শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:০৬ পি.এম
জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ তাদের প্রথম কাউন্সিলের তারিখ ঘোষণা করেছে ১২ সেপ্টেম্বর।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংগঠনের কাঠামোকে সুসংহত করার উদ্দেশ্যে এই কাউন্সিল অনুষ্ঠিত হবে। আগামী ১২ সেপ্টেম্বর সংগঠনটির প্রথম কাউন্সিলের আয়োজন করা হবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কাউন্সিলের সফল বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশন এবং প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। উভয় কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক আল আমিন সরকার।
জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বসনিয়া ও হার্জেগোভিনার অধিনায়ক এডিন ডেকো।৪০ বছর বয়সী ডেকো আগামী ২ অক্টোবর নেশনস লিগে সুইডেনের বিপক্ষে দেশের জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন।সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি প্রায় দুই দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন।ডেকো বলেন, ‘আমার এখন মনে হচ্ছে সরে দাঁড়ানোর সময় এসেছে। জাতীয় দলের হয়ে ৪০ বছর বয়স পর্যন্ত খেলতে পারাটা সম্ভব হয়েছে, কারণ আমি সত্যিই নিজের সবটুকু উজাড় করে দিয়েছি। অনেক কিছুই বদলে গেছে, আমিও বদলে গেছি, কিন্তু এই জার্সির প্রতি আমার ভালোবাসা কখনও বদলায়নি।’দুর্দান্ত ফুটবল শৈলী এবং দেশের ফুটবলে অনবদ্য অবদানের জন্য ভক্তদের কাছে জনপ্রিয় ডেকো। এজন্য তাকে ‘বসনিয়ার হীরা’ বলে ডাকা হয়।২০১৪ সাল থেকে বসনিয়ার অধিনায়কের দায়িত্ব পালন করা ডেকো আরও বলেন, ‘আমার ক্যারিয়ারে এমন কোনো কিছুই নেই যা জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর মুহূর্তের সেই গর্বের অনুভূতির সাথে তুলনীয়।’২০০৭ সালে তুরস্কের বিপক্ষে অভিষেকের পর বসনিয়ার আক্রমণভাগের অন্যতম প্রধান অস্ত্র হয়ে ওঠেন ডেকো। জাতীয় দলের হয়ে ১৫১ ম্যাচে ৭৩টি গোল করেছেন তিনি। বসনিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোল করার রেকর্ডের মালিক ডেকগত বিশ্বকাপে শেষ ৩২-এ যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হয়ে আসর থেকে বিদায় নেয় বসনিয়া হার্জেগোভিনা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল ছেড়ে সৌদি প্রো লিগের দল আল হিলালে যোগ দিয়েছেন ব্রাজিলের স্ট্রাইকার গাব্রিয়েল মার্তিনেলি।২৫ বছর বয়সী মার্তিনেলি আল হিলালের সাথে চার বছরের চুক্তি সম্পন্ন করেছেন।এক বিবৃতিতে আল হিলাল জানায়, মার্তিনেলিকে পেতে আর্সেনালকে ৬০ মিলিয়ন পাউন্ড (প্রায় ৮১ মিলিয়ন ডলার) নির্ধারিত ট্রান্সফার ফি প্রদান করবে তারা। পাশাপাশি, মার্তিনেলিকে ভবিষ্যতে অন্য কোনো ক্লাবের কাছে বিক্রি করা হলে সেই অর্থের এক শতাংশ পাবে আর্সেনাল।আর্সেনাল ক্লাব ইতিহাসে মার্তিনেলিকে রেকর্ড দামে বিক্রি করেছে। এর আগে এত বেশি দামে কোনো খেলোয়াড়কে তারা বিক্রি করেনি। সর্বোচ্চ ৩৫ মিলিয়ন পাউন্ডে ২০১৭ সালে লিভারপুলের কাছে অ্যালেক্স অক্সলেড চেম্বারলিনকে বিক্রি করেছিল আর্সেনাল।২০১৯ সালে ব্রাজিলিয়ান ক্লাব ইতুয়ানো থেকে ১৮ বছর বয়সে আর্সেনালে যোগ দিয়েছিলেন মার্তিনেলি। দীর্ঘ সাত বছর পর তিনি আর্সেনালের অধ্যায় শেষ করলেন। এই সময়ের মধ্যে গানার্সদের হয়ে ২৭৮ ম্যাচ খেলে ৬২ গোল করেছেন তিনি।গত মৌসুমে ২২ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। দলের শিরোপা জয়ের মৌসুমে ৫৩ ম্যাচ খেলে ১১ গোল করেছেন মার্তিনেলি। এছাড়া, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও উঠেছিল আর্সেনাল।চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে আর্সেনালের প্রথম দুই ম্যাচে ম্যাচ ডে স্কোয়াডে জায়গা হয়নি মার্তিনেলির।সর্বশেষ বিশ্বকাপে ব্রাজিল দলে ছিলেন মার্তিনেলি। জাপানের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে গোলও করেছিলেন তিনি। তবে শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।আল হিলাল জানিয়েছে, আল শাবাবের বিপক্ষে ম্যাচ দিয়ে সৌদি ক্লাবের হয়ে অভিষেক হতে পারে মার্তিনেলির।আল নাসরের সঙ্গে যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে আল হিলাল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসবিরোধী অভিযানকে আরও জোরদার করেছে দেশটির সামরিক বাহিনী। গত ৭২ ঘণ্টার মধ্যে অন্তত ৪৮ জন ‘সন্ত্রাসী’ নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির আন্ত বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
শুক্রবার আইএসপিআরের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, বেলুচিস্তানের মাস্তুং, কোয়েটা, কালাত ও সিবি জেলায় সন্ত্রাসীদের বিরুদ্ধে একাধিক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান পরিচালনা করেছে নিরাপত্তা বাহিনী।
দেশের সংবাদমাধ্যম
জানাচ্ছে, সর্বশেষ ৪৮ ঘণ্টার অভিযানে ৩৬ জন নিহত হয়েছে। এর মধ্যে কোয়েটার শাবান এলাকায় সংঘর্ষে ২৬ জন, মাস্তুংয়ে ৬ জন, কালাতে দুজন এবং সিবির ভাগ এলাকায় একটি থানায় হামলার চেষ্টাকালে আরো দুজন নিহত হয়।
এর আগে, গত বুধবার বেলুচিস্তানের কালাত জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে ১২ জন সন্ত্রাসী নিহত হওয়ার খবর জানিয়েছিল আইএসপিআর।
সামরিক বাহিনী জানায়, এসব অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ ও ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ধ্বংস করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এলাকাগুলোতে যদি কোনো সন্ত্রাসী অবশিষ্ট থাকে, তাদের নির্মূল করতে তল্লাশি ও নিরাপত্তা অভিযান অব্যাহত থাকবে। সন্ত্রাসবিরোধী এই অভিযান চালিয়ে যাবে নিরাপত্তা বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো।
২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের বৃদ্ধি ঘটেছে
সংঘাত ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালে পাকিস্তানে সহিংসতার প্রধান কেন্দ্র খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান হবে।
প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে সহিংসতায় নিহতদের প্রায় ৯৬ শতাংশই এই দুই প্রদেশে ঘটেছে। মোট নিহতদের মধ্যে ৬১ শতাংশের বেশি অর্থাৎ ৪৭৫ জন খাইবার পাখতুনখোয়ায় এবং ৩৪ শতাংশ অর্থাৎ ২৬৫ জন নিহত হয়েছে বেলুচিস্তানে। এছাড়া, সহিংসতার ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে খাইবার পাখতুনখোয়ায়, যেখানে ১৫১টি ঘটনা ঘটেছে, যা দেশজুড়ে মোট ঘটনার ৫৭ শতাংশ।
এরপর রয়েছে বেলুচিস্তান, যেখানে ৯৪টি ঘটনা বা ৩৫ শতাংশ ঘটনা ঘটেছে। এতে প্রদেশ দুটিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডের ঘনত্বের বিষয়টি উঠে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