ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

চরফ্যাশনে ম্যানেজিং কমিটি গঠন দ্বন্দ্বে আওয়ামীলীগ নেতার হামলায় বিএনপি নেতা গুরুতর আহত


চরফ্যাশনে ম্যানেজিং কমিটি গঠন দ্বন্দ্বে আওয়ামীলীগ নেতার হামলায় বিএনপি নেতা গুরুতর আহত

 

৮ সেপ্টেম্বর, ২০২৬
চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নে অবস্থিত পূর্ব ওমরাবাজ মোহাম্মদিযা আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ মাওলানা ওমর ফারুক এবং সাবেক সভাপতি শাহাদাত হোসেন লোকমানের সমর্থকদের মধ্যে দফায় দফায় অনাকাঙ্ক্তি সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ গতকাল (৭ সেপ্টেম্বর, ২০২৬) সোমবার সকাল ও বিকেলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার সকালে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদপ্রত্যাশী, সাবেক ওলামা লীগ নেতা এবং বর্তমানে শশীভূষণ থানা ওলামা দলের সভাপতি শাহাদাত হোসেন লোকমান মাদ্রাসায় যান। কমিটি গঠন নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তিনি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওমর ফারুককে শারীরিকভাবে লাঞ্ছিত ও অপদস্থ করেন। এই ঘটনা ছড়িয়ে পড়লে অধ্যক্ষের অনুসারী ও স্থানীয় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এরই জেরে ওই দিন বিকেলেই পাল্টা হামলার ঘটনা ঘটে। বিকেল আনুমানিক ৪টার দিকে অধ্যক্ষের সমর্থকরা সংঘবদ্ধ হয়ে শাহাদাত হোসেন লোকমানের ওপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় লোকমানকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্ব ওমরাবাজ মোহাম্মদিযা আলিম মাদ্রাসার নতুন ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরেই অধ্যক্ষ ওমর ফারুকের সাথে সাবেক সভাপতি লোকমানের বিরোধ চলছিল। শাহাদাত হোসেন লোকমান রাজনৈতিক পটপরিবর্তনের সাথে সাথে নিজের অবস্থান পরিবর্তন করলেও মাদ্রাসার নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া ছিলেন। অন্যদিকে, অধ্যক্ষের পক্ষ থেকে নিয়ম মাফিক কমিটি গঠনের চেষ্টা করা হলে দুই পক্ষের মধ্যে এই দ্বন্দ¦ প্রকাশ্য রূপ নেয়, যার জেরে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটলো।
শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরে এবং আশেপাশে প্রকাশ্য দিবালোকে এ ধরনের দফায় দফায় সংঘাতের ঘটনায় সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিঘিœত হচ্ছে মাদ্রাসার স্বাভাবিক পাঠদান ও শিক্ষাবান্ধব পরিবেশ।

এই বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মদ জানান , মাদ্রাসার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। যেকোনো ধরনের বড় সংঘাত এড়াতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। এই ঘটনায় কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: দিরাইয়ের পূর্বাঞ্চলে চ্যাপ্টিয়ার হাওরের পানি কমে বিপাকে যাত্রী ও কৃষক, দুশ্চিন্তায় বোরো চাষিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাস্তায় পাওয়া সাড়ে ৪ লাখ টাকা ফেরত দিয়ে মানবিকতার দৃষ্টান্ত গড়লেন মাধবপুরের পাভেল খন্দকার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


রাস্তায় পাওয়া সাড়ে ৪ লাখ টাকা ফেরত দিয়ে মানবিকতার দৃষ্টান্ত গড়লেন মাধবপুরের পাভেল খন্দকার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধানমন্ডল গ্রামের নাঈমের রাস্তায় হারিয়ে যাওয়া প্রায় সাড়ে ৪ লাখ টাকা কুড়িয়ে পেয়ে তা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামের মোঃ পাভেল খন্দকার।

মঙ্গলবার ৮ সেপ্টেম্বর সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাস্তায় পড়ে থাকা সাড়ে ৪ লাখ টাকা পেয়ে পাভেল খন্দকার বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন। পরে দৈনিক ইনকিলাবের নাসিরনগর উপজেলা সংবাদদাতা মোঃ মোযযাম্মিল হক-এর উপস্থিতিতে যাচাই-বাছাই শেষে টাকাগুলো প্রকৃত মালিক নাসিরনগরের ধানমন্ডল গ্রামের নাঈমের কাছে ফেরত দেওয়া হয়।

