০৭:১৪ এম
শিবগঞ্জ উপজেলার চকপাড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের পুশইন ঠেকাতে হাজারো মানুষ সীমান্তে জড়ো হয়েছে। এতে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
শুক্রবার রাত পৌনে ১০ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত, এই রিপোর্ট লেখা পর্যন্ত, তারা সবাই সীমান্তেই অবস্থান করছিলেন। স্থানীয়দের দাবি, রাত পৌনে ১০ টার সময় বিএসএফ ওপারের লাইট হঠাৎ বন্ধ করে দেয়।
লাইট বন্ধ হওয়ার খবর পেয়ে এলাকার লোকজন সীমান্ত এলাকায় জড়ো হয়ে অবস্থান নেয়। পরে বাংলাদেশিদের চিৎকার ও চেচামেচির কারণে বিএসএফ লাইট আবার জ্বালিয়ে দেয়। মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, সীমান্তে লাইট বন্ধ হওয়াতে এলাকাবাসীরা মনে করছেন বিএসএফ কাউকে পুশইন করতে পারে। এ কারণে তারা সীমান্তে অবস্থান নিয়েছেন। তিনি আরও বলেছেন, বিজিবি সদস্যরাও চকপাড়া সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে শিশুদের আঁকায় জিয়াউর রহমানের প্রতিকৃতি প্রদর্শিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন