০৬:৫২ পি.এম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে খাল খনন আন্দোলন শুরু করেছিলেন। তিনি নিজে খাল কাটার কাজে কোদাল ব্যবহার করেছেন।
শনিবার সকালে লালমনিরহাটের মহেন্দ্রনগর খাল পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এসব মন্তব্য করেন।
মন্ত্রী আরও বলেন, আওয়ামীলীগের দীর্ঘকালীন অপশাসন ও দুঃশাসনের কারণে অতীতে খাল খনন কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল, ফলে খালগুলো দখল হয়ে গেছে এবং সরকারি সম্পত্তি বেহাত হয়েছে। আমাদের প্রথম কাজ হলো এগুলো উদ্ধার করা। দ্বিতীয় কাজ হলো খাল খননের মাধ্যমে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা এবং শুষ্ক মৌসুমে সেচের মাধ্যমে কৃষকদের ফসল উৎপাদনে সহায়তা করা।
আরও পড়ুন: উত্তরায় নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমাকে হেনস্তা
খাল পরিদর্শনের সময় লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান এবং জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক উপস্থিত ছিলেন।
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন