ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

জমি সংক্রান্ত বিরোধের জেরে দোকানপাটসহ বাড়িঘর ভাঙচুর ও লুটপাট


জমি সংক্রান্ত বিরোধের জেরে দোকানপাটসহ বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

 

কিশোরগঞ্জের ভৈরবে জমি সংক্রান্ত বিরোধের জেরে দোকানপাটসহ বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ৩ অক্টোবর শনিবার দুপুরে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে পৌর শহরের কমলপুর লোকাল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভাঙচুরের তথ্য নিশ্চিত করে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘যতটুকু জানতে পেরেছি, জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। তবে যেকোনো ঘটনায় হামলা, ভাঙচুর ও রক্তক্ষয়ী সংঘর্ষ কাম্য নয়। অপরাধীদের শনাক্ত করে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে স্থানীয়রা জানান, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে এবং দুই পক্ষ আইনি লড়াই করছে। শনিবার দুপুরে একদল দুর্বৃত্ত দোকানপাট ভাঙচুর করে। জমির মালিকের দোকান না থাকলেও ভাড়ানিয়াদের দোকানপাট ও বাড়িঘর ভাঙচুরের এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা গেছে।
হাবীব এন্টারপ্রাইজের মালিক ও ভুক্তভোগী হাবিবুর রহমান বলেন, ‘জমির মালিক রুবেল মিয়ার কাছ থেকে আমি দোকান ভাড়া নিই। ৩ অক্টোবর দুপুরে একদল দুর্বৃত্ত আমার প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। তারা আমার নগদ ১৮ লাখ টাকা ও কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘মুর্শিদ মিয়া নামের এক ব্যক্তি এই জমিটি নিজের বলে দাবি করেন। তিনিসহ কনক মিয়া ও আরও বেশ কিছু মানুষ এ ঘটনার সঙ্গে জড়িত।’
এ বিষয়ে রুবেল মিয়া অভিযোগ করে বলেন, ‘জমি নিয়ে মুর্শিদ মিয়ার সঙ্গে আমার দ্বন্দ্ব চলছে। আমি নানাবাড়ির সম্পত্তি পেয়েছি এবং কাগজপত্র আমাদের নামেই রয়েছে। শনিবার দুপুরে মুর্শিদ মিয়া ও কনক মিয়া দলবল নিয়ে এসে জমি দখলের চেষ্টা চালায়। তারা দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর করে চলে গেছে।’
অন্যদিকে, অভিযুক্ত মুর্শিদ মিয়া পাল্টা অভিযোগ করে বলেন, ‘আমি জমিটির ক্রয়সূত্রের মালিক। গত দুই বছর আগেও আমি দোকানপাটের ভাড়া তুলেছি। আদালতের ভুয়া রায় এনে রুবেল মিয়া একদল সন্ত্রাসীকে প্রতিষ্ঠান ভাড়া দিয়েছেন। আমি জমিটি কনক মিয়া নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছি।’
আরেক অভিযুক্ত কনক মিয়া বলেন, ‘আমি জমিটি মুর্শিদ মিয়ার কাছ থেকে কিনেছি এবং কাগজপত্রও সঠিক রয়েছে। এখন জমি দখল করতে গেলে বাধা দেওয়া হয়। এ সময় মালিকপক্ষের সঙ্গে আমাদের ঝামেলা হয়।’

আরও পড়ুন: কালিয়াকৈরে মহাসড়ক জুড়ে অবৈধ দোকান ও অটো স্ট্যান্ড, শিক্ষার্থী ও গার্মেন্টস শ্রমিকরা জিম্মি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেলাধুলার মাধ্যমে সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


খেলাধুলার মাধ্যমে সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাধুলার প্রসার ও সুস্থ সংস্কৃতির চর্চার মাধ্যমে তরুণ সমাজকে সুসংগঠিত করে একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব, এ মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

শনিবার (৩ অক্টোবর) দিনাজপুর সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

আমিনুল হক উল্লেখ করেন, প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করতে হবে। তিনি বলেন, খেলাধুলার সুস্থ পরিবেশ তৈরি করা গেলে তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব হবে।

ক্রীড়া খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী ক্রীড়া খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইতিমধ্যে ৩০০ জন খেলোয়াড়কে ক্রীড়া ভাতা দেওয়া হয়েছে, এবং চলতি মাসের শেষ নাগাদ আরও খেলোয়াড় ও কোচকে এ কর্মসূচির আওতায় আনা হবে।

তিনি জানান, নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচিত ৩০৬ জন উদীয়মান ও প্রতিভাবান অ্যাথলেট বর্তমানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) উন্নত প্রশিক্ষণ নিচ্ছেন।

দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে আমিনুল হক বলেন, সারাদেশে স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠা এবং প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণে মন্ত্রণালয় কাজ করছে। স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার ও নতুন প্রতিভা অন্বেষণের জন্য দিনাজপুর বিকেএসপিকে পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।

যুবদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে বর্তমানে ৮৩টি ট্রেডে যুগোপযোগী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে তরুণদের দক্ষ করে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে গত ছয় মাসে ফ্রিল্যান্সিং খাত থেকে ৩৪ কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, সরকারের ‘আর্ন’ প্রকল্পের মাধ্যমে দেশের ৯ লাখ যুব ও যুব নারীকে প্রশিক্ষণ দেওয়া হবে। দিনাজপুরের ১০টি উপজেলাতেও এ প্রকল্প পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বন্দর থেকে ৯টি রাসায়নিক কন্টেইনার ধ্বংসের জন্য নারায়ণগঞ্জে পাঠানো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


চট্টগ্রাম বন্দর থেকে ৯টি রাসায়নিক কন্টেইনার ধ্বংসের জন্য নারায়ণগঞ্জে পাঠানো

চট্টগ্রাম, ০৩ অক্টোবর, ২০২৬ : দুই দশকের দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে চট্টগ্রাম বন্দর থেকে মেয়াদোত্তীর্ণ ও ব্যবহার অনুপযোগী বিপজ্জনক রাসায়নিকের নয়টি কন্টেইনার সরানো হচ্ছে।

প্রথম ধাপে ধ্বংসের উদ্দেশ্যে বিশেষ নিরাপত্তাবেষ্টনীতে কনটেইনারগুলো নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঠানো হয়েছে। সেখানে পরিবেশসম্মত উপায়ে সেগুলো ধ্বংস করা হবে।

শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দরের ৮ নম্বর ‘বি’ ইয়ার্ড থেকে রাসায়নিকবাহী বিশেষ কনভয়টি নারায়ণগঞ্জের ওয়াটা কেমিক্যালসের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

কাস্টমস হাউজ চট্টগ্রামের অ্যাসিটেন্ট কমিশনার মো. রাসেল আহমেদ জানান, ‘চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিশ্চিতকরণ ও কনটেইনার জট নিরসনে বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ৯টি কন্টেইনারের মোট ১৫০ দশমিক ৮৯ টন বিপজ্জনক রাসায়নিক পরিবেশসম্মত উপায়ে ধ্বংসের কার্যক্রম শুরু হয়েছে।’

২০০৩ সাল থেকে বন্দরে থাকা এসব পণ্যের মধ্যে রয়েছে ২৫ দশমিক ৫৫ টন সালফিউরিক অ্যাসিড, ৫০০ কেজি নাইট্রিক অ্যাসিড, ৯২ দশমিক ৫৪ টন মিথানল ও ৩২ দশমিক ৩০ টন থিনার।

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি)-এর সুপারিশক্রমে ও কাস্টমস হাউস, চট্টগ্রামের ধ্বংস কমিটির উদ্যোগে এসব বিপজ্জনক রাসায়নিক সরানো হচ্ছে বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তা মো. রাসেল আহমেদ।

দুপুরে কাস্টমসের ধ্বংস কমিটির সদস্যদের উপস্থিতিতে চট্টগ্রাম বন্দর থেকে রাসায়নিকবাহী যানবাহনগুলো পুলিশ প্রহরায় নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় ওয়াটা কেমিক্যালস লিমিটেড-এর মাধ্যমে পরিবেশবান্ধব ও নিয়মানুগ পদ্ধতিতে ধ্বংস করা হবে বলে কাস্টমস কর্মকর্তা মো. রাসেল আহমেদ জানিয়েছেন।

এ কাজে বিএনএসিডব্লিউসি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বর্ডার গার্ড বাংলাদেশ, বিসিএসআইআর, বিস্ফোরক অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর ও আনসার ব্যাটালিয়ন সার্বিক সহায়তা দিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্মার্ট কৃষিতে আধুনিক প্রযুক্তির বিকল্প নেই: বাকৃবি উপাচার্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


স্মার্ট কৃষিতে আধুনিক প্রযুক্তির বিকল্প নেই: বাকৃবি উপাচার্য

ময়মনসিংহ, ৩ অক্টোবর, ২০২৬ : জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং স্মার্ট কৃষিব্যবস্থা গড়ে তুলতে আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।

আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অ্যাগ্রোমেটিওরোলজি বিভাগের স্ট্যাটিস্টিক্যাল, জিআইএস অ্যান্ড ক্রপ মডেলিং ল্যাবে অনুষ্ঠিত উন্নত পর্যায়ের জিআইএস ও রিমোট সেন্সিং প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই বক্তব্য দেন।

উপাচার্য উল্লেখ করেন, ‘জিআইএস ও রিমোট সেন্সিং বিষয়ে আমাদের শিক্ষক ও গবেষকদের এ ধরনের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক গবেষণায় আরও দক্ষ করে তুলবে। এর সুফল শেষ পর্যন্ত বিশ্বমানের কৃষি গ্র্যাজুয়েট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

উচ্চশিক্ষা ত্বরান্বিতকরণ ও রূপান্তর প্রকল্পের আওতায় শীর্ষক এ প্রশিক্ষণ আজ শনিবার সকাল ৯টায় শুরু হয়।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও বাকৃবির কৃষি অনুষদের যৌথ আয়োজনে আগামী ৮ অক্টোবর পর্যন্ত ছয় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা চলবে।

‘Transformation of Agricultural Education for Enhancing Quality of Agriculture Graduates Transformation of Agricultural Education for Enhancing Quality of Agriculture Graduates’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রশিক্ষণের লক্ষ্য আধুনিক কৃষি শিক্ষা ও গবেষণায় জিআইএস এবং রিমোট সেন্সিং প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে কৃষি গ্র্যাজুয়েটদের দক্ষতা ও গুণগত মান বাড়ানো।

প্রকল্পের এসপিএম অধ্যাপক ড. মাসুম আহমাদের সভাপতিত্বে এবং অধ্যাপক ড. মোহাম্মদ মফিজুর রহমান জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান, কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. এম. হাম্মাদুর রহমান এবং পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ উদ্দিন ভূঞা।

এ কর্মশালায় জিআইএস ও রিমোট সেন্সিংয়ের উন্নত ব্যবহার, কৃষি গবেষণা ও শিক্ষা কার্যক্রমে আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং দক্ষ কৃষি গ্র্যাজুয়েট তৈরির বিভিন্ন দিক গুরুত্ব পাবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০ জন শিক্ষক এতে অংশ নিচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে ৭৭ পিস অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


ঝিনাইদহে ৭৭ পিস অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

ঝিনাইদহ, ৩ অক্টোবর, ২০২৬ : শৈলকুপা উপজেলায় মৎস্য দপ্তরের একটি অভিযানে ৭৭ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে এবং সেগুলো ধ্বংস করা হয়েছে। এই জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানা গেছে।

দেশীয় মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণের উদ্দেশ্যে আজ শনিবার সকাল থেকে উপজেলার কুমার নদের দেবতলা ও দামুকদিয়া এলাকায় উপজেলা মৎস্য দপ্তর পৃথক অভিযান পরিচালনা করে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরান হোসেন এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন এবং শৈলকুপা থানার এসআই তরিকুল ইসলামসহ পুলিশের একটি দলও অভিযানে অংশ নেয়।

জব্দকৃত ৭৭ পিস অবৈধ চায়না দুয়ারী জাল কবিরপুর নতুন ব্রিজের পাশে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরান হোসেন বাসসকে জানান, চায়না দুয়ারী জাল দেশের বিভিন্ন প্রজাতির মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণির পোনা ধ্বংস করছে। তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষা এবং নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। তিনি সতর্ক করে বলেন, কেউ নিষিদ্ধ জাল ব্যবহার বা বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%