ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু হচ্ছে মঙ্গলবার


কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু হচ্ছে মঙ্গলবার

রাঙ্গামাটি, ১০ আগস্ট, ২০২৬ : রাঙ্গামাটি জেলা প্রশাসন সূত্রে জানা গেছে যে, জেলায় কাপ্তাই হ্রদে আগামিকাল মঙ্গলবার থেকে আবারও মৎস্য আহরণ শুরু হবে।

আজ সোমবার রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক নির্দেশনায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নির্দেশনায় জানানো হয়েছে, কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত কমিটির গত ২৭ জুলাইয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী কাপ্তাই হ্রদে আজ সোমবার মধ্যরাত থেকে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে জনস্বার্থে আগামীকাল ১১ আগস্ট মঙ্গলবার ভোর থেকে জেলা প্রশাসন কর্তৃক ৭টি শর্ত সাপেক্ষে মৎস্য শিকার, বাজারজাতকরণ এবং পরিবহনের জন্য উন্মুক্ত করা হলো। তবে যে কোন রাষ্ট্রীয় বা সরকারি প্রয়োজনে এ মৎস্য শিকার উন্মুক্তকরণ আদেশ রদ বা প্রত্যাহার করার ক্ষমতা সংরক্ষিত থাকবে।

আরও পড়ুন: মাদারবাড়ি বালুর মাঠে ১৫ হাজার স্কয়ার ফুটের দৃষ্টিনন্দন খেলার মাঠ হবে

কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, বংশবৃদ্ধি ও পোনা মাছের সুষম বৃদ্ধির লক্ষ্যে গত ২০ এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে সবধরনের মৎস্য আহরণ, বাজারজাতকরণ ও পরিবহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) সূত্রে জানা যায়, ১০৫ দিনের নিষেধাজ্ঞা শেষে আগামিকাল মঙ্গলবার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার খবরে জেলার বিভিন্ন ঘাট ও বিএফডিসির মৎস্য অবতরণ কেন্দ্রে কর্মচাঞ্চল্য বেড়েছে।

রাঙ্গামাটি মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুর শুক্কুর জানান, কাপ্তাই হ্রদে আবারও মৎস্য আহরণ শুরু হওয়ার খবরে মৎস্য ব্যবসায়ী ও জেলেরা অত্যন্ত আনন্দিত। এ বিষয়ে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এদিকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণকে কেন্দ্র করে শেষ মুহূর্তে জাল মেরামত, নৌকা প্রস্তুত, জ্বালানি সংগ্রহ ও বরফ মজুতসহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। দীর্ঘ সাড়ে তিন মাস পর এবার তারা কাক্সিক্ষত মাছ পাওয়ার পাশাপাশি ঋণ ও আর্থিক সংকট কাটিয়ে ওঠার আশা করছেন।

আরও পড়ুন: সিলেটে রাবার বাগান থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র ও দুটি এয়ারগান উদ্ধার

বিএফডিসি কমান্ডার মো. ফয়েজ আল করিম বলেন, ‘আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি, গত বছরের চেয়েও বেশি মাছ অবতরণ হবে এবং সরকারী রাজস্বও বাড়বে।’

তিনি জানান, প্রথম পর্যায়ে হ্রদে অতিরিক্ত মাছ আহরণ ও মাছের অপচয় রোধে অবতরণের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক এর স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীরা পেলো স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ

আন্তর্জাতিক ডেস্ক

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


কলাপাড়ায়  বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক এর স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীরা পেলো স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ

পটুয়াখালীর কলাপাড়ায় নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের ২০ জন গরীব মেধাবী শিক্ষার্থীকে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বিতরণ কার্যক্রমটি সোমবার ১০ আগস্ট, দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স প্রোগ্রামের আওতায় অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসময় উপকরণ বিতরণ করেন ব্রাক স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স প্রোগ্রামের সিনিয়র কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার কে এম মশিউর রহমান। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পাওয়া উপকরণগুলো অন্তর্ভুক্ত ছিল একটি স্কুল ব্যাগ, ১টি জ্যামিতিক বক্স, ২টি বড় সাইজের খাতা এবং ২টি কলম। সংগঠনটি এর আগেও এসব শিক্ষার্থীকে খাতা, কলম, স্কেল এবং জ্যামিতিক বক্স উপহার দিয়েছিল।

উপহার নিয়ে ৭ম শ্রেণির শিক্ষার্থী সাজিয়া রহমান বলেছেন, "আমার আগের ব্যাগটি ছিড়ে গেছে। এই ব্যাগ এবং উপকরণ পেয়ে আমার অনেক উপকার হয়েছে।" তিনি আরো জানিয়েছেন, ব্রাক অফিসে তাদের স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স এর একাউন্ট রয়েছে, যেখানে তারা প্রতি মাসে টাকা জমা রাখেন।

প্রধান শিক্ষক মো.আইয়ুব আলী উল্লেখ করেছেন, "এই প্রকল্পের মাধ্যমে আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিকে টাকা জমা করছে। অপরদিকে ইংরেজি স্পোকেন কোর্সে অংশ নিয়ে ইংরেজি বিষয়ে দক্ষতা অর্জন করছে।" শিক্ষার্থীদের পাশে থাকার জন্য উন্নয়ন সংস্থা ব্রাক এবং প্রকল্পের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানিয়েছেন প্রধান শিক্ষক।

ব্রাকের স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স প্রকল্পের কর্মকর্তা কে এম মশিউর রহমান জানিয়েছেন, "বর্তমানে কলাপাড়া উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ে আমাদের এই কর্মসূচি চলছে।" তিনি আরো বলেন, "এই প্রকল্পের মাধ্যমে দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদের বিনামূল্যে স্পোকেন ইংলিশ কোর্স করানো হচ্ছে।" এছাড়া শিক্ষার্থীদের বিনামূল্যে একাউন্ট করার সুযোগ দেওয়া হচ্ছে, যার মাধ্যমে তারা প্রতি মাসে টাকা জমা রাখতে পারেন। অন্যান্য সহায়তার মধ্যে রয়েছে শিক্ষা উপকরণ, গাছের চারা এবং কবুতর। তিনি উল্লেখ করেন, "শীঘ্রই এর মাধ্যমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১০০ জন শিক্ষার্থীকে ফ্রি ল্যান্সিং প্রশিক্ষণ দেয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাইকগাছায় তীব্র লোডশেডিং, দিনে বিদ্যুৎ মিলছে মাত্র ৩-৪ ঘণ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


পাইকগাছায় তীব্র লোডশেডিং, দিনে বিদ্যুৎ মিলছে মাত্র ৩-৪ ঘণ্টা

খুলনার পাইকগাছায় বিদ্যুতের সরবরাহ অস্বাভাবিকভাবে চাহিদার তুলনায় কমে গেছে, যার কারণে তীব্র লোডশেডিং ঘটছে। সম্প্রতি, গত কয়েক দিন ধরে দিনের বিভিন্ন সময় মিলিয়ে মাত্র ৩ থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ পাওয়ার অভিযোগ করছে এখানে বসবাসকারী বাসিন্দারা। এই পরিস্থিতি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে। এ ছাড়া, বিদ্যুৎনির্ভর ব্যবসা-বাণিজ্য ও কলকারখানার কার্যক্রমও প্রায় স্থবির হয়ে পড়েছে।

দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। রাতের বেলায়ও বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনায় ঘুম ও দৈনন্দিন কাজে বিঘ্ন ঘটছে। শুধু বাসাবাড়ি নয়, দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষুদ্র শিল্প ও বিভিন্ন মিল-কলকারখানায়ও এর নেতিবাচক প্রভাব পড়েছে।

খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির পাইকগাছা জোনের কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় মোট প্রায় এক লাখ বিদ্যুৎ গ্রাহক রয়েছেন, যাদের মধ্যে সচল গ্রাহক সংখ্যা প্রায় ৮৫ হাজার। এই গ্রাহকদের জন্য প্রতিদিন বিদ্যুতের চাহিদা প্রায় ১৮ মেগাওয়াট। কিন্তু গত দুই দিন ধরে বিদ্যুতের চাহিদার তুলনায় অনেক কম, মাত্র ৩ থেকে ৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে।

চাহিদা এবং সরবরাহের মধ্যে এই বড় ধরনের ঘাটতির সৃষ্টি হয়েছে। এই ঘাটতি পূরণ করতে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে লোডশেডিং দিতে হচ্ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানাচ্ছেন। পাইকগাছার অর্থনীতির একটি বড় অংশ মাছ চাষ ও মাছের ব্যবসার ওপর নির্ভরশীল। বিদ্যুতের দীর্ঘস্থায়ী সংকট এই খাতেও প্রভাব ফেলেছে। বিশেষ করে বরফকলগুলোতে পর্যাপ্ত বরফ উৎপাদন করা সম্ভব হচ্ছে না। ফলে মাছ সংরক্ষণ এবং পরিবহনে সমস্যা সৃষ্টি হচ্ছে।

পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমিতির সাধারণ সম্পাদক বিল্লাল মোড়ল বলেছেন, মাছ সংরক্ষণের জন্য নিয়মিত বরফের প্রয়োজন হয়। কিন্তু বিদ্যুৎ না থাকায় বরফকলগুলো স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না। এর ফলে সময়মতো বরফ পাওয়া যাচ্ছে না এবং মাছের সংরক্ষণ এবং পরিবহনে জটিলতা তৈরি হচ্ছে। এই অবস্থায় মাছ নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ছে।

স্থানীয় মাছ ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বরফের সংকট তৈরি হয়েছে। একদিকে মাছ সংরক্ষণে সমস্যা হচ্ছে, অন্যদিকে বাড়তি দামে বরফ কিনতে হচ্ছে। এই কারণে ব্যবসায়িক খরচ বেড়ে যাচ্ছে।

বিদ্যুৎনির্ভর বিভিন্ন মিল-কলকারখানার কার্যক্রমও ব্যাহত হচ্ছে। ধান, চাল ও তেল মাড়াইসহ বিভিন্ন ধরনের ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানে নিয়মিত উৎপাদন সম্ভব হচ্ছে না। বিদ্যুৎ আসার অপেক্ষায় শ্রমিকদের বসে থাকতে হচ্ছে। এতে মালিকদের উৎপাদন ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং শ্রমিকরাও কর্মঘণ্টা হারাচ্ছেন।

গোপালপুরের নাহিদ হাসান রাইস মিলের মালিক আমিনুর রহমান বলেন, বিদ্যুতের সমস্যার কারণে মিলটা ঠিকমতো চালাতে পারছি না। কখন বিদ্যূৎ আসবে, কখন চলে যাবে, তা জানি না। এর ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে। উৎপাদন কমে যাওয়ায় চালের দামেও প্রভাব পড়ছে।

মিলের শ্রমিক শফিকুল ইসলাম বলেন, বিদ্যুৎ না থাকায় মিল চলে না। মিল বন্ধ থাকলে আমাদের কাজ থাকে না এবং কাজ না থাকলে মালিকেরাও ঠিকমতো বেতন দিতে পারেন না। এই অবস্থায় আমরা খুব অসহায় হয়ে পড়েছি।

লোডশেডিংয়ের কারণে পাইকগাছার বিভিন্ন বাজারের ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছেন। দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ না থাকার কারণে বেচাকেনা কমে যাচ্ছে। কম্পিউটার, ফটোকপি, প্রিন্টিং, অনলাইন সেবা, মোবাইল ও ইলেকট্রনিকসের দোকানসহ বিদ্যুৎনির্ভর প্রতিষ্ঠানগুলোর কাজ ব্যাহত হচ্ছে।

ব্যবসায়ীরা বলেন, বিদ্যুৎ না থাকার কারণে জেনারেটর বা বিকল্প ব্যবস্থা ব্যবহার করতে হচ্ছে। এর ফলে বাড়তি জ্বালানি খরচ হচ্ছে। ছোট ব্যবসায়ীদের জন্য এই বাড়তি খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে।

এছাড়া বিদ্যুতের অভাবে বাসাবাড়িতে পানির মোটর চালানো, মোবাইল ফোন চার্জ দেওয়া এবং বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র চালানোসহ দৈনন্দিন কাজগুলো ব্যাহত হচ্ছে।

খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির পাইকগাছা জোনের উপমহাব্যবস্থাপক অঞ্জন কুমার সরকার বলেন, পাইকগাছা উপজেলায় দৈনিক প্রায় ১৮ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। কিন্তু গত দুই দিন ধরে আমরা মাত্র ৩ থেকে ৪ মেগাওয়াট বিদ্যুৎ পেয়ে এসেছি। এই কারণে আমাদের গ্রাহকদের কাছে জবাবদিহি করতে হচ্ছে। তিনি আরও বলেন, সরবরাহ বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ দরকার। এবং সরবরাহ পর্যাপ্ত না হলে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে না।

আর্কষণ করে বলছেন, কয়েকদিন ধরে যে মাত্রায় লোডশেডিং হচ্ছে, তা সাম্প্রতিক সময়ের মধ্যে নজিরবিহীন। দিনের ও রাতের দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার ফলে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। স্থানীয় অভিযোগ করেছে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে শুধু সাধারণ মানুষের দুর্ভোগই বাড়বে না, ক্ষতির মুখে পড়বে মাছ ব্যবসা, কৃষিভিত্তিক বিভিন্ন কার্যক্রম, মিল-কলকারখানা এবং ক্ষুদ্র ব্যবসা। এতে সামগ্রিকভাবে স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই, তারা দ্রুত বিদ্যুতের সরবরাহ বাড়িয়ে লোডশেডিং সহনীয় পর্যায়ে আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে বিদ্যুতের ঘাটতির স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, গাজী সালাউদ্দিন তানভীরের ৩ দিনের রিমান্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, গাজী সালাউদ্দিন তানভীরের ৩ দিনের রিমান্ড

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (১০ আগস্ট) দুপুরে বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান আসামির উপস্থিতিতে সাত দিনের রিমানন্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানিয়েছেন, গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের জন্য আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। কিন্তু তাকে এখনো থানায় আনা হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার পর তাকে থানায় আনা হবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না এবং কী কারণে তানভীর এ ধরনের মন্তব্য করেছেন তা জানার জন্য রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মনিপুরীপাড়ার একটি বাড়ি থেকে গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বগুড়ায় এনে ওই দিন আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে গত ৩১ জুলাই গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেয় এনসিপি। ২০২৫ সালেও তাকে একবার দল থেকে অব্যাহতি দেওয়ার ঘটনা ঘটেছিল। জেলা প্রশাসক নিয়োগ-বাণিজ্য ও পাঠ্যবই ছাপার কাগজে কমিশন-বাণিজ্যের অভিযোগে প্রথম দফায় অব্যাহতি দেওয়ার পর পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছিল দলটির পক্ষ থেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রদলের শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রদলের শুভেচ্ছা

ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে।

এই বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ ছিল। পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি, যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেননি, তাদের প্রতি সমমর্মিতা ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে সংগঠনটি।

আজ ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আজকের তরুণরাই এটি দেশের ভবিষ্যৎ। আজকের তরুণরাই আগামী দিনে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে- এটাই তাদের প্রত্যাশা।

ছাত্রদল প্রত্যাশা করে, আগামী তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখতার পরিবর্তে রাজনীতি সচেতন হয়ে উঠবে। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশীয় ও আধিপত্যবাদী যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

তাদের মেধা, যোগ্যতা ও দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি মর্যাদাপূর্ণ আসনে প্রতিষ্ঠিত করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।

নতুন প্রজন্মের সুন্দর, নিরাপদ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন ভবিষ্যৎ নির্মাণে সবসময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে ছাত্রদল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%