০৬:৫৮ পি.এম
বিশ্বজুড়ে আটটি যুদ্ধের অবসান ঘটানো এবং ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার মতো সাফল্যের দাবি থাকা সত্ত্বেও, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে উল্লেখ করেন, তিনি আটটি যুদ্ধের নিষ্পত্তি করেছেন এবং আরো দুটি যুদ্ধের সমাধানের কাছাকাছি রয়েছেন।
এছাড়া, তিনি দাবি করেন যে, জীবিত ও মৃতসহ ইসরায়েলের সব জিম্মিকে ফিরিয়ে আনা এবং বিশ্বের বিভিন্ন দেশের শত শত জিম্মিকে মুক্ত করে তাদের দেশে ফেরত পাঠানোর কৃতিত্ব তার।
আরও পড়ুন: টিকটক ইলন মাস্কের তথ্যচিত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে
পোস্টে ট্রাম্প আরও উল্লেখ করেন, ভেনেজুয়েলায় যুদ্ধে জয়ী হয়েছেন এবং দেশটির শাসককে আটক করেছেন।
এছাড়া, তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার কথাও উল্লেখ করেন এবং ইরানকে ‘সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেন।
ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প লেখেন, এত কিছু করার পরও তিনি কিংবা যুক্তরাষ্ট্র নোবেল শান্তি পুরস্কার পাননি। এ নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি লেখেন, ‘বাহ!’
আরও পড়ুন: ডোনাল্ড ট্রাম্পের আহ্বান, ‘চলুন ফ্রান্সে বিপ্লবে যোগ দিই’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন