ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

দৌলতখানে নবাগত ইউএনও'র আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত


দৌলতখানে নবাগত ইউএনও

ভোলার দৌলতখানের উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। নবাগত উপজেলা নির্বাহী অফিসার আবদুল মতিন খান এর সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন (নবাগত) সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, থানা অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম, উপজেলা প্রশাসনের নানা দপ্তরের কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক, প্রেস ক্লাব সভাপতি, রিপোর্টার্স ইউনিটি ও উপকূল প্রেসক্লাবের নেতৃবৃন্দ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, শিক্ষক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি সহ বিভিন্ন পেশার এবং শ্রেণির নেতৃবৃন্দ। সভায় পরিচয় পর্ব শেষে উপস্থিত নেতৃবৃন্দ এলাকার আইন-শৃঙ্খলার উন্নয়ন, অবৈধভাবে ফুটপাত দখলে যানজট নিরসন, ইভটিজিং ও উঠতি বয়সিদের উৎপাত, মাদক থেকে যুব সমাজকে রক্ষা ইত্যাদি বিষয়গুলো নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৬ বিশ্বকাপের সেরা স্টেডিয়াম কোনটি?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১২:১০ এম


২০২৬ বিশ্বকাপের সেরা স্টেডিয়াম কোনটি?

উত্তর আমেরিকা মহাদেশের তিনটি দেশে ১৬টি ভিন্ন ভিন্ন শহরে আয়োজিত ২০২৬ ফুটবল বিশ্বকাপ বর্তমানে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের প্রধান আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। টুর্নামেন্টের জমকালো এই আয়োজনে বরাবরের মতো এবারও নতুন ও পুরনো স্টেডিয়ামগুলোর মধ্যে নিজ নিজ শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই চলছে। বিশাল এই টুর্নামেন্টের উত্তেজনা এবং মাঠের বাইরের অভিজ্ঞতার অংশ হিসেবে বিবিসি স্পোর্টসের একঝাঁক অভিজ্ঞ সাংবাদিক ও ধারাভাষ্যকার তাদের চোখে সেরা ও ব্যতিক্রমী স্টেডিয়ামগুলোর অভিজ্ঞতা তুলে ধরেছেন।

ঐতিহাসিক প্রেক্ষাপট এবং আবেগের বিচারে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামকে অনন্য বলে অভিহিত করেছেন বিবিসির জ্যেষ্ঠ ধারাভাষ্যকার জন মারে। ফুটবল ইতিহাসের অসংখ্য স্মরণীয় মুহূর্তের সাক্ষী এই স্টেডিয়ামটি আধুনিকায়নের পরেও তার পুরনো জাদুকরী আবহ ধরে রাখতে সক্ষম হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। তার মতে, আজতেকা স্টেডিয়ামের গ্যালারিতে মেক্সিকান দর্শকদের উন্মাদনা ও বর্ণিল পরিবেশ এই বিশ্বকাপের সেরা মঞ্চগুলোর একটি।

অন্যদিকে, প্রযুক্তি এবং আধুনিক সুযোগ-সুবিধার দিক থেকে ডলাস স্টেডিয়ামের ভূয়সী প্রশংসা করেছেন বিবিসির প্রধান ফুটবল লেখক ফিল ম্যাকনাল্টি এবং উপস্থাপিকা কেলি সোমারস। তীব্র গরমেও শীতাতপ নিয়ন্ত্রিত এই স্টেডিয়ামের আরামদায়ক পরিবেশ এবং বিশালাকৃতির ছাদ দর্শকদের জন্য এক দারুণ অভিজ্ঞতা তৈরি করেছে। স্টেডিয়ামের বিশালতা এবং অসাধারণ সাউন্ড সিস্টেম দর্শকদের খেলার গভীরে ডুবে যেতে সাহায্য করে বলা হয়েছে।

তবে পরিবেশ এবং স্থাপত্যের নান্দনিকতায় সিয়াটলের লুমেন ফিল্ড বা সিয়াটল স্টেডিয়াম সাংবাদিকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। ধারাভাষ্যকার ভিকি স্পার্কস এবং প্রতিবেদক গ্যারি রোজের মতে, এই স্টেডিয়ামের নকশা ও আকৃতির কারণে দর্শকদের চিৎকার এবং উল্লাস মাঠের ভেতরে এক অভূতপূর্ব বাতাবরণ তৈরি করে, যা প্রায়শই স্টেডিয়ামকে কেঁপে উঠতে বাধ্য করে। এছাড়া স্টেডিয়ামের চারপাশের মনোরম দৃশ্য এবং শহরের স্কাইলাইনের সৌন্দর্য একে একটি পূর্ণাঙ্গ অভিজ্ঞতা হিসেবে গড়ে তুলেছে।

নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামের বিশালতার মুগ্ধতা যেমন সাংবাদিকদের আকর্ষণ করেছে, তেমনি আটলান্টা স্টেডিয়ামের অনন্য গঠনশৈলী ও আধুনিক প্রযুক্তির সমন্বয় দর্শকদের জন্য শ্রেষ্ঠ অভিজ্ঞতা উপহার দিচ্ছে বলে মনে করেন সাংবাদিক ইয়ান ডেনিস। ফিলাডেলফিয়া স্টেডিয়ামের ক্ষেত্রে তারা প্রশংসা করেছেন সেখানকার ‘টেইলগেটিং’ সংস্কৃতির, যেখানে বিভিন্ন দেশের সমর্থকরা খেলার আগে একই সঙ্গে খাবার ও আনন্দ উৎসবে মেতে উঠছে।

আবার অনেক ক্ষেত্রে বিশালতায় ঢাকা পড়ে যাওয়া ছোটখাটো সীমাবদ্ধতার কথাও উঠে এসেছে। যেমন বস্টন স্টেডিয়ামের ক্ষেত্রে সাংবাদিকদের মতে, স্টেডিয়ামের আধুনিক সুযোগ-সুবিধা থাকলেও দিকনির্দেশনা ও দর্শকদের যাতায়াতের ব্যবস্থাপনায় আরও উন্নতির সুযোগ ছিল। সব মিলিয়ে, ২০২৬ বিশ্বকাপের এই স্টেডিয়ামগুলো কেবল খেলার মাঠ নয়, বরং একেকটি আধুনিক স্থাপত্যের নিদর্শন হিসেবে ফুটবল ফ্যানদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
কলাপাড়ায়

৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অটোভ্যান চালককে অপহরণ, ৩ হোতা রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১২:১২ এম


৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অটোভ্যান চালককে অপহরণ, ৩ হোতা রিমান্ডে

পটুয়াখালীর কলাপাড়ায় অটোভ্যান চালক রাফি খানকে (১৯) অপহরণের ঘটনায় তিন আসামিকে তিন দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে, এ ঘটনায় মুক্তিপণের দাবি পাঁচ লাখ টাকা। আদালতের নির্দেশ অনুযায়ী, পুলিশ বুধবার তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। এই তিন আসামি হচ্ছেন জাহিদ প্যাদা (২১), কোয়েল গাজী (২০) এবং ইমরান গাজী (২২)।

মামলার তদন্ত কর্মকর্তা কলাপাড়া থানার এসআই শহিদুল ইসলাম খান নিশ্চিত করেন যে, বিজ্ঞ আদালতের নির্দেশে এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা ও প্রকৃত ঘটনা বের করার জন্য জিজ্ঞাসাবাদ চলছে।

মামলাসূত্রে জানা গেছে, ১৪ জুন রবিবার রাতে চাকামইয়া নিশানবাড়িয়া গ্রামের কোয়েল গাজীর বাড়ি থেকে অপহৃত অটোভ্যান চালক রাফি খানকে (১৯) হাত-পা-মুখ বাধা অবস্থায় উদ্ধার করে। ওইদিন সকালে গ্রেফতারকৃতরা কুয়াকাটাগামী সড়কের হাজিপুর থেকে রাফির অটোবাইকে যাওয়ার কথা বলে তাকে অপহরণ করে কলাপাড়ার নিশানবাড়িয়া গ্রামে নিয়ে যায়। সেখানেই রাফিকে আটকে রাখা হয় এবং তাঁকে বেধড়ক মারধর করা হয়। এর পর তাঁকে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করে রাফির বাবাকে মোবাইল করা হয়। এক পর্যায়ে ধারদেনা করে ছেলেকে উদ্ধারের জন্য হাসান খান ৫০ হাজার টাকা নিয়ে কলাপাড়া শহরের বাসস্ট্যান্ডে আসামি জাহিদ প্যাদা ও ইমরান গাজীর নির্দেশ অনুযায়ী যান। কিন্তু সেই পাঁচ লাখ টাকা না পেয়ে হাসানকেও মারধর করা শুরু করে। এই পরিস্থিতিতে হাসানের সঙ্গে থাকা স্বজনরা থানায় খবর দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় শিক্ষার্থীদের গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১২:১৩ এম


কলাপাড়ায় শিক্ষার্থীদের গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

‘উপকূলের সংগ্রামে বহমান’ স্লোগান নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় ১৭০ শিক্ষার্থীকে ফলজ গাছ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার নিশান বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেকের উদ্যোগে প্রধান শিক্ষক মো. মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপির সহকারী পরিচালক আছাদ উজ জ্জামান, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবীর, চাকামইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান ফকির, কোডেক এর এলাকা ব্যবস্থাপক ইসমাইল শেখ, চাকামইয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. জসিম উদ্দিন মানিক এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার প্রমূখ।

এই অনুষ্ঠানে ১৭০ শিক্ষার্থীর হাতে দুইটি করে গাছের চারা ও শিক্ষা উপকরণ তুলে দেন প্রধান অতিথি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জীবনমান উন্নয়ন ও টেকসই অগ্রগতির ভিত্তি গড়তে প্রস্তাবিত বাজেট: সংসদে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১২:১৬ এম


জীবনমান উন্নয়ন ও টেকসই অগ্রগতির ভিত্তি গড়তে প্রস্তাবিত বাজেট: সংসদে আলোচনা

দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়নের ভিত্তি সুদৃঢ় করার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট।

এ ঘটনা সংসদে আলোচনায় উঠে এসেছে। আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সদস্যগণ এ বিষয়ে মন্তব্য করেছেন। তাদের মন্তব্য অনুযায়ী, প্রস্তাবিত বাজেট দেশটির টেকসই উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করার পথ সুগম করবে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গত ১১ জুন ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেন। এতে ২০২৬-২৭ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ ধরা হয়েছে। যেখানে বিদায়ী অর্থবছরে প্রাথমিক হিসাবে প্রবৃদ্ধি ৪ দশমিক ১৪ শতাংশ হয়েছে।

মাদারীপুর-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আনিসুর রহমান বলেছেন, ক্ষমতাসীন বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির আলোকে প্রস্তাবিত বাজেটে জনকল্যাণ ও মানুষের মৌলিক অধিকারের যথাযথ প্রতিফলন ঘটেছে।

মৌলভীবাজার-৩ আসনের বিএনপি সদস্য নাসের রহমান মন্তব্য করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রস্তাবিত বাজেটের বড় অংশ জনগণের কল্যাণে ব্যয় করা হবে। তিনি বলেন, এ বাজেট বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে। তিনি অতীতের তুলনায় জ্বালানি ভর্তুকি ২২ শতাংশ বৃদ্ধি করা হয়েছে বলেও উল্লেখ করেছেন।

