১১:৪৭ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলায় যে আসামি সুমন মিয়াকে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। গ্রেপ্তার করা সুমন মিয়া হচ্ছে চিত্রি গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।
পুলিশের সূত্রমতে, গত ১৪ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে নবীনগর থানার চিত্রি গ্রামের বাসিন্দা সুমন মিয়া একই এলাকার এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করে। এই অভিযোগ এনে ভুক্তভোগীর পরিবার ব্রাহ্মণবাড়িয়া আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে বিজ্ঞ আদালতের নির্দেশ অনুযায়ী নবীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছিল।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ৯৩ পূজামণ্ডপকে বিশেষ গুরুত্বপূর্ণ চিহ্নিত করেছে এসআরবি
দীর্ঘ চার মাস পর, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ২৩ জুন রাতে নবীনগর পশ্চিম ইউনিয়নের চিত্রি গ্রামের মেঘনা নদীর তীরবর্তী এলাকায় বিশেষ কৌশল অবলম্বন করে অভিযানে মামলার এজাহারভুক্ত আসামি সুমন মিয়াকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল ইসলাম চৌধুরী গ্রেপ্তারের মূল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, আসামি সুমন মিয়াকে সব আইনগত প্রক্রিয়া শেষ করে আজ বুধবার আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন