ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

কেন অনুষ্ঠানে আমন্ত্রণ পেতেন না শ্রিয়া?


কেন অনুষ্ঠানে আমন্ত্রণ পেতেন না শ্রিয়া?

২০০৭ সালে মুক্তি পেয়েছিল ইমরান হাশমী, শ্রিয়া সরন ও মৃণালিনী শর্মা অভিনীত ‘আওয়ারাপান’। ছবিটি মোহিত সূরী পরিচালিত এবং মুক্তির সময় এটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি।

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ছবিটি দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। প্রায় দুই দশক পর এবার আসছে ‘আওয়ারাপান ২’। এর মধ্যেই প্রথম ছবি নিয়ে মুখ খোলেন শ্রিয়া।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রিয়া জানান, ‘আওয়ারাপান’ নিয়ে তাদের অনেক প্রত্যাশা ছিল। কিন্তু মুক্তির পর ছবিটি আশানুরূপ ব্যবসা না করায় তিনি হতাশ হয়ে পড়েছিলেন। যদিও ছবিটি কয়েকটি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল, কিন্তু তাকে কিছু অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।

আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ

শ্রিয়ার মতে, মুক্তির সময়ে ছবিটি নিয়ে তারা সবাই অনেক আশা করেছিলেন। তবে কেন সাফল্য পাননি, সেটি তিনি জানেন না। তার মতে, এই ছবিটি সময়ের থেকে অনেকটাই এগিয়ে ছিল।

কয়েকটি পুরস্কারের জন্য ছবিটি মনোনীত হলেও সেখানে তাকে আমন্ত্রণই জানানো হয়নি। অভিনেত্রী ভেবেছিলেন, ছবিটি দর্শকের ভালোবাসা পাবে। কিন্তু প্রথম দিকে কোনো সাড়া না পাওয়ায় তিনি ভীষণ হতাশ হয়ে পড়েন। শ্রিয়া বলেন, "আমি ভেবেছিলাম, এই ছবিটিকে মানুষ উদ্‌যাপন করবেন, ভালোবাসবেন। যখন এসব কিছুই ঘটে না, তখন স্বাভাবিকভাবেই খুব হতাশ হয়ে পড়ি।"

‘আওয়ারাপান’ ছবির দৃশ্যে ইমরান ও শ্রিয়া। 

তবে মুক্তির পর কয়েক বছর পেরোতেই ছবিটির প্রতি দর্শকের মনোভাব বদলে যায়। ধীরে ধীরে ‘আওয়ারাপান’ জনপ্রিয় হয়ে ওঠে। বহু বছর ধরে দর্শক শ্রিয়াকে ছবিটির কথা বলেছেন এবং জানিয়েছেন, ছবিটি তাদের কতটা পছন্দের।

আরও পড়ুন: নির্বাচনে হারের মুখে আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ লিকুদ পার্টির

প্রথম দিকে শ্রিয়ার ধারণা ছিল, ছবির গান এবং ইমরান হাশমীর অভিনয়ের কারণে দর্শকের কাছে ‘আওয়ারাপান’ এতটা জনপ্রিয় হয়েছে। পরে অবশ্য তার সেই ধারণা বদলায়। তার মতে, ছবির গল্পই আসলে দর্শকের মনে জায়গা করে নিয়েছিল।

শ্রিয়া বলেন, "অনেক দিন পর্যন্ত আমার মনে হতো, হয়তো ছবির গানগুলোর জন্যই মানুষ এত ভালোবাসেন। গানগুলো অসাধারণ ছিল। সেই সঙ্গে ইমরানও দুর্দান্ত ছিল। কিন্তু এখন মনে হয়, মানুষ আসলে গল্পটাকে ভালোবেসেছিলেন। তারা গল্পটাকে অনুভব করতে পেরেছিলেন।"

‘আওয়ারাপান’ ছিল রোম্যান্টিক অ্যাকশন ড্রামা। ছবির ‘তো ফির আও’, ‘তেরা মেরা রিশতা’ ও ‘মাহিয়া’র মতো গান এখনও জনপ্রিয়। মুক্তির প্রায় দুই দশক পরেও ছবিটি নিয়ে দর্শকের ভালোবাসা থাকায় শ্রিয়া মনে করেন, গল্পের গভীরতাই ‘আওয়ারাপান’-কে আলাদা করে তুলেছে।

এবার সেই ছবির আবহে নতুন গল্প নিয়ে আসছে ‘আওয়ারাপান ২’। নিতিন কক্কড় পরিচালিত ছবিতে আবারও ইমরান হাশমীকে দেখা যাবে। তার সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানী ও শবানা আজমী। আগামী ১৪ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

আরও পড়ুন: শামা ওবায়েদের স্পেন ও ইইউর সহযোগিতার প্রশংসা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি প্রার্থী এখনো মনোনয়ন না দেওয়া বিএনপির দৈন্যতা: হামিদুর আযাদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩৯ পি.এম


রাষ্ট্রপতি প্রার্থী এখনো মনোনয়ন না দেওয়া বিএনপির দৈন্যতা: হামিদুর আযাদ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এখনো প্রার্থী মনোনয়ন না দেয়া বিএনপির রাজনৈতিক দৈন্যতা বলে মন্তব্য করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কমিশনে ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়ার পর তিনি এ মন্তব্য করেন।

এ সময় রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সচিবালয়ে বিএনপির শীর্ষ বৈঠকের সমালোচনা করেন জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, গণভোটে পাশ হওয়ার পরেও বিএনপির একগুয়েমির কারণে রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে।

১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী হলেন অলি আহমদ। তাঁর মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে রয়েছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, এবং সমর্থক হিসেবে অংশগ্রহণ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির নেতা আব্দুল্লাহ আল আমিন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে কমপক্ষে ৩৫ বছর বয়সী হতে হবে এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। যদি কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হন, তাহলে কার্যভার গ্রহণের দিন তার সংসদীয় আসন শূন্য হয়ে যাবে।

তফসিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ভোট অনুষ্ঠিত হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী

ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরে এলেন ৩ জন বাংলাদেশি নারী। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায়, ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা নারীরা হচ্ছেন- রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)। তারা সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার অধিবাসী। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানালেন, বিউটি পার্লারে ভালো বেতনে চাকরির প্রলোভনে দালালদের মাধ্যমে চারুকলা দুই বছর আগে সীমান্তপথ দিয়ে অবৈধভাবে ভারতের মুম্বাই গিয়েছিলেন। সেখানে বিউটি পার্লারে কাজ করার সময় পুলিশ তাদের আটক করে। পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগ এনে আদালত তাদের এক বছর সাজা দিয়ে কারাগারে পাঠায়। কারাভোগ শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থা দায়িত্ব নিয়ে তাদের শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার তারা দেশে ফেরেন। ওসি আরও জানান, ভারত ফেরত ৩ নারীকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবে। জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রামার অফিসার মুহিত হোসেন জানান, ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে শেল্টার হোমে রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে পুলিশের অভিযানে ২ ছিনতাইকারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৪ পি.এম


টঙ্গীতে পুলিশের অভিযানে ২ ছিনতাইকারী গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলো— ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ঝাটিয়া গ্রামের রশিদ মিয়ার ছেলে সাগর (২১) এবং শেরপুর সদর থানার কইতরপাড়া গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে হোসেন (২৬)। তাদের বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে টঙ্গী পূর্ব থানাধীন মরকুন এলাকায় টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে টিএন্ডটি কলোনীর মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি ছোরা উদ্ধার করা হয়।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তুহিন জানান, এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাগুরায় আলমসাধু উল্টে চালকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


মাগুরায় আলমসাধু উল্টে চালকের মৃত্যু

মাগুরায় শহরের পুলিশ লাইন এলাকায় বাঁশতলা নামক স্থানে আলমসাধু উল্টে মহিউদ্দিন মহি (৪৫) নামে এক চালক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোররাতে ঘটেছিল এ দুর্ঘটনা।

নিহত মহি ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা উত্তরনারায়ণপুর গ্রামের আব্দুল খালেকের পুত্র।

মাগুরার রামনগর হাইওয়ে থানার এ এস আই নির্মল বিশ্বাস জানিয়েছেন, মহিউদ্দিন রাতে ঝিনাইদহ থেকে সবজি নিয়ে ফরিদপুরে যাচ্ছিলেন। ভোররাতে ফেরার সময় তিনি ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পুলিশ লাইন এলাকায় বাঁশতলা নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনার ফলে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%