাকর্মী ছিলেন, অন্যায়ের শিকার হয়েছেন, জেল খেটেছেন—তারা যেন কোনো কিছু থেকে বঞ্চিত না হন।”

আরও পড়ুন: মিরপুরে নাশকতার পরিকল্পনায় যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেপ্তার

এ সময় তিনি স্থানীয় পর্যায়ে ডিলার নিয়োগের প্রসঙ্গ উত্থাপন করে প্রশ্ন করেন, সারের ডিলার কাকে দেওয়া হয়েছে? পাশ থেকে একজন জানান, এটি আওয়ামী লীগকে দেওয়া হয়েছে।

বক্তব্যের এক পর্যায়ে সংসদ সদস্যের উদ্দেশেও তিনি আহ্বান জানান, বিএনপির অনেক নেতাকর্মী এখন রাস্তায় রাস্তায় ঘুরছেন, তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে এবং বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করতে হবে।

রাজনৈতিক এই গুরুত্বপূর্ণ সময়ে নিজ এলাকার ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে তার এই বক্তব্য স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে। বিশেষ করে ইউএনও, জেলা প্রশাসক ও জনপ্রতিনিধিদের উদ্দেশে দেওয়া বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

এ বিষয়ে সাবেক যুবদল নেতা ও দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের সভাপতি আনোয়ার হোসেন বেলাল মন্তব্য করেন, “আমিন ভাই সত্য কথাই বলেছেন। আসলে সবাইকে মূল্যায়ন না করলে একসময় তারা বিদ্রোহ করে বসেন, এতে দলের ক্ষতি হয়। আর প্রশাসনের উচিত নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে একটি ভারসাম্য বজায় রাখা।”

আরও পড়ুন: সদরঘাটে ককটেল বিস্ফোরণে উত্তেজনা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়ামিন হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ আসামির বিরুদ্ধে বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


ইয়ামিন হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ আসামির বিরুদ্ধে বিচার শুরু

২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় ঢাকার সাভারে গুলিবিদ্ধ হয়ে নিহত আসহাবুল ইয়ামিনের হত্যার মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম এবং সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি সহ মোট ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। মামলার সূচনা বক্তব্য আগামী ১৫ ডিসেম্বর উপস্থাপন করা হবে।

রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করে।

প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এই মামলায় বর্তমানে গ্রেফতার রয়েছেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, এএসআই মোহাম্মদ আলী, নায়েক সুহেল মিয়া, কনস্টেবল মাহফুজ মিয়া এবং মিজানুর রহমান।

সকালবেলা কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। অভিযোগ গঠনের সময় কাঠগড়ায় তারা উপস্থিত ছিলেন।

সাইফুল ইসলাম এবং পলাতক অন্যান্য আসামির মধ্যে রয়েছেন ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন, সাভার থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ, সাভার উপজেলা সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, মো. আতিকুর রহমান, ফখরুল আলম সমর, মেহেদী হাসান তুষার, রাজু আহম্মেদ, মো. ফরিদ, জামান খান এবং শরীফ আশরাফুল আলম বাবুল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা, ছাত্রশিবিরের সরকারের বিরুদ্ধে ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা, ছাত্রশিবিরের সরকারের বিরুদ্ধে ক্ষোভ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ডাকসুর ভিপি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমের বাড়িতে এই হামলা ঘটে।

সংগঠনটির দাবি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা পরিবারের সদস্যদের ঘুমন্ত অবস্থায় প্রাণনাশের উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। তারা সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগও তুলেছে।

রোববার (২২ নভেম্বর) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এক যৌথ বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে জানানো হয়, রোববার রাত সাড়ে ৩টার দিকে সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। পরিবারের সদস্যদের প্রাণরক্ষায় বাড়ি থেকে বের হতে না পারেন, সেই উদ্দেশ্যে বাড়ির প্রবেশপথে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘুমন্ত অবস্থায় পরিবারের সদস্যদের ওপর হামলা ও অগ্নিসংযোগ অত্যন্ত নৃশংস ও কাপুরুষোচিত বলে উল্লেখ করা হয়।

এছাড়া, ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের পৈতৃক বাড়িতেও অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

ছাত্রশিবিরের নেতারা অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আবারও সন্ত্রাস ও নাশকতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড, জ্বালাও-পোড়াও, সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, থানা ও ব্যাংকে হামলা এবং বিরোধী মতের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে।

এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। অথচ এসব তৎপরতা প্রতিরোধে সরকারের কার্যকর ভূমিকা দৃশ্যমান নয়।

বিবৃতিতে বিএনপি সরকারের সমালোচনা করেন ছাত্রশিবিরের নেতারা। তারা বলেন, সরকার একদিকে গণভোটের রায় প্রত্যাখ্যান করে জুলাইয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্যের মধ্যে বিভক্তি সৃষ্টি করছে। অন্যদিকে গণহত্যায় জড়িত আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার না করে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার মাধ্যমে ফ্যাসিস্টদের পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার পথ তৈরি করছে।

এ কারণে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে দাবি করেন তারা। জাতীয় নেতৃবৃন্দ, ছাত্রপ্রতিনিধি ও জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের ব্যক্তিগত নিরাপত্তা এবং তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করতেও সরকার ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রশিবিরের শীর্ষ নেতারা।

বিবৃতিতে সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগসহ দেশব্যাপী নাশকতার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে নাগরিক ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাদের লক্ষ্য করে ধারাবাহিক হামলা ও নাশকতা বন্ধে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

এছাড়া গণহত্যার বিচার দ্রুত নিষ্পত্তি, গণভোটের রায় মেনে নেওয়া এবং জুলাই সনদের ভিত্তিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান ছাত্রশিবিরের নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাখাইয়ে ২৭ পিস ইয়াবাসহ বিএনপি নেতা মোশারফ হোসেন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


লাখাইয়ে ২৭ পিস ইয়াবাসহ বিএনপি নেতা মোশারফ হোসেন আটক

হবিগঞ্জের লাখাইয়ে ২৭ পিস ইয়াবাসহ এক বিএনপি নেতাকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে বুল্লা বাজারে অভিযান চালিয়ে মো. মোশারফ হোসেনকে আটক করা হয়।

মোশারফ হোসেন সিংহগ্রাম এলাকার মৃত সুন্দর আলীর ছেলে এবং সিংহগ্রাম ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। পুলিশ সূত্রে জানা যায়, বুল্লা বাজারে অভিযান চলাকালে তার কাছ থেকে ২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারার সারণির ১৬ নম্বর ক্রম অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাকে দণ্ড দেয়। ইউএনও তারেক হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় এসআই ইকবাল মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত মোশারফ হোসেনকে পরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

লাখাই থানার ওসি শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে লাখাই উপজেলা বিএনপির সভাপতি আক্তার আহামেদ চৌধুরী স্বপন মন্তব্য করেন, "কোনো ব্যক্তির ব্যক্তিগত বা অনৈতিক কর্মকাণ্ডের দায় দল নেবে না।" তিনি আরও বলেন, বিএনপিতে মাদক কারবারির কোনো স্থান নেই। অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মোশারফকে আগেই মৌখিকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে দলের কোনো কার্যক্রমের সঙ্গে তার সম্পৃক্ততা নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কলাপাড়ায় তরমুজ চাষাবাদে ক্ষতির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কলাপাড়ায় তরমুজ চাষাবাদে ক্ষতির আশঙ্কা

পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টির কারণে আগাম তরমুজের চাষাবাদে ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শনিবার দিনভর গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টি হয়েছে। এর ফলে জমিতে পানি জমে গিয়ে হাজার হাজার তরমুজের চারা নষ্ট হয়ে গেছে। আগাম তরমুজ চাষিরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। একই সঙ্গে কিছু সবজি খেতেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে আমন ধানের খেতে এখন পর্যন্ত কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

বৃষ্টির কারণে পায়রা বন্দরসহ গোটা উপকূলীয় এলাকায় জনজীবন কিছুটা ব্যাহত হয়েছে। টানা তিন দিন সূর্যের দেখা মিলছে না। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় উপকূলে কিছুটা শীত অনুভূত হচ্ছে।

চরচান্দুপাড়া গ্রামের কৃষক ফেরদৌস তালুকদার এবারের মৌসুমে ২৪ বিঘা জমি এক লাখ ২০ হাজার টাকায় বর্গা নিয়ে আগাম তরমুজ চাষ করছেন। চারা তৈরি, জমি চাষ ও শ্রমিকের মজুরিসহ এ পর্যন্ত তাঁর প্রায় চার লাখ টাকা খরচ হয়েছে। জমিতে চারা রোপণের কাজ চলাকালীন বৃষ্টির কারণে তিনি বিপাকে পড়েছেন। জমিতে পানি জমে কাদায় লেপটে গেছে হাজার হাজার চারা। রোপণ করা খেতের প্রায় অর্ধেক চারা নষ্ট হয়ে গেছে।

ফেরদৌস তালুকদার বলেন, “গত বছর তরমুজের বাজার ভালো না থাকায় বড় অঙ্কের লোকসান হয়েছে। এবার উৎপাদন খরচও বাড়ছে। সারের দাম বেশি, পাশাপাশি শ্রমিকের মজুরিও বেশি। তিন বেলা খাবার দেওয়ার পরও একজন দিনমজুরকে দৈনিক ৭০০ টাকা মজুরি দিতে হয়।” মৌসুমের শুরুতেই বৃষ্টির ধকল সামলাতে হচ্ছে তাঁদের।

একই গ্রামের অন্যান্য তরমুজচাষিরা, যেমন কামাল হাওলাদার, বা”চু খলিফা, মো. কলিফ, তুহিন তালুকদার ও সিপন মোল্লাও একই পরিণতিতে পড়েছেন। তাঁরা বৃষ্টিতে ক্ষতির আশঙ্কায় হতাশ হয়ে পড়েছেন এবং পলিথিন দিয়ে চারা রক্ষার চেষ্টা করছেন। তাঁদের আশঙ্কা, বৃষ্টি থামার পর রোদ উঠলে জমিতে পানি জমে থাকা চারাগুলো মারা যেতে পারে।

লতাচাপলী গ্রামের কৃষক মহিন জানিয়েছেন, জমিতে পানি জমে তরমুজের চারা নষ্ট হয়েছে। রোদ উঠলে জমিতে পানি জমে থাকা চারাগুলো মারা যাবে।

উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরাফাত হোসেন জানিয়েছেন, বৃষ্টিতে আমন ধানের খেতের কোনো ক্ষতি হয়নি। তবে আগাম তরমুজ চাষিরা কিছুটা ক্ষতির মুখে পড়েছেন। চলতি মৌসুমে কলাপাড়ায় ৫০০ হেক্টর জমিতে তরমুজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ঘূর্ণিঝড় প্র¯‘ত কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক আছাদুজ্জামান খান জানিয়েছেন, আগামী এক থেকে দুই দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ কমে আসতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%