ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ হালিম বয়াতি স্মরণোৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে


ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ হালিম বয়াতি স্মরণোৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘হালিম বয়াতি স্মরণোৎসব-২০২৬’ আয়োজন করা হয়েছে, যা গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম বয়াতির ৯৭তম জন্মবর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে।

আজ বিকেল ৩টায় টিএসসির পায়রা চত্বরে এই আয়োজনটি সাংস্কৃতিক সংগঠন হারিকেনের উদ্যোগে সম্পন্ন হবে। স্মরণোৎসবে আবদুল হালিম বয়াতির জীবন, সংগীতসাধনা ও সাংস্কৃতিক অবদান নিয়ে আলোচনা করবেন আলোকচিত্রী ও গবেষক নাসির আলী মামুন, লেখক ও গবেষক শফিকুর রহমান চৌধুরী, ড. তপন বাগচী এবং ড. সাইমন জাকারিয়া।

এছাড়া, হালিম বয়াতির স্মৃতিচারণা করবেন তাঁর শিষ্য লাল মিয়া বয়াতি ও নজরুল বয়াতি এবং তাঁর পুত্র নিশানে হালিম।

আরও পড়ুন: ঘর অগোছালো থাকলে কি মনের ওপরও পড়ে নেতিবাচক প্রভাব?

স্মরণোৎসবে সংগীত পরিবেশন করবেন আলেয়া বেগম, ফকির আবুল সরকার, লতা দেওয়ান, রুমা সরকার, মুক্তা সরকার, সৈয়দ আশিকুর রহমান, বিমান চন্দ্র বিশ্বাস, বগা তালেব, আকাশ গায়েন, শাহ মোহাম্মদ শিপন, মারুফ মৃণ্ময়, খোকন চিশতি, সোহাগ প্রামাণিক, জয়িতা অপা, সানজিদা প্রমি, ইমরান হোসাইন, অভিবাদন দাস, নবীন কিশোর গোস্বামী, নাজমূল সরকার নিহাত, রহমান জনি, মনিরুজ্জামান খান ও মাহাবুব খালাসী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাইবেন নগরবাউল জেমস

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৯ এম


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাইবেন নগরবাউল জেমস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের [জবি] ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২ নভেম্বর ক্যাম্পাসে একটি দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই বিশেষ দিনে শিক্ষার্থীদের জন্য অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে নগরবাউল জেমসের কনসার্ট।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন প্রাঙ্গণে জেমসের পরিবেশনা অনুষ্ঠিত হবে। কর্মসূচির প্রথম পর্বে, সকাল ৯টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে।

এরপর বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হবে এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনায় শ্রমিক লীগ ও বিএনপির দুই নেতাকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪০ এম


পাবনায় শ্রমিক লীগ ও বিএনপির দুই নেতাকে গুলি করে হত্যা

পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধের কারণে প্রতিপক্ষের গুলিতে শ্রমিক লীগ ও বিএনপি নেতা নিহত হয়েছেন। মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছয় বছরের শিশুকন্যাকে হত্যার ঘটনায় গুরুতর আহত শিশুর বাবারও মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ছুরিকাঘাতে খুন হয়েছেন এক যুবদলকর্মী।

এছাড়া বরিশালের হিজলা উপজেলার মেঘনায় গুলিতে মৃত্যু হয়েছে এক জেলের। গাইবান্ধায় জমি নিয়ে সংঘর্ষে নিহত হয়েছেন এক বৃদ্ধ। ঝালকাঠির রাজাপুরে এক যুবককে বাসা থেকে তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। চট্টগ্রামে পাওয়া গেছে একজনের লাশ। ময়মনসিংহের ধোবাউড়ায় একজন বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

পাবনা : পাবনার সদর উপজেলায় শ্রমিক লীগ ও বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আতাইকুলা থানা এলাকার পুষ্পপাড়া হাটে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রিপন হোসেন এবং শ্রমিক লীগ নেতা ও হাটের ইজারাদার আব্দুস সালাম হাজি। তাঁদের বাড়ি আতাইকুলা থানার ধর্মগ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। হাটের বর্তমান ইজারাদার আব্দুস সালাম সহযোগীদের নিয়ে হাটে নিজের অফিসরুমে বসে ছিলেন। এ সময় প্রতিপক্ষের কয়েকজন লোক মুখোশ পরা অবস্থায় এসে তাঁদের ওপর গুলিবর্ষণ করে পালিয়ে যায়।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, ‘এখন পর্যন্ত আমাদের প্রাথমিক তথ্য মতে, হাটের ইজারা নিয়ে দুই পক্ষের বিরোধ ছিল। তারই জেরে এই হত্যাকাণ্ড। আমরা আরো তদন্ত করছি। কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করা হবে।’

ময়মনসিংহ : ধোবাউড়ায় শেখ হোসেন আলী ওরফে হোসেন নামের একজন বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার দর্শা মন্তনী এলাকায় বাঁশঝাড়ের ভেতরে একটি গাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। হোসেন আলী একই গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গতকাল সকালে বাড়ির পাশে বাঁশঝাড়ের ভেতরে ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ওসি বলেন, হোসেন আলী আত্মহত্যা করেছেন, নাকি হত্যার শিকার হয়েছেন তা এখনো নিশ্চিত নয়।

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছয় বছরের শিশুকন্যা তওবাকে হত্যার ঘটনায় গুরুতর আহত তার বাবা গোলাপ হোসেনেরও মৃত্যু হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মোল্লা ব্রিকসের পাশে একটি পরিত্যক্ত জমি থেকে শিশু তওবার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গত বুধবার বিকেলে ইটভাটার কাছে বাবা-মেয়ের ওপর হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

চট্টগ্রাম : চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকায় ছুরিকাঘাতে আহত আবু ইউসুফ জীবন নামের এক যুবদলকর্মীর মৃত্যু হয়েছে। গতকাল চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় চট্টগ্রাম মহানগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েলকে ১ নম্বর আসামি করে ১৫ জনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেছেন নিহতের মা কামরুন নাহার।

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ওসি ইখতিয়ার উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘গত মঙ্গলবার রাতে জীবনকে মারধর করে ছুরিকাঘাত করা হয়। তাঁকে চমেক হাসপাতালের আইসিইউয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তাঁর মৃত্যু হয়েছে।’

এদিকে চট্টগ্রাম নগরের সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ী সরকারি পুকুরপার এলাকার একটি বাসা থেকে নুর নাহার বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নুর নাহার বেগম পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

সদরঘাট থানার ওসি একরাম উল্লাহ বলেন, ‘মরদেহে অস্বাভাবিক কিছু দেখা যায়নি। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত বলা যাবে।’

বরিশাল : বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় আক্তার হাওলাদার (৪০) নামের এক জেলেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল হিজলার মেমোনিয়া ইউনিয়নের চর মেমোনিয়া এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুপুর ১টায় তাঁর মৃত্যু হয়। হিজলা থানার ওসি মো. সোলায়মান জানান, আক্তার অন্যান্য জেলের সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় তাঁদের ট্রলারে অন্য আরেক ট্রলার থেকে গুলি করা হয়। এতে আক্তার গুলিবিদ্ধ হন।

গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে গতকাল মকবুল হোসেন (৭০) নামের এক বৃদ্ধ নিহত এবং আরো ১০ জন আহত হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে ও স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ফজরের নামাজের পরপরই উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামে।

সুন্দরগঞ্জ থানার ওসি মো. সেলিম রেজা বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে নুরে আলম (৩১) নামের এক যুবককে দুর্বৃত্তরা বাসা থেকে তুলে নিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কতবেলতলা এলাকার রাস্তার পাশের একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নুরে আলমের ভাতিজি ময়না আক্তার জানান, বুধবার রাত ৩টার দিকে মুখোশ পরা সাত-আটজন লোক চাপাতি দেখিয়ে তাঁদের ভাড়া বাসা থেকে নুরে আলমকে তুলে নিয়ে যায়।

রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, নুরে আলমকে রাস্তায় কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। রাস্তায় রক্ত লেগে আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিটি মুদ্রা একেকটি ইতিহাস: ৬১টি বিষয়ভিত্তিক প্রদর্শনীতে মুদ্রার নকশা ও বৈচিত্র্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪২ এম


প্রতিটি মুদ্রা একেকটি ইতিহাস: ৬১টি বিষয়ভিত্তিক প্রদর্শনীতে মুদ্রার নকশা ও বৈচিত্র্য

একটি মুদ্রা হাতে নিলে তার নকশা, লেখা কিংবা ধাতব গড়ন চোখে পড়ে। তবে, সেই মুদ্রার গায়েই লুকিয়ে থাকতে পারে কোনো শাসকের পরিচয়, হারিয়ে যাওয়া জনপদের ইতিহাস অথবা কয়েক হাজার বছর আগে মানুষের জীবনযাত্রার গল্প। কিছু মুদ্রা এসেছে প্রাচীন রাজ্য থেকে, কিছু সুলতানি বা মোগল আমলের স্মৃতি বহন করছে। আবার কিছু মুদ্রা বাংলাদেশের স্বাধীনতার পর চালু হওয়া টাকার বিরল নমুনা। রাজধানীতে মুদ্রার এমন বিচিত্র সংগ্রহ নিয়ে শুরু হয়েছে তিন দিনের ষষ্ঠ বিএনসিএস মুদ্রা প্রদর্শনী-২০২৬।

ধানমণ্ডির মাইডাস সেন্টারে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ নিউমিসম্যাটিক কালেক্টরস সোসাইটির (বিএনসিএস) আয়োজনে এই প্রদর্শনী শুরু হয়। এতে দেশের বিভিন্ন প্রান্তের ৪৩ জন নবীন ও প্রবীণ মুদ্রা সংগ্রাহক তাঁদের সংগ্রহের ৬১টি বিষয়ভিত্তিক প্রদর্শনী উপস্থাপন করছেন। প্রদর্শনী চলবে আগামীকাল শনিবার পর্যন্ত।

প্রদর্শনীর বিশেষত্ব হলো, এখানে মুদ্রাকে শুধু লেনদেনের মাধ্যম হিসেবে দেখা হচ্ছে না; বরং ইতিহাস, ঐতিহ্য ও অর্থব্যবস্থার বিবর্তনের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে তুলে ধরা হয়েছে।

প্রাচীন জনপদ থেকে আধুনিক

বাংলাদেশ : প্রদর্শনীতে স্থান পেয়েছে খ্রিস্টপূর্ব সপ্তম শতকে লিডিয়ায় প্রচলিত বিশ্বের প্রাচীনতম মুদ্রাগুলোর অন্যতম নিদর্শন থেকে ভারতীয় উপমহাদেশের আড়াই হাজার বছরের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন মুদ্রা। গান্ধার, মগধ, বঙ্গ ও সমতটের মতো প্রাচীন জনপদ এবং মৌর্য, কুষাণ ও গুপ্ত সাম্রাজ্যের মুদ্রার পাশাপাশি রয়েছে দিল্লি ও বাংলার সুলতানি শাসন, মোগল এবং ব্রিটিশ আমলের মুদ্রা।

এ ছাড়া পাকিস্তান ও বাংলাদেশের বিভিন্ন সময়ের মুদ্রাও প্রদর্শিত হচ্ছে। এসব মুদ্রার নকশা, শাসকের নাম, উপাধি ও অন্যান্য চিহ্নের মধ্য দিয়ে অতীতের রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাস সম্পর্কে ধারণা পাওয়া যায়।

বাংলাদেশের মুদ্রার সংগ্রহেও রয়েছে নানা বৈচিত্র্য। ১৯৭২ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন মূল্যমানের ব্যাংকনোটের নকশা, নমুনা নোট, প্রথম ও শেষ সিরিয়ালের নোট, ত্রুটিপূর্ণ নোট এবং ৫০০ টাকার ব্যাংকনোটের বিভিন্ন প্রিফিক্সের নমুনা স্থান পেয়েছে প্রদর্শনীতে।

এক টাকার নোট থেকে দুর্লভ

ব্যাংকনোট : ব্যাংকনোটের সংগ্রহে রয়েছে ১৯১৭ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত এই অঞ্চলে ব্যবহৃত এক টাকার নোটের ধারাবাহিক ইস্যু। এর পাশাপাশি বিলুপ্ত দেশ ও বিভিন্ন দেশের ঔপনিবেশিক আমলের নোট, মসজিদের ছবি ও ক্যালিগ্রাফিযুক্ত ব্যাংকনোট, রেলপথ ও উড়োজাহাজের ছবি সংবলিত নোট এবং বিভিন্ন দেশের পলিমার নোটও প্রদর্শিত হচ্ছে।

মুদ্রার গড়নেই বিস্ময় : ধাতব মুদ্রার সংগ্রহেও রয়েছে ব্যতিক্রমী সব নিদর্শন। সোনারগাঁ থেকে সুলতানি আমলে ইস্যু করা মুদ্রা, বাংলার সুলতান নাসির উদ্দিন মাহমুদের বিভিন্ন নকশার মুদ্রা এবং ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাংলাদেশের ইতিহাস-সম্পর্কিত মুদ্রা প্রদর্শনীতে স্থান পেয়েছে। রয়েছে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন শাসক ও সাম্রাজ্যের এবং বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণমুদ্রা। কোনো মুদ্রা ছিদ্রযুক্ত, কোনোটি দ্বিধাতব, আবার কোনোটি রঙিন কিংবা অস্বাভাবিক আকৃতির। ব্রিটিশ শাসনামলে ভারতের বিভিন্ন দেশীয় মুদ্রা এবং বাংলার সুলতানি মুদ্রার অলংকরণও সংগ্রাহকদের আগ্রহ বাড়াবে।

প্রদর্শনীর বিস্ময় শুধু প্রচলিত মুদ্রায় সীমাবদ্ধ নয়। বিশ্বের বৃহত্তম ও দ্বিতীয় বৃহত্তম ব্যাংকনোটের পাশাপাশি ক্ষুদ্রতম নোটও রয়েছে এখানে। আরো আছে দাস কেনাবেচায় ব্যবহৃত ব্রেসলেট মুদ্রা, চা-পাতা দিয়ে তৈরি বড় আকারের মুদ্রা, আফ্রিকার বিখ্যাত কাটাঙ্গা ক্রস, ছুরির মতো আকৃতির প্রাচীন চীনা মুদ্রা, বুলেট মুদ্রা, বোটমানি, বাঘের জিহ্বা মুদ্রা এবং লাইবেরিয়ার কিসি পেনি। ২৪ ক্যারেট স্বর্ণে তৈরি ব্যাংকনোটও রয়েছে ব্যতিক্রমী সংগ্রহে।

বিনিময় থেকে মুদ্রা, বদলেছে অর্থের ইতিহাস : প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যমুনা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দিন আহম্মদ মুদ্রার বিবর্তনের ইতিহাস তুলে ধরেন। মির্জা ইলিয়াস উদ্দিন আহম্মদ বলেন, মুদ্রার মূল্য নির্ধারণে শুধু এর ধাতব উপাদান বা ওজনই বিবেচ্য নয়। এর বিরলতা, ঐতিহাসিক গুরুত্ব, নকশা ও অন্যান্য বৈশিষ্ট্যও সংগ্রাহকদের কাছে গুরুত্বপূর্ণ। একটি পুরনো মুদ্রা মানুষের মধ্যে অতীত সম্পর্কে জানার আগ্রহ তৈরি করে এবং সংগ্রাহকদের নিজেদের সংগ্রহ অন্যদের সামনে তুলে ধরার সুযোগ দেয়।

সংগ্রহের পাশাপাশি গবেষণার উদ্যোগ : উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপাবলিক ইন্স্যুরেন্স পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ কে এম সারোয়ার জাহান জামিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনসিএসের সভাপতি মো. রবিউল ইসলাম।

এদিন প্রথমবারের মতো প্রকাশ করা হয় মুদ্রাবিষয়ক গবেষণাধর্মী সাময়িকী ‘বিএনসিএস জার্নাল’। এর মাধ্যমে মুদ্রা সংগ্রহের পাশাপাশি এ বিষয়ে গবেষণা ও জ্ঞান বিনিময়ের সুযোগ বাড়বে বলে আশা করছেন আয়োজকরা।

মুদ্রা সংগ্রহের শখকে জনপ্রিয় করা এবং নতুন সংগ্রাহক তৈরি করার লক্ষ্যে ২০০৮ সাল থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বিএনসিএস। প্রদর্শনীতে মুদ্রা সংরক্ষণের জন্য প্রয়োজনীয় অ্যালবাম, প্রটেক্টরসহ বিভিন্ন সরঞ্জাম কেনার সুবিধার্থে রাখা হয়েছে দুটি বিক্রয় বুথও।

দর্শনার্থীরা বলছেন, এই প্রদর্শনীতে একেকটি মুদ্রা যেন একেকটি সময়ের প্রতিনিধি। কোনোটি প্রাচীন রাজ্যের স্মৃতি বহন করছে, কোনোটি শাসনব্যবস্থার পরিবর্তনের সাক্ষ্য দিচ্ছে, আবার কোনোটি আধুনিক অর্থব্যবস্থার বিবর্তন তুলে ধরছে। মুদ্রার গায়ে খোদাই করা নাম, সাল ও নকশার সূত্র ধরে দর্শনার্থীরা তাই শুধু দুর্লভ সংগ্রহ দেখার সুযোগই পাচ্ছেন না; পাচ্ছেন ইতিহাসের নানা অধ্যায়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাহ্নবী প্রেমের কথা প্রকাশ করলেন শিখর পাহাড়িয়ার সঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৭ এম


জাহ্নবী প্রেমের কথা প্রকাশ করলেন শিখর পাহাড়িয়ার সঙ্গে

অবশেষে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর, যিনি শিখর পাহাড়িয়ার সঙ্গে রয়েছেন। ‘কফি উইথ করণ’-এর নবম সিজনে উপস্থিত হয়ে, তিনি সম্পর্কের পাশাপাশি বিয়ের পরিকল্পনাও শেয়ার করেছেন।

তবে, অভিনেত্রী এখনই বিয়ের পিঁড়িতে বসার কথা ভাবছেন না। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, আরো দুই থেকে তিন বছরের আগে বিয়ের বিষয়ে চিন্তা করছেন না। দীর্ঘদিন ধরে জাহ্নবী ও শিখরের প্রেমের সম্পর্ক নিয়ে বলিউডে নানা আলোচনা চলছে। তবে, দুজনের কেউই আগে প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি। এবার ‘কফি উইথ করণ’-এর নতুন পর্বে, করণ জোহর সরাসরি জাহ্নবীকে প্রশ্ন করেন, তিনি কি আনুষ্ঠানিকভাবে শিখরের সঙ্গে সম্পর্কে রয়েছেন?

জবাবে জাহ্নবী বলেন, “আমি সব সময় ভাবতাম, সবাই এ বিষয়ে এত রাখঢাক করে কেন? অবশ্যই আমি চাই না কারো কুনজর পড়ুক। নিজের ব্যক্তিগত জীবনে কী ঘটছে, তা নিয়েও অতিরিক্ত খোলামেলা হতে চাই না। তবে বিষয়টি এমন নয় যে কেউ কিছু জানতে পারবে না—এমন করে চলতে হবে। এভাবে লুকোচুরি করাটা আমার কাছে একঘেয়ে মনে হয়। বিষয়টি এমন বড় কিছু নয়।” অনুষ্ঠানে জাহ্নবীর বিয়ের পরিকল্পনা নিয়েও প্রশ্ন করেন করণ জোহর।

জবাবে অভিনেত্রী স্পষ্ট করে বলেন, “আগামী দুই থেকে তিন বছরের মধ্যে তো অবশ্যই নয়।” জাহ্নবী আরো জানান, তাঁদের সম্পর্ক বর্তমানে ভালো অবস্থানে রয়েছে। চারপাশে অনেকের সম্পর্ক ভেঙে গেলেও তাঁরা নিজেদের সম্পর্ক নিয়ে ভালো আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%