০৪:২৯ পি.এম
বাংলাদেশ বিমান বাহিনীর উদ্যোগে কুতুবদিয়া ও কক্সবাজার ফায়ারিং রেঞ্জে আগামী ১১ থেকে ১৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত নিয়মিত বিমান গোলাবর্ষণ (বোম্বিং) ও ফায়ারিং প্রশিক্ষণ পরিচালিত হবে।
আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লেখিত সময়সীমায় প্রতিদিন নিদিষ্ট সময়ে ফায়ারিং রেঞ্জ এলাকায় বিমান বাহিনীর যুদ্ধবিমান দ্বারা গোলাবর্ষণ ও ফায়ারিং অনুশীলন চলবে।
তাই যেকোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এবং জনসাধারণের সার্বিক নিরাপত্তার স্বার্থে আগামী ১১ থেকে ১৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত উক্ত ফায়ারিং রেঞ্জ ও এর আশেপাশের এলাকায় সাধারণ জনগণ, জেলে এবং নৌযান চালকদের যাতায়াত বা অবস্থান কঠোরভাবে পরিহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে উক্ত সময়ে উক্ত এলাকাগুলো থেকে দূরে থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকেও নির্দেশ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন