ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা


বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

ঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় দেশের সব সমুদ্রবন্দরে জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত আবহাওয়ার চার নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাত ৯টার সময় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম থেকে ৮৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ও পায়রা থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে পশ্চিমমধ্য ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছিল।

আরও পড়ুন: জাতীয় নিরাপদ সড়ক দিবসে চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা ও বিনা মূল্যে চশমা বিতরণ শুরু

গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) মধ্যরাত নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। বাতাসের তীব্রতার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর নিম্নচাপের কেন্দ্রের কাছে সর্বোচ্চ ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে, যা আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।

 
 

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

অপরদিকে আজ দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন: দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে সাবেক এমপি কামারুল আরেফিনের মামলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শীর্ষ মাদক ব্যবসায়ী জুয়েল রানা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০৯ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শীর্ষ মাদক ব্যবসায়ী জুয়েল রানা গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার তালিকাভুক্ত ২ নম্বর মাদক ব্যবসায়ী ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ জুয়েল রানা (৩৪)-কে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর, ২০২৪) রাত ১টা ৩০ মিনিটে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত জুয়েল রানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের মোঃ আমির আলীর ছেলে। তিনি বর্তমানে পৌর এলাকার বেলেপুকুরে বসবাস করছিলেন।

তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার জিআর নং-৫১২/২৩ হেরোইন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ছিল। সাজা ঘোষণার পর থেকে তিনি গ্রেফতার এড়াতে পলাতক ছিলেন। এছাড়া তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার শীর্ষ মাদক ব্যবসায়ীদের তালিকায় ২ নম্বরে অবস্থান করছিলেন।

গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ ২৩ সেপ্টেম্বর, পৃথিবীর প্রায় সর্বত্র দিন-রাত সমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:১৫ পি.এম


আজ ২৩ সেপ্টেম্বর, পৃথিবীর প্রায় সর্বত্র দিন-রাত সমান

আজ ২৩ সেপ্টেম্বর। বছরের অন্যান্য দিনের মতো ২৪ ঘণ্টায় দিন ও রাত মিলেই পূর্ণ হচ্ছে একটি দিন। তবে আজকের দিনটি বিশেষ। কারণ, আজ পৃথিবীর প্রায় সব জায়গায় দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান। এই বিশেষ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাকে বলা হয় ‘ইকুইনক্স’ বা বিষুব।

ইকুইনক্সের সময় পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধে সূর্যের আলো প্রায় সমানভাবে পৌঁছায়। ফলে বিশ্বের বিভিন্ন স্থানে দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় ১২ ঘণ্টা করে হয়। তবে বাস্তবে দিন ও রাত একেবারে সমান ১২ ঘণ্টা হয় না। সূর্যের আকার এবং পৃথিবীর বায়ুমণ্ডলে আলোর প্রতিসরণের কারণে সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ের হিসাবে কিছুটা পার্থক্য থাকে।

প্রতি বছর সাধারণত দুবার ইকুইনক্স ঘটে মার্চ ও সেপ্টেম্বরে। মার্চের ইকুইনক্সের পর উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য বাড়তে থাকে এবং জুনের দিকে বছরের দীর্ঘতম দিন দেখা যায়। সেপ্টেম্বরে এসে আবার দিন-রাতের দৈর্ঘ্য প্রায় সমান হয়। এরপর উত্তর গোলার্ধে রাতের দৈর্ঘ্য বাড়তে থাকে, আর দক্ষিণ গোলার্ধে বাড়তে থাকে দিনের দৈর্ঘ্য।

ইকুইনক্সের পেছনে মূল কারণ পৃথিবীর অক্ষের হেলন এবং সূর্যের চারদিকে এর পরিক্রমণ। পৃথিবীর অক্ষ কক্ষপথের সমতলের লম্ব থেকে প্রায় ২৩ দশমিক ৫ ডিগ্রি হেলে রয়েছে। সূর্যের চারদিকে পরিক্রমণের সময় এই অক্ষ প্রায় একই দিকে হেলে থাকায় বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর একেক গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে। এর ফলেই ঋতু পরিবর্তনের পাশাপাশি দিন ও রাতের দৈর্ঘ্যেও পরিবর্তন ঘটে।

২৩ সেপ্টেম্বরের ইকুইনক্সের সময় সূর্যের আপাত অবস্থান বিষুবরেখার কাছাকাছি থাকে। ফলে উত্তর ও দক্ষিণ গোলার্ধে সূর্যালোকের বণ্টন প্রায় সমান হয়। এরপর সূর্যের আপাত অবস্থান ধীরে ধীরে দক্ষিণ গোলার্ধের দিকে সরে যেতে থাকে। এতে উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য কমতে এবং রাতের দৈর্ঘ্য বাড়তে থাকে। বিপরীতে দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য বাড়ে।

ইকুইনক্সের সময় পৃথিবীর মেরু অঞ্চলেও দেখা যেতে পারে অরোরা বা মেরুজ্যোতি। সূর্য থেকে আসা চার্জযুক্ত কণা ও পৃথিবীর চৌম্বকক্ষেত্রের মিথস্ক্রিয়ায় সৃষ্ট এই আলোকচ্ছটা মেরু অঞ্চলের অন্যতম আকর্ষণীয় প্রাকৃতিক দৃশ্য।

এদিকে, পৃথিবীর কক্ষপথ সূর্যের চারদিকে পুরোপুরি বৃত্তাকার নয় এটি উপবৃত্তাকার। ফলে বছরের বিভিন্ন সময়ে পৃথিবী সূর্যের বিভিন্ন দূরত্বে অবস্থান করে। জানুয়ারির দিকে পৃথিবী সাধারণত সূর্যের তুলনামূলক কাছে থাকে, যাকে বলা হয় ‘পেরিহেলিয়ন’। আর জুলাইয়ের দিকে সূর্য থেকে তুলনামূলক দূরে থাকে, যাকে বলা হয় ‘অ্যাফিলিয়ন’।

তবে ঋতু পরিবর্তনের প্রধান কারণ পৃথিবী-সূর্যের দূরত্বের এই পরিবর্তন নয়। পৃথিবীর অক্ষের প্রায় ২৩ দশমিক ৫ ডিগ্রি হেলন এবং সূর্যের চারদিকে পৃথিবীর পরিক্রমণের কারণেই মূলত ঋতুর পরিবর্তন ঘটে।

আজকের ইকুইনক্স তাই শুধু একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা নয় এর সঙ্গে জড়িয়ে আছে পৃথিবীর অক্ষের হেলন, সূর্যের চারদিকে পরিক্রমণ এবং দুই গোলার্ধে সূর্যালোকের পরিবর্তিত বণ্টন। আজকের পর উত্তর গোলার্ধ ধীরে ধীরে শীতের দিকে এগোবে, আর দক্ষিণ গোলার্ধ এগোবে উষ্ণ সময়ের দিকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘে ভাষণে দেশের নাম বদলানোর ঘোষণা ওশেনিয়ান এই দেশের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২৭ পি.এম


জাতিসংঘে ভাষণে দেশের নাম বদলানোর ঘোষণা ওশেনিয়ান এই দেশের

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়ে নিজের দেশের নাম বদলে দেওয়ার ঘোষণা দিলেন ওশেনিয়ান দেশ নাউরুর প্রেসিডেন্ট ডেভিড আদিয়াং। তিনি জানান, এখন থেকে তার দেশ পরিচিত হবে নাওয়েরো নামে।

উত্তরাধিকার ফিরিয়ে আনার প্রয়াস হিসেবে এই পদক্ষেপকে তুলে ধরেন আদিয়াং। বিশ্বনেতাদের উদ্দেশে তিনি বলেন, এই পরিবর্তনের লক্ষ্য নিজেদের মধ্যে সবসময় ব্যবহার করা একটি নাম পুনরুদ্ধার করা।

তার এই ঘোষণায় দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এই ছোট্ট দ্বীপরাষ্ট্রটি গত এক শতাব্দীতে নাম পরিবর্তন করা বা সংশোধন করা বেশ কয়েকটি দেশের কাতারে যুক্ত হলো। আদিয়াং বলেন, এই পরিবর্তন অতীতের সঙ্গে বিচ্ছেদ নয়, বরং নিজেদের পরিচয়কে পুনরায় নিশ্চিত করা। ভাষণের শেষে তিনি সরাসরি আহ্বান জানান, ‘আমাদের নাম উচ্চারণ করো।’

মঙ্গলবার এই পরিবর্তনের ঘোষণা দেওয়ার আগে আদিয়াং বলেন, ‘আমি অনেক দূর থেকে এসেছি। একটি জাতির জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন তার জনগণকে স্মরণ করতে বলা হয় তারা আসলে সবসময় কারা ছিল। আমাদের জন্য এখন সেই মুহূর্তই এসেছে।’ 

যদিও নাউরু এবং নাওয়েরো মূলত একই শব্দ, তারপরও বানান এবং উচ্চারণের পার্থক্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। তিনি বলেন, ‘বহু বছর ধরে বিশ্ব আমাদের দেশকে নাউরু নামে চিনেছে। যাদের কাছে এই নাম উচ্চারণ করা কঠিন ছিল, তাদের কাছে এটাই ছিল আমাদের নামের শোনার ধরন, আর বিশ্ব সেটাই ধরে রেখেছে। কিন্তু এটা আমাদের নিজেদের মধ্যে ব্যবহার করা নাম নয়।’

আট বর্গমাইল জুড়ে বিস্তৃত এই দ্বীপরাষ্ট্রে বসবাস করে প্রায় বারো হাজার মানুষ। যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং জার্মানির ঔপনিবেশিক শাসনের পর ১৯৬৮ সালে স্বাধীনতা লাভ করে দেশটি। 

ফেব্রুয়ারিতে ইঙ্গিত দেওয়ার পর আগস্টে আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তনের ঘোষণা দেয় তারা। দেশটির আন্তর্জাতিক কোড এনআরইউ থেকে বদলে এনআরও হচ্ছে। আর দেশটির নাগরিকরা এখন থেকে নাউরুয়ান নয়, বরং পরিচিত হবেন দেই-নাওয়েরো নামে। বিদেশে সাধারণত ‘নাও-রু’ উচ্চারিত হলেও দেশটির নতুন নাম উচ্চারিত হবে ‘নাও-এরো’ হিসেবে।

আধুনিকায়ন এবং ঔপনিবেশিক যুগের পরিচয় প্রত্যাখ্যানসহ বিভিন্ন কারণে বিভিন্ন দেশ নাম পরিবর্তনের যে বিস্তৃত প্রবণতা দেখিয়েছে, আদিয়াংয়ের এই মন্তব্যেও তারই প্রতিধ্বনি শোনা গেছে। 

২০১৮ সালে সোয়াজিল্যান্ড থেকে নাম বদলে এসোয়াতিনি হয়। ১৯৭৫ সালের এক অভ্যুত্থানের পর দাহোমি হয়ে ওঠে বেনিন। ১৯৮০ সালে ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়ে রোডেশিয়া হয়ে ওঠে জিম্বাবুয়ে। ১৯৩৯ সালে সিয়াম হয়ে ওঠে থাইল্যান্ড। ১৯২০ সাল থেকে আনুষ্ঠানিকভাবে সেই নামে পরিচিত হলেও ২০২২ সালে জাতিসংঘকে ইংরেজিতেও একই বানান এবং উচ্চারণ ব্যবহারের অনুরোধ জানায় তুর্কিয়ে। পারস্য হয়ে ওঠে ইরান, বার্মা হয়ে ওঠে মিয়ানমার, আপার ভোল্টা হয়ে ওঠে বুরকিনা ফাসো, গোল্ড কোস্ট হয়ে ওঠে ঘানা এবং সিলন হয়ে ওঠে শ্রীলঙ্কা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


আজকের নামাজের সময়সূচি, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আজ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩, ১১ রবিউস সানি ১৪৪৮।

ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের নামাজের সময়সূচি নিম্নরূপ উল্লেখ করা হলো—

জোহরের নামাজ শুরু হবে দুপুর ১১টা ৫৪ মিনিটে।

আসরের নামাজ শুরু হবে ৪টা ১৩ মিনিটে।

মাগরিবের নামাজের সময় ৬টা ৫৭ মিনিটে।

এশার নামাজ শুরু হবে ৭টা ১১ মিনিটে।

আগামীকাল ফজর শুরু ৪টা ৩৬ মিনিটে

আজ ঢাকায় সূর্যাস্তের সময় ৫টা ৫৪ মিনিট এবং আগামীকাল সূর্যোদয়ের সময় ৫টা ৪৮ মিনিটে নির্ধারিত হয়েছে।

সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%