ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

অর্থের অভাবে কেউ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী


অর্থের অভাবে কেউ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা সেবা থেকে আর বঞ্চিত হবে না। শনিবার (১৫ আগস্ট) সকালে নিউরোসায়েন্স হাসপাতালের নবনির্মিত ৫০০ শয্যার ভবন উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, অক্টোবর মাসে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল খুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী আরও বলেছেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না এবং আমরা এমন একটি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে চাই যাতে বিদেশে যেতে না হয়।

এর আগে, সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী হাসপাতালের নবনির্মিত ভবনটি উদ্বোধন করেন। উদ্বোধনের সময় তিনি হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে মোনাজাত অংশ নিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

দেশে স্নায়ুরোগে আক্রান্ত মানুষের চিকিৎসাসেবা আরও বিস্তৃত করতে নতুন ৫০০ শয্যা যুক্ত হওয়ার ফলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজারে।

সংশ্লিষ্টরা দাবি করেছেন, দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই। উল্লেখ্য, ২০১২ সালে ১০ তলা ভবনে প্রথম ৩০০ বেডের হাসপাতাল চালু করা হয়েছিল। রোগী আসতে থাকায় পরে আরও ২০০ বেড বাড়ানো হয়। এবার নবনির্মিত ১৫ তলা ভবনে ৫০০ বেড যোগ হলো।

আরও পড়ুন: বাংলাদেশকে চীনে ছয়টি বিশেষ সুবিধা, রপ্তানি বাণিজ্যে নতুন দিগন্ত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টানা দ্বিতীয়বার লালকেল্লার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অনুপস্থিত রাহুল-খাড়গে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


টানা দ্বিতীয়বার লালকেল্লার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অনুপস্থিত রাহুল-খাড়গে

ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ফের অনুপস্থিত থাকলেন।

শনিবার (১৫ আগস্ট) নয়াদিল্লির লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ৮০তম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে কংগ্রেসের এই দুই শীর্ষ নেতা উপস্থিত ছিলেন না।

এর আগে ২০২৪ সালেও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রাহুল গান্ধী উপস্থিত থাকলেও তার উপর বিতর্ক তৈরি হয়েছিল। সে সময় তিনি লোকসভার বিরোধী দলনেতা ছিলেন এবং এই পদমর্যাদা ছিল একজন ক্যাবিনেট মন্ত্রীর সমান। রাহুল গান্ধীকে তখন অনুষ্ঠানস্থলে পিছনের দিকে দ্বিতীয় সারিতে বসানো হয়েছিল। এ নিয়ে কংগ্রেস বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে মন্তব্য করেছিল যে, এটি দলের পাশাপাশি জনগণের জন্যও অপমানজনক।

বিরোধী দলের অভিযোগ ছিল যে, লোকসভার বিরোধী দলনেতাকে এমন জায়গায় বসানো অসম্মানজনক ছিল। কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, এই আসন বিন্যাস শুধু রাহুল গান্ধীর প্রতি নয়, বরং দেশের বিরোধী দল এবং তাদের সমর্থকদের প্রতিও অসম্মান। তবে এ সব অভিযোগ মানতে রাজি হয়নি প্রতিরক্ষা মন্ত্রক। লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে থাকা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছিল, বিশেষ পরিস্থিতির কারণে আসন বিন্যাসে কিছু পরিবর্তন করা হয়েছে।

অনুষ্ঠানের আয়োজক প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল যে, অলিম্পিয়ানদের বসার ব্যবস্থা করতে গিয়ে আসন বিন্যাসে কিছু পরিবর্তন আনা হয়েছিল। প্রচলিত প্রটোকল অনুযায়ী, রাষ্ট্রীয় আনুষ্ঠানিক অনুষ্ঠানে লোকসভার বিরোধীদলীয় নেতার সামনের সারিতে থাকার কথা।

এদিকে, ক্ষমতাসীন বিজেপি এবং বিরোধীদের মধ্যে রাজনৈতিক দূরত্ব সাম্প্রতিক সময়ে আরও বেড়ে গেছে। বৃহস্পতিবার শেষ হওয়া সংসদের বর্ষাকালীন অধিবেশনে এর প্রতিফলন দেখা গেছে। অধিবেশনে আইন পাস ও সংসদীয় কার্যক্রমের গতি নিয়ে সরকার ও বিরোধী দল পরস্পরকে দায়ী করেছে।

অধিবেশনে মোট ১২টি বিল পাস হলেও বিস্তারিত আলোচনা হয়েছে মাত্র একটি বিল নিয়ে। অধিবেশনের শেষ দিন, লোকসভার স্পিকার ওম বিড়লার দেওয়া প্রচলিত চা-চক্রও বর্জন করে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি।

ফলে, স্বাধীনতা দিবসের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেও কংগ্রেসের শীর্ষ নেতাদের অনুপস্থিতি, ক্ষমতাসীন দল ও বিরোধীদের মধ্যে চলমান রাজনৈতিক টানাপোড়েনকে আরও স্পষ্ট করেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শশীভুষন থানা পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের মূল হোতা ইয়াবা সম্রাট রুবেল সহ দুই মাদককারবারি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

এইচ এম নোমান চরফ্যাশন

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪৪ পি.এম


শশীভুষন থানা পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের মূল হোতা ইয়াবা সম্রাট রুবেল সহ দুই মাদককারবারি গ্রেফতার

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন রসুলপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড,ইয়াবা সেবন করা অবস্থায় চিহ্নিত চোর চক্রের মূল হোতা ও ইয়াবা সম্রাট মোঃ রুবেল ফরাজী(২৮) পিতা মোঃ রফিকুল ইসলাম ফরাজী ও মোঃ হৃদয় মুন্সী (২০)পিত-মোঃ ফারুক মুন্সী নামের দুইজনকে ইয়াবা সেবন করার সময় গ্রেপ্তার করেছে শশীভুষন থানা পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়,গত ১৪ জুলাই শুক্রবার সকাল আনুমানিক ৯:৪৫ মিনিটে শশীভুষন থানাধীন কলমির মোরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে মোবাইল টিম পরিচালনায় থাকা কালীন গোপন সংবাদের ভিত্তিতে শশীভুষন থানাধীন রসুলপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডস্থ বটতলা পাকা রাস্তা ডান পাশে ০২জন ব্যাক্তি অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট সেবন করিতেছে।

এমন সংবাদপ্রাপ্ত হয়ে অফিসার্স ইনচার্জ শশীভুষন থানা মহোদয় কে মোবাইল ফোনও অভিহিত করে এ এস আই বিপ্লব চক্রবর্তী কং /৭৯০ মোঃ ফরহাদ কং/৮২৫ মোঃ বাবুল কং/৬৩৪ ও কাউসার একদল চৌকস পুলিশ টিম অভিযান চালায়।তারা আরো বলেন পুলিশের অভিযান টের পেয়ে রুবেল ফরাজী ও হৃদয় মুন্সী কৌশল অবলম্বন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাদের সকল কৌশলকে নশ্চাত করে আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই,তাদের সাথে সে সময় কোন মাদকদ্রব্য পাওয়া যায় নি তবে তারা মাদকদ্রব্য সেবন করেছে বলে স্বীকার করেন। আসামি রুবেল ফরাজী ও হৃদয় মুন্সী কে সকাল ১০:৩০মিনিটের সময় পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে আসামি দয় নেশাগ্রস্ত অবস্থায় আছে কিনা তাহা যাচাই-বাছাই করার জন্য উর্ধ্ব আসামিদের কে দুপুর ১২:০০ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরফ্যাশন ভোলা নিয়ে গিলে কর্তব্যরত ডাক্তার আসামিদের কে ডোপটেস্ট করার পরামর্শ দেন। আসামি ১/রুবেল ফরাজী (২৮)২/ হৃদয় মুন্সী (২০) দ্বয় মেডিকেল টেকনোলজিস্ট Amphetamine (A.M.P) Results Detected পরে রুবেল ফরাজী (২৮) হৃদয় মুন্সী (২০)কে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮সনের ৩৬(১)১৬ ধারায় অপরাধ করিয়াছে।গ্রেপ্তারকৃত আসামিদেরকে ডোপ টেস্টের রিপোর্ট অনুযায়ী তারা চিহ্নিত মাদককারবারি প্রমাণ হয়।

শশীভুষন থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা শিকার করে বলেন,দুই মাদককারবারিকে আটক করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। জনগণের স্বার্থে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪৫ পি.এম


বরিশালে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

বরিশাল নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তার হওয়া নেতাকর্মীরা হলেন নগরীর ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান মুন্না, ২৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সহসম্পাদক সোলায়মান হিরো, মহানগর নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য নাহিদ হাসান রিফাত, যোবায়ের, খালিদ খান, সুজন এবং ১৯ নম্বর ওয়ার্ডের মজিবর রহমান বাচ্চু।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, দেশকে অস্থিতিশীল করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গুপ্ত মিছিল করছে। এই ঘটনায় জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তার হওয়া הכלেই সাবেক আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৭

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে যে, শনিবার ভোরে দক্ষিণ লেবাননে এক ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। একই সময়ে, হামলায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন।

সংস্থাটি জানায়, হামলার পর প্যারামেডিকরা ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার ও তল্লাশি অভিযান চালাচ্ছেন। ফলে হতাহতের সংখ্যা বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত ২৬ জুন লেবানন ও ইসরায়েল একটি ‘কাঠামো চুক্তি’ ঘোষণা করার পর এই হামলাকে অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, ওই চুক্তিতে ইরান-সমর্থিত হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিনিময়ে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পরিকল্পনা ছিল।

এদিকে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সংস্থা আজ শনিবার (১৫ আগস্ট) জানিয়েছে যে, শুক্রবার হরমুজ প্রণালিতে একটি বাল্ক কার্গো জাহাজ অজ্ঞাত একটি বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বস্তুটি জাহাজটির মূল কাঠামোতে আঘাত করে।

সংস্থাটি জানাচ্ছে যে, জাহাজটির সব ক্রু নিরাপদে রয়েছেন। তবে এখন পর্যন্ত জাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় পরিবেশের ওপর কী ধরনের প্রভাব পড়েছে, তা-ও এখনো জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%