হারানো টাকা ফিরে পেয়ে নাঈম স্বস্তি প্রকাশ করেন এবং পাভেল খন্দকারের সততা ও মানবিকতার জন্য কৃতজ্ঞতা জানান।

এ ঘটনায় পাভেল খন্দকারের এমন সততা ও দায়িত্বশীলতার প্রশংসা করেছেন স্থানীয়রা। অর্থের প্রতি লোভ না দেখিয়ে বিপুল পরিমাণ টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনাকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন তারা।

টাকা ফেরত দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন দৈনিক ইনকিলাবের নাসিরনগর উপজেলা সংবাদদাতা মোঃ মোযযাম্মিল হক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০২ পি.এম


স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী

সংসদ ভবন, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : স্বামী-স্ত্রী উভয়ের কর্মস্থল কাছাকাছি, একই জায়গা, শহর কিংবা একই উপজেলায় রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি আজ সংসদে বিরোধী দলের সদস্য মারদিয়া মমতাজের বিধি-৭১ এর আওতায় জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এ কথা জানান।

সমাজকল্যাণমন্ত্রী জানান, মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে ৪৪টি ডে-কেয়ার সেন্টার ইতোমধ্যে কাজ করছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে ২০টি ডে-কেয়ার সেন্টার। এছাড়াও আরও ২০টি ডে-কেয়ার অর্থাৎ মোট ৬৪টি ডে-কেয়ার সেন্টার এই মুহূর্তে ঢাকা শহর এবং ঢাকার বাইরে আমরা পরিচালনা করছি।

তিনি বলেন, সারা বাংলাদেশে আরও ৬০টি ডে-কেয়ার সেন্টার স্থাপনের জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে। এই সমস্ত ডে-কেয়ার সেন্টারগুলোতে ইতোমধ্যে ৪ হাজার ৫০টি ১৫ দিন থেকে ৬ বছর বয়সী শিশুদের অফিস চলাকালীন সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রাখার ব্যবস্থা রয়েছে।

মন্ত্রী জানান, বর্তমানে ৫৩টি শিশু দিবাযত্ন কেন্দ্রে কর্মরত মায়েদের জন্য ব্রেস্টফিডিং সেন্টারও আমাদের আছে। আরও ১১টি ব্রেস্টফিডিং সেন্টার স্থাপনের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। এছাড়া আরও ১২টি কিছুদিনের মধ্যে করতে পারবো। অর্থাৎ ৬৪টিতেই ব্রেস্টফিডিংয়ের ব্যবস্থা সুনিশ্চিত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাদ্যপণ্য পরীক্ষায় জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ফল পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা : সংসদে খাদ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৩ পি.এম


খাদ্যপণ্য পরীক্ষায় জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ফল পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা : সংসদে খাদ্যমন্ত্রী

সংসদ ভবন, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : খাদ্যমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, যদি কোনো খাদ্যপণ্যের পরীক্ষায় জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বা বিরূপ ফলাফল পাওয়া যায়, তাহলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় আইনানুগ ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করে।

তিনি আরও বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা পরীক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে খাদ্যপণ্যের ঝুঁকি দ্রুত চিহ্নিত করা। এর মাধ্যমে অনিরাপদ খাদ্য বাজার থেকে অপসারণ করা, সংশ্লিষ্ট খাদ্য ব্যবসায়ীদের আইন মেনে চলতে উৎসাহিত করা এবং জনগণের স্বাস্থ্য ও নিরাপদ খাদ্যের অধিকার নিশ্চিত করা।

আজ জাতীয় সংসদে সরকারি দলের সদস্য সানসিলা জেবরিনের জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে খাদ্যমন্ত্রী এই তথ্য তুলে ধরেন।

তিনি জানান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট ১ হাজার ২১০টি খাদ্য নমুনা পরীক্ষা করেছে। বোতলজাত পানি, ভোজ্যতেল, দুধ ও দুগ্ধজাত পণ্য, দই, গুঁড়া মশলা, শিশু খাদ্য এবং বেকারি পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়মিত এবং ঝুঁকিভিত্তিক পরীক্ষার জন্য সরকারি অনুমোদিত ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়।

মন্ত্রী আরও জানান, খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মাঠপর্যায়ের ৭২টি কার্যালয় থেকে প্রতি মাসে ১৪৪টি খাদ্য নমুনা সংগ্রহ করা হয়।

তিনি উল্লেখ করেন, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ১ হাজার ২১০টি খাদ্য নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৪৯টি বোতলজাত পানিতে ক্যাডমিয়াম, আর্সেনিক, আয়রন, লেড; ৫৪টি ভোজ্য তেলে ট্রান্স-ফ্যাট, আয়োডিন ভ্যালু, স্যাপোনিফিকেশন ভ্যালু; ৩৩টি দুধের নমুনায় মিল্ক ফ্যাট, মিল্ক প্রোটিন, লেড, মেলামাইন; ৩টি দইয়ের নমুনায় মিল্ক ফ্যাট, মিল্ক প্রোটিন, সোডিয়াম সাইক্ল্যামেট; ৫টি শিশু খাদ্যের নমুনায় লেড; ৭৯টি গুঁড়া মশলার নমুনায় লেড, ক্রোমেট, সুদান ডাই; এবং ১৫৭টি বেকারি পণ্যে হাইড্রোক্স, পটাশিয়াম ব্রোমেট পরীক্ষা করা হয়েছে।

এছাড়া, পাঁচটি শিশু খাদ্যের নমুনায় লেড, ৭৯টি গুঁড়া মশলার নমুনায় লেড, ক্রোমেট ও সুদান ডাই এবং ১৫৭টি বেকারি পণ্যে হাইড্রোক্স ও পটাশিয়াম ব্রোমেট পরীক্ষা করা হয়েছে।

আফরোজা খানম বলেন, নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে বিএফএস-এর ৭২টি কার্যালয়ে মিনি ল্যাব এবং আটটি মোবাইল ভ্যান ল্যাবরেটরি রয়েছে। তবে, নিজস্ব ভবন ও খাদ্য নমুনা পরীক্ষার পূর্ণাঙ্গ ল্যাবরেটরি না থাকার কারণে বর্তমানে ৪৬টি সরকারি ও বেসরকারি অনুমোদিত ল্যাবরেটরির সঙ্গে সমঝোতা স্মারক ও চুক্তির মাধ্যমে পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদে আরও পাঁচটি স্থায়ী কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


সংসদে আরও পাঁচটি স্থায়ী কমিটি গঠন

সংসদ ভবন, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : আজ ত্রয়োদশ জাতীয় সংসদে পাঁচটি নতুন সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর ফলে মোট গঠিত সংসদীয় স্থায়ী কমিটির সংখ্যা ৪৫টিতে পৌঁছেছে।

নতুনভাবে গঠিত কমিটিগুলোর মধ্যে রয়েছে—সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

এছাড়া, পানি সম্পদ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত দুটি বিদ্যমান সংসদীয় স্থায়ী কমিটিও পুনর্গঠন করা হয়েছে।

চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি পাঁচটি নতুন কমিটি গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করেন। পরবর্তীতে কণ্ঠভোটের মাধ্যমে প্রস্তাবগুলো সংসদে পাস হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে নোয়াখালী-৪ আসনের মো. শাহজাহানকে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন গাজীপুর-৫ আসনের এ কে এম ফজলুল হক মিলন এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন খুলনা-৫ আসনের মোহাম্মদ আলী আসগার।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন নাটোর-২ আসনের এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন গাজীপুর-৩ আসনের এস এম রফিকুল ইসলাম।

পুনর্গঠিত দুটি কমিটির মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন রাজশাহী-৩ আসনের মোহাম্মদ শফিকুল হক মিলন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন টাঙ্গাইল-৭ আসনের আবুল কালাম আজাদ সিদ্দিকী।

জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ১১টি বিষয়ভিত্তিক সংসদীয় কমিটি রয়েছে।

আজকের পাঁচটি নতুন কমিটি গঠনের মাধ্যমে মোট ৪৫টি কমিটি গঠন সম্পন্ন হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%