ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং
এমপি বাচ্চু মোল্লার উদ্যোগে

দৌলতপুরের তিনটি গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণের স্থান পরিদর্শন


দৌলতপুরের তিনটি গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণের স্থান পরিদর্শন

কুষ্টিয়ার দৌলতপুরে দৌলতপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার উদ্যোগে, দৌলতপুর উপজেলার তারাগুনিয়া, হিসনাপাড়া ও চক দিয়াড় এলাকায় পানি প্রবাহের উদ্দেশ্যে তিনটি ব্রিজ নির্মাণের স্থান পরিদর্শন করা হয় শুক্রবার দুপুরে। এই পরিদর্শনে প্রকল্প পরিচালক বিয়া তোর কুষ্টিয়ার দ্বিতীয় রিভাইসড মোঃ কামরুজ্জামান, বৃহত্তর কুষ্টিয়ার অফিসার ফোরামের সভাপতি সাবেক সচিব মোঃ খবিরুল ইসলাম, এলজিইডি কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ এবং দৌলতপুর উপজেলা প্রকৌশলী মোঃ আসাদুল্লাহ বাচ্চু উপস্থিত ছিলেন। উক্ত সময়ের স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলজিইডির অন্যান্য কর্মকর্তা বৃন্দও উপস্থিত ছিলেন। উপজেলা প্রকৌশলী মোঃ আসাদুল্লাহ বাচ্চু জানান, ইতিপূর্বে এসব ব্রিজগুলোর বিষয় ডিজিটাল সম্পন্ন হয়েছে। এ দিকে দৌলতপুরে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দৌলতপুরের চরাঞ্চলের বাসীদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে লক্ষ্য করে চিলমারী, রামকৃষ্ণপুর ইউনিয়নে ভাগজোত ও শুকার ঘাট ব্রিজ নির্মাণের উদ্যোগ নিতে তার ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং তিনি নির্বাচিত হয়ে সংসদে এটি উত্থাপন করেছেন। দৌলতপুরের উন্নয়নে তার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশাশুনিতে নবাগত জনস্বাস্থ্য প্রকৌশলীর যোগদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১২:০২ এম


আশাশুনিতে নবাগত জনস্বাস্থ্য প্রকৌশলীর যোগদান

আশাশুনি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নবাগত জনস্বাস্থ্য প্রকৌশলী যোগদান করেছেন। বৃহস্পতিবার তিনি তাঁর প্রথম কর্মদিবসে কাজ করেন। নবাগত জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান মুনির ৪১ তম বিসিএস ক্যাডার হিসাবে চাকুরী লাভ করেন এবং ১৯ মে ২০২৪ সালে সাতক্ষীরা জেলার বলারোয়া উপজেলায় যোগদান করেন।

পিরোজপুর জেলার মটবাড়িয়া উপজেলার বাসিন্দা মুনির কলারোয়ায় সুনামের সাথে দায়িত্ব পালন শেষে ৬ জুন আশাশুনিতে বদলী হয়ে যোগদান করেন এবং ছুটিতে ছিলেন। ১৬ জুলাই তিনি ছুটি শেষে আশাশুনিতে প্রথম কর্মদিবসে অফিসের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে অফিস পরিচালনা করেন। তিনি জানান যে, সরকারি নিয়ম কানুন মেনে সকলকে সাথে নিয়ে আশাশুনির জন্য নিবেদিত হয়ে কাজ করতে আগ্রহী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও মাছসহ ২ জেলে আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১২:০৪ এম


সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও মাছসহ ২ জেলে আটক

সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ ও কাঁকড়া ধরার অপরাধে ২ জেলে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে ৪৫০ কেজি কাঁকড়া, ১৫০ কেজি সাদা মাছ, ৩ টি নৌকা সহ মাছ ও কাঁকড়া ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৪ টার দিকে বাটলু নদীর মুখ এলাকা হতে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলে হলেন কয়রা উপজেলার ২নং কয়রা গ্রামের মোজাম ও মাসুম বিল্লাহ। জানা গেছে সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজডিএম হাছানুর রহমানের দিকনির্দেশনায় খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে এর সাথে জড়িত অন্য ব্যাক্তিরা নদীতে লাফ দিয়ে গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোঃ নাসির উদ্দীন বলেন, এ ব্যাপারে আন্দারমানিক বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল আমিন হোসেন বাদী হয়ে বন আইনে মামলা দায়ের করেছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে। এ ছাড়া জব্দকৃত কাঁকড়া আদালতের অনুমতিক্রমে শাকবাড়িয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
কুষ্টিয়ায় শ্রমিক মজলিসের সমাবেশ

শ্রমিকদের দক্ষ ও সৎ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১২:০৮ এম


শ্রমিকদের দক্ষ ও সৎ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান

শ্রমিক মজলিস কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বাদ মাগরিব স্থানীয় কুটিপাড়া কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শাখা সভাপতি মোহাম্মদ জামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান।

এছাড়া সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আজিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, শ্রমিক মজলিস ঢাকা মহানগরী উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আরিফুল ইসলাম। অনান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী যুব মজলিস জেলা সাধারণ সম্পাদক হাফেজ শফিউল ইসলাম এবং মুফতি সাকিব বেলালী। সভাটি পরিচালনা করেন শ্রমিক মজলিস জেলা সাধারণ সম্পাদক মোঃ সোহেল সরোয়ার বকুল।

সমাবেশে বক্তারা উল্লেখ করেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে শ্রমিক সমাজকে সবার আগে দক্ষ ও যোগ্য করে তুলতে হবে। অধিকার আদায়ের লক্ষ্যে শ্রমিকদের সুসংগঠিত করার কোনো বিকল্প নেই বলে তাঁরা মনে করেন। বক্তাদের বক্তব্য ছিল, শ্রমিক মজলিস সর্বদা মেহনতি মানুষের পাশে থেকে তাদের ভালো কাজের পথ দেখাতে চায়। বক্তারা অকপটভাবে জোর দিয়ে বলেন, শ্রমিকরা যেন তাদের কর্মের পাশাপাশি সমাজে একজন সৎ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারেন, সেটাই শ্রমিক মজলিসের মূল লক্ষ্য। আলোচনা সভা শেষে অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শামসুজ্জামান বাবুল। অনুষ্ঠানের পরিশেষে দেশ, জাতি ও শ্রমিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের কুষ্টিয়া শহর শাখার সভাপতি মুফতি মাওলানা মোঃ হাবিবুল্লাহ ফারুকী। সমাবেশে স্থানীয় শ্রমিক এবং সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই: মনি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১২:১১ এম


মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই: মনি

মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের যুব ও ছাত্রসমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে ফুটবল বিতরণ করেছেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

শুক্রবার বিকেলে ইউনিয়নের জুগিরগোপা গ্রামে ছাত্র ও যুবকদের হাতে ফুটবল তুলে দেন তিনি। এর আগে, খেলাধুলার প্রসারে ষোলটাকা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ফুটবল বিতরণ করেন তিনি। এ সময় সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে,

শৃঙ্খলাবোধ, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে তিনি এই ফুটবল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছেন।

তিনি আরও বলেন, একটি সুস্থ, মাদকমুক্ত ও সুন্দর সমাজ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তরুণদের মাঠমুখী করতে পারলে তারা অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকবে এবং দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আসন্ন ষোলটাকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি পুনরায় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।

তিনি বলেন, অতীতের মতো ভবিষ্যতেও ষোলটাকা ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সার্বিক উন্নয়ন এবং জনসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখতে চাই। জনগণের আস্থা ও সমর্থন পেলে ইউনিয়নের উন্নয়নে আরও আন্তরিকভাবে কাজ করব। ফুটবল বিতরণ কর্মসূচিতে বিএনপি নেতকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী, ছাত্র-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত যুবকদের মধ্যে এই উদ্যোগকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%