ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

স্পেনের আক্রমণ, আর্জেন্টিনার থিতু হওয়ার চেষ্টা


স্পেনের আক্রমণ, আর্জেন্টিনার থিতু হওয়ার চেষ্টা

আক্রমণের পাল্লায় স্পেন, থিতু হওয়ার চেষ্টায় আর্জেন্টিনা।

 

শিরোপার লড়াইয়ে বিশ্বকাপের ফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের পরাশক্তি স্পেন লড়াই করছে। শুরুটাও স্প্যানিশদের জন্য দুর্দান্ত হয়েছে। ম্যাচের প্রথম পাঁচ মিনিটেই তারা আক্রমণ করে এগিয়ে যাওয়ার সুযোগ পায়। বক্সের ভেতর ডান পাশে বল পেয়েছিলেন ইয়ামাল। তাঁর শটটি দারুণভাবে প্রতিহত করেন এমিলিয়ানো মার্তিনেজ।

আরও পড়ুন: ঢামেকে ভুয়া চিকিৎসক মো. রাকিব আটক, থানায় হস্তান্তর

ম্যাচের প্রথম হাইড্রেশন ব্রেক চলছে। এখনও পর্যন্ত ম্যাচে স্পেনের দাপটই ছিল বেশি। তারা আক্রমণে এবং বলের দখলে এগিয়ে ছিল। তবে আর্জেন্টিনা ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা করছে। যতটা সম্ভব বল পেতে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বর্তমান চ্যাম্পিয়নদের।

এই ম্যাচে জয়ী হলে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়বে। অন্যদিকে, ২০১০ সালের পর লামিন ইয়ামালরা আবার শিরোপা জয়ের সীমান্তে পৌঁছাবে।

 

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার তিন দাবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হলুদ কার্ডের পর বদলি হয়ে মাঠ ছাড়লেন মার্তিনেজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০২:২০ এম


হলুদ কার্ডের পর বদলি হয়ে মাঠ ছাড়লেন মার্তিনেজ

বিশ্বকাপ ফাইনালের মহারণে, প্রথমার্ধে খুঁজে পেতে কষ্ট হল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও বলের দখলে এগিয়ে ছিল স্প্যানিশরা। এর মধ্যে প্রথমার্ধের শেষ দিকে, মিকেল ওয়াইরাজাবালকে ফাউল করার কারণে হলুদ কার্ড দেখলেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ।

এরপর কিছুক্ষণ পর, চোটের কারণে মাঠ ছাড়তে হলো তাকে। ৪৪ মিনিটে তার বদলে মাঠে নামলেন নিকলাস ওতামেন্দি। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও, স্পেন পাস দিয়েছে ৩৬৩টি, আর আর্জেন্টিনা দিয়েছে ২০০টি। এছাড়া, স্পেন ৩টি শট নিয়ে ২টি লক্ষ্যে রাখলেও, আর্জেন্টিনা কোনো শটই এখন পর্যন্ত নিতে পারেনি। স্পেনের দখলে বল ছিল ৬৫ শতাংশ এবং আর্জেন্টিনার ৩৫ শতাংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বল দখলের লড়াইয়ে স্পেনের স্পষ্ট দাপট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০২:২৩ এম


বল দখলের লড়াইয়ে স্পেনের স্পষ্ট দাপট

বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে খুঁজে পেতে কষ্ট হয়েছে। মাঠজুড়ে স্পেনের পাসের প্রদর্শনী দেখা গেল। স্পেন ৩টি শট নিয়েছে, যার মধ্যে ২টি লক্ষ্যে রয়েছে, কিন্তু আর্জেন্টিনা এখনও কোনো শট নিতে পারে নি। আর্জেন্টিনার দখলে বল ছিল ৩৫ শতাংশ এবং স্পেনের ৬৫ শতাংশ বল দখল করে খেলেছে।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১টায় দুই দল মুখোমুখি হয়েছে।

ম্যাচের পঞ্চম মিনিটে স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল ডি-বক্সের ডান পাশ দিয়ে জোরালো একটি শট নিলেন, কিন্তু আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ তা ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন। এরপর ১২তম মিনিটে স্পেন প্রথম কর্নার পায়, কিন্তু লিসান্দ্রো মার্তিনেজের সতর্কতায় আর্জেন্টিনা বিপদমুক্ত থাকে।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরতির মাঝে মঞ্চ মাতালেন শাকিরা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০২:২৭ এম


বিরতির মাঝে মঞ্চ মাতালেন শাকিরা

বিশ্বকাপে ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া হাফ টাইশো শো অনুষ্ঠিত হচ্ছে। বিরতির মাঝে মঞ্চে উঠলেন কলম্বিয়ান গায়িকা শাকিরা। শাকিরা বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ডাই, ডাই’ গাইছেন।

এরপর কানাডার গায়ক জাস্টিন বিবার, বিটিএস পারফর্ম করছেন। এদিকে প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রথম থেকেই বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল স্প্যানিশরা।

তবে আর্জেন্টিনা ধীরে ধীরে চেষ্টা করছে গুছিয়ে নিয়ে আক্রমণে যাওয়ার। তবে বল পেতেই বেগ পেতে হচ্ছে বর্তমান চ্যাম্পিয়নদের।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার অন্যতম বড় ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য কিয়েভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০২:৩১ এম


রাশিয়ার অন্যতম বড় ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য কিয়েভ

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশের বিভিন্ন শহরে রাশিয়া ভয়াবহ ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এই হামলায় অন্তত ছয়জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, এটি ২০২২ সালে যুদ্ধ শুরুর পর রাশিয়ার অন্যতম বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলা। হামলায় রাজধানীসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার (১৯ জুলাই) গভীর রাত থেকে সোমবার ভোর পর্যন্ত হামলাটি চলেছিল।

রাজধানী কিয়েভকে লক্ষ্য করে রাশিয়া ইস্কান্দার-এম ও হাইপারসনিক জিরকনসহ প্রায় ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গভীর রাত দেড়টার দিকে, যখন বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন, তখন বিমান হামলার সতর্কসংকেত বেজে ওঠে। প্রথমে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আওয়াজ শোনা যায়, এরপর কয়েক মিনিট পর একের পর এক বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী।

এক ঘণ্টারও কম সময়ের মধ্যে অনেকগুলো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। কিয়েভের ঐতিহাসিক কেন্দ্রের বহু ভবন টানা হামলায় কেঁপে ওঠে। রাতভর হামলার পর ভোর সাড়ে ৬টার দিকে নতুন করে রুশ বাহিনী আঘাত হানে।

হামলায় রাজধানীর শেভচেনকিভস্কি জেলার একটি তিনতলা ভবনে আগুন লেগে নিজে থেকেই কয়েকজনকে জীবিত এবং একজনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। এছাড়া রাজধানীর আরও চারটি এলাকায় হামলার খবর পাওয়া গেছে যেখানে অফিস, আবাসিক ভবন ও একটি ছাত্রাবাসে আগুন লাগে। প্রচণ্ড বিস্ফোরণ ঘটানোর ফলে লুকিয়ানিভস্কা মেট্রো স্টেশনের প্রবেশপথের ছাদ ধসে পড়ে। এরপর স্টেশনটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

আঞ্চলিক প্রশাসনের তথ্য অনুযায়ী, খারকিভের কাছে একটি ডাকঘরে ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। একই সময়ে খেরসন ও সুমি শহরেও পৃথক হামলায় অন্তত একজন করে নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এসব তথ্য স্থানীয় কর্তৃপক্ষ ও ইউক্রেনের জরুরি পরিষেবা নিশ্চিত করেছে।

ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, সর্বশেষ এই হামলায় রাশিয়া রাজধানী কিয়েভকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে ১৮টি ক্ষেপণাস্ত্র এবং ১২৫টি ড্রোনের মধ্যে ১০৮টি ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে তারা।

হামলার ভয়াবহতার বর্ণনা দিতে গিয়ে কিয়েভের ৪৭ বছর বয়সী বাসিন্দা গান্না জাগোরোদনিয়া এএফপিকে জানান, একের পর এক ক্ষেপণাস্ত্র এসে বিস্ফোরিত হচ্ছিল, পরিস্থিতি ছিল অত্যন্ত আতঙ্কজনক। তার কথায়, ওই মুহূর্তে মনে হচ্ছিল জীবন বুঝি শেষ হয়ে যাচ্ছে।

এমন পরিস্থিতির মধ্যে, ইউক্রেনে রুশ হামলার মধ্যেই, কিয়েভ রাশিয়ার অভ্যন্তরে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে। মস্কো ও তাম্বোভ অঞ্চলের দুটি বড় ই-কমার্স গুদাম লক্ষ্য করে ওই হামলায় আটজন নিহত হয়েছে। সেই সঙ্গে গুদাম দুটিতে ভয়াবহ আগুন ধরে গেছে।

মস্কো ও তাম্বোভে পরিচালিত এই ড্রোন হামলার দায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন। তিনি বলেন, ইউক্রেনের জনপদে রুশ হামলার জবাব দিতেই রসদ সরবরাহ কেন্দ্র দুটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। জেলেনস্কির দাবি, কেন্দ্র দুটি ড্রোন উৎপাদন ও পরিচালনায় ব্যবহৃত নিষেধাজ্ঞাপ্রাপ্ত প্রযুক্তি ও যন্ত্রাংশ সরবরাহের কাজে ব্যবহৃত হচ্ছিল। তিনি আন্তর্জাতিক অংশীদারদের অ্যান্টি-ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থা ও ইন্টারসেপ্টর সরবরাহের আহ্বান জানান।

উল্লেখ্য, ২০২২ সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া প্রায় প্রতিদিনই ইউক্রেনের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%