ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

স্মার্ট কৃষিতে আধুনিক প্রযুক্তির বিকল্প নেই: বাকৃবি উপাচার্য


স্মার্ট কৃষিতে আধুনিক প্রযুক্তির বিকল্প নেই: বাকৃবি উপাচার্য

ময়মনসিংহ, ৩ অক্টোবর, ২০২৬ : জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং স্মার্ট কৃষিব্যবস্থা গড়ে তুলতে আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।

আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অ্যাগ্রোমেটিওরোলজি বিভাগের স্ট্যাটিস্টিক্যাল, জিআইএস অ্যান্ড ক্রপ মডেলিং ল্যাবে অনুষ্ঠিত উন্নত পর্যায়ের জিআইএস ও রিমোট সেন্সিং প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই বক্তব্য দেন।

উপাচার্য উল্লেখ করেন, ‘জিআইএস ও রিমোট সেন্সিং বিষয়ে আমাদের শিক্ষক ও গবেষকদের এ ধরনের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক গবেষণায় আরও দক্ষ করে তুলবে। এর সুফল শেষ পর্যন্ত বিশ্বমানের কৃষি গ্র্যাজুয়েট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

আরও পড়ুন: গোদাগাড়ীতে পদ্মার তীব্র ভাঙনে দুই শতাধিক বিঘা ফসলি জমি ও ডিপটিউবওয়েল ঘর নদীগর্ভে বিলীন

উচ্চশিক্ষা ত্বরান্বিতকরণ ও রূপান্তর প্রকল্পের আওতায় শীর্ষক এ প্রশিক্ষণ আজ শনিবার সকাল ৯টায় শুরু হয়।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও বাকৃবির কৃষি অনুষদের যৌথ আয়োজনে আগামী ৮ অক্টোবর পর্যন্ত ছয় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা চলবে।

‘Transformation of Agricultural Education for Enhancing Quality of Agriculture Graduates Transformation of Agricultural Education for Enhancing Quality of Agriculture Graduates’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রশিক্ষণের লক্ষ্য আধুনিক কৃষি শিক্ষা ও গবেষণায় জিআইএস এবং রিমোট সেন্সিং প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে কৃষি গ্র্যাজুয়েটদের দক্ষতা ও গুণগত মান বাড়ানো।

প্রকল্পের এসপিএম অধ্যাপক ড. মাসুম আহমাদের সভাপতিত্বে এবং অধ্যাপক ড. মোহাম্মদ মফিজুর রহমান জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান, কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. এম. হাম্মাদুর রহমান এবং পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ উদ্দিন ভূঞা।

আরও পড়ুন: শিবগঞ্জে কৃষি বিভাগের অভিযানে ১৬৯ বস্তা রাসায়নিক সার জব্দ

এ কর্মশালায় জিআইএস ও রিমোট সেন্সিংয়ের উন্নত ব্যবহার, কৃষি গবেষণা ও শিক্ষা কার্যক্রমে আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং দক্ষ কৃষি গ্র্যাজুয়েট তৈরির বিভিন্ন দিক গুরুত্ব পাবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০ জন শিক্ষক এতে অংশ নিচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে ৭৭ পিস অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


ঝিনাইদহে ৭৭ পিস অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

ঝিনাইদহ, ৩ অক্টোবর, ২০২৬ : শৈলকুপা উপজেলায় মৎস্য দপ্তরের একটি অভিযানে ৭৭ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে এবং সেগুলো ধ্বংস করা হয়েছে। এই জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানা গেছে।

দেশীয় মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণের উদ্দেশ্যে আজ শনিবার সকাল থেকে উপজেলার কুমার নদের দেবতলা ও দামুকদিয়া এলাকায় উপজেলা মৎস্য দপ্তর পৃথক অভিযান পরিচালনা করে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরান হোসেন এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন এবং শৈলকুপা থানার এসআই তরিকুল ইসলামসহ পুলিশের একটি দলও অভিযানে অংশ নেয়।

জব্দকৃত ৭৭ পিস অবৈধ চায়না দুয়ারী জাল কবিরপুর নতুন ব্রিজের পাশে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরান হোসেন বাসসকে জানান, চায়না দুয়ারী জাল দেশের বিভিন্ন প্রজাতির মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণির পোনা ধ্বংস করছে। তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষা এবং নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। তিনি সতর্ক করে বলেন, কেউ নিষিদ্ধ জাল ব্যবহার বা বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফের গুলিতে দুই বেসামরিক নিহত, ভারতীয় কূটনীতিক তলব পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফের গুলিতে দুই বেসামরিক নিহত, ভারতীয় কূটনীতিক তলব পাকিস্তানের

ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি নাগরিক নিহত হওয়ার ঘটনায় পাকিস্তান ভারতের কূটনীতিককে তলব করেছে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানায়, শুক্রবার কাসুরের বেদিয়ান সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে দুই নিরস্ত্র পাকিস্তানি নাগরিক নিহত এবং একজন আহত হন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়েছে।

ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে পাকিস্তান বলেছে, বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালানো হয়েছে কোনো উসকানি ছাড়াই। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিহতদের ‘অনুপ্রবেশকারী’ হিসেবে চিহ্নিত করার যেকোনো প্রচেষ্টা তারা প্রত্যাখ্যান করে।

মন্ত্রণালয়ের দাবি, এই ঘটনায় মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে। পাকিস্তান দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং তদন্তের ফল ও গৃহীত পদক্ষেপ আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে জানানোর দাবি জানিয়েছে দেশটি।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ভারতকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার মেনে চলার আহ্বান জানিয়েছে। তারা সীমান্তের নিয়ম ও দ্বিপক্ষীয় চুক্তি মেনে চলার কথাও উল্লেখ করেছে, এ ধরনের ঘটনায় সংযম দেখানো এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

পাকিস্তানের দাবি, নিহত ও আহত তিনজনই লাধার গ্রামের বাসিন্দা এবং নিরস্ত্র ছিলেন। বিএসএফ কোনো সতর্কবার্তা ছাড়াই তাদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ করেছে দেশটি। নিহত দুজনের নাম আজমত রসুল ও মহসিন জাট। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

নিরাপত্তা সূত্র জানায়, পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে ভারতের একটি দাবি নিয়ে প্রশ্ন তোলেন। তাদের মতে, ওই তিনজনের কেউই সীমান্তের বেড়া পার হওয়ার চেষ্টা করেননি। ঘটনাটি সীমান্ত চুক্তি ও আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনার নিয়ম লঙ্ঘনের শামিল।

ঘটনাটি ঘটেছে এমন সময়ে, যখন পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে ভারতের একটি দাবি নিয়ে কথা বলেন। দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়তে পারে কি না, জানতে চাইলে তিনি বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। তিনি কোনো ধরনের হামলা হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন। নিরাপত্তা সূত্রের দাবি, ওই তিনজনের কেউই সীমান্তের বেড়া পার হওয়ার চেষ্টা করেননি। তাদের মতে, বিএসএফের গুলির ঘটনা সীমান্তের নিয়ম ও চুক্তির লঙ্ঘন।

ঘটনার একদিন আগে পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতের একটি দাবি নিয়ে কথা বলেন। দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার আশঙ্কা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, পাকিস্তানের সেনাবাহিনী যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। তিনি কোনো হামলা হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের কঠোর সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের কঠোর সতর্কতা

ঢাকার মার্কিন দূতাবাস বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসাপ্রত্যাশীদের প্রতি একটি কঠোর সতর্কতা জারি করেছে। ভিসা সাক্ষাৎকারের সময় প্রার্থীদের অতীত বা বর্তমানের যেকোনো ইমিগ্রেশন আইন লঙ্ঘনের তথ্য গোপন না করে পুরোপুরি সত্য কথা বলার নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি সতর্কবার্তায় জানানো হয়, কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীদের অতীতের যেকোনো ইমিগ্রেশন আইন লঙ্ঘনের ইতিহাস সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত থাকেন। তাই সাক্ষাৎকারের সময় কোনো ধরনের অসত্য তথ্য প্রদান বা তথ্য গোপনের চেষ্টা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বার্তায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সাক্ষাৎকারে সত্য বলার গুরুত্ব রয়েছে, কারণ মিথ্যা বললে আবেদনকারীর যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে।

মার্কিন ভিসার জন্য আবেদন করার সময় ফরম পূরণ বা মৌখিক সাক্ষাৎকারে অনেক প্রার্থীর মধ্যে বিগত দিনের কোনো ভিসা প্রত্যাখ্যান, ওভারস্টে কিংবা অন্য কোনো ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতার তথ্য লুকানোর প্রবণতা দেখা যায়। তবে দূতাবাসের আধুনিক ডেটাবেজ ও কড়া নজরদারির কারণে এসব তথ্য সহজেই ধরা পড়ে যায়। তথ্য গোপনের প্রমাণ মিললে প্রার্থীরা কেবল ভিসাই হারাবেন না, বরং ভবিষ্যতে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী বা দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

করতোয়া চরে কাশফুলের ঢেউ, শরতের সৌন্দর্যে মুগ্ধ দর্শক

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


করতোয়া চরে কাশফুলের ঢেউ, শরতের সৌন্দর্যে মুগ্ধ দর্শক

শরতের নীল আকাশের নিচে সাদা মেঘের ভেলা ভাসছে। নদীর বুকে জেগে ওঠা চরের সবুজের মাঝে সারি সারি কাশফুল মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। মৃদু বাতাসে কাশের সাদা শীষ দুলছে। দূর থেকে দেখলে মনে হয়, করতোয়ার বিস্তীর্ণ চরে শুভ্র ঢেউ উঠেছে। প্রকৃতিপ্রেমীদের জন্য শরতের এই অপরূপ সৌন্দর্য এখন আকর্ষণীয় হয়ে উঠেছে।

রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর বিভিন্ন চরাঞ্চলে কাশফুলের এমন সমারোহ দেখা যাচ্ছে। দর্শনার্থীরা প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে শরতের সৌন্দর্য উপভোগ করতে আসছেন।

শুক্রবার (২ আগস্ট) সরেজমিনে দেখা যায়, নদীর চরের বিস্তীর্ণ এলাকাজুড়ে সাদা কাশফুল ফুটে রয়েছে। নীল আকাশ, সাদা মেঘ এবং সবুজের মাঝে কাশফুলের শুভ্রতা মিলিয়ে এক মনোরম প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। বিকেল গড়ানোর সাথে সাথে দর্শনার্থীদের আনাগোনা বাড়তে থাকে।

অনেকে পরিবার-পরিজন, বন্ধু কিংবা প্রিয়জনকে নিয়ে কাশবনে ঘুরে বেড়াচ্ছেন। কেউ মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করছেন, আবার কেউ কাশফুলের মাঝে বসে গল্পে মেতে উঠছেন। নদীর পাড়ে বসে নীরব প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন অনেকেই। শিশু-কিশোরদের উচ্ছ্বাসে চরাঞ্চল মুখরিত হয়ে উঠছে।

কাশফুল দেখতে আসা দর্শনার্থী রাকিবুল ইসলাম বলেন, ‘কাশফুলের এমন দৃশ্য খুব কাছ থেকে দেখতে ভালো লাগে। পরিবার নিয়ে বিকেলে এখানে এসে সময় কাটাচ্ছি। ছবি তোলার জন্যও জায়গাটি বেশ সুন্দর।’

আরেক দর্শনার্থী মিরাজ বলেন, ‘নদীর পাড়, নীল আকাশ আর সাদা কাশফুল—সব মিলিয়ে জায়গাটি অসাধারণ সুন্দর। এখানে এলে মন ভালো হয়ে যায়।’

প্রতিবছর শরৎ এলেই করতোয়া নদীর চরাঞ্চলের বিভিন্ন এলাকায় ফুটে ওঠে কাশফুলের এই শুভ্র সমারোহ। প্রকৃতি যেন কয়েক মাসের জন্য নতুন সাজে সেজে ওঠে। সেই সৌন্দর্যের টানে বিভিন্ন বয়সী মানুষ ছুটে আসেন।

স্থানীয়দের মতে, দর্শনার্থীদের নিরাপদ চলাচলের ব্যবস্থা, বসার জায়গা ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন করা গেলে করতোয়ার চরাঞ্চলের এই প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে আকর্ষণীয় বিনোদনকেন্দ্র গড়ে উঠতে পারে। এতে একদিকে যেমন দর্শনার্থীদের সুযোগ বাড়বে, অন্যদিকে স্থানীয় অর্থনীতিতেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%