ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ সেক্রেটারি জেনারেলের বৈঠক


বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ সেক্রেটারি জেনারেলের বৈঠক

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ ও বৈঠক করেছে। বৈঠকে তারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকটি সোমবার (৩১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আইপিইউ-এর সেক্রেটারি জেনারেলের সাথে উপস্থিত ছিলেন সংস্থার প্রোগ্রাম অফিসার রবার্তো রডরিগুয়েজ ভ্যালেন্সিয়া এবং সিনিয়র এক্সপার্ট হেরিয়েনো এ এ্যাংগোরো।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের জাতীয় সংসদকে আরও কার্যকরী করার লক্ষ্যে আলোচনা করেন এবং সকল গুরুত্বপূর্ণ আলোচনা ও সংলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত করার বিষয়ে মতবিনিময় করেন। বিরোধীদলীয় নেতা এ সময় সংসদীয় গণতন্ত্রের শক্তিশালীকরণে বিরোধী দলের ভূমিকা এবং সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে সমতাভিত্তিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১১৫ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, এসআরবি’র প্রস্তুতি

আলোচনায় জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের মধ্যে নিয়মিত আলাপ-আলোচনা ও সংলাপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। এছাড়া, সংসদীয় কমিটিগুলোর কার্যকারিতা গতিশীল করা এবং তরুণ সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি আইপিইউ-এর অন্যতম অগ্রাধিকার হিসেবে আলোচনা করা হয়।

আইপিইউ মহাসচিব বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক অগ্রযাত্রায় সংস্থার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। সাক্ষাৎ শেষে উভয়ে পারষ্পরিক সহযোগিতা ও যোগাযোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে বিরোধীদলীয় নেতার সাথে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া।

আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্যুটার ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


শ্যুটার ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে শ্যুটার ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার উপর।

 

ফয়সাল করিম মাসুদ, যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত, এবং তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত।

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির সোমবার (৩১ আগস্ট) এই আদেশ দেন, যা দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে কার্যকর হয়েছে।

 

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, দুদকের পক্ষ থেকে সহকারী পরিচালক (মানি লন্ডারিং) মো. সাইফুর রহমান ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের জন্য আবেদন করেছিলেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার লেনদেনের অভিযোগ রয়েছে, যা দুদকের অনুসন্ধানের আওতায় রয়েছে।

অনুসন্ধান চলাকালীন বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে যে, অভিযুক্ত ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করতে পারে।

 

অভিযোগের সঠিক অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা অত্যন্ত জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নজরুল স্মরণে নিয়মিত সাংস্কৃতিক আয়োজন করবে ডিএনসিসি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


নজরুল স্মরণে নিয়মিত সাংস্কৃতিক আয়োজন করবে ডিএনসিসি

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৬ : জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকে নিয়মিত আয়োজন করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

আজ ডিএনসিসির হলরুমে নজরুল বর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, কাজী নজরুল ইসলাম কেবল একজন কবি ছিলেন না, তিনি ছিলেন বাঙালির জাতীয় চেতনার বাতিঘর। শোষণ, অন্যায় ও ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাঁর কলম তরবারির মতো গর্জে উঠেছিল। তাঁর বিদ্রোহী কবিতা বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল ভাঙার সাহস জুগিয়েছিল।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধেও নজরুলের গান ও কবিতা মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণার অন্যতম উৎস হিসেবে কাজ করেছে। তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্ম বাঙালির স্বাধীনতা, সাম্য ও মানবিক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রশাসক বলেন, নতুন প্রজন্মের কাছে জাতীয় কবির সাহিত্য, দর্শন ও অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ। নজরুলের জীবন ও কর্ম সম্পর্কে শিক্ষার্থীদের জানার সুযোগ সৃষ্টি করতে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে।

উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অবদানকে স্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেন।

নজরুল বর্ষ উপলক্ষ্যে দেশজুড়ে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে বছরব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় কবিকে স্মরণ করা হচ্ছে।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জালাল উদ্দিন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়েনসহ ডিএনসিসির কর্মকর্তারা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদ্যুৎ নিয়ে আমাদের সঙ্গে খেলা করছে আদানি: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


বিদ্যুৎ নিয়ে আমাদের সঙ্গে খেলা করছে আদানি: স্বাস্থ্যমন্ত্রী

ভারতের আদানি গ্রুপ বিদ্যুৎ নিয়ে ‘খেলা করছে’ এবং বিদ্যুৎ সরবরাহ কমিয়ে সংকট তৈরি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

এ মন্তব্যটি তিনি সোমবার (৩১ আগস্ট) বেলা ১২টায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় করেছেন। সভাটি আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রমের সমন্বয়ের লক্ষ্যে আয়োজন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, "ভারতের আদানি বিদ্যুৎ নিয়ে আমাদের সঙ্গে খেলা করছে। বিদ্যুৎ সরবরাহ কমিয়ে সংকট তৈরির চেষ্টা করছে।" তিনি উল্লেখ করেন, "একদিন ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দিলেও পরদিন তা কমিয়ে ৫০ মেগাওয়াট দেওয়া হচ্ছে।"

মন্ত্রী আরও বলেন, "আমাদের কোনো গ্যাস কূপ খনন করে যায় নাই অতীতের সরকার। আমাদের যা রিজার্ভ ছিল, তা এখনো চলে।" তিনি জানান, "আমরা নতুনভাবে কিছু গ্যাস কূপ খনন করতে শুরু করেছি, খুব ত্বরিত গতিতে।" তিনি বলেন, "গ্যাস নাই, তারা (বিগত সরকার) গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে লুটপাট করেছে, সেগুলো বন্ধ হয়ে গেছে।"

মন্ত্রী বলেন, "ডিজেলচালিত, কয়লাচালিত ৯টা বিদুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। অতি উচ্চমূল্যে বিশাল আকারে একটা এলপিজির স্টক কেনা হয়েছে, বিদ্যুৎকেন্দ্রগুলো সচল করার জন্য। আশা করি, এক সপ্তাহের মধ্যে ৯-১০টা বিদ্যুৎকেন্দ্র চালু করে ফেলব।"

সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, "আগে কন্ট্রাকটাররা টুটু করে ঘুরতো, মন্ত্রীর রুমে, পিওনদেরকে টাকা দিয়ে রুমে যেতো একটা সাইন করে নার্সের ট্রান্সফার, ডাক্তারের ট্রান্সফার, ৩ লাখ, ৫ লাখ ডাইরেক্টর হলে, দুই কোটি এরকম ঘুষ খেয়েছে।" তিনি উল্লেখ করেন, "টোটাল সিনারি ওয়াজ ফুল অফ করাপশন, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে; আমরা বেরিয়ে আসছি, ইনশাল্লাহ। কাজেই এই কাজটা কিন্তু একার না, সবার।"

মাদক ও জুয়া প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের সমাজ থেকে যেটা এখন বিষফোড়া হয়ে দাঁড়িয়েছে নেশা, আমাদের জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদক, ইয়াবা, টিয়াবা কী কী আছে? সবাই মিলে নির্মূল করতে হবে।" তিনি বলেন, "জুয়া, অনলাইন জুয়া বন্ধ করতে হবে। একদিকে তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম গ্রহণ করতে হবে। অন্যদিকে যারা যে পর্যায়ে আছে, পিতা-মাতাকে কাউন্সেলিং করতে হবে।"

মন্ত্রী বলেন, "অফিসার যারা আছেন, বাড়ি বাড়ি গিয়ে মায়েদের বোঝাবেন তাদের সন্তানরা সন্ধ্যা বাতির পর যেন বাইরে না থাকে। আগের মতো কাজ করলে চলবে না।"

মাদকসেবীদের বিষয়ে পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, "কোনো মাদক সেবনকারী যদি কারো ঘরে বসে খায়, সেই ঘরের মালিক, যদি কারো বাড়ির পাশে টঙে বসে খায় তাকে সবদিক থেকে সবাইকে গ্রেপ্তার করতে হবে।" তিনি বলেন, "গ্রেপ্তার করবেন, তারা জামিন নেবে, আবারও গ্রেপ্তার করবেন। আমাদের দেশে চুরি, ডাকাতি, ধর্ষণকারী যারা করে এই সমস্ত কিছু হয় নেশার জন্য। এদেরকে সবদিক থেকে গ্রেপ্তার করতে হবে।"

ধর্ষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, "ধর্ষণের ব্যাপারে আপনাদের সজাগ, তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। আমাদের মেয়ে, আমাদের মা, তাদের প্রতি এই সম্মান রেখে এ ধরনের কাজ হলে একজন না জড়িত সবাইকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে এবং আপনারা পেরেছেন।" তিনি উল্লেখ করেন, "রামিসা হত্যায় আমাদের সরকার সাত দিনের ভিতরে তার চূড়ান্ত বিচার করতে সক্ষম হয়েছে। এটা আমাদের গ্রেট সাকসেস। অতএব আমাদের পুলিশ পারে এবং এটাও পারবে।"

এরপর দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, "দুর্নীতি গত ১৭ বছরে কঠিনভাবে বাসা বেধেছে। বিগত সময়ে নির্বাচন আসলে ইউএনও সাহেব পেতেন ১ কোটি, থানার পরিধি বেধে ওসি সাহেব পেতেন মিনিমাম ৫০ লাখ, ১ কোটি পেইতেন ডিসি সাহেব।" তিনি বলেন, "মহা অরণ্য ছিল ঘুষের, দুর্নীতির। তবে এবার একটা ইলেকশন হয়েছে, ১০ টাকা কেউ পেয়েছেন? আমি কিন্তু কাউকে দেইনি, আর কেউ চায়ও নাই। কাজ করেছে আগের থেকে বেশি। কী কাজ— ন্যায় কাজ। জনগণের অধিকার ফিরিয়ে দিয়েছে।"

এছাড়া, স্বাস্থ্য খাতের বিষয়ে মন্ত্রী বলেন, "যে মন্ত্রণালয়ের দায়িত্ব আমার, সে মন্ত্রণালয় ১৭ বছর জনগণের স্বাস্থ্য সেবার জন্য ফ্যাসিস্টরা কোনো কাজ করে নাই।" তিনি বলেন, "ঔষধ মানুষকে দেয় নাই, নতুন কোনো নিয়োগ দেয়নি। দেশে ১৮ কোটি মানুষ, প্রতি ১১ হাজার মানুষের জন্য একজন ডাক্তার। ডাক্তার নাই, নার্স নাই, দুর্নীতিতে ভরপুর।"

মন্ত্রী বলেন, "ফরিদপুর এবং বরিশালে দুটি এমআরআই মেশিন পড়ে আছে। মানুষের ট্রিটমেন্ট দেওয়ার জন্য খুবই প্রয়োজনীয় একটি মেশিন তবে পড়ে আছে। ১৮ কোটি টাকা করে কিনেছে এই মেশিন। সাত কোটি টাকা করে চুরি করা হয়েছে মেশিনগুলো থেকে।" তিনি জানান, "মেশিনগুলো যেভাবে কিনেছে ঠিক সেভাবেই প্যাকেটিং করা রয়েছে। এরকম অনেক মেশিনের জন্য জনবল নেই, টেকনিশিয়ান নেই, কিনে ফেলে রেখেছে।"

তিনি বলেন, "বিগত সরকার কয়েক হাজার কোটি টাকার শুধু ইকুইপমেন্ট কিনেছে, চুরি করেছে কয়েক লক্ষ টাকার যন্ত্রপাতি। এখন সেগুলো অকেজো হয়ে গিয়েছে, এখন ভাঙ্গারিদের কাছে বিক্রি করা ছাড়া কোনো উপায় নেই।" তিনি বলেন, "একটা হাসপাতালেও সিট বৃদ্ধি করেনি, কোনো হাসপাতালে নতুন সম্ভাবনার সৃষ্টি করেনি। এরকম একটা স্বাস্থ্যসেবার ভিতরে আমি পড়েছি।"

স্বাস্থ্যমন্ত্রী বলেন, "ইতোমধ্যে আপনাদের সহযোগিতায় ছয় মাসে জেলা উপজেলা পর্যায়ে ডাক্তারদের অ্যাটেন্ডেন্স বৃদ্ধি করতে সার্থক হয়েছি শতভাগ। এখন যত জায়গায় যাই, ডাক্তার পাই, নার্স পাই। রোগীদের সাথে আলাপ করলে তারা বলছে, আপনারা দায়িত্ব নেবার পর এখন সেবার মান বৃদ্ধি হয়েছে।"

এসময় তিনি আরও বলেন, "দেশটাকে টিকাতে হলে আমাদের দুর্নীতি বন্ধ করতে হবে, নেশাকে বন্ধ করতে হবে, জুয়াকে না বলতে হবে আমাদের বাচ্চাদের বাঁচাতে হলে। দেশটাকে বাঁচাতে হলে চিকিৎসার মান উন্নয়ন করতে হবে। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। আমাদের তদারকি করতে হবে।"

মন্ত্রী বলেন, "তদারকি ঘরে বসে হয় না আপনার জনগণের কাছে যেতে হবে। সিভিল সার্জন চেয়ারে বসে থাকার জন্য না, ওসি সাহেব চেয়ারে বসে থাকার জন্য না, ডিসি মহোদয় শুধু বসে থাকার জন্য না।" তিনি বলেন, "কয়টা সাইন ফাইল করেন এটার জন্য বসে থাকা যাবে না। আমাদের পাগলের মত সমাজে নামতে হবে।"

এ সময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য (এমপি) ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য (এমপি) এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত এবং মানিকগঞ্জ জেলায় কর্মরত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা বিপ্লব বড়ুয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা বিপ্লব বড়ুয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিভিন্ন অনিয়মের মাধ্যমে অবৈধ অর্থ উপার্জন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তার স্ত্রী সোমা বড়ুয়া, ভাই বিদ্যুৎ বড়ুয়া এবং বিদ্যুৎ বড়ুয়ার স্ত্রী অগ্নি বড়ুয়ার দেশত্যাগে আদালত নিষেধাজ্ঞা জারি করেছে।

দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ দেন।

এদিন দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপ-পরিচালক (মানিলন্ডারিং) মো. জাহাঙ্গীর।

আবেদনে উল্লেখ করা হয়েছে, বিপ্লব বড়ুয়া, তার স্ত্রী, ভাই এবং ভাবির বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

অবৈধভাবে অর্জিত অর্থ তারা নিজেদের নামে এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবে লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করেছেন।

অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%