ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

হবিগঞ্জে নজির উদ্দিন আহমদ চৌধুরী কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন


হবিগঞ্জে নজির উদ্দিন আহমদ চৌধুরী কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন

হবিগঞ্জের বানিয়াচঙ্গে নজির উদ্দিন আহমদ চৌধুরী কলেজের উদ্বোধন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হুইপ আলহাজ জিকে গউছ প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে কলেজের উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের সচিব এবং কলেজের প্রতিষ্ঠাতা শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী, কলেজ কমিটির সভাপতি গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম, হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তনু, বানিয়াচং উপজেলা বিএনপি’র সভাপতি মুজিবুল হক মারুফ, সাধারণ সম্পাদক ফজলে নকিব মাখন এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতি ছিল।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

পরে কলেজের উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

বাকেরগঞ্জ প্রতিনিধি

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৪ পি.এম


মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মেয়াদ শেষ হওয়ায় পরিষদের কার্যক্রম সচল রাখতে নতুন প্রশাসক নিয়োগের প্রস্তাব পাঠিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিলটন চন্দ্র পাল। প্রশাসক নিয়োগের প্রস্তাবটি জেলা প্রশাসনের অনুমোদনে অপেক্ষায় রয়েছে।

সাংবাদিকদের সাথে আলাপকালে উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল জানান, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (সংশোধিত ২০২৪) অনুযায়ী ইউনিয়ন পরিষদের জনসেবা ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখতে মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদে প্রশাসক ও সদস্য নিয়োগের প্রশাসনিক অনুমোদন প্রদান করা হয়েছে। সরকার এ বিষয়ে প্রজ্ঞাপনে জারি করেছে। তাই সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাকেরগঞ্জ উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদের ১১ টি ইউনিয়নের মেয়াদ শেষ হওয়ায় ওই সকল ইউনিয়নে প্রশাসক নিয়োগের প্রস্তাব পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা দায়িত্ব পালনকালে ইউনিয়ন পরিষদের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম, জনসেবা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবেন। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদের সেবামূলক কার্যক্রম যাতে নির্বিঘ্নে পরিচালিত হয়, সে লক্ষ্যেই এ নিয়োগ কার্যকর করা হবে।

তিনি বলেন, একটি মহল ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগের সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ ছুড়ে কিছু না বুঝেই এ বিষয়ে অপপ্রচার চালাচ্ছে। যেহেতু তিনি সরকারের নির্দেশে উপজেলায় যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করছেন। তাই ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগের সরকারি সিদ্ধান্তকে না মানার কোন সুযোগ নেই। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

উপজেলার সুশীল সমাজ আশা প্রকাশ করেছেন, প্রশাসনিক এ সিদ্ধান্তের মাধ্যমে বাকেরগঞ্জ উপজেলার মেয়াদোত্তীর্ণ ১১ টি ইউনিয়নে প্রশাসক নিয়োগের মাধ্যমে পরিষদের কার্যক্রমে ধারাবাহিকতা বজায় থাকবে এবং স্থানীয় জনগণের নাগরিক সেবা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি তারিক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি তারিক গ্রেপ্তার

পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি মো. কাজী আল তারিককে পুলিশ গ্রেপ্তার করেছে, তিনি একাধিক মামলার আসামি।

শুক্রবার আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। এর আগে, গত বৃহস্পতিবার রাতে দিনাজপুরের বিরামপুর থেকে পঞ্চগড় সদর থানা এবং জেলা ডিবি পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া কাজী আল তারিক পঞ্চগড় জেলা আওয়ামী লীগের একজন সদস্য এবং পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি পৌর শহরের রামের ডাঙ্গা এলাকার কাজী শহিদুল ইসলামের পুত্র।

পুলিশের সূত্রে জানা যায়, কাজী আল তারিকের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একাধিক মামলা রয়েছে। সেই মামলাগুলোর মধ্যে গুরুতর অভিযোগও রয়েছে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। মামলার পর থেকেই পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালিয়ে আসছিল। যখন তার অবস্থান নিশ্চিত হয় দিনাজপুরের বিরামপুরে, তখন পঞ্চগড় সদর থানার ও ডিবি পুলিশের সদস্যরা বিরামপুর থানা পুলিশের সহায়তায় সেখানে অভিযান চালান। পরে তাকে গ্রেপ্তার করে পঞ্চগড়ে নিয়ে আসা হয়।

পঞ্চগড় সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বাসস’কে বলেন, ‘কাজী আল তারিকের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একাধিক মামলা রয়েছে। এই মামলাগুলোর ভিত্তিতে তাকে দিনাজপুরের বিরামপুর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পরে শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলাগুলো তদন্তাধীন রয়েছে। তদন্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনৈতিক সংলাপে সংবাদমাধ্যমের ওপর বিধিনিষেধের নিন্দা ভেনেজুয়েলার সাংবাদিকদের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


রাজনৈতিক সংলাপে সংবাদমাধ্যমের ওপর বিধিনিষেধের নিন্দা ভেনেজুয়েলার সাংবাদিকদের

যুক্তরাষ্ট্রের সমর্থনে এ সপ্তাহে শুরু হওয়া ভেনেজুয়েলার রাজনৈতিক উত্তরণ নিয়ে আলোচনায় দেশটির সাংবাদিকদের একটি সংগঠন সংবাদমাধ্যমের ওপর আরোপিত বিধিনিষেধের নিন্দা জানিয়েছে।

মার্কিন বাহিনী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সাত মাস পরে, ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার ও বিরোধী দলের একটি অংশ এখনও আলোচনায় বসেছে। তাদের মধ্যে আশা রয়েছে যে, এই আলোচনা নির্বাচন আয়োজনের পথে এগিয়ে যাবে।

এএফপি’র খবর অনুযায়ী, আলোচনার শুরুর এক দিন পর সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা প্রতিবাদ শুরু করেছেন। তারা জানিয়েছেন, আলোচনায় কেবল আলোকচিত্রীদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে এবং সাংবাদিকদের পর্যাপ্ত তথ্য না দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেন।

সাংবাদিক ডেইসি মার্টিনেজ বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার সরঞ্জাম কেড়ে নেন এবং তাকে গ্রেফতারের কথা বলেন। পরে, তিনি যে ছবিগুলো তুলেছিলেন, সেগুলি মুছে দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

ন্যাশনাল ইউনিয়ন অব প্রেস ওয়ার্কার্স (এসএনটিপি) এই ঘটনার বিষয়ে বিরোধী দলের প্রতিনিধিদলের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। বৈঠকের পর এসএনটিপি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছে, প্রতিনিধিদলের সদস্যরা ‘ঘটনার নিন্দা করেছেন এবং গণমাধ্যমকর্মীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন।’

এছাড়া, সংগঠনটি উল্লেখ করেছে, ‘সংলাপ প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট কার্যক্রমে সাংবাদিক ও গণমাধ্যমের জন্য স্বচ্ছতা এবং সময়মতো, অবাধ ও বৈষম্যহীন প্রবেশাধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর আমরা জোর দিচ্ছি।’

ওয়াশিংটনের সমর্থনে শুরু হওয়া এই আলোচনা ১২ আগস্ট পর্যন্ত চলতে থাকবে। যৌথ বিবৃতিতে, এর লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে ভেনেজুয়েলার চলমান রাজনৈতিক অচলাবস্থায় ‘রাজনৈতিক, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সাংবিধানিক সমাধান’ খুঁজে বের করা।

জানুয়ারিতে মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের ব্যাপক চাপের মধ্যে, অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন ডেলসি রদ্রিগেজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে মেসিকে ‘বোমা হামলার’ হুমকি, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫৬ পি.এম


বিশ্বকাপে মেসিকে ‘বোমা হামলার’ হুমকি, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার অধিনায়ক, এবং বিশ্বজুড়ে তারকা ফুটবলার লিওনেল মেসিকে হত্যার একটি ভয়াবহ হুমকি প্রদান করা হয়েছিল। এই হুমকির আওতায় শুধু মেসিই নয়, আর্জেন্টিনা দলের অন্যান্য সদস্য, ক্রিশ্চিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে সহ বিভিন্ন দলের খেলোয়াড়, ফিফা কর্মকর্তাগণ ও ম্যাচ পরিচালনাকারী রেফারিরাও ছিলেন।

একটি ফাঁস হওয়া পুলিশ ডসিয়ারের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া শনিবার তথ্যটি প্রকাশ করে। প্রতিবেদনের সূত্র অনুযায়ী, বিশ্বকাপ চলাকালে মেসিসহ বিশ্বের কিছু শীর্ষ ফুটবলার, রেফারি ও কর্মকর্তাদের লক্ষ্য করে একাধিক প্রাণনাশের হুমকি, বোমা হামলার সতর্কতা, হয়রানি এবং অনলাইন হুমকি প্রদান করা হয়। এসব ঘটনার কারণে নিরাপত্তা সংস্থাগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়েছিল।

সবচেয়ে ভয়াবহ হুমকির অন্যতম ছিল মেসিকে লক্ষ্য করে। পুলিশের নথিতে উল্লেখ করা হয়েছে যে, এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট করে জানায়, সে আটলান্টার স্টেডিয়ামে ঢুকে মেসিকে হত্যার হুমকি দেয়। ওই ব্যক্তি দাবী করেছে, তাঁর শরীরে চারটি বোমা বাঁধা থাকবে এবং সেগুলো দিয়ে মেসিকে উড়িয়ে দেওয়া হবে।

এই ঘটনা ঘটেছিল আর্জেন্টিনা ও মিসরের ম্যাচ চলাকাল। একই সময় স্টেডিয়ামে বোমা রাখার একটি দাবিও করা হয়েছিল। একজন ব্যক্তি পুলিশকে ফোন করে স্টেডিয়ামের বিভিন্ন ডাস্টবিনে তিনটি বোমা রয়েছে বলে জানায়। এরপর বিস্ফোরক বিশেষজ্ঞ, প্রশিক্ষিত কুকুর এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা স্টেডিয়ামজুড়ে তল্লাশি শুরু করে।

মেসি একমাত্র তারকা ছিলেন না, যিনি এ ধরনের হুমকির মুখে পড়েছিলেন। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকেও বিশ্বকাপ চলাকালে নিরাপত্তা ঝুঁকির মধ্যে রাখা হয়েছিল। পুলিশ নথিতে রোনালদোর হোটেল সংক্রান্ত সন্দেহজনক তৎপরতার উল্লেখ রয়েছে। এক ব্যক্তি রোনালদোর হোটেলে প্রবেশ করে তাঁর কাছাকাছি যাওয়ার প্রচেষ্টা চালিয়েছিলেন।

এদিকে, ম্যাচ পরিচালনা সংক্রান্ত রেফারিদের ওপরও ব্যাপক হুমকি আসে। ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে ৬ হাজারেরও বেশি হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছিল, বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) উইলি দেলাজোকেও মৃত্যুর হুমকিসহ বিভিন্ন ধরনের বার্তা পাঠানো হয়।

ফাঁস হওয়া নথিতে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্বকাপের বিভিন্ন ম্যাচকে কেন্দ্র করে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন হয়রানি এবং প্রাণনাশের হুমকি সৃষ্টি হয়েছিল। ফলে বড় তারকাদের নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা নিতে বাধ্য হয়েছিল।

বিশ্বকাপের মতো আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে এই ধরনের নিরাপত্তা হুমকি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে। মেসিকে লক্ষ্য করে কথিত বোমা হামলার হুমকি সেই উদ্বেগকে আরও বৃদ্ধি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%