১১:১৪ এম
নাটোরের বড়াইগ্রাম উপজেলার কিছু অংশে শনিবার (২১ নভেম্বর) টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোগের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বড়াইগ্রাম-১ (বনপাড়া) ও বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের ১ ও ৩ নম্বরের সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আরও পড়ুন: জনবলের সংকটে মুখ থুবড়ে পড়েছে লক্ষ্মীপুরের মৎস্য প্রজনন কেন্দ্র
এ সময় বনপাড়া পৌরসভা, জোয়াড়ী, মাঝগাঁও, দুয়ারিয়া ইউনিয়নের আংশিক এলাকা, নগর, গোপালপুর ও চান্দাই ইউনিয়নের গ্রাহকেরা বিদ্যুৎবিহীন থাকবেন। ফলে এসব এলাকার বাসিন্দাদের সাময়িক ভোগান্তির সম্মুখীন হতে হতে পারে।
পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, নির্ধারিত কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সময়সূচিতে কিছুটা পরিবর্তন ঘটতে পারে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।
আরও পড়ুন: সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণসহ বিশেষ কর্মসূচি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন