ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ এবং ৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ ও নুতন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ এর জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি সোমবার ২৪ আগস্ট বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন পায়রায় অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ক্রীড়া অফিসার মনিরুজ্জামান মুন্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.আকরাম হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো.মনিরুজ্জামান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.ফখরুল ইসলাম, জেলা ক্রীড়া সংগঠক সাইফুল আরা বায়জিদ, বাংলাদেশ নারী হকি টিমের সাবেক খেলোয়াড় পারভিন আক্তার।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো.নাসির উদ্দিন, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক আবদুর রহিম, মহিপুর মাধ্যমিক বিদ্যালয়ের বি:প্রধান শিক্ষক ভানিকান্ত, হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজালাল মুন্সী, ধানখালী ডিগ্রি কলেজের প্রভাষক তারেক আমান সুমন, এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। সভায় উপজেলার সকল কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান এবং ক্রীড়া শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যেমন সনাতন ধর্মাবলম্বীরা পাশে ছিলেন, তেমনি ২০২৪ সালের আন্দোলনেও তাঁরা পাশে ছিলেন : প্রতিমন্ত্রী সোহেল মনজুর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৬ পি.এম


ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১০৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ অনুষ্ঠান শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি, ভবিষ্যৎ শিক্ষাজীবন এবং কর্মজীবনে উৎসাহ এবং অনুপ্রেরণা জোগাতে পরিচালিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকালে, সকাল সাড়ে ৯টায়, ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির উদ্যোগে উপজেলা অঙ্কুর কালচারাল সেন্টারে সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনারটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে মোটিভেশনাল বক্তব্য উপস্থাপন করেন ‘মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র প্রতিনিধিরা। তাঁরা সময়ের যথাযথ ব্যবহার, অধ্যবসায়, শৃঙ্খলা এবং সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের উপরে গুরুত্বারোপ করেন।

ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সভাপতি ফখরুজ্জামান জেটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জাতিসংঘের আন্তর্জাতিক কর্মকর্তা ও জলবায়ু বিশেষজ্ঞ ড. মাহমুদুল ইসলাম সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসাদুজ্জামান বুলবুল, ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক ও ‘মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র স্বপ্নদ্রষ্টা অধ্যাপক ডা. মেফতাউল ইসলাম মিলন, ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি ও সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, এবং ভূরুঙ্গামারী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ড. মাহমুদুল ইসলাম সেলিম বলেন, “জিপিএ-৫ পাওয়া জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন, তবে এটিই চূড়ান্ত সাফল্য নয়। ভবিষ্যতে বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিয়মিত পড়াশোনা, সময়ানুবর্তিতা ও কঠোর পরিশ্রম করতে হবে।” তিনি দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ফখরুজ্জামান জেট বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাঁদের ভবিষ্যৎ গড়ার পথে সঠিক দিকনির্দেশনা দেওয়াও সমাজের দায়িত্ব। তিনি উল্লেখ করেন যে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে কৃতি শিক্ষক ও তাঁদের অভিভাবকেরা ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটিকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তাঁরা একই সঙ্গে ভবিষ্যতেও শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে, জিপিএ-৫ পাওয়া ১০৫ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় দুই বছর পর নৌকাবাইচ, অনুষ্ঠিত হবে ১২ সেপ্টেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় দুই বছর পর নৌকাবাইচ, অনুষ্ঠিত হবে ১২ সেপ্টেম্বর

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ অনুষ্ঠিত হবে।

এর আয়োজন উপলক্ষে সোমবার (২৪ আগস্ট) দুপুরে একটি সভার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করে।

নৌকাবাইচ শুরু করার পরিকল্পনা সকাল ১১টা থেকে। দুই বছর পর জেলা মধ্যে নৌকাবাইচ অনুষ্ঠিত হবার সুযোগ তৈরি হচ্ছে।

নৌকাবাইচ আয়োজিত হবে কি না, সেই সম্পর্কে জিজ্ঞাসা করায় জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, 'সিলেটের একটি বিষয় শুনেছি। এখানে কোনো বিশৃঙ্খলা হবে না, কিছুই হবে না।'

নৌকাবাইচ সফল করার জন্য জেলা প্রশাসক সকলের সহযোগিতা কামনা করেন।

নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ। সভায় সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে।

সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসাইন আকন্দ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানিম সাহেদ রিপন, সাংবাদিক পীযূষ কান্তি আচার্য, আল আমিন শাহীন এবং অ্যাডভোকেট মো. ইসহাক সহ আরও অনেকেই।

সভায় বক্তারা বলেন, 'ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতির শহর।

চর্চা অব্যাহত রাখতে হবে। তবে নৌকাবাইচ আয়োজনের কেন্দ্র করে উসকানিমূলক কোনো কর্মকাণ্ডের অনুমতি নেই।'

সভায় আরও জানানো হয়, নৌকাবাইচে অংশগ্রহণকারীরা নৌকায় সাউন্ড সিস্টেম ব্যবহার করতে পারবেন না। বাদ্যযন্ত্র বাজিয়ে নাচানাচিও করা যাবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না : ভারপ্রাপ্ত মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না : ভারপ্রাপ্ত মহাসচিব

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রী শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাকর্মীদের জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। সরকাররের কর্মকাণ্ড ও কর্মসূচি সম্পর্কে তাদের অবহিত করতে হবে।

তিনি বলেন, 'নেতাকর্মীরা জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকলে কেউ অনৈতিক চিন্তা করার সুযোগ পাবে না।'

আজ সোমবার, রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী আরও বলেন, 'সরকারের প্রতিটি কাজ, কর্মকাণ্ড ও বাস্তবায়নাধীন কর্মসূচির ক্ষেত্রে প্রধানমন্ত্রী প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করেছেন। তাই জনস্বার্থের বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো কাজ করবে না।'

তিনি বলেন, বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে যে অবস্থান তৈরি করেছে, তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পেছনে রয়েছে। তারা নারীর ক্ষমতায়ন ও দেশের অর্থনৈতিক উন্নয়নে যে ব্যাপক কাজ করেছেন, সেগুলোই BNP এর জনপ্রিয়তা বাড়িয়েছে।

রুহুল কবির রিজভী মন্তব্য করেন, এখন তাদের সুযোগ্য পুত্র তারেক রহমান সেই ধারাবাহিকতা বজায় রেখে নতুন কিছু কর্মসূচি বাস্তবায়ন করছেন, যা জনগণের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। দলের নেতাকর্মীরা এসব কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করবেন এবং তা জনগণের কাছে তুলে ধরবেন। এর ফলে বিএনপির জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সারাদেশে যারা দলের নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে পারেন, তাদের সতর্ক হতে হবে। আপনারা অনৈতিক কাজে যুক্ত না হয়ে গঠনমূলক কাজে যুক্ত থাকবেন এবং দলের শক্তি বাড়াবেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করার চেষ্টা করতে হবে।

তিনি আরো বলেন, স্থানীয় পর্যায়ে ইউনিয়ন, উপজেলা, থানা এবং জেলা পর্যায়ের নেতারা সবকিছু যাচাই-বাছাই করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন। দলীয় প্রতীকে এখন আর নির্বাচন অনুষ্ঠিত হবে না। দলের নেতাকর্মী ও সমর্থকরা দল-সমর্থিত প্রার্থীকেই সমর্থন দেবেন।

রুহুল কবির রিজভী বলেন, 'এত অপপ্রচার, চক্রান্ত ও ষড়যন্ত্রের পরও জরিপে বিএনপির জনপ্রিয়তা প্রায় ৫৪ থেকে ৫৬ শতাংশ। আর ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা আরও বেশি, ৬৫ থেকে ৬৬ শতাংশ।'

তিনি বলেন, 'জনগণের পক্ষে, জনগণের স্বার্থে এবং জনগণের জন্য কাজ করলে সেই দলের সরকার কখনো ব্যর্থ হবে না। সেই সরকার জনগণমুখী সামাজিক সরকার হিসেবে জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকবে।'

এর আগে রিজভী দলের নেতাকর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময়ে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম এবং বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় মার্কিন ঘাঁটিতে প্যাট্রিয়ট মোতায়েন গ্রিসের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় মার্কিন ঘাঁটিতে প্যাট্রিয়ট মোতায়েন গ্রিসের

হরমুজ প্রণালি নিয়ে বাড়াবাড়ি করলে ইউরোপে মার্কিন ঘাঁটিগুলোতে নিরাপদ থাকবে না। ইরানের এমন একটি হুমকির প্রেক্ষাপটে গ্রিস তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নিয়েছে। সোমবার, দেশের সামরিক বাহিনী তাদের ‘প্যাট্রিয়ট’ মিসাইল ইন্টারসেপ্টর ব্যবস্থা ক্রেট দ্বীপে স্থানান্তর করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী, গ্রিসের পূর্বাঞ্চলীয় কারপাথোস দ্বীপ থেকে সরানো হচ্ছে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারিটি, যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রেট দ্বীপে স্থাপন করা হচ্ছে। দ্বীপে অবস্থিত সুদা বে সামরিক ঘাঁটির আকাশ সুরক্ষাকে আরও জোরদার করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুদা বে-এর নৌ ও বিমান ঘাঁটিটি একসাথে গ্রিক সশস্ত্র বাহিনী, মার্কিন সামরিক বাহিনী এবং ন্যাটোর যৌথ সামরিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমান উত্তপ্ত নিরাপত্তা পরিস্থিতিতে সমগ্র অঞ্চলজুড়ে যৌথ মিত্রদের বিভিন্ন সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই ঘাঁটিটির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাকে অত্যন্ত জরুরি মনে করছে এথেন্স।

সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে ইরানি সূত্রের বরাতে জানানো হয়, যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি ঘিরে সামরিক চাপ বৃদ্ধি করেন, তাহলে ইরান ইউরোপে অবস্থিত মার্কিন লক্ষ্যবস্তুতে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। এই সতর্কবার্তার সঙ্গে সঙ্গে সামরিক স্থানান্তরের সংবাদটি সামনে এসেছে। ইতোমধ্যেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে প্যাট্রিয়ট ব্যবস্থা বহনকারী একটি সামরিক ট্রাককে বার্জে তোলার জন্য অপেক্ষা করছে দেখা গেছে। তবে গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার স্থানান্তর প্রক্রিয়া সম্পর্কে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

সূত্র: ইউরো নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%