ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সৌদির নিরাপত্তা জোরদারে তুরস্ক ও পাকিস্তানের উদ্যোগ


সৌদির নিরাপত্তা জোরদারে তুরস্ক ও পাকিস্তানের উদ্যোগ

মক্কা প্রতিরক্ষা জোটের সদস্য দেশগুলো সৌদি আরবের নিরাপত্তা জোরদারের জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে, যা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে। এই উদ্দেশ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠক শেষে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, মক্কা জোট সৌদি আরবের নিরাপত্তা সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তবে তিনি কী ধরনের সামরিক বা অন্যান্য সহযোগিতা প্রদান করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

ইসহাক দার আরও জানান, বৈঠকে জোটের রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে। এই বিষয়ে সদস্য দেশগুলোর মধ্যে আলোচনা অব্যাহত থাকবে।

আরও পড়ুন: বেপরোয়া চাঁদাবাজরা, আতঙ্কে রাজধানীর ব্যবসায়ীরা

গত জুলাই থেকে সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এই সময়ের মধ্যে হুথিরা সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে। এর পাল্টা জবাবে, সৌদি বাহিনী হুথিদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা পরিচালনা করেছে।

এমন পরিস্থিতিতে, সৌদি আরবের নিরাপত্তা জোরদারে সামরিক সহযোগিতার উদ্যোগ গ্রহণ করেছে তুরস্ক ও পাকিস্তান। তুরস্ক সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, পাকিস্তানও দেশটিতে নিজেদের সেনাসংখ্যা বাড়ানোর পরিকল্পনা করেছে।

তবে, ইয়েমেনে সরাসরি প্রবেশ করে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দেয়নি দেশ দুটি। বরং, সৌদি আরবে অবস্থান করে দেশটির নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করাই তাদের সহযোগিতার মূল লক্ষ্য।

সূত্র: আলজাজিরা

আরও পড়ুন: মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে, অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা, নতুন গান ‘ড্যাডি কুল’-এ দর্শকদের প্রতিক্রিয়া মিশ্র

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৬ এম


১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা, নতুন গান ‘ড্যাডি কুল’-এ দর্শকদের প্রতিক্রিয়া মিশ্র

দীর্ঘ ১৫ বছর পর আবারও পর্দায় একসঙ্গে হাজির হয়েছেন বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কারিনা কাপুর খান। ২০১১ সালে ‘রা.ওয়ান’ সিনেমার ‘চাম্মাক চাল্লো’ গানে তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। এবার শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর নতুন গান ‘ড্যাডি কুল’-এ দেখা গেল এই জুটিকে। যদিও পুরোনো স্মৃতি ফিরিয়ে আনলেও গানটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া মিশ্র।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রকাশ করা হয় ‘ড্যাডি কুল’-এর ‘কিং ভার্সন’। গানটি মূলত ইউরো-ক্যারিবীয় সংগীতদল বনি এমের জনপ্রিয় ‘ড্যাডি কুল’ গানের নতুন বলিউডি সংস্করণ। প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি নিয়ে আলোচনা শুরু হয়। শাহরুখ ও কারিনাকে আবার একসঙ্গে দেখে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হলেও অনেকেই গানটির কোরিওগ্রাফি ও উপস্থাপনায় নতুনত্বের অভাব খুঁজে পেয়েছেন।

‘ড্যাডি কুল (কিং ভার্সন)’-এর সংগীতায়োজন করেছেন শচীন-জিগার। গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। এর নৃত্য পরিচালনার দায়িত্বে ছিলেন বৈভবী মার্চেন্ট।

গানটি ইনস্টাগ্রামে শেয়ার করে শাহরুখ খান লিখেছেন, ‘বেবোর সঙ্গে আবারও... গানটি পুরোনো ধাঁচের, কিন্তু এখনো কুল!’

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভক্তই শাহরুখ-কারিনার পুনর্মিলনকে স্বাগত জানিয়েছেন। একজন ভক্তের মতে, ‘ইয়ে মেরা দিল’ থেকে ‘চাম্মাক চাল্লো’, আর এবার ‘ড্যাডি কুল’—এই জুটির রসায়ন কখনো পুরোনো হওয়ার নয়। তাদের একসঙ্গে দেখার মধ্যে রয়েছে আলাদা এক নস্টালজিয়া।

শাহরুখের পর্দায় উপস্থিতিও নজর কেড়েছে দর্শকদের। একজন মন্তব্য করেছেন, পর্দায় কারিনা থাকলেও চোখ আটকে যাচ্ছে শাহরুখের দিকেই। আবার কেউ কেউ মনে করছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিনেতার জনপ্রিয়তা ও পর্দার আকর্ষণ যেন আরও বেড়েছে। কারিনার সৌন্দর্য ও উপস্থিতি নিয়েও প্রশংসা করেছেন অনেকে।

তবে গানটি নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। একাংশের অভিযোগ, নাচের ধাপ ও পরিবেশনায় নতুন কিছু নেই। একই ধরনের কোরিওগ্রাফি বারবার ব্যবহার করা হয়েছে। কেউ কেউ গানের কথা ও সুরের সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন। অরিজিৎ সিংয়ের কণ্ঠ প্রশংসা পেলেও তার প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত নিয়ে রসিকতাও করেছেন কয়েকজন শ্রোতা।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার এটি দ্বিতীয় গান। এর আগে প্রকাশিত হয়েছিল শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত রোমান্টিক গান ‘তু মিল যায়ে’।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় নির্মিত অ্যাকশনধর্মী সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন কারিনা কাপুর, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি, ববি দেওল ও সুহানা খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%