০৬:১০ পি.এম
যুদ্ধবিরতির আহ্বানের মাঝে ইউক্রেন রাশিয়ায় আবারও বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে অবস্থিত রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে, কয়েক শ ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে।
ইউক্রেনের এই হামলাকে ‘নজিরবিহীন’ হিসেবে মন্তব্য করা হয়েছে।
রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গ এবং তার আশপাশে ইউক্রেন এক ‘নজিরবিহীন হামলা’ চালিয়েছে। হামলার সময় শহরটিতে রাশিয়ার বার্ষিক অর্থনৈতিক ফোরামের শেষ দিন চলছিল, যা শহরটিকে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে।
আরও পড়ুন: আফগানিস্তানে লাখ লাখ মানুষের প্রত্যাবর্তনে কাজ ও বাসস্থানের সংকট তীব্র
গভর্নর আলেক্সান্দর দ্রোজদেঙ্কো জানিয়েছেন, পার্শ্ববর্তী লেনিনগ্রাদ অঞ্চলের ওপর দিয়ে উড়ে যাওয়া ১৪০টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
অন্যদিকে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো সেন্ট পিটার্সবার্গের বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার আহ্বান জানিয়েছেন রুশ কর্তৃপক্ষ।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার হামলার পাল্টা জবাব হিসেবে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার অস্ত্রাগার এবং একটি নৌঘাঁটিতে হামলা চালিয়েছে।
যুদ্ধ শেষ করার জন্য সরাসরি আলোচনার আহ্বানকারী ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করার কোনো অর্থ নেই, বলেছিলেন ভ্লাদিমির পুতিন। তার এই মন্তব্যের পরে এই হামলার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: মাওয়া প্রান্তে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ রাসেলের মরদেহ উদ্ধার
তবে, এ ঘটনার পর কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয় জানা যায়নি।
গত শনিবার সোশ্যাল প্ল্যাটফর্মে এক্স-এ দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ‘চলমান যুদ্ধ শেষ করার সময় এসেছে।’ কিন্তু তিনি রাশিয়ার নেতার বিরুদ্ধে ‘যুদ্ধ চালিয়ে যেতে চাওয়ার’ অভিযোগ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন