ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বন্যাকবলিত অতিদরিদ্রদের চলতি মাসের ঋণের কিস্তি আদায় না করার অনুরোধ প্রতিমন্ত্রীর


বন্যাকবলিত অতিদরিদ্রদের চলতি মাসের ঋণের কিস্তি আদায় না করার অনুরোধ প্রতিমন্ত্রীর

রাঙামাটির বন্যাকবলিত এলাকার অতিদরিদ্র ঋণগ্রহীতাদের কাছ থেকে চলতি মাসের ঋণের কিস্তি আদায় না করার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রোববার (১২ জুলাই) রাঙামাটি পার্বত্য জেলার দফতর প্রধানদের সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

কিস্তি পরিশোধে বিলম্বের ফলে যেন কোনো এনজিও ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত সুদ বা জরিমানা আদায় না করে, সে বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অনুরোধ জানাতে জেলা প্রশাসক নাজমা আশরাফীকে নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: মানিকগঞ্জে ১৮০ টাকায় ডাব বিক্রি, বিক্রেতাকে জরিমানা

প্রতিমন্ত্রী বলেন, ‘বন্যায় এ অঞ্চলের অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের অনেকেই বিভিন্ন প্রয়োজনে এনজিও থেকে ঋণ নিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে তাদের পক্ষে চলতি মাসের কিস্তি পরিশোধ করা অত্যন্ত কঠিন। তাই এ মাসের কিস্তি পরবর্তীতে গ্রহণ এবং বিলম্বের কারণে কোনো ধরনের সুদ বা জরিমানা আরোপ না করার বিষয়টি বৈঠকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। জেলা প্রশাসক সংশ্লিষ্ট এনজিও কর্মকর্তাদের কাছে আমার এই অনুরোধ পৌঁছে দেবেন।’

বৈঠকের আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য যুগ্মসচিব সুমন বড়ুয়া, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী জালাল উদ্দীনসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৩ এম


দেশে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম সমন্বয়ের মাধ্যমে বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ (সোমবার, ১৩ জুলাই) মূল্যবান এই ধাতু দুটি বিক্রি হচ্ছে সর্বশেষ নির্ধারিত দামে।

সবশেষ গত ১০ জুলাই সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রুপার দাম বাড়িয়েছে। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতু দুইটির দাম যথাক্রমে ২ হাজার ২১৬ টাকা ও ১১৭ টাকা বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকায় বেচাকেনা হচ্ছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সমস্ত জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

এদিকে, সবশেষ গত ৯ জুলাই সকালে স্বর্ণের দাম পুনঃসমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল সেদিন দুপুর সোয়া ১২টা থেকেই।

এই নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৮৯ বার সমন্বয় করা হয়েছে। যেখানে দাম ৪৪ দফা বাড়ানো হয়েছে, ৪৪ দফা কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৭২৪ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৯১৬ টাকায় বেচাকেনা হচ্ছে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫৫ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ২৮ দফা বাড়ানো হয়েছে এবং বাকি ২৭ দফা কমানো হয়েছে। ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে বেড়েছিল ১০ বার এবং কমেছিল মাত্র ৩ বার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৪৯০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৪ এম


ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৪৯০

ভেনিজুয়েলায় ঘটিত জোড়া ভূমিকম্পের ফলে নিহতের সংখ্যা বেড়ে ৪৪৯০ জনে দাঁড়িয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ।

গত ২৪ জুন, মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে, দেশটিতে পরপর দুইটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে ভয়াবহ এই বিপর্যয় ঘটে।

হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, নতুন করে প্রাণহানির খবর পাওয়া গেলেও সরকারিভাবে আহতের সংখ্যা পূর্বের ১৬৭৪০ জনেই অপরিবর্তিত রয়েছে। তবে, ধ্বংসস্তূপের মধ্যে থেকে উদ্ধারকারী দলগুলো এখন পর্যন্ত সফলভাবে ৬৪৬২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে, যা এই ভয়াবহ পরিস্থিতির মাঝেও কিছুটা স্বস্তির আলো দেখাচ্ছে।

গত ২৪ জুন, ভেনেজুয়েলার ইয়ারাচুই রাজ্যে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্প দুইটির মধ্যে সময়ের ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড। এত কম সময়ের মধ্যে দুটি বড় ধরনের কম্পন হওয়ায় দেশটির ব্যাপক মানবিক বিপর্যয়ের পাশাপাশি ঘরবাড়ি ও অবকাঠামোর বিশাল বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যের কমিটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৬ এম


আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যের কমিটি ঘোষণা

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। রোববার সিলেট নগরের উপশহর এলাকার ই-ব্লকে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে আ ম ন জামান চৌধুরীকে চেয়ারম্যান এবং হাবিব সরোয়ার আজাদকে মহাসচিব মনোনীত করা হয়েছে।

এছাড়া ভাইস চেয়ারম্যান হিসেবে বখতিয়ার আহমদ ইমরান, সেলিম আহমদ, সৈয়দ আছলাম হোসেন, জাহাঙ্গীর আলম বিটু, ময়না মিয়া, এ. এম. মাসুদ চৌধুরী, আবু জাফর মো. জমশেদ, মো. মুজিবুল হক চৌধুরী, মুহাম্মদ ইলিয়াছ, মন্তাজ হোসেন মুন্না, মো. গোলাম কিবরিয়া চৌধুরী, বিদ্যা রত্ন রায়, মারুফ বখতিয়ার চৌধুরী, এস. আলম আলমগীর, জাফরুল ইসলাম নূর চৌধুরী ও মো. ইউনুছ মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।

যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শহীদুল ইসলাম সুহেল, সুয়েব লস্কর, ফখর উদ্দিন, হাজী মো. কসির মিয়া, মো. ফখর উদ্দিন, নূরুল ইসলাম সুমন, সিদ্দিকা চৌধুরী, এনাম হোসেন, বি. এম. এনাম চৌধুরী, শামীম আহমদ, সামির আহমদ, রেজাউল করীম লিটন, আলম আহমদ ও ইউসুফ আহমদ ইমন।

সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন টুনু তালুকদার, কদ্দুস শিকদার, ফয়সল আহমদ, নূরুল ইসলাম খান, শিহাব সরোয়ার শিপু, তোফায়েল আহমদ, রয়েল, রাকিব আহমদ, খালেদ আহমদ, মীর মফিজুল ইসলাম, ইমরান, মফিজ উদ্দিন সরকার, সাদেক আহমদ তাপাদার, রুহুল ও শামীম খান।

প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবের সালেহ চৌধুরী, নিয়াজ খান, ডা. আজাদ জামিল আহমদ, শামীম আহমদ, আবিদ আহমদ ও শাহাব উদ্দিন মস্তফা জামাল।

এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে এইচ. এম. আব্দুল হালিম, আশরাফ আহমদ, ফারুক আহমদ, সেতু আহমদ, বাবুল মিয়া, কুটন উদ্দিন হেলাল, কে. আহমদ ও মীর কাউসার আহমদ; কোষাধ্যক্ষ হিসেবে মাওলানা আতাউর রহমান বঙ্গী ও ক্বারী মাওলানা মো. লাভলু; মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে কামাল খান, হোসাইন আহমদ, বাহার উদ্দিন, আহমদ আল আনসার, সাব উদ্দিন ও সুন্দর আলী; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে সালেহ আহমদ চৌধুরী, হেলাল আহমদ, মো. তৈয়বুর রহমান, মো. আব্দুর রহমান ও মো. দিলওয়ার হোসেন; এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে কয়ছর উদ্দিন, মানিক মিয়া, শাহরিয়ার আলম, এমদাদুল হক ও জনি আহমদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কার্যকরী কমিটির অন্যান্য সদস্যদের নাম ও দায়িত্ব পর্যায়ক্রমে গণমাধ্যমে প্রকাশ করা হবে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, আশেকানে আউলিয়া বাংলাদেশ ওলি-আউলিয়াদের জীবন, আদর্শ ও ত্যাগ-তিতিক্ষা মানুষের কাছে তুলে ধরা, মাজার সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করা, মাজারের পবিত্রতা রক্ষা, অনৈসলামিক কর্মকাণ্ড প্রতিরোধ, দর্শনার্থীদের সেবাদান, ভাসমান ও অসহায় মানুষের পুনর্বাসনে কাজ করা এবং দেশের বিভিন্ন দরগাহ ও মাজারের মধ্যে সম্প্রীতি ও সমন্বয় জোরদারের লক্ষ্যে কাজ করবে উক্ত সংগঠন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫০ এম


‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে, হরমুজ প্রণালিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক কমান্ডার এবং সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই দেশটির অন্যতম কৌশলগত সম্পদ হিসেবে অভিহিত করেছেন। তিনি উল্লেখ করেছেন, এটি ‘কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’।

মোহসেন রেজাই বলেন, ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথ রক্ষা অব্যাহত রাখবে। তেহরান এই প্রণালিকে তাদের প্রতিরোধ কৌশলের একটি মূল স্তম্ভ হিসেবে বিবেচনা করে বলে তিনি জানিয়েছেন।

ইরানের বার্তা সংস্থা আইএসএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, সর্বোচ্চ নেতার উপদেষ্টা আরও বলেছেন, ‘এই কৌশলগত পথটি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। ইরান এটি রক্ষা করবে।’

এদিকে, ইরানের আরেক বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির তথ্যমতে, রেজাই আরও উল্লেখ করেছেন যে, হরমুজ প্রণালি দেশটির প্রতিরক্ষা কৌশলের একটি অপরিহার্য উপাদান। এটি ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তাকে উদ্ধৃত করা হয়।

গত জুনে, যুক্তরাষ্ট্র ও ইরান স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হলেও, সম্প্রতি আবারও দুই দেশের মধ্যে পালটাপালটি হামলার ঘটনা ঘটেছে। ইরান হরমুজ প্রণালিতে নৌ-চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে, এমন অভিযোগ তুলে দেশটির উপকূলীয় অঞ্চলে হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে, ইরানও মধ্যপ্রাচ্যজুড়ে একাধিক মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানিয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%