ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা, ভারতীয় নাগরিকসহ ৪ জন আটক


বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা, ভারতীয় নাগরিকসহ ৪ জন আটক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), যাদের মধ্যে একজন বাংলাদেশি বংশোদ্ভূত ভারতীয় নাগরিকও রয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার বেনীপুর গ্রামের বিত্তিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন নড়াইলের দেবীপুর গ্রামের কালিপদের ছেলে সুপাল সরকার (৩৫), ঝিনাইদহের নগরচাপরাইল গ্রামের গৌরপদ বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (৩৪) এবং ভারতের উত্তর চব্বিশ পরগনার বাঁকড়া গ্রামের শরিফুল মীরের ছেলে রাহুল মীর (২১)। উল্লেখ্য, রাহুল মীর বাংলাদেশি বংশোদ্ভূত ভারতীয় নাগরিক।

আরও পড়ুন: ডাকাতির আতঙ্কে অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু

বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬১/৬-এস থেকে প্রায় ৬০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: চাটমোহরে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অভিযানে অস্ত্র ও হেরোইনসহ ৪ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অভিযানে অস্ত্র ও হেরোইনসহ ৪ জন আটক

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানের মাধ্যমে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (র‌্যাব-৫) দুটি বিদেশি পিস্তল, গুলি, আটটি ম্যাগাজিন, নগদ টাকা এবং ৮ কেজির বেশি হেরোইন উদ্ধার করেছে। এই অভিযানে চারজনকে আটক করা হয়েছে।

র‌্যাব-৫ জানায়, ২৩ নভেম্বর রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উদ্ধার করা হয় দুটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন এবং নগদ ১ লাখ ৮০ হাজার ৯০০ টাকা। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র, মাদক, পাসপোর্ট জালিয়াতিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

অন্যদিকে, একই রাতে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার নওদাপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে র‌্যাব-৫। মাদক কারবারের অভিযোগে মনোয়ারা বেগম ও শাহাদাত হোসেনকে আটক করা হয়।

তাদের কাছ থেকে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। ঝজই-৫ জানিয়েছে, উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৮ কোটি টাকা। উদ্ধার হওয়া অস্ত্র, গুলি, ম্যাগাজিন, নগদ টাকা ও হেরোইনসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে বিশেষ অভিযানে ইয়াবা, বিদেশি মদ ও গাঁজাসহ ৮ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ফেনী প্রতিনিধি

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


ফেনীতে বিশেষ অভিযানে ইয়াবা, বিদেশি মদ ও গাঁজাসহ ৮ জন গ্রেফতার

ফেনীতে বিশেষ অভিযান চালিয়ে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ০.৫ (হাফ) লিটার বিদেশি মদ ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী, দস্যুতার সংঘঠনকারী ১ জন আসামি, নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য ১ জনসহ মাদকসেবীসহ সর্বমোট ৮ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৩ নভেম্বর ২০২৬) ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

পুলিশের তথ্যমতে, ফেনী জেলার পুলিশ সুপারর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফেনীর দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, ফেনী মডেল থানার নেতৃত্বে ওই থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন
১. মো. সুমন (৩০),পিতা-মৃত আব্দুল কাদের, মাতা-ফিরোজা বেগম, সাং-দুনাইছড়া (মেঘ বাড়ি), থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
২. মো. ফিরোজা বেগম,সাং-দুনাইছড়া (মেঘ বাড়ি), থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
৩. মো. পারভেজ হোসেন ওরফে টুকাই পারভেজ (৩২),পিতা-মৃত আব্দুল আজিজ ওরফে আলমগীর, মাতা-নুরজাহান আক্তার, সাং-পাটুয়া (এমরানগঞ্জ বাজার, কালা মিয়া জমিদার বাড়ি), থানা-দাগনভূঞা, জেলা-ফেনী।
৪. মো. এনামুল হক,পিতা-নুরুল ইসলাম, সাং-সুলতানপুর, জেলা-ফেনী।
৫. মো. সাগর (২৯), পিতা-মো. আশিক সিকদার, মাতা-রাজিয়া বেগম, সাং-দাতিয়া, চাঁদপুর, থানা-নোয়াখালী, জেলা-নোয়াখালী।
৬. মো. সাইদ (২৯),*পিতা-মো. সাইদুল হক, থানা-সোনাগাজী, জেলা-ফেনী।

এছাড়া ফেনী মডেল থানাধীন ১-১নং শর্শদী ইউনিয়নস্থ ফরহাদ নগর লাইনের সামনে নোয়াখালী এলাকা থেকে একজন ছিনতাইকারী মো. বাবুল (৩৪), পিতা-আজহার আহম্মদ, মাতা-মোজেদা বেগম, সাং-দুনাইছড়া, থানা-কবিরহাট, জেলা-নোয়াখালীকে ও ১ জন নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে প্রেস রিলিজে জানানো হয়।

প্রেস রিলিজে আরও জানানো হয়,পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশে মাদক নির্মূলে ফেনী জেলার সদর থানা এলাকার প্রত্যেক মাদক স্পটে নিরবিচ্ছিন্ন মাদক বিরোধী অভিযানসহ আইন শৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থল এমন কাজে নিয়োজিত ব্যক্তিদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা সানায়্যা ও ফাতেমার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা সানায়্যা ও ফাতেমার

অভিনেত্রী তানজিন তিশা অভিযোগের পর পাল্টা আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি সানায়্যা আনাম ওয়াফিকাহ এবং ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন।

মামলাটি গত ৪ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক জশিতা ইসলামের কাছে দাখিল করা হয়। বর্তমানে মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে রয়েছে।

তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, "এ বিষয়ে যা বলার তার আইনজীবী বলবেন।"

তিশার আইনজীবী মো. জসীমউদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, ৪ নভেম্বর সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

মামলায় সানায়্যা আনাম ওয়াফিকাহকে এক নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় আসামি হিসেবে রয়েছে ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরা। অভিযোগ রয়েছে যে, ফাতেমা একটি ভিডিওতে তানজিন তিশাকে নিয়ে মানহানিকর মন্তব্য ও মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। এর প্রেক্ষিতে অভিনেত্রী আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্ল্যাক ফ্রাইডেতে ১২ কোটি ৬০ লাখ ক্রেতার অপেক্ষায় মার্কিন বিক্রেতারা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


ব্ল্যাক ফ্রাইডেতে ১২ কোটি ৬০ লাখ ক্রেতার অপেক্ষায় মার্কিন বিক্রেতারা

যুক্তরাষ্ট্রে এবারের ব্ল্যাক ফ্রাইডেতে কেনাকাটার পরিকল্পনা করছেন প্রায় ১২ কোটি ৬০ লাখ মানুষ। থ্যাংকসগিভিং থেকে সাইবার মানডে পর্যন্ত পাঁচ দিনে কেনাকাটায় অংশ নিতে পারেন প্রায় ১৮ কোটি ২৭ লাখ মানুষ। এই তথ্য উঠে এসেছে দেশটির খুচরা বিক্রেতাদের সংগঠন ন্যাশনাল রিটেইল ফেডারেশনের (এনআরএফ) নতুন জরিপে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত জরিপ অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর থ্যাংকসগিভিংয়ের মাধ্যমে শুরু হবে পাঁচ দিনের বিশেষ কেনাকাটার মৌসুম। পরদিন শুক্রবার (২৭ নভেম্বর) ব্ল্যাক ফ্রাইডে এবং সোমবার (৩০ নভেম্বর) সাইবার মানডে অনুষ্ঠিত হবে।

এনআরএফ জানিয়েছে, গত বছরের তুলনায় পাঁচ দিনের এই সময়ে কেনাকাটার পরিকল্পনা করা মানুষের সংখ্যা কিছুটা কম। ২০২৫ সালে এই সংখ্যা ছিল প্রায় ১৮ কোটি ৬৯ লাখ। তবে এবারের প্রত্যাশিত ক্রেতাসংখ্যাও সাম্প্রতিক বছরগুলোর তুলনায় উল্লেখযোগ্য।

জরিপে দেখা গেছে, পাঁচ দিনের কেনাকাটায় অংশ নেওয়ার পরিকল্পনাকারীদের মধ্যে ৬৯ শতাংশ ব্ল্যাক ফ্রাইডেতে কেনাকাটা করতে চান। তাঁদের মধ্যে ৬৭ শতাংশ দোকানে গিয়ে এবং ৮৯ শতাংশ অনলাইনে কেনাকাটার পরিকল্পনা করছেন। একজন ক্রেতা দুই মাধ্যমেই কেনাকাটা করতে পারেন।

অন্যদিকে সাইবার মানডেতে প্রায় ৬ কোটি ৬১ লাখ মানুষ কেনাকাটার পরিকল্পনা করছেন। এই দিনটি মূলত অনলাইন কেনাকাটায় বিশেষ ছাড়ের জন্য পরিচিত।

জরিপ অনুযায়ী, ব্ল্যাক ফ্রাইডে ও থ্যাংকসগিভিং সপ্তাহান্তে কেনাকাটার অন্যতম কারণ আকর্ষণীয় মূল্যছাড়। প্রায় ৪৮ শতাংশ ক্রেতা জানিয়েছেন, বিশেষ ছাড়ের সুযোগ হাতছাড়া করতে চান না তাঁরা। আর ২৬ শতাংশের কাছে এই সময় কেনাকাটা করা দীর্ঘদিনের পারিবারিক বা ব্যক্তিগত ঐতিহ্য।

এবারের কেনাকাটায় পোশাক ও ফ্যাশনসামগ্রীর চাহিদা বেশি থাকতে পারে। জরিপে ৪৫ শতাংশ ক্রেতা পোশাক ও আনুষঙ্গিক সামগ্রী উপহার দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। গিফট কার্ড কেনার পরিকল্পনা রয়েছে ৩৯ শতাংশের এবং খেলনা কেনার পরিকল্পনা ২৯ শতাংশের।

তবে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের চাপের কারণে অনেক ক্রেতা কেনাকাটায় সতর্কতা অবলম্বন করছেন। জরিপে অংশ নেওয়া ৮২ শতাংশ ক্রেতা জানিয়েছেন, ছুটির মৌসুমে খরচ নিয়ন্ত্রণে রাখতে তাঁরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন।

এর মধ্যে ২৫ শতাংশ তুলনামূলক কম দামের উপহার কেনার পরিকল্পনা করছেন। ২৪ শতাংশ অন্য খাতে ব্যয় কমাচ্ছেন এবং ২০ শতাংশ আগের তুলনায় কমসংখ্যক মানুষের জন্য উপহার কেনার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে এবারের কেনাকাটায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহারও বাড়ছে। জরিপ অনুযায়ী, থ্যাংকসগিভিং সপ্তাহান্তে কেনাকাটার পরিকল্পনাকারীদের ৫৯ শতাংশ পণ্য খোঁজা, উপহারের ধারণা পাওয়া, বাজেট তৈরি কিংবা বিভিন্ন ওয়েবসাইটে দাম তুলনা করতে এআই ব্যবহার করতে চান।

এনআরএফের ভাইস প্রেসিডেন্ট অ্যালিসন জেলার জানিয়েছেন, মানুষ আগের তুলনায় ছুটির মৌসুমের কেনাকাটা আগে শুরু করলেও থ্যাংকসগিভিং সপ্তাহান্ত এখনো যুক্তরাষ্ট্রের ক্রেতাদের কাছে গুরুত্বপূর্ণ সময়।

জরিপে দেখা গেছে, নভেম্বরের শুরুতেই ৬০ শতাংশ ক্রেতা ছুটির মৌসুমের কেনাকাটা শুরু করেছেন। করোনা মহামারির আগে এই হার ছিল ৫৬ শতাংশ।

এনআরএফের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের নভেম্বর ও ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রি প্রায় ১ দশমিক ০১৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। গত বছরের তুলনায় যা ৪ দশমিক ২ শতাংশ বেশি।

তবে এই হিসাব পুরো দুই মাসের সম্ভাব্য খুচরা বিক্রির পূর্বাভাস। এটি শুধু ব্ল্যাক ফ্রাইডে বা পাঁচ দিনের কেনাকাটার মোট বিক্রি নয়।

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর জন্যও ব্ল্যাক ফ্রাইডে প্রয়োজনীয় পণ্য কেনার একটি জনপ্রিয় সময়। বিশেষ করে ইলেকট্রনিকস, পোশাক, গৃহস্থালির সামগ্রী ও বড়দিনের উপহার কেনার ক্ষেত্রে বিভিন্ন দোকান ও অনলাইন প্ল্যাটফর্মের ছাড় তুলনা করে কেনাকাটা করা যেতে পারে।

তবে বিশেষ ছাড়ের বিজ্ঞাপন দেখেই কেনাকাটার সিদ্ধান্ত না নিয়ে আগের দাম, পণ্যের মান, রিটার্ন পলিসি এবং অতিরিক্ত ডেলিভারি খরচ যাচাই করা গুরুত্বপূর্ণ।

এনআরএফের জরিপটি গত ৩০ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত পরিচালিত হয়। এতে যুক্তরাষ্ট্রের ৭ হাজার ৯৫৬ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন। জরিপের সম্ভাব্য ত্রুটির সীমা ১ দশমিক ১ শতাংশ পয়েন্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%