০৫:৫৯ এম
পিরোজপুরের নাজিরপুরে একটি ৫ বছরের শিশুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত কিশোরের নাম আরিফুল হক (১৪)। এই ঘটনা ঘটে শনিবার (২০ জুন) সন্ধ্যায় নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামে।
আরিফুল হক ওই এলাকার বাসিন্দা হায়দার ব্যাপারীর ছেলে।
ভুক্তভোগী শিশুর মায়ের কথায় জানা যায়, গত বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল বেলায় অভিযুক্ত আরিফুল এবং স্থানীয় আশরাফুল শিশুটিকে ডেকে তার নানার বাড়িতে নিয়ে যায়। বাড়ির ভিতরে কোনো লোক না থাকায়, আশরাফুল বাহিরে অপেক্ষা করে এবং আরিফুল শিশুটিকে ভিতরে নিয়ে প্রবেশ করে এবং সেখানে শিশুটিকে ধর্ষণ করে।
আরও পড়ুন: বরিশালে বালু ব্যবসায়ীকে ৪ লাখ জরিমানা, মা ইলিশ অভিযানে ৮ জন দণ্ডিত
শুক্রবার শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে সে তার মায়ের কাছে সব তথ্য জানায়। এই ঘটনার পর শিশুটিকে দ্রুত নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে পিরোজপুর জেলা হাসপাতালে স্থানান্তর করেন।
পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসক একেএম আসিফ আহমেদ বলেন, ‘নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আসা পাঁচ বছরের শিশুটিকে তাৎক্ষণিক ভর্তি করা হয়েছে। শিশুটির শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে।’
এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘পাঁচ বছরের শিশু ধর্ষণের বিষয়টি মৌখিকভাবে অভিযোগ এসেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আরও পড়ুন: ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন