ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ শুরু


বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ শুরু

বরিশাল, ১০ অক্টোবর, ২০২৬ : ফ্যামিলি কার্ড বাস্তবায়নের উদ্দেশ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের জন্য প্রশিক্ষণ শুরু হয়েছে।

এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে জেলা ও সদর উপজেলা প্রশাসন এবং সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে। আজ শনিবার বরিশাল নগরীর কালিবাড়ী রোডের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। বিশেষ অতিথি হিসেবে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

এ প্রশিক্ষণটি জেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

ফ্যামিলি কার্ড বাস্তবায়নের কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং তথ্য সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়াই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে শুরু হলো দুই দিনব্যাপী মহালয়া উৎসব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২৭ পি.এম


সুনামগঞ্জে শুরু হলো দুই দিনব্যাপী মহালয়া উৎসব

সুনামগঞ্জ, ১০ অক্টোবর, ২০২৬ : শরতের নীল আকাশের নিচে দেবীর আগমনী বার্তা শোনা যাচ্ছে, আর ভক্তদের হৃদয়ে শারদীয় দুর্গোৎসবের আবাহন ঘটছে। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা উপলক্ষে আজ শুরু হয়েছে দুই দিনব্যাপী মহালয়া উৎসব। সনাতনী ঐক্য পরিষদ মাতৃসংগীত, নৃত্য ও ধর্মীয় নানা আয়োজনের মাধ্যমে দেবী দুর্গার আগমন ও মহালয়ার মাহাত্ম্য উদযাপন করছে।

গতকাল শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর রামকৃষ্ণ মিশন ও আশ্রম প্রাঙ্গণে মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় শারদীয় দুর্গোৎসবের উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী হৃদয়ানন্দ মহারাজ।

দেবীর আগমনী সংগীতে অংশগ্রহণ করে শিশু—কিশোররা। সনাতনী ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ কুমার চন্দ্রের সভাপতিত্বে এবং পরিষদের সাংস্কৃতিক সম্পাদক দেবাশীষ তালুকদার শুভ্রের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ সরকারি কলেজের অব. অধ্যক্ষ পরিমল কান্তি দে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, রামকৃষ্ণ মিশন ও আশ্রমের সাধারণ সম্পাদক চন্দন কুমার রায় এবং সনাতনী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মানস কান্তি তালুকদার।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিষদের সহ সভাপতি পপি ভৌমিক, নবেন্দু তালুকদার ও স্বপন কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সমীর কান্তি দে সহ সংগঠনের নেতাকর্মী, ভক্ত ও সুধীজন।

বক্তারা মহালয়া উৎসবকে মানুষের মধ্যে জাগরণ ও আনন্দের প্রতীক হিসেবে উল্লেখ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, দেবী দুর্গার আগমন যেন সবার জীবনে সত্যিকারের আনন্দ বয়ে আনে। একই সঙ্গে মহালয়ার তাৎপর্য তুলে ধরে প্রয়াত মা—বাবা ও পূর্বপুরুষদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার আহ্বান জানান।

রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী হৃদয়ানন্দ মহারাজ বলেন, মহালয়া পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। তিনি চণ্ডীতে বর্ণিত অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জাগরণের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, মানুষের ভেতরেও শুভ ও অশুভ প্রবৃত্তির লড়াই চলে। মহাশক্তির আরাধনার মাধ্যমে শুভ শক্তির জাগরণ ঘটুক—এটাই মহালয়ার শিক্ষা। তিনি সবার ওপর দেবীর কৃপা বর্ষিত হওয়ার প্রার্থনা করেন।

বক্তারা আরো বলেন, পিতৃপক্ষের সমাপ্তি ও দেবীপক্ষের আগমনের এই মাহেন্দ্রক্ষণকে ঘিরে সনাতনী ঐক্য পরিষদ মহালয়া উৎসবের আয়োজন করে। বাংলাদেশে দুর্গাপূজার আয়োজন ব্যাপক হলেও দেবীর আগমনী উৎসব আলাদাভাবে আয়োজন করা হয় তুলনামূলক কম। এ কারণে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে মহালয়ার তাৎপর্য ছড়িয়ে দিতে তারা এই উদ্যোগ নিয়েছেন।

এ আয়োজনের মাধ্যমে দেবীর আগমনকে বরণ করে নেওয়ার পাশাপাশি অশুভ শক্তির বিনাশ ও ভক্তদের কল্যাণ কামনা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেপ্টেম্বরে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা নির্বাচিত পোরশা থানা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ তোফাজ্জল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধি

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


সেপ্টেম্বরে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা নির্বাচিত পোরশা থানা

নওগাঁর পোরশা থানা সেপ্টেম্বর ২০২৬ মাসে জেলার সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে। মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ধারাবাহিক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে এ অর্জনকে দেখা হচ্ছে।পোরশা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ সাফল্য কোনো একক ব্যক্তি বা কর্মকর্তার নয়; বরং টিম পোরশা থানার সব কর্মকর্তা ও ফোর্স সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। মাদকবিরোধী অভিযান পরিচালনা, গোপন সংবাদের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করা এবং মাদকের বিস্তার রোধে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাওয়ার মাধ্যমে এ সাফল্য অর্জিত হয়েছে।এ অর্জনের পেছনে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনা, সহযোগিতা ও অনুপ্রেরণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছে পোরশা থানা পুলিশ। এ জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।একই সঙ্গে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করায় পোরশা উপজেলার সর্বস্তরের জনগণের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের তথ্য, সচেতনতা ও সহযোগিতা পুলিশের অভিযানকে আরও কার্যকর করতে সহায়তা করছে বলে মনে করছে থানা পুলিশ।সংশ্লিষ্টদের মতে, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই বিপর্যস্ত করে না; এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মের ভবিষ্যতের ওপরও। তাই মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিবারের দায়িত্বশীল ভূমিকা এবং জনগণের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি।পোরশা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশ নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।পোরশা থানা পুলিশের এ অর্জনকে মাদকবিরোধী কার্যক্রমের একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের প্রত্যাশা, পুলিশের ধারাবাহিক উদ্যোগ ও জনগণের সক্রিয় সহযোগিতায় পোরশা উপজেলায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের আইসিসি-র ওপর নিষেধাজ্ঞা, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


যুক্তরাষ্ট্রের আইসিসি-র ওপর নিষেধাজ্ঞা, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বিতর্ক

মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি-র (ICC) ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করেছে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও বিচার ব্যবস্থার ইতিহাসে একটি নজিরবিহীন উত্তেজনা সৃষ্টি করেছে।

শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক ঘোষণায় জানান, ওয়াশিংটন এখন সরাসরি এই আন্তর্জাতিক আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে। এর আগে ট্রাম্প প্রশাসন আদালতটির কিছু কর্মকর্তা বা সহযোগীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, কিন্তু এবার পুরো ট্রাম্প প্রশাসন ও আদালতটির সত্তাটিকেই লক্ষ্যবস্তু করা হয়েছে। রুবিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও আমেরিকার জনগণ এই তথাকথিত 'ফেক আইসিসি'-র বিচারিক এখতিয়ারের আওতাভুক্ত নয়। তিনি আরও বলেন, আইসিসি তাদের হুমকি বন্ধ করবে, নতুবা যুক্তরাষ্ট্রই আইসিসির কার্যক্রম বন্ধ করে দেবে।

যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থানের পেছনে রয়েছে আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর কর্মকাণ্ডের তদন্ত এবং গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির প্রক্রিয়া। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়েই রোম স্ট্যাটিউটের স্বাক্ষরকারী দেশ নয়। তবে আইসিসি বিচার করে আসছে যে, তাদের সদস্য দেশগুলোর ভূখণ্ডে মার্কিন বা ইসরায়েলি নাগরিকদের অপরাধ সংঘটিত হলে বিচারিক এখতিয়ার প্রয়োগ করা সম্ভব।

আন্তর্জাতিক অপরাধ আদালত এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে আইসিসি সদস্য রাষ্ট্রগুলোকে আদালতের পাশে দাঁড়ানোর এবং আন্তর্জাতিক বিচার ব্যবস্থাকে সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আইসিসির উপ-প্রসিকিউটর নাজাত শামীম খান রয়টার্সকে জানান, এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের শাসনকে দুর্বল করার এবং একটি স্বাধীন বিচারিক প্রতিষ্ঠানের কাজকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা মাত্র। তবে তাদের তদন্ত ও বিচারিক কার্যক্রম সব পরিস্থিতিতেই অব্যাহত থাকবে।

আইসিসি এবং আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, প্রায় ৯০০ কর্মী নিয়ে গঠিত এই সম্পূর্ণ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হলে দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম, আইনি প্রক্রিয়া এবং বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এর আগে দক্ষিণ আফ্রিকান আইনবিদ ও সাবেক আইসিসি বিচারক নাভি পিল্লাইয়ের নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তির ঘোষণার পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এই বড় ঘোষণাটি এলো। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মসজিদগুলোকে দলীয় কার্যালয় বানানোর চেষ্টা হয়েছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


মসজিদগুলোকে দলীয় কার্যালয় বানানোর চেষ্টা হয়েছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ মন্তব্য করেছেন যে, বিগত সময়ে মসজিদগুলোকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহারের চেষ্টা করা হয়েছিল।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

তিনি উল্লেখ করেন, "মসজিদ আল্লাহর ঘর। মসজিদকে আল্লাহর ঘরে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ইসলাম কোনো দলের নয়, ইসলাম কোনো ব্যক্তির নয়, ইসলাম আল্লাহর।"

প্রতিমন্ত্রী আরও বলেন, "আমরা কোনো মাহফিলের বিরুদ্ধে নই। মাহফিলকে আমরা সহযোগিতা করতে চাই। কিন্তু মাহফিলের নামে কেউ সরকারের বিরোধিতা বা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। এ বিষয়ে ওলামা দলের প্রত্যেক নেতাকর্মীকে সোচ্চার থাকতে হবে।"

তিনি বলেন, "প্রতিটি মাহফিলে নিরপেক্ষ বক্তা আনা উচিত, যিনি কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা না বলে কোরআন-হাদিসের সঠিক ব্যাখ্যার মাধ্যমে মানুষকে হেদায়েতের চেষ্টা করবেন। কোনো দলের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য মাহফিলে বক্তা আনার প্রয়োজন নেই। বরং ইসলামের সঠিক শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।"

প্রতিমন্ত্রী আরও বলেন, "আপনারা এমন আলেম ও বক্তা খুঁজে বের করুন, যাঁরা কোরআন-হাদিসের আলোকে সঠিক ব্যাখ্যা দিতে পারবেন। তাদের দিয়ে মাহফিল আয়োজন করলে আমরা স্বাগত জানাব। সেই মাহফিলে আমরা প্রধান অতিথি থাকব। মাহফিল সম্পন্ন করতে অর্থনৈতিকসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%