ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ট্রাম্পের সিদ্ধান্তে ২০২৬ সালের নির্বাচনে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারানোর আশঙ্কা রিপাবলিকানদের


ট্রাম্পের সিদ্ধান্তে ২০২৬ সালের নির্বাচনে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারানোর আশঙ্কা রিপাবলিকানদের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক সিদ্ধান্ত এবং বিতর্কিত প্রার্থী নির্বাচন প্রক্রিয়ার কারণে রিপাবলিকান পার্টি ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে রয়েছে। এর আগে ২০২০ ও ২০২২ সালের নির্বাচনে ট্রাম্পের ভূমিকা দলটির পরাজয়ের সম্ভাবনা বৃদ্ধি করেছিল।

টেক্সাসে সবচেয়ে বড় চ্যালেঞ্জ

টেক্সাসে সিনেটর জন কর্নিনের পরিবর্তে অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে সমর্থন দেওয়ার মাধ্যমে ট্রাম্প নতুন বিতর্কের সৃষ্টি করেছেন। প্যাক্সটনের বিরুদ্ধে অভিশংসন এবং ফৌজদারি অভিযোগসহ একাধিক বিতর্ক রয়েছে। সাম্প্রতিক জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে, ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকোর কাছে প্যাক্সটন পিছিয়ে আছেন। ফলে আসনটি ধরে রাখা রিপাবলিকানদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের জন্য ২০০ ট্রলি প্রদান

নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়াতেও উদ্বেগ

নর্থ ক্যারোলাইনায় ট্রাম্পের সমালোচনা করার পর রিপাবলিকান সিনেটর থম টিলিস অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেন। এর ফলে ডেমোক্র্যাটদের সাবেক গভর্নর রয় কুপারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ সৃষ্টি হয়েছে। অন্যদিকে, জর্জিয়ায় ট্রাম্পের সমর্থন পাওয়া প্রার্থী মাইক কলিন্সের বিরুদ্ধে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রিপাবলিকানদের জন্য চাপ সৃষ্টি করেছে।

সাউথ ক্যারোলাইনায়ও বাড়ছে চাপ

ট্রাম্পের সমর্থনে সিনেটর ডারলিন গ্রাহামকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়ার ফলে দলের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। রাজ্যটিতে রিপাবলিকানদের জয় নিয়ে বড় আশঙ্কা না থাকলেও প্রার্থী নির্বাচন এবং নির্বাচনী কৌশল নিয়ে দলের উপর বাড়তি চাপ রয়েছে। এই পরিস্থিতিতে আসনটি ধরে রাখতে দলটি ৫০ লাখ ডলার ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: ফ্রান্সের বিভিন্ন শহরে কারফিউ জারি, তীব্র বিক্ষোভ ও সহিংসতার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে

অতীতের ভুলের পুনরাবৃত্তি

২০২০ সালের জর্জিয়ার সিনেট নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ নিয়ে ট্রাম্পের প্রচার রিপাবলিকান ভোটারদের একটি অংশকে নিরুৎসাহিত করেছিল বলে তিনি পরবর্তীতে স্বীকার করেন। ২০২২ সালেও তার সমর্থন পাওয়া কিছু বিতর্কিত প্রার্থী নির্বাচনে পরাজিত হন।

বিশ্লেষকদের মতে, ২০২৬ সালে একই ধরনের ভুলের পুনরাবৃত্তি হলে রিপাবলিকানরা সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে। যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয়, তবে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের আইন প্রণয়ন এবং রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নও কঠিন হয়ে পড়বে।

আরএ

আরও পড়ুন: উটের প্রস্রাবেই সারবে ক্যানসার? সৌদি ভাইরাল দাবির সত্যতা জানাল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘নারীকে হত্যাকাণ্ডে সবাই ক্ষুব্ধ’: আতঙ্ক ও হতাশায় জাপানের ওকিনাওয়ার বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩০ পি.এম


‘নারীকে হত্যাকাণ্ডে সবাই ক্ষুব্ধ’: আতঙ্ক ও হতাশায় জাপানের ওকিনাওয়ার বাসিন্দারা

ঢাকা, ১১ অক্টোবর, ২০২৬ : জাপানের ওকিনাওয়া দ্বীপে এক জাপানি নারীকে হত্যার সন্দেহে এক মার্কিন মেরিন সেনাকে গ্রেফতারের এক সপ্তাহ পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফুঁসছেন।

তাদের মধ্যে একজন, তাকাকো কাকাজু, স্পষ্টভাবে জানিয়েছেন যে, তিনি মার্কিন সেনাদের ওকিনাওয়া থেকে চলে যাওয়ার দাবি করছেন।

এ হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। জাপানের প্রধানমন্ত্রী এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, এটি ‘জঘন্য অপরাধ’। একই সঙ্গে, দক্ষিণাঞ্চলীয় এই দ্বীপে মার্কিন সেনাদের ব্যাপক উপস্থিতি নিয়ে দীর্ঘদিনের বিতর্ক আবারও সামনে এসেছে।

এএফপিকে কাকাজু বলেন, ‘আমি আর এসব মেনে নিতে পারছি না। ওকিনাওয়ার আরও কত নারীকে এভাবে ভুগতে হবে? সবাই ক্ষুব্ধ।’

৫৫ বছর বয়সী এই গৃহিণী আরও বলেন, ‘আমি জানি, যুদ্ধ হলে যুক্তরাষ্ট্র আমাদের রক্ষা করার কথা বলে। কিন্তু বিনিময়ে আমরা শুধু দুর্ভোগই পাচ্ছি। দয়া করে চলে যান।’

ওকিনাওয়ার রাজধানী নাহার কাছাকাছি একটি ব্যস্ত এলাকায় রৌদ্রোজ্জ্বল ছুটির দিনে মার্কিন নাগরিকদের সৈকত ও বিপণিবিতানগুলোতে ভিড় করতে দেখা যায়। বাইরের দৃষ্টিতে জীবনযাত্রা স্বাভাবিক মনে হলেও, স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে ক্ষোভ ও হতাশা।

দ্বীপটিতে মার্কিন সেনাদের জড়িত বিভিন্ন অপরাধের ঘটনা দীর্ঘদিন ধরেই তাদের উপস্থিতি নিয়ে সমালোচনার জন্ম দিয়েছে। সর্বশেষ হত্যাকাণ্ডের অভিযোগ সেই ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে বলে এএফপিকে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশের তথ্য অনুযায়ী, ওকিনাওয়ায় মোতায়েন এক মার্কিন মেরিন সেনাকে নাহার একটি হোটেলে ৩৯ বছর বয়সী এক নারীকে হত্যার সন্দেহে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ওই নারীর মানিব্যাগ চুরির অভিযোগও রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। তবে অভিযুক্ত মেরিন সেনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করছেন।

২৩ বছর বয়সী ক্যাফেকর্মী আইরি হিয়ানে বলেন, ‘সত্যি বলতে, খবরটি শুনে আমার প্রথম প্রতিক্রিয়া ছিল—আবারও সেই একই ঘটনা!’

তিনি আরও বলেন, ‘যদি তারা এখানে সেনা উপস্থিতি বজায় রাখতে চায়, তাহলে তাদের নিয়ম মেনে চলতে হবে। অন্যথায়, আমরা যে একসঙ্গে সামনে এগিয়ে যেতে পারব, তা বিশ্বাস করা কঠিন।’

তবে হিয়ানে স্বীকার করেন, মার্কিন সামরিক বাহিনীকে পুরোপুরি প্রত্যাহারের দাবি জানানোও কঠিন।

অন্য কয়েকজন বাসিন্দাও বলেছেন, স্থানীয় অনেক ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মার্কিন নাগরিকরা গুরুত্বপূর্ণ।

ওকিনাওয়ার বার্ষিক মোট আয়ের প্রায় ৫ শতাংশ আসে সামরিক ঘাঁটিসংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে। কারও কারও মতে, এসব ঘাঁটি স্থানীয় মানুষের কর্মসংস্থানও সৃষ্টি করে।

অন্যদিকে, জাপানের সংবিধানে শান্তিবাদী নীতি অনুসৃত হলেও সম্ভাব্য সামরিক হামলা প্রতিরোধে দেশটি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির ওপর নির্ভর করে। জাপান সরকারও দ্বীপটিতে মার্কিন সেনাদের অবস্থান, প্রশিক্ষণ ও দিন-রাত ২৪ ঘণ্টা প্রস্তুত থাকার গুরুত্বের ওপর জোর দিয়ে আসছে।

ওকিনাওয়ায় বসবাসরত মার্কিন নাগরিকদের মধ্যেও সর্বশেষ এ ঘটনায় স্থানীয়দের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।

নাহার বার মালিক স্টিফেন বাটলার বলেন, ‘যারা এখানে আছি ও শান্তিপূর্ণভাবে বসবাস করে স্থানীয় সংস্কৃতি উপভোগ করতে চাই, তাদের সবার জন্যই ঘটনাটি নেতিবাচক বার্তা দিচ্ছে।’

হত্যাকাণ্ডের ঘটনার পর বুধবার মার্কিন সেনাদের ৪৮ ঘণ্টার জন্য মদ্যপান নিষিদ্ধ করা হলে, তার ‘সাইডলাইনস’ নামের বারটির ব্যবসাও ক্ষতিগ্রস্ত হয়।

তবে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিদেশিদের সম্পর্ক ভালো বলেও মন্তব্য করেন বাটলার।

তিনি বলেন, ‘আমি এখানে অনেক দিন ধরে আছি এবং আশপাশের অন্য ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদেরকেও চিনি। এখানে সব সময়ই পারস্পরিক শ্রদ্ধাবোধ রয়েছে।’

তবে বাসিন্দা কাকাজুর ক্ষোভের মূল লক্ষ্য মার্কিন সামরিক বাহিনীই।

তিনি বলেন, ‘এটা ভীতিকর।’

এরপর কর্তৃপক্ষের প্রতি আকুল আবেদন জানিয়ে তিনি বলেন, ‘দয়া করে, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এসব বন্ধ করতে কিছু একটা করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রিস গেইল: বাংলাদেশ আমাদের ভয় পাইয়ে দিয়েছিল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩১ পি.এম


ক্রিস গেইল: বাংলাদেশ আমাদের ভয় পাইয়ে দিয়েছিল

লিজেন্ডদের চলমান বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের বিরুদ্ধে একটি রোমাঞ্চকর ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের দেওয়া পাহাড়সমান ২১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভার পর্যন্ত ঘাম ঝরাতে হয়েছে ক্যারিবীয়দের। যদিও তারা ৫ উইকেটের জয় পায়, তবে এটিকে একরৈখিকভাবে ‘দাপট’ বলতে নারাজ ইউনিভার্সাল বস ক্রিস গেইল।

টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরু থেকেই আগ্রাসী রূপ ধারণ করে। ওপেনার রনি তালুকদারের ব্যাট থেকে আসে এক ঝলমলে ইনিংস। তিনি ৯৬ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে দলের সংগ্রহকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করান। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২১৮ রান।

বিশাল এই লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ম্যাচের আবহ তৈরি করে দেন চ্যাডউইক ওয়াল্টন এবং ক্রিস গেইল। ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ২৫ বলে ৫৬ রান তুলে সাজঘরে ফেরেন গেইল। তবে উইকেটের অন্যপ্রান্তে অবিচল ছিলেন ওয়াল্টন। ৫টি চার ও ৮টি নজরকাড়া ছক্কার মারপ্যাঁচে ৪৩ বলে ৯০ রান করে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন তিনি। ক্যারিবীয়রা জয়লাভ করে আর মাত্র ৫ বল হাতে রেখে।

ম্যাচ শেষে ক্রিস গেইল প্রতিপক্ষ বাংলাদেশ দলের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সহজে ম্যাচটি বের করে নেওয়া যায়নি। গেইলের ভাষায়, ‘আমি বলব না যে আমরা বাংলাদেশকে শাসন করতে পেরেছি। ২১৯ রান (হবে ২১৮) করতে বাংলাদেশ সত্যিই খুব ভালো ক্রিকেট খেলেছে। এটা অসাধারণ। বাংলাদেশ দলের হয়ে রনি তালুকদার ভালো ব্যাটিং করেছেন, এবং অধিনায়ক মাহমুদউল্লাহও খুব ভালো ব্যাটিং করেছেন। তারা আমাদের কিছুটা ভয় পাইয়ে দিয়েছিল।’

নিজের দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে ক্যারিবীয় ওপেনার আরও যোগ করেন, ‘কিন্তু ২০০ রান তাড়া করতে আমাদের একটি ভালো শুরু দরকার ছিল। আমি এবং লেন্ডল একরকম ভিত্তিটা গড়ে দিয়েছিলাম। তারপর অবশেষে চ্যাডউইক ওয়াল্টন এসে আমাদের জন্য ইনিংসটি শেষ করে দিয়েছে।’

দারুণ এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করল ওয়েস্ট ইন্ডিজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজ-এ মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ফারুক হোসেন টঙ্গী প্রতিনিধি

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৬ পি.এম


টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজ-এ মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং নৈতিক শিক্ষার প্রসারে টঙ্গী পাইলট স্কুলএন্ড-এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকার জাবেদ আহমেদ সুমন, সভাপতি টঙ্গী পুর্ব থানা বিএন‌পি
হাসান উদ্দিন সরকার, সা‌বেক এম‌পি
ব‌শির উদ্দিন, প‌শ্চিম থানা বিএন‌পি আহবায়ক
আকবর হোসেন ফারুক, আহবায়ক টঙ্গী পূর্ব থানা যুবদল
আলাউদ্দিন, অধ‌্যক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গাল্স ক‌লে‌জ।
সা‌বেক অধ‌্যক্ষ আশরাফুল আলম।
খা‌দিজা আক্তার বিনা, সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর ম‌হিলা দল।
স‌ফি উদ্দিন স‌ফি, সা‌বেক কাউন্সিলর ৪৮ নম্বর ওয়ার্ড।
আসাদুজ্জামান নুর ভি‌পি, প‌শ্চিম থানা বিএন‌পি সদস‌্য স‌চিব ও বিজয় সরকার সহ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতির পাশাপাশি মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার রোধ, নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং শিক্ষক-অভিভাবকের যৌথ সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এর জন্য বিদ্যালয়ের পাশাপাশি পরিবারকেও সচেতন ভূমিকা পালন করতে হবে।"
অভিভাবকদের পক্ষে কয়েকজন প্রতিনিধি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে কিছু সুনির্দিষ্ট পরামর্শ প্রদান করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবকদের এসব পরামর্শ গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ জনাব আলাউদ্দিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধে জয় ও পলকের অনলাইন মিটিং: বিটিআরসির উপ-পরিচালক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধে জয় ও পলকের অনলাইন মিটিং: বিটিআরসির উপ-পরিচালক

জুলাই আন্দোলনের সময় সারাদেশে ইন্টারনেট বন্ধ করার জন্য অনলাইন মিটিং করেন সজীব ওয়াজেদ জয় এবং জুনাইদ আহমেদ পলক। বিটিআরসির উপ-পরিচালক মাহদী আহমদ ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে এই তথ্য তুলে ধরেন।

রোববার (১১ অক্টোবর) সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের মামলায় সাক্ষ্য দিতে এসে তিনি এই বক্তব্য দেন।

এই কর্মকর্তা আরও উল্লেখ করেন যে, ১৬ জুলাই সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট বন্ধ করার নির্দেশনা পলক প্রদান করেন।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মীর মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানসহ ২৬ আসামির বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা, তা আজ জানা যাবে। উল্লেখ্য, এই মামলায় ২৬ আসামির মধ্যে আটজন গ্রেফতার আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%