ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা


ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

ঢাকা-যশোর রুটে আগামী ৯ সেপ্টেম্বর থেকে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সপ্তাহে তিন দিন—শনিবার, বুধবার ও বৃহস্পতিবার—প্রতিদিন দুটি করে মোট ছয়টি ফ্লাইট পরিচালনা করা হবে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা জানায়, এ রুটে ৭২ আসনের এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে। প্রথম ফ্লাইট সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে ছেড়ে সকাল ১০টা ১৫ মিনিটে যশোরে পৌঁছাবে। দ্বিতীয় ফ্লাইট বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে বিকেল সাড়ে ৫টায় যশোরে পৌঁছাবে।

ঢাকা-যশোর রুটে সর্বনিম্ন ওয়ান-ওয়ে ভাড়া ৫ হাজার ৭৪৯ টাকা এবং রিটার্ন ভাড়া ১১ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ভাড়ার সঙ্গে প্রযোজ্য ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত থাকবে।

আরও পড়ুন: আশুলিয়ায় শ্রম আন্দোলনের নামে হামলায় শ্রমিক মো. সেলিম গুরুতর আহত

এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, যশোর অঞ্চলের মানুষের বিমান যোগাযোগের চাহিদা, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা ও পর্যটনের বিষয় বিবেচনায় নিয়ে এ রুটে পুনরায় ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। যাত্রী চাহিদা বাড়লে ভবিষ্যতে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর বিষয়টিও বিবেচনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক শিক্ষায় ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা চালু করা হবে: ববি হাজ্জাজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


প্রাথমিক শিক্ষায় ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা চালু করা হবে: ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষায় ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ববি হাজ্জাজ, যিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেন, বিদ্যালয়ে শিক্ষক উপস্থিতি, শিক্ষার্থীর প্রকৃত উপস্থিতি, শেখার অগ্রগতি এবং বিদ্যালয়ের কার্যক্রমের কার্যকারিতা সরাসরি যাচাই করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দাপ্তরিক প্রতিবেদনের সঙ্গে মাঠপর্যায়ের বাস্তব চিত্রের সামঞ্জস্য নিশ্চিত করে শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা হবে। কাগজে ভালো রিপোর্টের পরিবর্তে শিক্ষার্থীর বাস্তব শিখনফলকে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মানদণ্ড হিসেবে ধরা হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাজশাহীর পিটিআই অডিটরিয়ামে ‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহি ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষাব্যবস্থায় ইতিবাচক ও কার্যকর পরিবর্তন আনতে দেশব্যাপী কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

এ লক্ষ্যে মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের আটটি বিভাগে প্রাথমিক শিক্ষা পরিবারের কর্মকর্তাদের নিয়ে ধারাবাহিক কর্মশালা আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে ময়মনসিংহ, বরিশাল, সিলেট ও রাজশাহী বিভাগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে খুলনা, রংপুর ও ঢাকা বিভাগেও এসব কর্মশালা সম্পন্ন করা হবে।

ববি হাজ্জাজ বলেন, এসব কর্মশালার মূল উদ্দেশ্য হলো প্রাথমিক শিক্ষাব্যবস্থায় চলমান ও ভবিষ্যৎ সংস্কার সম্পর্কে মাঠপর্যায়ের কর্মকর্তাদের অবহিত করা এবং তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও বাস্তবভিত্তিক মতামত গ্রহণ করা।

তিনি আরও বলেন, বিদ্যালয় মনিটরিং, শিক্ষক ও প্রশাসন ব্যবস্থাপনা, কারিকুলাম সংস্কার, প্রযুক্তির ব্যবহার, শ্রেণিকক্ষ ও বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, নিরাপদ ও ব্যবহারযোগ্য বাথরুম, শ্রেণিকক্ষের পরিবেশ ও আসবাবসহ প্রাথমিক শিক্ষার প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি উল্লেখ করেন, শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়, দেশের সব ধরনের প্রাথমিক বিদ্যালয়কে একটি কার্যকর মনিটরিং ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে কাগুজে রিপোর্টের ওপর নির্ভর না করে বিদ্যালয়ের প্রকৃত অবস্থা, শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি এবং শিক্ষার্থীদের বাস্তব শিখনফলকে গুরুত্ব দেওয়া হবে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের অভিজ্ঞতা ও পরামর্শকে সংস্কার কার্যক্রমের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে।

তিনি উল্লেখ করেন, প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি আগামী ১৮০ দিনের কর্মসূচি এবং সরকারের পাঁচ বছরের অঙ্গীকার বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা পরিবারকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

আমাদের লক্ষ্য প্রত্যেক শিশু বিদ্যালয়ে থাকবে এবং প্রত্যেক শিক্ষার্থী সঠিক শিক্ষা পাবে।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নভেম্বরে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, শুরুতে ইউপি নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


নভেম্বরে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, শুরুতে ইউপি নির্বাচন

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যদিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরুর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

স্থানীয় সরকার নির্বাচনের জন্য নভেম্বরকে টার্গেট করে কাজ আগানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী নভেম্বর মাস ধরেই আমরা কাজ শুরু করেছি। ইতোমধ্যে আমাদের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন করে এনেছি।’

তিনি বলেন, ‘নির্বাচনের মৌসুম হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাস। এই টাইমটা হলো নির্বাচনের উপযুক্ত সময়। এর মধ্যে পূজা থাকবে, ঈদ, রমজান থাকবে, এগুলো বাদ দিয়ে এইটা হলো নির্বাচনের মৌসুম।’

ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে করার বিষয়ে ইসির নীতিগত সিদ্ধান্ত রয়েছে বলে রহমানেল মাছউদ জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সুযোগের অভাবে এনসিপি নেতাকর্মীরা এখন সৎ’: রাশেদ খাঁন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


‘সুযোগের অভাবে এনসিপি নেতাকর্মীরা এখন সৎ’: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে, এনসিপির নেতাকর্মীরা এখন সৎ হয়ে উঠেছে সুযোগের অভাবে। তিনি উল্লেখ করেন, সরকারি দল থেকে বিরোধীদলে যাওয়ার পর এনসিপির নেতাকর্মীরা আর অপকর্ম করার সুযোগ পাচ্ছে না। সচিবালয়ে কিংবা সচিবের রুমে ঢুকে যেকোনো ধরনের অশালীন আচরণ করা সম্ভব হচ্ছে না।

এক্ষেত্রে তাদের সৎ হয়ে ওঠা একটি ইতিবাচক বিষয় বলে তিনি মনে করেন। মঙ্গলবার (২৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এসব মন্তব্য করেন। রাশেদ খাঁন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের মধ্যে এনসিপির নেতাকর্মী ও সমন্বয়কদের দাপট তিনি প্রত্যক্ষ করেছেন।

প্রতিদিন গণমাধ্যমে কোনো না কোনো এনসিপি নেতার খবর প্রকাশিত হয়েছে। শহীদ ওসমান হাদি এনসিপির তিনটি অপরাধ চিহ্নিত করেছিলেন। তিনি বলেন, এনসিপি জুলাই মাসে ঐক্য বিনষ্ট করেছে, আওয়ামী লীগের ৭১ কুক্ষিগত করার মতো এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে এবং এনসিপি দুর্নীতি করেছে। তবে বর্তমানে এসব বিষয় আর দেখা যাচ্ছে না।

জামায়াত-শিবিরের ক্ষেত্রে ভিন্ন পরিস্থিতি লক্ষ্য করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদের অপকর্ম গণমাধ্যমে আসেনি। কিন্তু এখন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অপকর্মে জড়িয়ে পড়ছে। অনেকেই লিখছেন, ‘সরকারি দলের লোকজন যেখানে ক্ষমতার অপব্যবহার করার কথা, সেখানে প্রধান বিরোধীদলের নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠেছে। যারা বিরোধীদলে যাওয়ার পর এমন বেপরোয়া হতে পারে, তারা ক্ষমতায় গেলে আওয়ামী লীগকেও হার মানাবে।’ তিনি বলেন, আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। তবে সবার সহনশীল হওয়া উচিত।

দেশটাকে এগিয়ে নিতে সকলকে একত্রিত হতে হবে। সরকারি দলের ৬ মাসের মূল্যায়নের পাশাপাশি বিরোধীদলের ৬ মাসের মূল্যায়নের মাধ্যমে দেশে স্বচ্ছতা ও জবাবদিহিতা সৃষ্টি হওয়া উচিত।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে’: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


‘২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে’: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ : ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ৩৬ জুলাইয়ে তরুণরাই আন্দোলনে শক্তি ও সাহস জুগিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. গোলাম রাজ্জাকের পুত্র জুলাই গণঅভ্যুত্থানে শহীদ নাসিব হাসান রিয়ানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার ৫৩ বছরে আমরা যে সাহস দেখাতে পারিনি, ৩৬ জুলাইয়ে সেই সাহস দেখিয়েছে তরুণরা। স্বৈরাচারবিরোধী আন্দোলনে বীরের মতো লড়াই করেছে তরুণরা। বাংলাদেশের আন্দোলন সংগ্রামে তরুণদের বিরাট ত্যাগ রয়েছে। তাদের অবদানে এই দেশ এগিয়ে যাবে।

শহীদ নাসিব হাসান রিয়ানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ‘ছেলেটির এই অকালে শাহাদাত কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। তার পিতামাতা তাদের সন্তানকে হারিয়েছেন। এই শোক প্রকাশের কোনো ভাষা আমার জানা নেই। সেই সঙ্গে এই অবস্থায় পিতামাতাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা হতে পারে না, যে পিতামাতা তাদের সন্তানের লাশ নিজেদের কাঁধে বহন করছেন।’

সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা কেবল শোক প্রকাশ করতে পারি এবং তাদের পাশে থেকে সমবেদনা জানাতে পারি। এই গভীর কষ্ট ও বেদনা কেবল ভুক্তভোগী পরিবারই উপলব্ধি করতে পারছে, অন্য কেউ তা পুরোপুরি অনুভব করতে পারবে না।’

এ সময় শহীদ নাসিব হাসান রিয়ানের আত্মার মাগফেরাত ও পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত শহীদ রিয়ানের বাবা মো. গোলাম রাজ্জাককে সান্ত্বনা দেন মন্ত্রী। 

বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. ওবায়দুর রহমান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%