চট্টগ্রাম-৭ আসনের সরকারি দলের সদস্য হুম্মাম কাদের চৌধুরী প্রস্তাবিত বাজেটের প্রশংসা করেছেন এবং বলছেন, গত ২০ বছরে দেশে কার্যকর সামাজিক নিরাপত্তা ব্যবস্থা না থাকার কথা। তিনি বলেন, এবার বাজেটে বরাদ্দের মাধ্যমে ‘ফ্যামিলি কার্ড’ ভিত্তিক সামাজিক নিরাপত্তার কর্মসূচি চালু করা হচ্ছে।

তিনি এ প্রসঙ্গে আরো বলেন, আগামী পাঁচ বছর দেশের উন্নয়নের মেরুদণ্ড হিসেবে কাজ করবে এ বাজেট। বিনিয়োগকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। কর রেয়াতের সুবিধা নিয়ে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে উৎসাহিত হবেন।

খাগড়াছড়ি আসনের বিএনপি সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, জনগণের প্রত্যাশার ওপর ভিত্তি করে আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনের এক ঘোষণাপত্র এই বাজেট।

অন্যদিকে, গাজীপুর-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের সংসদ সদস্য সালাহ উদ্দিন বলেছেন, বাজেটকে ‘গরিব হয়রানির বাজেট’ আখ্যা দিয়ে বলেছেন, এতে জুলাই আন্দোলনের চেতনার প্রতিফলন নেই এবং শহীদ পরিবারের দুর্ভোগের প্রতিও যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি।

তিনি অভিযোগ করেছেন, বাজেট উপস্থাপনের আগেই ১৪টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও এলপিজির মূল্যও বারবার বৃদ্ধি করা হয়েছে। পরিবহন ভাড়াও অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

ময়মনসিংহ-১০ আসনের বিএনপি সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বিরোধীদলকে সমালোচনা করে বলেছেন, 'আমরা জুলাই আন্দোলনের চেতনা দিয়ে স্বাধীনতার চেতনাকে মুছে ফেলতে চাই না। আমরা জুলাইয়ের চেতনার পক্ষেই আছি। কিন্তু কেউ কেউ এই চেতনাকে বিক্রি করার প্রবণতা দেখাচ্ছেন।'

চট্টগ্রাম-১০ আসনের বিএনপি সদস্য সাইয়েদ আল নোমান বলেন, সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করলে বাজেট সফল হবে। কারণ বাজেটের প্রায় এক-তৃতীয়াংশ শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ রাখা হয়েছে।

দিনাজপুর-১ আসনের বিএনপি সদস্য মঞ্জুরুল ইসলাম বলছেন, ২০২৩-২৪ অর্থবছরে বাজেট ঘাটতি ছিল জিডিপির ৪ দশমিক ৭ শতাংশ, যা ২০২৬-২৭ অর্থবছরে কমে ৩ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে।

রংপুর-৪ আসনের বিরোধী সদস্য আখতার হোসেন বাজেটের কঠোর সমালোচনা করে বলেছেন, এতে ৪৮ শতাংশ আয়কর আরোপ করা হয়েছে, যা মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলবে।

হবিগঞ্জ-১ আসনের সরকারি দলের সদস্য রেজা কিবরিয়া ধনী-গরিব বৈষম্য কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং পূর্ববর্তী সরকারের অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন।

ঢাকা-১৪ আসনের বিরোধী সদস্য মীর আহমেদ বিন কাশেম বলেন, দেশের ৮২ শতাংশ তরুণ বিদেশে স্থায়ীভাবে বসবাসের চিন্তা করছে। এজন্য জাতীয় স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।

নওগাঁ-১ আসনের সরকারি দলের সদস্য মোস্তাফিজুর রহমান যুক্তি পেশ করেন যে, বিরোধী দল বাজেটকে ‘গরিববিরোধী’ না বলে ‘ভিক্ষুকবিরোধী’ বাজেট বলতে পারে। কারণ এ বাজেট বাস্তবায়িত হলে দেশে ভিক্ষাবৃত্তি কমে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%