ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন


রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

রূপগঞ্জ প্রেসক্লাবের ২৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার প্রেসক্লাবের কার্যালয়ে সকল সদস্যের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতি হিসেবে ইনকিলাব ও বাংলাভিশনের খলিল শিকদার, সাধারণ সম্পাদক হিসেবে নিউজ টুয়েন্টিফোরের মো. আলম হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে বাংলাদেশ প্রতিদিনের জাহাঙ্গীর আলম হানিফ নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি হিসেবে এশিয়ান টিভির শহীদুল্লাহ গাজী, সহ-সভাপতি হিসেবে স্টার নিউজের এসএম শাহাদাত, জিটিভির আশিকুর রহমান হান্নান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বিজয় টিভির শরীফ আহমেদ লিটন, সমকালের জিয়াউর রাশেদ, সময়ের আলোর রাশেদুল ইসলাম রয়েছেন। এছাড়া, কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে বাংলা টিভির সোহেল কিরণকে রাখা হয়েছে।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

এছাড়া, উপদেষ্টা মণ্ডলীতে ৮ জনকে রেখে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও বেরোবির মাননীয় আচার্যকে উপাচার্যের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিনিধি

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩৪ পি.এম


নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও বেরোবির মাননীয় আচার্যকে উপাচার্যের অভিনন্দন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করার জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর মাননীয় আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়কে অভিনন্দন জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর পরিবারের পক্ষ থেকে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী অত্যন্ত আন্তরিকভাবে অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।

আজ শুক্রবার (২১ আগস্ট ২০২৬) তারিখে একটি অভিনন্দন বার্তায় উপাচার্য উল্লেখ করেন যে, নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির সুদীর্ঘ প্রশাসনিক ও রাজনৈতিক অভিজ্ঞতা, দূরদর্শী নেতৃত্ব এবং দেশপ্রেম বাংলাদেশের সমৃদ্ধি ও অগ্রগতির নতুন শিখরে নিয়ে যেতে সহায়তা করবে। তিনি বিশ্বাস প্রকাশ করেছেন যে, মহামান্য রাষ্ট্রপতির নির্দেশনায় দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে নতুন একটি দিগন্ত উন্মোচন হবে।

বেরোবি উপাচার্য আরও বলেন, উচ্চশিক্ষার প্রসার, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং প্রযুক্তিভিত্তিক দক্ষ মানবসম্পদ তৈরি করতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর কঠোর পরিশ্রম করছে। তিনি আশা প্রকাশ করেন যে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নে মহামান্য রাষ্ট্রপতির অশেষ অভিভাবকত্ব, অনুগ্রহ এবং সহযোগিতা অব্যাহত থাকবে।

উপাচার্য মহোদয় মহামান্য রাষ্ট্রপতি এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের সর্বোচ্চ পদে তার সার্বিক সাফল্য কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি-কাতারসহ বিভিন্ন দেশ থেকে ২১ হাজারের বেশি পাকিস্তানিকে বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩৭ পি.এম


সৌদি-কাতারসহ বিভিন্ন দেশ থেকে ২১ হাজারের বেশি পাকিস্তানিকে বহিষ্কার

চলতি বছরের ১ মার্চ থেকে ১৩ জুলাই পর্যন্ত সৌদি আরব, কাতার ও আরব আমিরাতসহ উপসাগরীয় কয়েকটি দেশ থেকে মোট ২১ হাজার ৯৫১ জন পাকিস্তানিকে বহিষ্কার করা হয়েছে।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন জানিয়েছে, যেসব কারণে তাদের বহিষ্কার করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে ভিসার মেয়াদ শেষ হওয়া, অবস্থান, ভিক্ষাবৃত্তি, অবৈধভাবে প্রবেশ, মাদক, আশ্রয় আবেদন প্রত্যাখ্যান, জাল কাগজপত্র এবং নিরাপত্তাজনিত কারণ।

সর্বাধিক সংখ্যক পাকিস্তানিকে সৌদি আরব থেকেই বহিষ্কার করা হয়েছে- প্রায় ১৫ হাজার ৫০০ জন। এরপর সংযুক্ত আরব আমিরাত থেকে ৩৮০৩ জন, ওমান থেকে ১৬০৬ জন, বাহরাইন থেকে ৫২১ জন, কাতার থেকে ৪২৯ জন এবং কুয়েত থেকে ৯৭ জন পাকিস্তানিকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে ৪৬২৮ জন পলাতক, ১২৯৪ জন কারাবন্দি, ৯৬৮ জন কালো তালিকাভুক্ত, পাসপোর্ট হারানোর জন্য ১১৫৫ জন এবং ভিসা লঙ্ঘনের কারণে ৬৮৯ জন রয়েছেন। এ ছাড়াও দেশগুলোতে ৩৪২ জনের প্রবেশ আটকে দেওয়া হয়েছে।

‘অন্যান্য’ কারণ দেখিয়ে প্রায় ৬৬৬২ জনকে বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কৃতদের মধ্যে ৪৭২ জন ভিক্ষুক রয়েছেন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইন্টারপোলের মাধ্যমে আরব আমিরাত থেকে ৯ জন পাকিস্তানিকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া, কয়েকজনকে পরবর্তী গন্তব্যে ভ্রমণের অনুমতি না দেওয়া, ভুয়া পরিচয় ব্যবহার, মেয়াদোত্তীর্ণ ইকামা ও পাসপোর্ট, চুরি, যুদ্ধকবলিত এলাকায় যাতায়াত এবং অভিবাসন আইন লঙ্ঘনের মতো বিভিন্ন কারণে উপসাগরীয় দেশগুলো থেকে ফেরত পাঠানো হয়েছে।

এছাড়া অতিরিক্ত সময় অবস্থান, অবৈধ প্রবেশ বা অবস্থানের অভিযোগে সৌদি আরব ১ হাজার ৯২৪ জন পাকিস্তানিকে বিতাড়িত করেছে। একই কারণে ইউএই ৩৪৭ জন এবং ওমান ২৯৫ জন পাকিস্তানিকে বহিষ্কার করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে টয়লেটে গাঁজা লুকাতে জানালা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা, আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪৭ পি.এম


চাঁদপুরে টয়লেটে গাঁজা লুকাতে জানালা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা, আটক ১

চাঁদপুর শহরের কোড়ালিয়া অঞ্চলে একটি ঘটনা ঘটেছে, যেখানে পুলিশ গাঁজাসহ শাকিল খান (৩২) নামের একজন মাদক কারবারিকে আটক করেছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে চাঁদপুর মডেল থানার পুলিশ তাকে আটক করে।

পুলিশের তথ্য অনুযায়ী, শাকিল কুমিল্লা থেকে গাঁজার বড় চালান এনে চাঁদপুরে পাইকারি ও খুচরা বিক্রি করার কাজ করতেন। তিনি পুরান বাজারের নিতাইগঞ্জ এলাকার থেকে এসে কোড়ালিয়ায় দীর্ঘদিন ধরে একটি বাসা ভাড়া নিয়ে এই মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

অভিযানের সময় যখন পুলিশ সেখানে উপস্থিত হচ্ছিল, তখন শাকিল ঘরের টয়লেটের ভেতরে গাঁজা লুকিয়ে রাখেন এবং জানালার ফাঁক দিয়ে বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করেন। পুলিশ পরে তল্লাশি চালিয়ে টয়লেট ও জানালার আশপাশ থেকে গাঁজা উদ্ধার করে। পুলিশ জানায়, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, ২ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, ২ জন গ্রেফতার

ফেসবুকে কম দামে সুস্বাদু ইলিশ মাছ বিক্রির লোভনীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সন্ধান পাওয়া গেছে। 

এই চক্রের মূল দুই সদস্যকে নড়াইল জেলা থেকে গ্রেফতার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. হাবিবুর রহমান সাজিদ, যিনি পরিচিত হেদায়েত হুজুর নামে, (৪১) এবং মো. রকিবুল হাসান নয়ন, যিনি পরিচিত রাব্বী শরীফ নামে, (৩৬)। তাদের বাড়ি নড়াইল জেলার কালিয়া থানা এলাকায়। 

পুলিশ সূত্রে জানা যায় যে, চাঁদপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং বেশ কয়েকজন ভুক্তভোগীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তে নামে চাঁদপুর জেলা পুলিশ। 

অনুসন্ধানে জানা যায়, প্রতারক চক্রটি ফেসবুকের বিভিন্ন ভুয়া পেজে আকর্ষণীয় মূল্যে ইলিশসহ বিভিন্ন পণ্য বিক্রির জন্য চটকদার বিজ্ঞাপন দিত। পরে সরল প্রকৃতির সাধারণ ক্রেতাদের কাছ থেকে বিকাশ বা ব্যাংকের মাধ্যমে অগ্রিম টাকা নিয়ে মোবাইল বন্ধ করে রাখত। 

চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমানের তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। 

ডিবি পুলিশের একটি চৌকস দল-এসআই মো. আনছার উল্লাহ ও এসআই মো. জিয়াউল হক জিয়া’র নেতৃত্বে নড়াইল জেলার কালিয়া থানার পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়। গত ২০ আগস্ট ২০২৬ তারিখ রাতে কালিয়া থানার পুরুলিয়া ইউনিয়ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ০৫টি মোবাইল ফোন, বেশ কয়েকটি সিমকার্ড এবং নগদ ৬০,০০০ টাকা উদ্ধার করে পুলিশ। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এই প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে। 

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এবং পেনাল কোড অনুযায়ী নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। 

অনলাইন কেনাকাটায় সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, "অপরিচিত কোনো ফেসবুক পেজ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই-বাছাই না করে লেনদেন করা থেকে বিরত থাকুন। অনলাইন প্রতারকদের আইনের আওতায় আনতে চাঁদপুর জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।"

শুক্রবার ২১ আগস্ট চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%