ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্র পেল নারী ক্লাব বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব


যুক্তরাষ্ট্র পেল নারী ক্লাব বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব

ফিফার প্রথম নারী ক্লাব বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব যুক্তরাষ্ট্র পেয়েছে। ২০২৮ সালের ৫ থেকে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানায়, প্রথম আসরে অংশগ্রহণ করবে বিশ্বের সেরা ১৯টি নারী ক্লাব।

এখনো ম্যাচ আয়োজনের জন্য নির্ধারিত শহরগুলোর নাম প্রকাশ করা হয়নি। তবে, প্রথম আসরে অংশগ্রহণ নিশ্চিত করেছে সাতটি ক্লাব। এই ক্লাবগুলো হলো ইংল্যান্ডের আর্সেনাল, স্পেনের বার্সেলোনা, মেক্সিকোর আমেরিকা, যুক্তরাষ্ট্রের গোথাম এফসি, ব্রাজিলের করিন্থিয়ান্স, চীনের উহান জিয়াংদা এবং উত্তর কোরিয়ার নেগোহ্যাং এফসি।

যুক্তরাষ্ট্র গত বছর সম্প্রসারিত ফরম্যাটে পুরুষদের ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন করেছে। এছাড়া, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপও দেশটি কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে। বড় আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আয়োজনের অভিজ্ঞতা এবং উন্নত ক্রীড়া অবকাঠামোর কারণে ফিফা নারী ক্লাব বিশ্বকাপের আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রকে নির্বাচন করেছে।

আরও পড়ুন: ইরানকে টেক্কা দিতে সৌদির গোপন প্রস্তুতি, স্যাটেলাইট ছবিতে মিলল চাঞ্চল্যকর দৃশ্য

ফিফার নারী ফুটবলবিষয়ক প্রধান সারাই বারেম্যান মন্তব্য করেন, "ফিফার শীর্ষস্থানীয় টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সাফল্য, দেশটিতে নারী ফুটবলের প্রতি ব্যাপক আগ্রহ এবং উন্নত ক্রীড়া অবকাঠামো সব মিলিয়ে যুক্তরাষ্ট্রকে এই প্রতিযোগিতার জন্য সবচেয়ে উপযুক্ত আয়োজক হিসেবে গড়ে তুলেছে।"

নারী ক্লাব বিশ্বকাপের প্রথম আসরকে বিশ্বজুড়ে নারী ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি এবং ক্লাব পর্যায়ে প্রতিযোগিতার পরিসর আরও বিস্তৃত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ দিনে বিজয়-রাশমিকার ‘রণবালি’ আয় করল ৬৩ কোটি ৬৫ লাখ রুপি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


৭ দিনে বিজয়-রাশমিকার ‘রণবালি’ আয় করল ৬৩ কোটি ৬৫ লাখ রুপি

বিজয় দেবরাকোন্ডা এবং রাশমিকা মন্দানা অভিনীত ঐতিহাসিক ড্রামা সিনেমা ‘রণবালি’ মুক্তির পর থেকেই বক্স অফিসে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, প্রথম সপ্তাহে ভারতে সিনেমাটির নেট কালেকশন ৪৫ কোটি ২০ লাখ রুপি হয়েছে। বিশ্বব্যাপী মোট আয় ৬৩ কোটি ৬৫ লাখ রুপি পৌঁছেছে।

ভারতের বাজারে সিনেমাটি মোট ৫২ কোটি ৫৫ লাখ রুপি আয় করেছে। আন্তর্জাতিক বাজার থেকে ১১ কোটি ১০ লাখ রুপি এসেছে, ফলে প্রথম সাত দিনে বিশ্বব্যাপী মোট আয় ৬৩ কোটি ৬৫ লাখ রুপি হয়েছে।

রাহুল সংকৃতায়ন পরিচালিত এই ঐতিহাসিক ড্রামা সিনেমাটি গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) মুক্তির সপ্তম দিনে ভারতে ৩ কোটি ১৫ লাখ রুপি নেট আয় করেছে। ওই দিন দেশজুড়ে ২,১২৩টি শোয়ে সিনেমাটি প্রদর্শিত হয় এবং দর্শক উপস্থিতি বা অকুপেন্সি ছিল প্রায় ৩১ শতাংশ।

বুধবারের ৫ কোটি ৫০ লাখ রুপি আয়ের তুলনায় বৃহস্পতিবার আয় প্রায় ৪২.৭ শতাংশ কমেছে। বুধবারের ২,২৩২টি শো থেকে বৃহস্পতিবার শোর সংখ্যা কিছুটা কমিয়ে আনা হয়েছে।

সপ্তম দিনে ছবিটির আনুমানিক ২,৭১,৫৬৩টি টিকিট বিক্রি হয়েছে, ফলে প্রথম সপ্তাহে মোট টিকিট বিক্রির সংখ্যা ৩৫,৮৪,০৬৭টিতে পৌঁছেছে।

গত ১৬ অক্টোবর মুক্তির দিনেই সিনেমাটি ২,৫১৫টি শো এবং ৫৭ শতাংশ দর্শক উপস্থিতি নিয়ে ৯ কোটি ২৫ লাখ রুপি আয় করে শক্তিশালী ওপেনিং করেছিল। এরপর প্রথম শনিবার ৭ কোটি ৩০ লাখ এবং রোববারে ৭ কোটি ৫০ লাখ রুপি আয় করে গতি ধরে রাখে। তবে সাপ্তাহিক ছুটির পর আয়ে কিছুটা পতন দেখা দেয়।

সোমবার ৫ কোটি ৪০ লাখ রুপি আয় করার পর মঙ্গলবার কিছুটা বেড়ে ৭ কোটি ১০ লাখ রুপি হয়েছে, কিন্তু বুধবার ৫ কোটি ৫০ লাখ এবং বৃহস্পতিবার ৩ কোটি ১৫ লাখ রুপি আয় করে সিনেমাটি প্রথম সপ্তাহ শেষ করেছে।

এছাড়া বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজার থেকে প্রায় ৩৫ লাখ রুপি আয় করতে সক্ষম হয়েছে ‘রণবালি’।

১৮৭৬-১৮৭৮ সালের মাদ্রাজ দুর্ভিক্ষের পটভূমিতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের আমলের রায়লসীমা অঞ্চলের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এই সিনেমা। রাহুল সংকৃতায়নের পরিচালনায় এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মন্দানা।

গল্পে দেখা যায় এক অশ্বারোহীকে, যিনি ব্রিটিশদের নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন এবং এই ভয়াবহ দুর্ভিক্ষের সময় নিজ দেশের মানুষকে রক্ষা করার চেষ্টা করেন। মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়েই প্রেক্ষাগৃহে পথচলা অব্যাহত রেখেছে ‘রণবালি’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনসমক্ষে না আসার কারণ জানালেন ইরানি কূটনীতিক মুজতবা খামেনির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৩ পি.এম


জনসমক্ষে না আসার কারণ জানালেন ইরানি কূটনীতিক মুজতবা খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি সুস্থ আছেন এবং স্বাভাবিকভাবে তার দায়িত্ব পালন করছেন, এমন তথ্য জানিয়েছেন দেশটির একজন কূটনীতিক। তবে, সুস্থ থাকা সত্ত্বেও তাকে জনসমক্ষে দেখা যাচ্ছে না।

গত সপ্তাহে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে মুজতবা খামেনির সাত থেকে আট ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন সর্বোচ্চ নেতার প্রতিনিধি ও জ্যেষ্ঠ কূটনীতিক আবদুল মাজিদ হাকিম এলাহি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এলাহি উল্লেখ করেন, “তিনি খুব আছেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছেন। আমাদের প্রেসিডেন্টও গত সপ্তাহে তার সঙ্গে সাত ঘণ্টার বৈঠকের কথা উল্লেখ করেছেন। এমনকি আমাদের পার্লামেন্টের স্পিকারও তার সঙ্গে দেখা করেন।”

এলাহি মুজতবা খামেনির বাবার জানাজায় অনুপস্থিত থাকার দাবিও নাকচ করেন। তিনি বলেন, “নিরাপত্তাজনিত কারণে তিনি গণমাধ্যমের সামনে আসেননি এবং কেউ তাকে দেখেনি। কিন্তু তিনি তার বাবার জানাজায় অংশ নিয়েছিলেন। সে সময় আমি ইরানে ছিলাম। তার দুই ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল। মুজতবা খামেনিও সেখানে উপস্থিত ছিলেন।”

এছাড়া, তিনি আরও দাবি করেন, মুজতবা কখনও কখনও রাতের বেলায় রাস্তায় বের হন এবং ইরানে সাধারণ মানুষের সমাবেশেও অংশ নিয়েছেন। তার বক্তব্য, সর্বোচ্চ নেতা ভালো আছেন এবং স্বাভাবিকভাবে কাজ করে যাচ্ছেন।

এদিকে, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান যুদ্ধের মধ্যে দেশটি কে পরিচালনা করছেন, তা কেউ জানে না। ট্রাম্প বলেন, “তাদের নেতারা চলে গেছেন, দ্বিতীয় সারির নেতারাও চলে গেছেন। আমার সবচেয়ে বড় সমস্যা হলো, দেশটি আসলে কে চালাচ্ছে, তা কেউ জানে না।”

সূত্র: এনডিটিভি

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিল ক্লিনটনের ধর্মীয় সম্প্রীতির বার্তা পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৩ পি.এম


বিল ক্লিনটনের ধর্মীয় সম্প্রীতির বার্তা পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধি এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য পবিত্র কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়েছেন। তিনি মুসলিমদের অবমাননা করার বিরুদ্ধে কঠোর নিন্দা জানান।

মঙ্গলবার (২০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ব্রোওয়ার্ড কাউন্টির কোইনোনিয়া ওয়ারশিপ সেন্টারে ‘মাল্টিপল ফেইথস, ওয়ান ফ্লোরিডা’ শীর্ষক একটি আন্তধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এসব মন্তব্য করেন।

বিল ক্লিনটন জানান, ধর্মীয় পরিচয়ের কারণে মানুষকে হেয় করা দেখতে দেখতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। তিনি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতি বৃদ্ধির জন্য আহ্বান জানান।

ক্লিনটন বলেন, “মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে—এটি দেখতে দেখতে আমি ক্লান্ত।”

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট তাঁর মেয়ে চেলসি ক্লিনটনের ইসলাম ধর্মের প্রতি আগ্রহের কথাও উল্লেখ করেন। তিনি জানান, চেলসি যখন ১৫ বছর বয়সী ছিলেন, তখন তিনি পুরো কোরআনটি পড়া শেষ করেন এবং পরে বাবাকেও কোরআন পড়তে উৎসাহিত করেন।

ক্লিনটন পবিত্র কোরআনের সুরা আল-হুজুরাতের ১৩ নম্বর আয়াতের প্রসঙ্গ তুলে ধরেন। ওই আয়াতে উল্লেখ রয়েছে, আল্লাহ মানুষকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছেন, যাতে তারা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারে। তিনি ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা এবং একে অপরকে বোঝার গুরুত্বের উপর জোর দেন।

তিনি বলেন, “প্রতিটি ধর্মেই খারাপ মানুষ রয়েছে, কারণ আমরা সবাই ত্রুটিপূর্ণ মানুষ।” ধর্মীয় যুদ্ধ এবং সাংস্কৃতিক সংঘাত নিয়ে নিজের বিরক্তির কথাও তিনি প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিমান্ড শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলো দীপু মনি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


রিমান্ড শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলো দীপু মনি

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ড. দীপু মনিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তাকে হাসপাতালে নিয়ে আসে। স্বাস্থ্য পরীক্ষার পর, দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে সিআইডির সদস্যরা তাকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যান।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ১২টা থেকে ১২টা ১৫ মিনিটের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ড. দীপু মনির প্রাথমিক মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়। পরীক্ষার পর সিআইডির সদস্যরা তাকে হাসপাতাল ত্যাগ করেন।

এ বিষয়ে পুলিশের ইন্সপেক্টর রিদওয়ানুল হক যুগান্তরকে জানান, "দীপু মনির রিমান্ড ছিল। সেই রিমান্ড শেষে আদালতের নির্দেশ ছিল তাকে স্বাস্থ্য পরীক্ষা করে আবার কারাগারে নেওয়া। সেই কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। বর্তমানে আমরা কারাগারের উদ্দেশে যাচ্ছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%