ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

তালাবদ্ধ ইমামের কক্ষে বিকট বিস্ফোরণ, উড়ে গেল টিনের বেড়া-চাল


তালাবদ্ধ ইমামের কক্ষে বিকট বিস্ফোরণ, উড়ে গেল টিনের বেড়া-চাল

মাদারীপুর সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামের আল আকসা জামে মসজিদের ইমামের থাকার কক্ষে বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে কক্ষটির টিনের বেড়া ও চালার একাংশ উড়ে গেছে। পুড়ে গেছে ঘরে থাকা আসবাবসহ বিভিন্ন জিনিসপত্র। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার সন্ধ্যার দিকে মালেক আকনের বাড়িতে অবস্থিত আল আকসা জামে মসজিদে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মসজিদের ইমাম মোহাম্মদ আকাশ দুই দিন আগে ছুটিতে বাড়িতে যান। এরপর থেকে তাঁর থাকার কক্ষটি তালাবদ্ধ ছিল। কক্ষটির চাবি ছিল মসজিদ কমিটির কয়েকজন সদস্যের কাছে।

আরও পড়ুন: কাউখালীতে বিপুল পরিমাণ অবৈধ সুতার জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

মঙ্গলবার বিকেলে আসরের নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বাড়ি ফিরে যান। এর কিছুক্ষণ পরই তালাবদ্ধ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। শব্দ পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাঁরা দেখতে পান, বিস্ফোরণের কারণে কক্ষটির টিনের চাল ও বেড়ার একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরের ভেতরে থাকা বিভিন্ন মালামালও পুড়ে গেছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দার ধারণা, কক্ষটির ভেতরে আগে থেকেই কোনো ধরনের বিস্ফোরক রাখা থাকতে পারে। তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে সেখানে বিস্ফোরক রেখেছে, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগ করেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের পরিকল্পনার অংশ হিসেবে আকন বংশের লোকজন মসজিদের ভেতরে বোমা রেখে থাকতে পারেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানান।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন হাকিম আকন। তিনি বলেন, “মসজিদের মতো পবিত্র স্থানে কে বা কারা বোমা রেখেছে, আমরা জানি না। আমাদের ফাঁসানোর জন্য কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। প্রশাসনের কাছে আমরা সঠিক তদন্তের দাবি জানাই।”

আরও পড়ুন: ঝালকাঠিতে সড়কের দুই পাশে ১৬ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মসজিদ কমিটির সদস্য মালেক আকন বলেন, “ইমামের থাকার কক্ষে কে বা কারা বিস্ফোরক রেখেছে, তা আমরা জানি না। নামাজরত অবস্থায় বোমাটি বিস্ফোরিত হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। আল্লাহ আমাদের রক্ষা করেছেন। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তদন্ত করে তাদের আইনের আওতায় আনার দাবি জানাই।”

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা এবং কী কারণে সেখানে বোমা রেখেছে, তদন্ত শেষে তা জানা যাবে। এটি নাশকতার ঘটনা কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে পাওয়া আলামত ও বিস্ফোরণের ধরন পর্যালোচনা করে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্ফোরণের উদ্দেশ্য বা এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

আরও পড়ুন: পূজামণ্ডপে ঘুরে ঘুরে খোঁজখবর, অনুদান দিলেন আবু তাহের তালুকদার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপিতে কোনো হতাশা নেই, ভবিষ্যৎ আছে : সমাজকল্যাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৪৫ পি.এম


বিএনপিতে কোনো হতাশা নেই, ভবিষ্যৎ আছে : সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘বিএনপির ৪৮ বছরের অর্জন জনগণের অর্জন—মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার অর্জন। কাজেই বিএনপিতে গর্ব করার আছে।

বিএনপিতে কোনো হতাশা নেই, বিএনপির ভবিষ্যৎ আছে। বিএনপি ভবিষ্যতের কথা বলে, বিএনপি জনগণের কথা বলে, আগামীর বাংলাদেশের কথা বলে।’

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর শহরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘যারা আজ সার ও বিদ্যুৎ নিয়ে নানা কথা বলছেন এবং মানুষকে বিভ্রান্ত করতে চান, তাদের আশ্বস্ত করতে চাই।

 

দিনাজপুর কৃষির জন্য বিখ্যাত একটি অঞ্চল। বাংলাদেশের চাল উৎপাদনের প্রায় ১৯ শতাংশ দিনাজপুরে উৎপাদিত হয়। বর্তমান সরকার দিনাজপুরের প্রত্যেক কৃষক যেন সময়মতো সার পান, সে ব্যবস্থা করেছে। তাই সার নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।

তিনি বলেন, ‘বিদ্যুৎ তো শেখ হাসিনার তৈরি করা সমস্যা। তারা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছেন, কিন্তু এসব বিদ্যুৎকেন্দ্র কিভাবে পরিচালিত হবে, সে বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।’

জাহিদ হোসেন বলেন, ‘বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নামে মেগাপ্রকল্প গ্রহণ করা হয়েছে, আর হয়েছে মেগালুটপাট। কিন্তু বিদ্যুৎকেন্দ্র চালাতে গ্যাস, কয়লা ও তেলের প্রয়োজন—এর কোনো ব্যবস্থা করেনি।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের দুর্দশা-দুর্দিনে বিএনপিই দেশ ও জাতির পথের দিশা : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫০ পি.এম


দেশের দুর্দশা-দুর্দিনে বিএনপিই দেশ ও জাতির পথের দিশা : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নাটোর, ১ সেপ্টেম্বর, ২০২৬ : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন মন্তব্য করেছেন, দেশের বর্তমান দুর্দশা-দুর্দিনে বিএনপিই জাতির পথের দিশা। তিনি উল্লেখ করেছেন, অতীতে দেশের যেকোনো সংকটের সময় বিএনপি পথ প্রদর্শক হিসেবে কাজ করেছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।

বাগাতিপাড়া উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমীন বলেন, দেশের জনগণের ওপর যখনই দুর্দশা নেমে এসেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে, তখন বিএনপি দেশ ও মানুষের জন্য পথের দিশা হয়ে উঠেছে। বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন। তাঁর শাহাদাতের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের নেতৃত্ব গ্রহণ করেন। বর্তমানে তাঁদের সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান দলের নেতৃত্বে রয়েছেন এবং দল ও দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, "আমরা দলের নীতি ও আদর্শ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, আপসহীন দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শ, প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শ ধারণ করে দলকে এগিয়ে নিয়ে যেতে চাই, দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।"

ফারজানা শারমীন আরও বলেন, দেশের সবচেয়ে সংকটময় সময়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। তিনি বলেন, "ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা, বিদ্যুৎ, গ্যাস, তেল, দুর্নীতি ও মাদক সমস্যার সমাধান করতে আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। এসব সমস্যা সমাধানের পাশাপাশি দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে আমরা কাজ করছি।"

তিনি বলেন, "ভবিষ্যৎ বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, সবার জন্যে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ-এই চারটি স্লোগান ধারণ করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।" তিনি সকলের সহযোগিতা, ঐক্য ও সহমর্মিতার আহ্বান জানান।

ফারজানা শারমীন আরও বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দের দিনে আমাদের মনে রক্তক্ষরণ হচ্ছে। তিনি বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রের কারণে আপসহীন এই নেত্রীকে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও আমাদের মাঝে নেই। আমাদের এই হৃদয়ের রক্তক্ষরণের শোককে শক্তিতে পরিণত করে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।"

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মো. মোশাররফ হোসেন, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রশীদ চৌধুরী প্রমুখ।

প্রতিমন্ত্রী পরে বাগাতিপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাত ব্যবসায়ীকে অনুদানের চেক প্রদান করেন।

তিনি দুপুরে লালপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সাত ব্যক্তিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক প্রদান করেন।

বিকেলে প্রতিমন্ত্রী লালপুরে শ্রী সুন্দরী মডেল স্কুল এন্ড কলেজ মাঠে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের স্বাস্থ্য সেবার আমূল পরিবর্তন আসবে : স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫২ পি.এম


প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের স্বাস্থ্য সেবার আমূল পরিবর্তন আসবে : স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী, ১ সেপ্টেম্বর, ২০২৬ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী এক বছরের মধ্যে দেশের স্বাস্থ্য সেবায় আমূল পরিবর্তন আসবে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদীর মনোহরদীতে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য তুলে ধরেন।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, "বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে জেলা থেকে জেলা দৌঁড়াচ্ছি। প্রতিটি জেলায় একাধিক হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনের ফলে স্বাস্থ্য সেবার মান উন্নত হচ্ছে।"

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়ার কথা জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, "সামনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন। সকল পর্যায়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে এলাকাগুলোতে কার কি অবস্থা সেই ব্যাপারে খোঁজ নিচ্ছে। আমরাও রিপোর্ট পাঠাবো, তারপর তিনি ফাইনাল সিদ্ধান্ত নেবেন।"

তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী যাকে ফাইনাল করবেন, তার পিছনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেকে মিছিল মিটিং করেছেন, নির্যাতিত হয়েছেন কিন্তু নির্বাচনে যিনি বিজয়ী হতে পারবে না, তাকে আমরা মনোনয়ন দেব না। মনোনয়ন দেওয়া হবে জনপ্রিয়তার মাপকাঠিতে, মানুষ যাকে ভোট দিবে আর ত্যাগীদের বিভিন্ন ভাবে মূল্যায়ন করা হবে।"

মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলনের সঞ্চালনায় আলোচনা সভায় বেলাবো উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন আকন্দ বাবুল, সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, উপজেলা যুবদলের সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগ, উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান ছোটন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুইচগেইট এলাকায় গিয়ে শেষ হয়।

পরে, পুরাতন ব্রহ্মপুত্র নদীতে মাছের পোনা অবমুক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকদের ‘ধান্দাবাজ-ভন্ড’ বললেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫৯ পি.এম


সাংবাদিকদের ‘ধান্দাবাজ-ভন্ড’ বললেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি এবং চিকিৎসাসেবার বিভিন্ন সমস্যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার কারণে স্থানীয় সংবাদকর্মীদের ‘বেয়াদব’, ‘ধান্দাবাজ’, ‘ভন্ড’ ও ‘ছোটলোক’ বলার অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদের বিরুদ্ধে। এই ঘটনার ফলে স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য কর্মকর্তার নিজস্ব ফেসবুক আইডি থেকে গালিগালাজ সংবলিত লেখাটি তার নিজ এলাকা শ্বশুয়া চরের একটি ফেসবুক গ্রুপে পোস্ট করা হয়, যা স্থানীয় সাংবাদিক ও সাধারণ মানুষের নজরে আসে।

জানা গেছে, সম্প্রতি দৈনিক যুগান্তরের ভূঞাপুর প্রতিনিধি আসাদুল ইসলাম বাবুল তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে একটি পোস্ট করেন। পোস্টটিতে তিনি বহির্বিভাগ ও অন্তর্বিভাগে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের ভোগান্তির চিত্র তুলে ধরেন। একই সঙ্গে হাসপাতালের চিকিৎসাসেবা ও সার্বিক উন্নয়নে নজর না দিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সভা-সেমিনারে ব্যস্ত থাকছেন বলে সমালোচনা করেন।

সাংবাদিকের গঠনমূলক সমালোচনার তথ্য-উপাত্ত দিয়ে জবাব না দিয়ে, ডা. লুৎফর রহমান আজাদ নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন। প্রতিক্রিয়া প্রকাশ করতে গিয়ে তিনি সংবাদকর্মীদের উদ্দেশ্যে অশালীন ও অবমাননাকর শব্দ ব্যবহার করেন।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, হাসপাতালের অনিয়ম ও দুর্ভোগ নিয়ে প্রশ্ন তোলা গণমাধ্যমের নৈতিক দায়িত্ব। এ বিষয়ে কোনো আপত্তি থাকলে তথ্য-প্রমাণ দিয়ে তার জবাব দেওয়া যেত। কিন্তু একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে এমন অশালীন ভাষা ও ব্যক্তিগত আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রতিবাদের অংশ হিসেবে ভূঞাপুর প্রেসক্লাবের সাংবাদিকরা উক্ত স্বাস্থ্য কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ডেকেছেন। ভুক্তভোগী সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল অভিযুক্ত স্বাস্থ্য কর্মকর্তার অবিলম্বে প্রত্যাহার ও কঠোর শাস্তির দাবি জানান।

সচেতন মহলের মতে, সরকারি জনসেবামূলক প্রতিষ্ঠানের ত্রুটি বিচ্যুতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হওয়া অস্বাভাবিক নয়। তবে একজন দায়িত্বশীল পদে থেকে অশালীন আচরণ সরকারি কর্মকর্তাদের পেশাদারিত্বকেই প্রশ্নবিদ্ধ করে।

সাংবাদিকদের গালিগালাজের বিষয়টি স্বীকার করে ডা. লুৎফর রহমান আজাদ জানান, এই ধরনের মন্তব্যের জন্য তিনি বিন্দুমাত্র অনুতপ্ত নন। এ বিষয়ে বক্তব্য জানতে জেলা সিভিল সার্জন ড. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জুর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে স্থানীয় সংবাদকর্মীরা পুরো বিষয়টি স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনেছেন এবং একই সঙ্গে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%