ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

​জোরারগঞ্জে ২০ কেজি গাঁজাসহ উদ্ধার পলাতক আসামির বিরুদ্ধে মামলা, পুলিশের অভিযান


​জোরারগঞ্জে ২০ কেজি গাঁজাসহ উদ্ধার পলাতক আসামির বিরুদ্ধে মামলা, পুলিশের অভিযান

চট্টগ্রামের জোরারগঞ্জ থানাধীন করেরহাট ইউনিয়নে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পলাতক এক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) জোরারগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নির্দেশনায় এসআই (নিঃ) মো. সাদ্দাম হোসেন ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, জোরারগঞ্জ থানাধীন ১নং করেরহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইসলামপুর ভবানী সাকিন এলাকায় আলেয়া বেগমের বসতঘরে অভিযান চালানো হয়। ওই ঘরের ভাড়াটিয়া কামরুলের রুমের সামনে থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের টের পেয়ে মূল অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হন।
পলাতক আসামি মো. জাহিদ হোসেন (২৭) ১নং করেরহাট ইউপির ৯নং ওয়ার্ডের ইসলামপুর বদ্ধ ভবানী এলাকার মো. জয়নাল আবদিন ও মোছা. বিবি খতিজা দম্পতির ছেলে।
এ ঘটনায় পলাতক আসামির বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ) ধারায় নিয়মিত মামলা (মামলা নং-১৭, তারিখ: ১১/১১/২০২৬ ইং) রুজু করা হয়েছে।
জোরারগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপির বাড়িতে আগুন দেওয়ার পরেও আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


এমপির বাড়িতে আগুন দেওয়ার পরেও আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের ঘটনায় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্যের সমালোচনা করে প্রশ্ন তোলেন, "সংসদ সদস্যদের বাড়িতে আগুন লাগানোর পরেও কি আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলা যাবে কি না?" আজকের এই প্রশ্নটি তিনি সামনে রেখেছেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব মন্তব্য করেন। অধিবেশনের শুরুতে যখন নাহিদ ইসলাম বক্তব্য দিতে দাঁড়ান, তখন স্পিকার তাকে প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেন। তবে বিষয়টির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "আমরা এই সরকারের কাছ থেকে কোনো জবাব আশা করি না। আমাদের কথা বলতে দিলে থাকি, না হলে থাকব না।" এরপর স্পিকারের অনুমতি নিয়ে তিনি ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

নাহিদ ইসলাম জানান, গতকাল বুধবার রাত আনুমানিক ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে এনসিপি ও ১১ দলীয় ঐক্য মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই অগ্নিকাণ্ডে ওই বাড়িতে থাকা গবাদিপশু মারা যায়।

বিরোধীদলীয় চিফ হুইপ পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, "আমি নিজে জেলার পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছি। আজ দুপুর পর্যন্ত ঘটনাস্থলে কোনো ফরেনসিক টিম যায়নি।" তিনি আরও বলেন, "কিন্তু কোনো ধরনের ফরেনসিক তদন্ত ছাড়াই সংশ্লিষ্ট থানার ওসি মন্তব্য করেছেন যে সেখানে পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি।" তদন্ত ছাড়াই একজন ওসি কীভাবে এ ধরনের বক্তব্য দিতে পারেন, তা তার বোধগম্য নয়।

তিনি সারাদেশে পতিত ফ্যাসিবাদী শক্তির নৈরাজ্য ও নাশকতার কথা উল্লেখ করে বলেন, "এই হামলার প্রধান টার্গেট কারা তা স্পষ্ট।" গত পরশু মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলা হলেও ৪৮ ঘণ্টার মধ্যে কাউকে গ্রেপ্তার করা হয়নি। সারাদেশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেও একের পর এক ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটছে।

এনসিপির আহ্বায়ক স্বরাষ্ট্রমন্ত্রীর পরিসংখ্যানের সমালোচনা করে বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রী পরিসংখ্যান দিয়ে বলছেন আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হলেই নাকি পরিস্থিতির অবনতি বলা যায় না।" তিনি বলেন, "আজ সংসদ সদস্য থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা চরম হুমকির মুখে।" সরকার তাদের নিরাপত্তা দিতে পারবে কি না, তা স্পষ্ট করুক। তিনি আরও বলেন, "যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে সরকারের বেশি উদ্বেগ থাকে, তবে আমাদের পথ আমাদেরই দেখতে হবে।"

নাহিদ ইসলাম সরকারি দলকেও সতর্ক করে বলেন, "আজ আমরা প্রথম টার্গেট হলে, দ্বিতীয় টার্গেট কিন্তু আপনারাও হবেন।" তিনি বলেন, "আমাদের পরিবার আক্রান্ত হলে আপনাদের পরিবারও ফ্যাসিবাদী শক্তির নিষ্ঠুরতার শিকার হবে।" আওয়ামী লীগের বিচারের প্রশ্নে সরকারের এই আপসকামী মনোভাবের বিষয়ে তিনি সুস্পষ্ট জবাব দাবি করেন।

নাহিদ ইসলামের বক্তব্যের পর স্পিকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে বলেন, "একজন সংসদ সদস্যের বাড়িতে আক্রমণ একটি গুরুতর ও স্পর্শকাতর ঘটনা।" তিনি ট্রেজারি বেঞ্চ ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ ও প্রতিবিধান করার নির্দেশনা দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত অবসানে দ্রুত কূটনীতি শুরু হোক : এরদোগানের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত অবসানে দ্রুত কূটনীতি শুরু হোক : এরদোগানের আহ্বান

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে দ্রুত কূটনৈতিক আলোচনা শুরু করা উচিত। এই মন্তব্যটি তিনি ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর করেছেন।

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় জানায়, তুরস্কের আন্তালিয়া প্রদেশে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন এরদোগান।

বৈঠকে এরদোগান ‘আর দেরি না করে আলোচনার টেবিলে ফেরার গুরুত্ব’ তুলে ধরেন। তিনি জানান, শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় তুরস্কের সমর্থন অব্যাহত থাকবে।

বার্তা সংস্থা এএফপি জানায়, এরদোগান বলেন, ‘সমঝোতায় পৌঁছানোর অভিন্ন ভিত্তি আরও শক্তিশালী ও কূটনীতিকে সুযোগ দিতে হবে।’ তিনি আশা প্রকাশ করেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত যত দ্রুত সম্ভব শেষ হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। লেবানন, ইয়েমেন ও ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোও যুদ্ধে জড়িয়ে পড়ে।

বুধবার জাতিসংঘের জলবায়ু সম্মেলনে দেওয়া ভাষণে পেজেশকিয়ান অভিযোগ করেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল পরিবেশের ব্যাপক ক্ষতি করেছে।

তিনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সাম্প্রতিক অপরাধমূলক ও অবৈধ আগ্রাসনে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে। এর ফলে বিপুল পরিমাণ দূষণকারী পদার্থ ও গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছে।’

কাতার ও পাকিস্তানের নেতৃত্বে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে যুদ্ধ অবসানে সমঝোতার চেষ্টা চলছে। তেহরান চায়, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে ওয়াশিংটন তাদের একগুচ্ছ দাবি মেনে নিক। এসব দাবির মধ্যে রয়েছে জব্দ করা সম্পদ অবমুক্ত করা ও নিষেধাজ্ঞা প্রত্যাহার।

সংঘাত শুরুর পর থেকে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রেখেছে ইরান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদ সদস্যের বাড়িতে হামলা গুরুতর বিষয়: স্পিকারের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


সংসদ সদস্যের বাড়িতে হামলা গুরুতর বিষয়: স্পিকারের নির্দেশ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন। স্পিকার উল্লেখ করেন, একজন সংসদ সদস্যের বাড়িতে এ ধরনের আক্রমণ অত্যন্ত গুরুতর ও স্পর্শকাতর বিষয়। তিনি ট্রেজারি বেঞ্চ ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হামলার বিষয়টি উপস্থাপন করেন। এর পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ নির্দেশনা দেন। অধিবেশনে নাহিদ ইসলাম কুষ্টিয়ার দৌলতপুরে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে বুধবার রাতে পেট্রোল বোমা মেরে আগুন দেওয়ার ঘটনা উল্লেখ করেন এবং তদন্তের আগেই স্থানীয় থানার ওসির মন্তব্য নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি সংসদ সদস্যদের এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বিরোধীদলীয় চিফ হুইপের বক্তব্য শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রুলিং ও নির্দেশনা দিতে গিয়ে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেন। তিনি বলেন, "একজন সংসদ সদস্যের বাড়িতে আক্রমণ একটি গুরুতর ও স্পর্শকাতর ঘটনা। এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়।"

স্পিকার অধিবেশন কক্ষে উপস্থিত সরকারি দল (ট্রেজারি বেঞ্চ) ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ ও যথাযথ প্রতিবিধান নিশ্চিত করতে হবে।

এর আগে অধিবেশনের শুরুতে নাহিদ ইসলাম পয়েন্ট অব অর্ডারে কথা বলতে দাঁড়ালে স্পিকার তাকে প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ করেছিলেন। তবে বিষয়টির গুরুত্ব ও জরুরি অবস্থা বিবেচনায় নিয়ে তিনি তাৎক্ষণিকভাবে বিরোধীদলীয় চিফ হুইপকে বক্তব্য রাখার সুযোগ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রহনপুরে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


রহনপুরে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার রেল স্টেশনপাড়ায় মাদক ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রহনপুর পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কে এ কর্মসূচি পালিত হয়। ‘মাদক ও অসামাজিক কর্মকাণ্ড নির্মূল কমিটি’র আয়োজনে এই মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর কমান্ডের নেতৃবৃন্দসহ সর্বস্তরের পেশাজীবী ও সাধারণ মানুষ অংশ নেন।

জেলা যুবদলের সাবেক সভাপতি আসাদুল্লাহ আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম।

এ সময় আরও বক্তব্য রাখেন—

পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তৌকি

পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন

আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম

জামায়াতে ইসলামীর আমির ইমামুল হুদা

জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল প্রমুখ।

বক্তারা রহনপুর পৌর এলাকায় মাদক ব্যবসা, মাদক সেবন এবং সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অসামাজিক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%