ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ফরেনসিক ছাড়াই যৌন হয়রানি অভিযোগ থেকে বেরোবির শিক্ষককে অব্যহতি


ফরেনসিক ছাড়াই যৌন হয়রানি অভিযোগ থেকে বেরোবির শিক্ষককে অব্যহতি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তানজিউল ইসলাম জীবনের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানি ও নম্বর টেম্পারিংয়ের অভিযোগ থেকে তাঁকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট অডিও রেকর্ডের ফরেনসিক পরীক্ষা সম্পন্ন না করেই তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে তাঁর অধ্যাপক পদে পদোন্নতির প্রক্রিয়াও শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আগামী দুই তিন দিনের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া সিন্ডিকেটে অধ্যাপক পদে পদোন্নতি পাবেন এই শিক্ষক। এছাড়াও পদোন্নতির সাথে আরো পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বহিরাঙ্গন দপ্তরের পরিচালক পদও।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক সাবেক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর ই-মেইলে অভিযোগ দেন। অভিযোগে ওই শিক্ষককের বিরুদ্ধে মানসিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন, যৌন হয়রানি এবং নম্বর টেম্পারিংয়ের মাধ্যমে ফলাফল খারাপ করে দেওয়ার অভিযোগ আনা হয়।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষক ও এক ছাত্রীর কথোপকথনের কণ্ঠসদৃশ তিনটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ১১৫তম সিন্ডিকেট সভায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান এবং গণিত বিভাগের অধ্যাপক ড. তাজুল ইসলামকে রাখা হয়।তদন্ত কমিটি অডিওগুলো পর্যালোচনা করে।

পর্যালোচনায় অডিওতে অন্য একজন শিক্ষার্থীর সম্পৃক্ততার আভাস পাওয়া গেছে উল্লেখ করে অডিওগুলোর সত্যতা যাচাই ও ফরেনসিক পরীক্ষার জন্য পৃথকভাবে তদন্তের সুপারিশ করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অডিওগুলোর ফরেনসিক পরীক্ষার উদ্দেশ্যে আরেকটি কমিটি গঠন করে। তবে শেষ পর্যন্ত অডিওগুলোর ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়নি। কমিটির দাবি মামলা ছাড়া ফরেনসিক পরিক্ষা করার কোনো নিয়ম নেই।

এ বিষয়ে ২০২৫ সালের বিভিন্ন প্রতিবেদনে ফরেনসিক পরীক্ষার উদ্যোগ নেওয়ার তথ্যও প্রকাশিত হয়েছিল।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম


ফরেনসিক পরীক্ষা না হওয়ার বিষয়ে কমিটির সদস্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, ফরেনসিক রিপোর্ট করতে হলে আগে মামলা থাকা লাগে। জীবন স্যারের নামে কোনো মামলা নেই। বিষয়টি সিন্ডিকেটকে জানানো হয়েছে—এখন কী করা দরকার, সেটি সিন্ডিকেট সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, সরকারি প্রতিষ্ঠানে মামলা ছাড়া ফরেনসিক পরীক্ষা করানোর সুযোগ নেই। তাঁর ভাষ্য অনুযায়ী, শিক্ষকের বিরুদ্ধে কোনো আইনি অভিযোগ নেই।শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের লেখা রয়েছে।

পরবর্তীতে সিন্ডিকেট সভায় অডিওগুলোর ফরেনসিক পরীক্ষা সম্পন্ন না হলেও ড. তানজিউল ইসলাম জীবনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তাহলে মামলা ছাড়া কোনো ফরেনসিক করতে বলা হলো এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীকে একাধিকবার ফোন কলের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪

এদিকে ড. তানজিউল ইসলাম জীবনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে তিনি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ আ. লীগ নেতা সত্য দাস গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১৬ এম


ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ আ. লীগ নেতা সত্য দাস গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি সত্য রঞ্জন দাস (৫৮)কে পুলিশ গ্রেপ্তার করেছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে তার গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী।

সত্য রঞ্জন দাস নবীনগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড (ভোলাচং) আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের কার্যকরী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সত্য রঞ্জনের ভাতিজা পিন্টু দাস জানিয়েছেন, রবিবার রাতেও তার কাকা সত্য রঞ্জন ভোলাচং বাজারে অবস্থিত নিজস্ব ফার্মেসীতে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন। রাত ৯টার দিকে নবীনগর থানার পুলিশ এসে তাকে আটক করে এবং নবীনগর থানায় নিয়ে যায়।

নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী এ বিষয়ে বলেন, ‘সত্যবাবুকে রাজনৈতিক মামলায় রবিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।’

তিনি আরও জানান, এ ধরনের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমটিভি অ্যাওয়ার্ডসে সেরার স্বীকৃতি পেলেন টেইলর সুইফট

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১৬ এম


এমটিভি অ্যাওয়ার্ডসে সেরার স্বীকৃতি পেলেন টেইলর সুইফট

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (ভিএমএ) পপ তারকা টেইলর সুইফট একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। তার জনপ্রিয় গান ‘দ্য ফেট অব ওফেলিয়া’র ভিডিওর জন্য তিনি মর্যাদাপূর্ণ বর্ষসেরা ভিডিও পুরস্কার লাভ করেন। বিজয়ী বক্তৃতায় তিনি এই সম্মাননা সম্প্রতি প্রয়াত কিংবদন্তি কান্ট্রি গায়িকা ডলি পার্টনের স্মৃতির প্রতি উৎসর্গ করেন।

২০২৫ সালে প্রকাশিত সুইফটের ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ অ্যালবামের প্রথম একক গান ছিল ‘ওফেলিয়া’। পুরস্কার গ্রহণের সময়, সুইফট ৮০ বছর বয়সে মারা যাওয়া ডলি পার্টনকে চূড়ান্ত ‘শোগার্ল’ হিসেবে অভিহিত করে বলেন, ‘তার সময়ে এই পৃথিবীতে থাকতে পেরে আমরা সবাই সৌভাগ্যবান।’ এছাড়া, মিউজিক ভিডিও পরিচালনা ও লেখার স্বীকৃতি হিসেবে সুইফটকে বিশেষ ‘আর্টিস্ট ডিরেক্টর অনার্স’ প্রদান করা হয় এবং অনুষ্ঠানে তার নতুন একক গান ‘পেশেন্ট জিরো’-র ভিডিও প্রকাশ করা হয়।

সংগীত তারকাদের এই জমকালো আয়োজনে অন্যান্য শীর্ষ বিভাগেও একাধিক তারকা পুরস্কৃত হয়েছেন। ম্যাডোনা বর্ষসেরা শিল্পীর শিরোপা অর্জন করেন। পাশাপাশি, সাবরিনা কার্পেন্টারের সাথে তার দ্বৈত গান ‘ব্রিং ইয়োর লাভ’ সেরা যৌথ কাজের পুরস্কার লাভ করে। ম্যাডোনা কার্পেন্টারের সাথে কাজের অভিজ্ঞতাকে চমৎকার বলে উল্লেখ করেন।

অন্যদিকে, জনপ্রিয় কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের সদস্য লিসা তার একক গান ‘ড্রিম’-এর জন্য সেরা পপ ভিডিওর পুরস্কার জেতেন। পুরস্কার গ্রহণের সময় আবেগে আপ্লুত লিসা অশ্রুসিক্ত চোখে তার ভক্তদের (লিলিস) প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভক্তদের অনলাইন ভোটের মাধ্যমে এই আসরের মূল বিভাগের বিজয়ীদের নির্বাচন করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০, ৩৫৬ জনকে ছেড়ে দেওয়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১৭ এম


চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০, ৩৫৬ জনকে ছেড়ে দেওয়া হয়েছে

চাঁদপুর জেলার ৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ ৩৭০ জনকে আটক করেছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে এই অভিযানটি সম্পন্ন হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাদিরা নূর।

পুলিশ সুপার কার্যালয়ের সূত্র মতে, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি এবং চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় চাঁদপুর জেলার সকল থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে কিশোর গ্যাংবিরোধী এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৩৭০ জনকে আটক করা হয়। আটক কিশোরদের অতীতের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিষয় যাচাই-বাছাই করা হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কিশোর গ্যাংয়ের সদস্যরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে এবং বিভিন্ন এলাকায় বখাটেদের উৎপাত নিয়ন্ত্রণে রাখা যায়, সেই লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাদিরা নূর বলেন, "কিশোর গ্যাংবিরোধী অভিযানে মোট ৩৭০ জনকে আটক করা হয়েছে।" আটকদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে ৩৫৬ জনকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া অভিভাবকদের সচেতন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১৭ এম


রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ জন

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের ফলস্বরূপ ৪৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তেজগাঁও এলাকায় সর্বাধিক ১০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আকতার হোসেন এই তথ্য প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগে ৩৬, ওয়ারীতে ৭৯, মতিঝিলে ৮৩, তেজগাঁওয়ে ১০১, মিরপুরে ৯৬, গুলশানে ৩৬ এবং উত্তরা বিভাগে ৩৭ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) তিনজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযান চলাকালে ১২৫ পিস ইয়াবা, ১০৪ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, মাদক বিক্রির ৪৭ হাজার টাকা, একটি ডিজিটাল স্কেল, ১১টি মোবাইল ফোন ও চারটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তিনটি ধারালো ছোরা, পরিত্যক্ত অবস্থায় পাঁচ রাউন্ড গুলির খোসা এবং ৩৫ লাখ বাংলাদেশি জাল টাকা উদ্ধার করা হয়েছে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%