প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুর জেলার ৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ ৩৭০ জনকে আটক করেছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে এই অভিযানটি সম্পন্ন হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাদিরা নূর।
পুলিশ সুপার কার্যালয়ের সূত্র মতে, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি এবং চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় চাঁদপুর জেলার সকল থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে কিশোর গ্যাংবিরোধী এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৩৭০ জনকে আটক করা হয়। আটক কিশোরদের অতীতের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিষয় যাচাই-বাছাই করা হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কিশোর গ্যাংয়ের সদস্যরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে এবং বিভিন্ন এলাকায় বখাটেদের উৎপাত নিয়ন্ত্রণে রাখা যায়, সেই লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাদিরা নূর বলেন, "কিশোর গ্যাংবিরোধী অভিযানে মোট ৩৭০ জনকে আটক করা হয়েছে।" আটকদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে ৩৫৬ জনকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া অভিভাবকদের সচেতন করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন