০৯:২৫ এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত একটি শান্তিচুক্তি সম্পাদনের শর্তে ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, যদি তেহরান চুক্তিতে সম্মত না হয়, তখন পরবর্তী পদক্ষেপ নিতে মার্কিন সামরিক বাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে।
এই তথ্য রোববার (২ আগস্ট) বিবিসি ও এএফপির প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরান ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের অনুরোধে আমি আক্রমণ স্থগিত রাখতে সম্মত হয়েছি। বিশ্বের ভবিষ্যৎ স্বার্থে এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের টিকে থাকার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এটি দ্রুত একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর ওপর নির্ভর করছে।’
আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধ মামলায় হানিফসহ ৪ জনের বিরুদ্ধে আজ রায়
ট্রাম্প জানান, সম্ভাব্য এই চুক্তির মূল শর্তগুলোর মধ্যে অবিলম্বে হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত করা এবং ইরানের পারমাণবিক হুমকির চূড়ান্ত অবসান ঘটানো অন্তর্ভুক্ত। এছাড়া এই প্রতিশ্রুতিতে ইসরায়েলও তার সঙ্গে যোগ দিয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন।
এর আগে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, চলতি সপ্তাহান্তেই ইরানের জ্বালানি অবকাঠামো ও কৌশলগত স্থানে তীব্র যৌথ হামলা চালানোর পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের।
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বড় ধরনের হামলার আশঙ্কায় ইসরায়েল নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় রেখেছিল। তেল আবিব ও আশপাশের এলাকায় সামরিক প্রস্তুতিও জোরদার করা হয়েছিল, কারণ ইরানের পাল্টা হামলা হতে পারে এমন আশঙ্কা ছিল।
তবে হামলা বাতিলের ঘোষণার পর মধ্যপ্রাচ্যের চলমান চরম উত্তেজনায় সাময়িক বিরতি দেখা গেলেও বিশ্লেষকেরা বলেছেন যে যেকোনো মুহূর্তে পরিস্থিতি ঘুরে যেতে পারে।
আরও পড়ুন: স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন